27/10/2023
হিফজুল কুরআন বিভাগে রেজিস্ট্রেশন শুরু হল
আজ থেকে জামিয়াতুন নূর আল ইসলামিয়ার
হিফজুল কুরআন সেকশনের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে । আগামী ১লা ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শুরু হবে এবং ১লা জানুয়ারিতে উদ্ভোধনী ক্লাস অনুষ্ঠিত হবে ।
ক্রিয়েটিভ সিলেবাস,প্র্যাক্টিসিং কুরআন,হিফজ রিভিশন ইয়ার সহ বর্তমান সময়ের একাধিক প্রয়োজনীয় বিষয়গুলো সামনে রেখে আমরা হিফজুল কুরআনের একটি আপডেট সিলেবাস এনেছি । এ সিলেবাসে হিফজুল কুরআনে পূর্ণ দক্ষতা লাভের পাশাপাশি একজন শিক্ষার্থী হিফজের পরবর্তী পড়াশোনার জন্য উপযুক্ত হয়ে উঠবে । হিফজ শেষে স্কুল,কওমি মাদ্রাসা ,আলিয়া মাদ্রাসা সহ সব ধরনের প্রতিষ্ঠানে স্বাচ্ছ্যন্দে পড়াশোনা করতে পারবে এবং পিছিয়ে পড়ার অভিযোগ শুনতে হবেনা আর ।
ইতিমধ্যে হিফজুল কুরআনের ক্লাসরুম, স্থায়ী ক্যাম্পাস, টিচার্স ইউনিটের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ । পরবর্তীতে বাচ্চাদের আনন্দের জন্য একটি ইন্টার্নাল 'কুরআন মিউজিয়াম' করার ইচ্ছে রয়েছে আমাদের ।
হিফয সম্পন্ন করার পর দাওরের বছরকে আমরা 'হিফজ রিভিশন ইয়ার' শিরোনামে সাজিয়েছি । এ বছরটিতে হিফজ রিভিশনের সাথে বাংলা, ইংলিশ,আরবি হ্যান্ড রাইটিং কমপ্লিট করবে ।
গতানুগতিকতামুক্ত আদর্শিক হিফজুল কুরআনের খেদমত করতে চাই আমরা। আপনি আমাদের স্বপ্নযাত্রায় সহযোগী হবেন, ইন-শাল্লাহ !
সার্বিক যোগাযোগ
- 01831-818517