Islamic Note

Islamic Note In the way of the Prophet with the Sunnah.

21/01/2026

জীবনে এমন কিছু লোক দরকার, যারা কিনা আপনার সামনে রবের প্রশংসা করে। আর রবের সামনে আপনার প্রশংসা করে।

21/01/2026

লোকমান (আলাইহিস সালাম) তাঁর সন্তানকে উপদেশ দিয়ে বলেছিলেন —

“হে আমার বৎস, তুমি তাওবাহ করতে বিলম্ব করবে না কেননা মৃত্যু তো আকস্মিকভাবেই চলে আসবে।”

[শু'আবুল ঈমান, ৬৮০২; সনদের রাবীরা সিকাহ]

যদি তোমার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হয়,তাহলে তোমার করার আছে অনেক কিছুই!...——————————————————👇🏻দেরি হওয়ার আগে শেখা জরুরি...
20/01/2026

যদি তোমার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হয়,তাহলে তোমার করার আছে অনেক কিছুই!...
——————————————————👇🏻
দেরি হওয়ার আগে শেখা জরুরি___

১. সময়মতো নামাজ পড়ো এটা তোমার দিনের কেন্দ্রবিন্দু এবং বরকতের চাবিকাঠি।
(সূরা আনকাবুত 29:45)

২. নিজেকে শৃঙ্খলিত করো- আত্মনিয়ন্ত্রণ ছাড়া স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়।
(সূরা আল-হাশর 59:18)

৩. গোপনে হারাম থেকে বাঁচো একা থাকলে যা করো, সেটাই তোমার আসল পরিচয়।
(সূরা আল-মুলক 67:12)

৪. সঠিক বন্ধুর সঙ্গ নাও তারা তোমাকে জান্নাতের দিকে টানতে পারে, বা জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে।
(আবু দাউদ 4833)

৫. অযথা বিয়েতে দেরি করো না "পারফেক্ট টাইম" এর পিছনে ছোটা অনেক সময় ফিতনার দিকে নিয়ে যায়।
(বুখারি 5065, মুসলিম 1400)

৬. বেসিক ফিকহ ও আকীদা শিখো- জ্ঞান ছাড়া আল্লাহর ইবাদত সঠিকভাবে করা যায় না। জ্ঞান ঈমান বাড়ায়।
(সুনান ইবনে মাজাহ 224)

৭. জবান নিয়ন্ত্রণ করো জিহ্বা এমন ক্ষত করে, যা হাতের আঘাতের থেকেও দ্রুত ধ্বংস করে।
(তিরমিযি 2616)

৮. দৃষ্টি হেফাজত করো- এটা তোমার হৃদয়কে অযাচিত বাসনা ও আফসোস থেকে রক্ষা করে।
(সূরা আন-নূর 24:30-31)

৯. নিয়মিত দান করো দান কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়।
(মুসলিম 2588)

১০. ঋণ থেকে দূরে থাকো এটা স্বাধীনতা ও বরকত কেড়ে নেয়।
(বুখারি 2397)

১১. শরীরকে শক্ত রাখো- স্বাস্থ্য একটি আমানত; শক্তি ইবাদত ও কাজে সহায়তা করে।
(বুখারি 18)

১২. মূল্যবান কোনো দক্ষতা অর্জন করো যাতে তুমি হালাল উপার্জন করতে পারো, কারো চাকরির উপর নির্ভর না করে। (তিরমিযি 1130)

১৩. প্রতিদিন কুরআন পড়ো এক পৃষ্ঠা হলেও আল্লাহর সাথে সংযোগ তৈরি হয়।
(সূরা ফাতির 35:29)

১৪. সফর করো আল্লাহর সৃষ্টি দেখো, জ্ঞান অর্জন করো, আর স্বাচ্ছন্দ্যের গণ্ডি ভাঙো।
( সূরা আল-আনকাবুত 29:20 )

১৫. মৃত্যুকে স্মরণ করো- এটা তোমার অগ্রাধিকার ঠিক রাখে।
(তিরমিযি 2307 )

( সংগৃহীত )

17/01/2026
নওগাঁতে মাত্র ৫ হাজার ৫০০ টাকার জরিমানা দিতে না পারার অপরাধে ৩০ বছর কারাভোগ 💔আজ ৬৫ বছরে এসে মুক্তি পেলেন রাহেলা।৩০ বছর আ...
17/01/2026

নওগাঁতে মাত্র ৫ হাজার ৫০০ টাকার জরিমানা দিতে না পারার অপরাধে ৩০ বছর কারাভোগ 💔

আজ ৬৫ বছরে এসে মুক্তি পেলেন রাহেলা।
৩০ বছর আগে যেদিন তিনি কারাগারে ঢুকেছিলেন, তখন তাঁর চুলে পাকা ধরেনি। আজ বের হলেন জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা কারাগারের অন্ধকারে রেখে।

এটা কোনো রূপকথা নয়, এটাই বাস্তব।
এটা কোনো ভুল নয়, এটাই “আইনের শাসন” যা কেবল গরীবের জন্যই কঠোর।
৫৫০০ টাকার জন্য একটি জীবনের ৩০ বছর!
এই দেশে টাকার অঙ্ক ছোট, কিন্তু গরীব হওয়ার শাস্তি ভয়াবহ 🙂

হযরত মাওলানা পীর যুলফিকার আহমদ নকশবন্দী রাহিমাহুল্লাহ–এর তরবিয়তে আওলাদ (সন্তান প্রতিপালন) বিষয়ে ৪০টি গুরুত্বপূর্ণ নসিহ...
14/01/2026

হযরত মাওলানা পীর যুলফিকার আহমদ নকশবন্দী রাহিমাহুল্লাহ–এর তরবিয়তে আওলাদ (সন্তান প্রতিপালন) বিষয়ে ৪০টি গুরুত্বপূর্ণ নসিহত

১. সন্তান আল্লাহর আমানত। আমানতে খেয়ানত শুধু মারধর নয়—তরবিয়ত থেকে গাফিল থাকাও খেয়ানত।
২. সন্তান আপনার কথা অনুসরণ করে না; তারা আপনার কাজ অনুসরণ করে।
৩. নামাজের উপদেশ দেওয়ার আগে ঘরে নামাজের পরিবেশ তৈরি করুন।
৪. হারাম রিজিক সন্তানদের হৃদয় থেকে ঈমানের নূর কেড়ে নেয়।
৫. যে পিতা-মাতা সন্তানের জন্য দুআ করেন না, তারা নিজেদের সবচেয়ে বড় শক্তির উৎস হারান।
৬. ভালোবাসা ছাড়া তরবিয়ত জুলুম, আর তরবিয়ত ছাড়া ভালোবাসা বখে যাওয়ার কারণ।
৭. মায়ের কোল প্রথম বিদ্যালয়, আর বাবার চরিত্র প্রথম পাঠ্যপুস্তক।
৮. সন্তানকে সময় দেওয়াই সবচেয়ে মূল্যবান সদকা।
৯. মোবাইল সন্তানের হাতে দিলে—আসলে তার ভবিষ্যৎ তার হাতে তুলে দেওয়া হয়।
১০. মিথ্যাবাদী পিতা-মাতা কখনো সত্যবাদী সন্তান গড়তে পারে না।
১১. জ্ঞানের আগে আদব শেখান; আদব এলে জ্ঞান নিজেই পথ তৈরি করে নেয়।
১২. খারাপ বন্ধু সন্তানের ঈমানের নীরব ঘাতক।
১৩. রাগের মাথায় দেওয়া উপদেশ সংশোধন নয়—ঘৃণা জন্ম দেয়।
১৪. পিতা-মাতার ঝগড়া সন্তানের হৃদয়ে আজীবনের ক্ষত সৃষ্টি করে।
১৫. সন্তানকে আল্লাহর সাথে যুক্ত করুন—শুধু শাস্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে।
১৬. ছোট ছোট দুআ বড় বড় জীবন গুছিয়ে দেয়।
১৭. যে ব্যক্তি পিতা-মাতার আদব শেখে না, সে কারো আদব করতে পারে না।
১৮. সম্পদ কম দিন, চরিত্র বেশি দিন।
১৯. সন্তানের প্রশ্ন চেপে দিলে অজ্ঞতা দূর হয় না—জেদ তৈরি হয়।
২০. ভুল হলে একান্তে বুঝিয়ে দেওয়াই প্রকৃত তরবিয়ত।
২১. নবী ﷺ–এর সীরাত সন্তানের জন্য সর্বোত্তম তরবিয়তির কিতাব।
২২. সব চাহিদা পূরণ করা সন্তানকে শক্তিশালী নয়—দুর্বল করে।
২৩. দ্বীনকে কঠিন করে উপস্থাপন করবেন না; দ্বীন সহজ—আমরাই তাকে কঠিন করি।
২৪. হালাল রিজিক নেক সন্তান গঠনের ভিত্তি।
২৫. অগোছালো জীবন অগোছালো চরিত্র তৈরি করে।
২৬. পিতা-মাতার গালাগালি সন্তানের ভাষা নষ্ট করে।
২৭. দ্বীন জোর করে নয়—বোঝার মাধ্যমে হৃদয়ে প্রবেশ করে।
২৮. সন্তানকে দায়িত্ব দিন—এটাই আত্মবিশ্বাসের চাবিকাঠি।
২৯. শৈশবের সঙ্গ জীবনপথ বদলে দেয়।
৩০. যে নিজে শেখে না, সে সঠিকভাবে শেখাতেও পারে না।
৩১. বিলাসিতা নয়—সাদাসিধে জীবন শেখান।
৩২. সন্তানকে সম্মান দিন—তারা সম্মান করতে শিখবে।
৩৩. পিতা-মাতার ক্ষমা করা সন্তানকে সত্যবাদিতা শেখায়।
৩৪. লজ্জাশীলতা (হয়া) ঈমানের পরিচয়।
৩৫. প্রতিটি বিষয়ে আল্লাহকে স্মরণ করতে শেখান।
৩৬. সন্তানের তুলনা করা হিংসার বীজ বপন করে।
৩৭. ভালো নাম—ভালো পরিচয়ের প্রথম সিঁড়ি।
৩৮. পিতা-মাতার পারস্পরিক সম্মান সন্তানের নীরব তরবিয়ত।
৩৯. শুধু নেক বানানো যথেষ্ট নয়—নেকির ওপর অটল রাখাও জরুরি।
৪০. সন্তানের সবচেয়ে বড় তরবিয়ত হলো—পিতা-মাতার নিজের সংশোধন।

-আত তিজারাহ

১৯৭৩ সালের অক্টোবর যুদ্ধ (আরব-ইসরায়েল যুদ্ধ) চলাকালীন সৌদি আরবের বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এক ঐতিহাসিক ও সাহসী সিদ্ধা...
13/01/2026

১৯৭৩ সালের অক্টোবর যুদ্ধ (আরব-ইসরায়েল যুদ্ধ) চলাকালীন সৌদি আরবের বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এক ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত নেন। ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদে তিনি পশ্চিমা বিশ্বের ওপর তেল রপ্তানি বন্ধ করে দেন। এই সিদ্ধান্ত কেবল সৌদি আরবের নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের নেতৃত্বের প্রতিফলন ছিল।

​সে সময় তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন:

আমরা এবং আমাদের পূর্বপুরুষেরা খেজুর ও দুধ খেয়ে জীবন কাটিয়েছি, প্রয়োজন হলে আমরা আবারো সেই জীবনে ফিরে যাব। কিন্তু আমাদের নীতি থেকে বিচ্যুত হব না।

​এই পরিস্থিতিতে আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাদশাহ ফয়সালকে শান্ত করতে এবং তেলের সরবরাহ পুনরায় চালু করতে সৌদি আরব সফর করেন। কিসিঞ্জার তার স্মৃতিকথায় সেই সাক্ষাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, জেদ্দায় বৈঠক চলাকালীন তিনি পরিবেশ কিছুটা হালকা করার জন্য হাস্যরস করে বলেছিলেন-

মহামান্য, আমার বিমানটি জ্বালানি সংকটে বিমানবন্দরে আটকে আছে। আপনি কি দয়া করে বাজারদরের চেয়েও বেশি দামে কিছু তেল দেওয়ার অনুমতি দেবেন যেন আমি ফিরে যেতে পারি?

​বাদশাহ ফয়সাল বিন্দুমাত্র বিচলিত না হয়ে কিসিঞ্জারের চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিয়েছিলেন-

আমি একজন বৃদ্ধ মানুষ। মৃত্যুর আগে আমার কেবল একটিই শেষ ইচ্ছা—আমি যেন মুক্ত আল-আকসা মসজিদে দুই রাকাত নামাজ আদায় করতে পারি। আপনি কি আমার এই ইচ্ছা পূরণে সাহায্য করতে পারবেন?

​বাদশাহ ফয়সালের এই অটল মনোভাব ও ঈমানি শক্তি আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে।
(সংগ্রহ)

বিখ্যাত গ্রীক দার্শনিক সক্রেটিস। এত জ্ঞানী একজন লোকের স্ত্রীও ছিলো একজন বদমেজাজী নারী। তার স্ত্রীর নাম ছিলো Xanthippe। ই...
11/01/2026

বিখ্যাত গ্রীক দার্শনিক সক্রেটিস। এত জ্ঞানী একজন লোকের স্ত্রীও ছিলো একজন বদমেজাজী নারী।

তার স্ত্রীর নাম ছিলো Xanthippe। ইংরেজিতে Xanthippe মানে হলো রাগান্বিত, কলহপ্রিয়, মুখরা মহিলা। সক্রেটিসের স্ত্রী এতটাই বদমেজাজি ছিল যে, তার নামটাই হয়ে গেছে মুখরা মহিলার প্রতীকী নাম। তিনি কতটা বদমেজাজী ছিলেন, একটা ঘটনা বললে অনুধাবন করতে পারবেন কিছুটা।

একবার সক্রেটিস ঘরে বসে পড়ালেখা করছেন। তার স্ত্রীর মেজাজ খটখট করছে। এই অকর্মা লোকটাকে তার সহ্য হয় না। Xanthippe ঝগড়া শুরু করে দিলেন। সক্রেটিস পরিস্থিতি বুঝতে পেরে ঘরের বাইরে গিয়ে পড়ালেখা করতে লাগলেন। এটা দেখে তো Xanthippe আরও রেগে গেল।

তার মানে—তার কথা স্বামী কানে নিচ্ছেন না?
সে এক বালতি নোংরা পানি নিয়ে সক্রেটিসের মাথায় ঢেলে দিল। সক্রেটিস মুখের পানি মুছতে মুছতে বললেন,
“After a thunder, comes the rain.”
অর্থাৎ, এতক্ষণ ধরে মেঘের গর্জন হয়েছিল, এবার বৃষ্টি পড়লো!

শেষ জামানার কিছু নিদর্শনঃইবনে মাসুদ রাঃ বলেন, আমি একদিন নবী সাঃ- কে বললাম; হে আল্লাহর রাসুল সাঃ ! শেষ সময় চেনার কোনও উপ...
10/01/2026

শেষ জামানার কিছু নিদর্শনঃ

ইবনে মাসুদ রাঃ বলেন, আমি একদিন নবী সাঃ- কে বললাম; হে আল্লাহর রাসুল সাঃ ! শেষ সময় চেনার কোনও উপায় আছে কি?
আল্লাহর রাসুল সাঃ বললেন: হে ইবনে মাসুদ! এ সম্পর্কিত বহু নিদর্শন রয়েছে,
যেমন-
০১. বাচ্চারা ভীষণ বদমেজাজি হবে।
০২. বৃষ্টি হবে আম্লিক, অল্মবৃষ্টি (সম্ভবত বর্তমানের এসিড রেইন)।
০৩. তুমি দেখবে, খারাপ লোকেরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে।
০৪. লোকেরা বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবে এবং বিশ্বস্ত ব্যক্তিদের বিশ্বাসঘাতক মনে করবে।
০৫. সত্যবাদীদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হবে এবং মিথ্যাবাদীদের বলা হবে সত্যবাদী।
০৬. থালাসমুহ ক্রমাগত যোগাযোগ করতে থাকবে (সম্ভবত স্যাটেলাইট যোগাযোগ) এবং মানুষেরা তখন পারিবারিক বন্ধন ছিন্ন করবে।
০৭. ও ইবনে মাসুদ, তুমি আরো দেখবে মুনাফিকরা শাসন করবে।
০৮. সর্বাপেক্ষা মন্দ লোকেরা বাজার/সমাজ নিয়ন্ত্রন করবে।
০৯. মসজিদসমুহ অলংকৃত করা হবে, কিন্তু হৃদয়সমূহ হবে কুৎসিত।
১০. ঈমানদারকে কুৎসিত ছাগলের চেয়েও বেশি অপদস্থ করা হবে, যেন তাঁরা কিছুই না।
১১. তুমি দেখবে নারী ও পুরুষের সমকামীতায় লিপ্ত হবে।
১২. অল্পবয়স্ক লোকেরা প্রচুর সম্পদশালী হবে।
১৩. নারীদের নীতিভ্রষ্ট করতে আন্দোলন করা হবে।
১৪. তুমি দেখবে সভ্যতার ধ্বংস এবং পৃথিবীতে ধ্বংসাত্মক সভ্যতা।
১৫. তখন বাদ্যযন্ত্র ব্যপক ভাবে ছড়িয়ে পরবে।
১৬. বাদ্যযন্ত্রগুলো তাদের মাথায় চড়ানো থাকবে (সম্ভবত হেডফোন)।
১৭. আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক দেখতে পাবে।
১৮. লোকেরা ঠাট্টা-তামাশা ও বিদ্রুপ করবে।
১৯. তোমরা দেখবে বহু শিশু বিবাহ বন্ধন ছাড়াই জন্ম নিবে।
২০. সে সময় ফিতনাগুলো মাদুরের আকৃতিতে প্রদর্শিত করা হবে এর দুটি সীমারেখা থাকবে (সম্ভবত টেলিভিশন সেট)।
২১. ফিতনাগুলো তাদের সামনে মাদুর আকৃতিতে দেখানো হবে।
২২. জাহান্নামে দুই ধরনের লোক আছে যাদের আমি এখনও দেখিনি। তুমি গরুর লেজের মত চাবুক হাতে কিছু লোকদের দেখবে তাঁরা এর দ্বারা অন্যদের প্রহার করবে। সে সময় নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে, তাঁরা কোমর দুলিয়ে হাঁটবে এবং অন্যদেরকে তাদের দিকে আকর্ষণ করবে।
২৩. ঐ মেয়েদের চুল হবে "বখতের" লোমশ উটের মত। এই লোকগুলো জান্নাতে প্রবেশ করবে না।
২৪. আমার উম্মাহর কিছু অংশ মদপান করবে এবং মদকে অন্য নামে ডাকবে।
[আল মুজামুল কাবীর আত-তাবরানী হাদিস নং-১০৪১]

আল্লাহ রব্বুল আলামীন আমাদের সকলকে ক্ষমা করুন এবং হেফাজত করুন। আমিন।

মরক্কোর এক বোনের বিয়ের মোহরানা।
09/01/2026

মরক্কোর এক বোনের বিয়ের মোহরানা।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Note posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share