ডোংরা হযরত আলী রাঃ মিতালী সংঘ

ডোংরা হযরত আলী রাঃ মিতালী সংঘ এটি একটি অরাজনৈতিক এবং সমাজসেবামুলক ইসলামিক সংঘটন।

পানি কমেছে, কিন্তু কষ্ট কমেনি! ঘরহারা মানুষের পাশে দাঁড়ান 😭💔বন্যায় মাটির ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে গেছে। খোলা আকাশের নিচে থাকা...
16/07/2026

পানি কমেছে, কিন্তু কষ্ট কমেনি! ঘরহারা মানুষের পাশে দাঁড়ান 😭💔

বন্যায় মাটির ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে গেছে। খোলা আকাশের নিচে থাকা এই মানুষগুলোর ঘর মেরামত ও পুনর্বাসন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আমরা 'মিতালী সংঘ'-এর পক্ষ থেকে তাদের পাশে থাকার নিয়্যাত করেছি। আপনার সামর্থ্য অনুযায়ী নির্মাণ সামগ্রী বা নগদ অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

আপনার সামান্য অনুদান, একটি পরিবারের মাথার ওপর ছাদ! 🤝✨

📌 আস্থা রাখুন মিতালী সংঘের ওপর। অনুদান পাঠাতে যোগাযোগ করুন:
📞 বিকাশ/নগদ: +8801858837243

📞 বিকাশ: +8801729151773
📍 ঠিকানা: ডোংরা, খানখানাবাদ, বাঁশখালী।

বন্যায় সাময়িকভাবে অসুবিধায় পড়া মানুষের মাঝে সামান্য   ভালোবাসা বিতরণ। মানবতার সেবায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্...
14/07/2026

বন্যায় সাময়িকভাবে অসুবিধায় পড়া মানুষের মাঝে সামান্য ভালোবাসা বিতরণ।

মানবতার সেবায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

— ডোংরা হজরত আলী (রাঃ) মিতালী সংঘ

গভীর শোক বার্তা"নিভে গেল এক দীপ্ত আলো, রেখে গেলেন পথচলার প্রেরণা"অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের সংগঠ...
09/07/2026

গভীর শোক বার্তা
"নিভে গেল এক দীপ্ত আলো, রেখে গেলেন পথচলার প্রেরণা"

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের সংগঠনের পরম শ্রদ্ধেয় অভিভাবক, অন্যতম দাতা সদস্য এবং আমাদের সার্বক্ষণিক পথপ্রদর্শক কামরুল হাসান চৌধুরী ০৯ জুলাই ২০২৬ ইং তারিখে পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই আকস্মিক ও অকাল প্রয়াণে ডোংরা হযরত আলী রাঃ মিতালী সংঘ এর সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী গভীরভাবে শোকাহত।
তিনি কেবল আমাদের একজন উপদেষ্টা বা দাতা সদস্যই ছিলেন না, বরং ছিলেন আমাদের সংগঠনের মূল স্তম্ভ ও বটবৃক্ষ। সংগঠনের প্রতিটি সংকটে, প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি আমাদের অভিভাবকের মতো আগলে রেখেছিলেন এবং সঠিক দিকনির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। সংগঠনের ১৩ বছরের এই দীর্ঘ পথচলায় তাঁকে কখনো চিঠি বা দাপ্তরিক পত্র দিয়ে আমন্ত্রণ জানাতে হয়নি, তিনি নিজ থেকেই আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন এবং অনুষ্ঠান সাফল্যমন্ডিত করেছেন। এবং আরো উল্লেখ্য যে, তাঁর মতো একজন মহান মানুষ কখনোই স্টেজে বসে আমাদের প্রোগ্রাম শ্রবণ বা দর্শন করেননি, তিনি সর্বদা সংগঠনের সদস্যদের সারিতেই বসতেন, যা সত্যিই একজন মহান ব্যক্তিত্বের পরিচায়ক। তাঁর মতো একজন নিঃস্বার্থ ও দূরদর্শী মানুষকে হারানো আমাদের সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা কখনো পূরণ হওয়ার নয়।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুণাময় যেন তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন।

হে গুণীজন, আমরা আপনার দেখানো পথেই এগিয়ে যাব। আমাদের প্রতিটি কাজে আপনি অমর হয়ে থাকবেন।

শোকান্তেঃ
ডোংরা হযরত আলী (রাঃ) মিতালী সংঘ
তারিখ: ০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, রাত-৮:০০ টা

৩১-০১-২৬মিতালী সংঘের কার্যনির্বাহী সদস্য Cûtê Bøý Ñïshad মুহাম্মদ নিশাদুল ইসলাম এর বড় ভাই মুহাম্মদ রহিম উদ্দিন এর বিয়েতে...
31/01/2026

৩১-০১-২৬
মিতালী সংঘের কার্যনির্বাহী সদস্য Cûtê Bøý Ñïshad মুহাম্মদ নিশাদুল ইসলাম এর বড় ভাই মুহাম্মদ রহিম উদ্দিন এর বিয়েতে উপস্থিত মিতালী পরিবারের সদস্যবৃন্দ।
আমরা রহিম ভাইয়ের দাম্পত্য জীবনের সুখ ও বরকতময় ইসলামি পরিবেশে পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

Address

বাঁশখালী
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ডোংরা হযরত আলী রাঃ মিতালী সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share