14/04/2026
ঢাকায় হাদীয়ে জামান হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ) কনফারেন্স ২৫শে এপ্রিল ২০২৬, শনিবার।
রাজধানী কেন্দ্রীক সুন্নীয়তের স্বপ্নদ্রষ্টা, আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সাধক,সুন্নীয়তকে প্রাতিষ্ঠানিক রুপদানে দূর্জেয় মুজাহিদ, হাদীয়ে জামান,মোনাজেরে আহলে সুন্নাত হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ (রহঃ)'র স্মরণে হাদীয়ে জামান হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ) কনফারেন্স ২০২৬ রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
তারিখঃ ২৫শে এপ্রিল ২০২৬ ইংরেজী, শনিবার বিকালঃ ০৩ ঘটিকা।
স্থানঃ বাংলাদেশ মেডিকেলে এসোসিয়েশন অডিটোরিয়াম (বি,এম,এ ভবন), তোপখানা রোড , পল্টন, ঢাকা।
পরিচালনায়ঃ
শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।
সাজ্জাদানশীন-আহলা দরবার শরীফ,বোয়ালখালী, চট্টগ্রাম।
উক্ত কনফারেন্সে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর বরেণ্য ওলামায়ে কেরামগণ,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত দায়িত্বপালন করা সভাপতি/সম্পাদক সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত থাকবেন ইনশাল্লাহ।
উক্ত মহতী কনফারেন্স সকল হাজির হয়ে আউলিয়া কেরামের রুহানী ফয়েজ হাসিল করার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানানো যাচ্ছে।
সালামান্তেঃ
আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, আঞ্জুমানে ঢাকা মহানগর ও হাইকোর্ট মাজার শরীফ শাখা।
আহলা দরবার শরীফ,বোয়ালখালী, চট্টগ্রাম।