23/06/2026
আসসালামু আলাইকুম।
আগামী ২৫ জুন ২০২৬ইং, রোজ বৃহস্পতিবার আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) দক্ষিণ মোহরা শাখার আয়োজন ও ব্যবস্থাপনায় পবিত্র শোহাদায়ে কারবালা ১০ই মহররম স্মরণে ১৫ তম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল ও মানব কল্যাণ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্থান : ইস্পাহানি কমিউনিটি সেন্টার জামে মসজিদ প্রাঙ্গণ।
কর্মসূচি :
* বাদে ফজর - খতমে কোরয়ান
* সকাল ৯ টা - সেচ্ছায় রক্তদান, ফ্রী রক্তের গ্রুপিং নির্ণয় ও বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্প
* দুপুর ৩ টা - নাত, ক্বেরাত ও শানে গাউছিয়া প্রতিযোগিতা
* বাদে মাগরিব - তরিকত মাহফিল
* বাদে এশা - কারবালা মাহফিল
মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স (Video Conference) এর মাধ্যমে নূরানী নসিহত পেশ করবেন আওলাদে রাসূল, আওলাদে গাউছুল আজম, নায়েব সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম
আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
মাহফিলে বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত থাকবেন :
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, শহিন নগর গাউছিয়া জামে মসজিদের সম্মানিত খতিব
জনাব মাওলানা মোহাম্মদ মুখতার আহমদ রজবী
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সম্মানিত সহ-সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আবুল মনছুর
মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদরাসার সম্মানিত সুপার, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সম্মানিত দারুত-ত্বায়ালীম সম্পাদক
জনাব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন
ছাফা মোতালেব আমিন ইসলাম সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস, জিন্নাত আলী তালুকদার জামে মসজিদ সম্মানিত খতিব
জনাব মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান আল কাদেরী
উক্ত মাহফিলে আপনাদের সকলের ঈমানী দাওয়াত রইলো।