Hindu Temples and Monasteries Searchers - HTMS

Hindu Temples and Monasteries Searchers - HTMS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hindu Temples and Monasteries Searchers - HTMS, Religious organisation, Andorkilla, Chittagong.

শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মায়ের বিগ্রহ মন্দির বাংলাদেশের বিখ্যাত হিন্দু মন্দিরসমূহের মধ্যে অন্যতম। জনশ্রুতি মতে, প্রায়...
13/11/2025

শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মায়ের বিগ্রহ মন্দির বাংলাদেশের বিখ্যাত হিন্দু মন্দিরসমূহের মধ্যে অন্যতম। জনশ্রুতি মতে, প্রায় ৩০০-৩৫০ বছর পূর্বে আর্য ঋষি যোগী ও সাধু সন্ন্যাসীদের মাধ্যমে শ্রী শ্রী চট্টেশ্বরী দেবীর প্রকাশ ঘটে। এটি বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের চট্টেশ্বরী সড়কে তিন পাহাড়ের কোনে অবস্থিত।

গুরুত্ব:----------->জনশ্রুতি মতে এটি একটি সতীপীঠ । যেখানে দেবী সতীর দেহের কোনও অংশ পরেছিল দক্ষযজ্ঞের পরে ।

শক্তি দেবী ও ভৈরব:----------
দেবী চট্টেশ্বরী হলেন দেবী আদ্যাশক্তি মহামায়া দুরগা/কালীর রূপ বিশেষ ।মূল রাস্তা থেকে একটু উঁচুতে সিঁড়ি দিয়ে উঠে মধ্যের বাঁধানো চত্বরটির বাঁদিকে কালী মন্দির ও ডানদিকে শিব মন্দির। যেটি একটি ভৈরবের প্রতীক , যা সতীর কুণ্ডকে প্রতিরক্ষা দান করে। শিব মন্দিরের পাশে রয়েছে একটি কুন্ড.

ইতিহাস:--------------
চট্টেশ্বরী মন্দিরের প্রথম কালীমূর্তি নিয়ে কিংবদন্তি রয়েছে। ধর্মগ্রন্থ ও সেবাইতের ধারণা অনুযায়ী স্বপ্নাদিষ্ট কালীমাতার একটি নিমকাঠের মূর্তি নির্মাণ করেছিলেন খ্রিষাণগীর নামে জনৈক মহারাজ। মূর্তিটি দক্ষিণকালীর। যাঁর পুজো করলে জাগতিক ও পারমার্থিক সবরকম ফললাভ হয়।চট্টেশ্বরী মাতার সাধনা শুরু করেন চট্টগ্রাম জেলার বোয়ালখালি থানার সরোয়াতলি গ্রামের অধিবাসী সাধক রামসুন্দর দেবশর্মণ। সাধনার পাশাপাশি মায়ের পুজোও নিয়মিত চলতে থাকে। কথিত আছে কবি নবীন চন্দ্র সেন (তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট) এই সেবাপুজোর জন্য রামসুন্দর দেবশর্মণকে নগদ ৫০০ টাকা দিয়ে সাহায্য করেছিলেন।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকহানাদার বাহিনী ও তাদের সহযোগীদের দ্বারা এই মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং মন্দিরের সেবায়েতের বাড়ি ও বিগ্রহ বিনষ্ট করা হয়।[২] শ্রীচট্টেশ্বরী মাতার প্রাচীন নিমকাঠের মূর্তিটি খণ্ডবিখণ্ড করেছিল। এরপর মূর্তিটির যে অংশগুলি উদ্ধার করা সম্ভব হয়েছিল, সেগুলি জোড়া দেওয়া সম্ভব হয়েছে। দেশ স্বাধীনতা লাভের পর মন্দিরের সেবায়েত ডাঃ তারাপদ অধিকারী তৎকালীন পশ্চিমবঙ্গের বাণিজ্য মন্ত্রী তরুণ কান্তি ঘোষ এবং সনাতন ধর্মীদের সাহায্য ও সহযোগিতায় কষ্টি পাথরের কালী মূর্তি ও শ্বেত পাথরের শিব মূর্তি পুনঃনির্মান করেন, যাতে ও বাংলাদেশ সরকারও প্রত্যক্ষ সহযোগিতা করে।

মূর্তি:--------
মায়ের শান্ত শ্রী। করুণাঘন দৃষ্টি। শ্রী চট্টেশ্বরীর বর্তমান মূর্তিটি কষ্টিপাথরের। শ্বেতপাথরের শিব মায়ের শ্রীচরণতলে। দামি দামি অলংকার শোভিতা মাতৃমূর্তি। নিত্যপুজো হয়।

পূজা:-------
শ্যামাপুজো এই মন্দিরের প্রধান উৎসব।প্রতিদিন ভোর ৫টায় মন্দির খোলে। বন্ধ হয় রাত ১১টায়। দুপুরে ঘণ্টা দেড়েক মন্দির বন্ধ থাকে। বিজয়বাবুর পরিবারেরই চার-পাঁচজন পূজারি। ভক্তরা এই মন্দিরে মানতও করেন। শ্যামাপুজো এই মন্দিরের সবথেকে বড় উৎসব। আগে পুজোয় তিনশোর ওপর ছাগবলি হত। এখন বলির সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে।

া_চট্টেশ্বরী ❣️

🌺 ঐতিহ্যপূর্ণ লক্ষ্মী জনার্দন জীউ বাড়ির (দে বাড়ি) শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা, শান্তিপুর-নদীয়া 🌺
05/06/2024

🌺 ঐতিহ্যপূর্ণ লক্ষ্মী জনার্দন জীউ বাড়ির (দে বাড়ি) শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা, শান্তিপুর-নদীয়া 🌺

🌺 Shimla Netaji Tarun Sangha 1952 🌺
01/11/2021

🌺 Shimla Netaji Tarun Sangha 1952 🌺

 # # #মন্দির পরিচিতি.... #মন্দির সম্পর্কে আপনাদের ভালোলাগা জানাবেন অবশ্যই🍂 #অক্ষরধাম মন্দির ______________ #অক্ষরধাম মন্...
26/04/2021

# # #মন্দির পরিচিতি....

#মন্দির সম্পর্কে আপনাদের ভালোলাগা জানাবেন অবশ্যই🍂

#অক্ষরধাম মন্দির
______________

#অক্ষরধাম মন্দির (ইংরেজি :Akshardham Temple) বা দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, গিনেস বিশ্ব রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় সর্বাঙ্গীন হিন্দু মন্দির ।পরিপূর্ণ ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্যের ধাঁচে তৈরি অপূর্ব অক্ষরধাম মন্দিরটি ভারতের দিল্লিতে অবস্থিত।
এই মন্দিরকে স্থানীয়রা দিল্লি অক্ষরধাম বা স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির নামেও বলে থাকেন। বোচাসন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার গুরু প্রমুখ স্বামী মহারাজের অনুপ্রেরণায় এই মন্দিরটি তৈরি করা হয়। দিল্লি বেড়াতে গেলে ৭০ ভাগ পর্যটকই এই মন্দির না দেখে আসেন না।বাস্তুশাস্ত্র ও পঞ্চতন্ত্র শাস্ত্রের সমস্ত রীতি মেনে গোটা মন্দিরটি গঠিত হয়েছে। বহু বছর ধরে কাজ চলার পর অবশেষে ২০০৫ সালে মন্দিরের কাজ সম্পূর্ণ হয়। দর্শক, ভক্ত ও পর্যটকদের জন্যও খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। যমুনা নদীর তীরে অবস্থিত মন্দিরের একাংশে দামী পাথর দিয়ে স্বামী নারায়ণ ও ভারতের ইতিহাস বর্ণিত রয়েছে।

#মন্দিরের মূল অংশটি প্রায় ১৪১ ফুট উচু, ৩১৬ ফুট চওড়া, ৩৫৬ ফুট লম্বা। মন্দিরের মধ্যে রয়েছে ২৩৪ পিলার, ৯টি বিশাল গম্বুজ ও ২০,০০০ মূর্তি ও হিন্দু দেব-দেবী, সাধু-আচার্যদের স্থাপত্য।গোটা মন্দিরটি রাজস্থানের গোলাপী বেলেপাথর ও ইতালীয় কারারা মার্বেল দিয়ে তৈরি হয়েছে। উল্লেখ্য, মন্দির তৈরিতে স্টিল বা কংক্রিট ব্যবহার করা হয়নি।হিন্দু সংস্কৃতি ও ভারতের ইতিহাসকে মিলিয়ে মন্দিরের বহু অংশে হাতির স্থাপত্য বানানো হয়েছে।
#প্রতিটি হাতির স্থাপত্যের ওজন প্রায় ৩০০০ টন। মন্দিরের মধ্যেই রয়েছে প্রদর্শনী হল, থিয়েটার, মিউজিকাল ফাউন্টেন, গার্ডেন অফ ইন্ডিয়া। এছাড়া রয়েছে পদ্ম ফুলের ধাঁচে বিশালাকার সুদৃশ্য বাগান, যা যোগী হৃদয় কোমল নামে পরিচিত। এছাড়া নীলকান্ত অভিষেক, নারায়ণ সরোবর, প্রেমাতি ফুড কোর্ট, আর্শ সেন্টার প্রভৃতি এই মন্দিরেরই অংশ।

#পরিকল্পনা
#১৯৬৮ সালে বিএপিএস সংঘের প্রধান স্বামী নারায়ণ সন্ত যোগী মহারাজ 'অক্ষরধাম' তৈরির প্রথম ইচ্ছে প্রকাশ করেন। তাঁর ইচ্ছে ছিল, যমুনা নদীর তীরে এই মন্দির তৈরি হবে এবং সংঘের দু' তিনজন সদস্য দিল্লিতে থাকবেন মন্দির তৈরির তত্ত্বাবধানের জন্য। পরিকল্পনা যখন সবেমাত্র বাস্তবায়িত হতে চলেছে ঠিক তখনই ১৯৭১-এ যোগী মহারাজের দেহাবসান হয়। এরপর ১৯৮২-তে বিএপিএস সংঘের পরবর্তী প্রধান প্রমুখ স্বামী মহারাজ যোগী মহারাজের স্বপ্নপূরণে ব্রতী হন। সেই মতো তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির কাছে মন্দির তৈরির জন্য জমি চান। ডিডিএ-র পক্ষ থেকে গাজিয়াবাদ , গুরগাঁও এবং
ফরিদাবাদে মন্দির স্থাপনের জন্য জমি দেওয়ার কথা জানানো হয়। কিন্তু গুরুজির ইচ্ছানুসারে দিল্লিতে যমুনা-র তীরে মন্দির বানানোর সঙ্কল্পে অটুট থাকেন প্রমুখ স্বামী মহারাজ। অবশেষে ২০০০-এর এপ্রিলে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ৬০ একর এবং উত্তরপ্রদেশ সরকারও জমি অনুদান দেন।

#মন্দিরের জন্য জমি মিলতেই প্রথমে বাস্তুপুজো করেন স্বামীজি। ওই বছরেরই নভেম্বর মাস থেকে মন্দিরের কাজ আরম্ভ হয়ে যায়। কাজ শেষ হয় ২০০৫ সাল নাগাদ। সর্বসাধারণের প্রবেশাধিকার ঘটে ২০০৫-এর নভেম্বরে। মন্দিরটি বানাতে কম -বেশি পাঁচ বছর সময় লেগেছিল।
কপি❤️

বিশ্বে হিন্দুদের 4 টি দীর্ঘতম প্রতিমা: -- ১. বিষ্ণু এবং গরুড়, বালি, ইন্দোনেশিয়া (উচ্চতা: 400.3 ফুট) ২. কৈলাশনাথ মহাদেব,...
16/01/2021

বিশ্বে হিন্দুদের 4 টি দীর্ঘতম প্রতিমা: --

১. বিষ্ণু এবং গরুড়, বালি, ইন্দোনেশিয়া (উচ্চতা: 400.3 ফুট)
২. কৈলাশনাথ মহাদেব, নেপাল (উচ্চতা: ১৪৩ ফুট)
৩. মুরুগান(কার্তিক), বাতু কেভ, মালয়েশিয়া (উচ্চতা: ১৪০ ফুট)
৪. শ্রী হনুমান, ভারত (উচ্চতা: ১৩৫ ফুট)

🌺 জয় মা 🌺আগামীকাল ১৬ই সেপ্টেম্বার রোজ বুধবার  'আশ্বিন অমাবশ্যা' পূজা ৷ অমাবশ্যা শুরু হবে আগামীকাল সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে...
15/09/2020

🌺 জয় মা 🌺

আগামীকাল ১৬ই সেপ্টেম্বার রোজ বুধবার 'আশ্বিন অমাবশ্যা' পূজা ৷ অমাবশ্যা শুরু হবে আগামীকাল সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে এবং অমাবশ্যা ছাড়বে পরদিন বৃহষ্পরতিবার বেলা ৫ টা ৩৪ মিনিটে।

ছবিঃ শ্রী শ্রী বুড়াকালী মায়ের বাড়ি, চট্টগ্রাম।

বিঃদ্রঃ যারা আগামীকাল অমাবশ্যা পূজোর উপোস রাখতে ইচ্ছুক, তারা জল ফল খেয়ে উপোস রাখতে পারবেন।

অমাবশ্যা রাতে স্বপ্নে কালী মাতা দর্শন করলে কি ফল হয় –

১) মা কালী কে কেউ স্বপ্ন দর্শনে দেখেন, তাহলে কোন ভয় স্বপ্নদ্রষ্টার অবচেতন মনে কোন ভয় বাসা বেঁধেছে, অথবা স্বপ্নদ্রষ্টা কোন বন্ধুর সময়ের মধ্যে জীবন অতিবাহিত করছে। অবচেতনে থাকা ভয় কালীর রূপ নিয়ে দর্শন দিতে পারে।

২) স্বপ্নদ্রষ্টা যদি কালীকে যুদ্ধরত অবস্থায় দেখেন তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার অবচেতন মনে অশুভ শক্তি বিনাশের জন্য পজিটিভ শক্তি সঞ্চিত হচ্ছে।

৩) স্বপ্নদ্রষ্টা মাতৃরুপী কালীকে দেখলে তিনি বিশেষ কারনে নিরাপত্তা হিনতায় ভুগছেন এবং কালীরূপী মাদারী মেয়েদের কাছে আশ্রয় চাইছেন।

৪)কালীকা শক্তির মাতৃরূপ।স্বপ্নে কালী দর্শন অন্তরে শক্তি সঞ্চয়ের প্রত্যক্ষ কারণ হতে পারে।

অমাবশ্যার রাতে যে ভুল করবেন নাঃ

১) এই দিন আপনারা নখ কাটাবেন না কারন-অমাবস্যা তিথিতে জীবন প্রবাহ নিম্নে থাকে তাই হাত ও পায়ের নখগুলিতে প্রভাব বিস্তার বেশি হয়।
২) এই তিথির দিন সন্ধ্যার পর মূল দরজার সামনে দুটি তিলের তেল দেওয়া প্রদীপ জ্বালিয়ে রাখুন। এর ফলে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে।
৩) এই তিথিতে বাড়ি ঘর, বাড়ির সীমানা পরিষ্কার রাখুন এবং বাড়িতে কোনো অঁঠো বাসন পত্র রাখবেন না।
৪) অমাবস্যার দিন দূরে কোথাও যাত্রা করবেন না।
৫) এই দিন রাতে শ্মশানঘাট বা নির্জন কোথাও যাবেন না। এই সময় ওই সব স্থানে প্রেতাত্মার প্রভাব বাড়বে। আর ওই প্রেতাত্মা মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
৬) এই দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না। দেরি করে উঠলে কোন কাজ সফল হবে না।
৭) এই বিশেষ দিনে স্বামী স্ত্রী মিলন ক্রিয়া করবেন না। এই মিলনের ফলে যে সন্তান জন্মলাভ করবে সে হবে চরিত্রহীন বা চরিত্রহীনা।
৮) এই দিন কোন ঝগড়া ঝামেলা তে যাবেন না। এর বিরূপ প্রতিক্রিয়া আপনার জীবনে প্রভাব বিস্তার করে।
৯) এই দিন কোন দরিদ্র ব্যক্তি কে কষ্ট দেবেন না। এর ফলে আপনার জীবনে শনি, রাহু, কেতুর প্রভাব বেড়ে যাবে।

⚜️যারা তাজমহল সুন্দর বলেন হয়তো এই মন্দির দেখার পরে তাদের ধারণা অনেকটাই পাল্টে যাবে⚜️🔱অক্ষয়ধাম মন্দির,নিউ দিল্লি🔱
01/08/2020

⚜️যারা তাজমহল সুন্দর বলেন হয়তো এই মন্দির দেখার পরে তাদের ধারণা অনেকটাই পাল্টে যাবে⚜️

🔱অক্ষয়ধাম মন্দির,নিউ দিল্লি🔱

14/07/2020

মা আসবে ❤ আনন্দ হবে ♥

সৌজন্যেঃ বেহালা ক্লাব।

Address

Andorkilla
Chittagong
4412

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hindu Temples and Monasteries Searchers - HTMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share