Baha al Din - Islamic Cooperation Organization

Baha al Din - Islamic Cooperation Organization #দ্বীনি_ভলান্টিয়ার_দের_একত্রিত_করার_লক্ষে_Baha_al_din_নাম_এ_একটি_প্লাটফর্ম_করা_হয়েছে

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।১. আমি দ্বীন ইসলামকে...
10/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

09/05/2023

আল্লাহর দেওয়া নিয়ামতের শোকর আদায় করলে দুটি নিয়ামত পাওয়া যায়।

একটি হলো স্হায়ী সেই নিয়ামতটি স্হায়ী হওয়া, আরেকটি হলো সেটিতে বরকত লাভ করা।

নিয়ামতের না-শোকরি করলে আল্লাহ সেই নিয়ামত ছিনিয়ে নেন। আর যদি ছিনিয়ে না-ও নেন, তাহলে তার মধ্য থেকে বরকত উঠিয়ে নেন।

— শাইখ আব্দুল আযীয আত তারিফী

 #গাছ_লাগানোর_সওয়াব -  #সদকা_জারিয়া- রোদের প্রচন্ড উত্তাপ থেকে রক্ষা পেতে  আমাদের বাসার   গাছের ছায়ায় এই ৩ ব্যাক্তি  বিশ...
08/05/2023

#গাছ_লাগানোর_সওয়াব - #সদকা_জারিয়া

- রোদের প্রচন্ড উত্তাপ থেকে রক্ষা পেতে আমাদের বাসার গাছের ছায়ায় এই ৩ ব্যাক্তি বিশ্রাম ও সেই সাথে তাদের পণ্য বিক্রয় করছিলো।

১ম জন একজন রিক্সা চালক আম গাছের নিচে , ২য় জন ডাব বিক্রেতা জাম্বুরা ফল গাছের নিচে , ৩য় জন আনারস বিক্রেতা বাতাবি লেবুই গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে।

গাছ-গাছালি ও বৃক্ষ-তরুলতা- মহান আল্লাহ তাআলার অনিন্দ্য সৃষ্টি। সবুজ পাতায় ছেয়ে থাকা বৃক্ষ প্রাণে শিহরণ জাগায়। ঝিরঝির হিমেল বাতাসে দেহমন জুড়িয়ে আসে।

হাদিসে গাছ লাগানোর ক্ষেত্রে প্রেরণা দেওয়ার বিষয়টি স্পষ্ট। বৃক্ষরোপণ ও গাছ লাগানোর মাধ্যমে আল্লাহর কাছে যথার্থ মূল্যায়ন পেয়ে থাকেন। বান্দার লালন-পালনে বেড়ে ওঠা বৃক্ষ থেকে সৃষ্টি জীবের কেউ কিছু খেলেই বা একটু উপকৃত হলেই সওয়াব লেখা হচ্ছে তার আমলনামায়। রোপণকারী ব্যক্তির মৃত্যু হলেও তা সদকা জারিয়া হিসেবে গণ্য হবে।

রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো বৃক্ষরোপণ করে আর ফলদার হওয়া নাগাদ তার দেখাশোনা ও সংরক্ষণে ধৈর্য ধারণ করে, তার প্রতিটি ফলের বিনিময়ে আল্লাহ তাকে সদকার সওয়াব দেবেন।’ (মুসনাদে আহমদ, হাদিস : ১৬৭০২; শুআবুল ইমান, হাদিস : ৩২২৩)

আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যদি কোনো মুসলিম কোনো গাছ রোপণ করে অথবা ক্ষেতে ফসল বোনে। আর তা থেকে কোনো পোকামাকড় কিংবা মানুষ বা চতুষ্পদ প্রাণী খায়, তাহলে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।’ (বুখারি, হাদিস : ২৩২০; মুসলিম, হাদিস : ৪০৫৫)

পরিবেশ বাঁচাতে ও সুন্দর করে গড়ে তুলতে হলে বৃক্ষরোপণ বাড়াতে হবে। আর গাছ লাগানো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী (সা.)-এর বিশেষ আমল। বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করতে তিনি উৎসাহিত করেছেন।

তীব্র গরমে  মানুষের পাশাপাশি পশু-পাখিরাও হাঁপিয়ে উঠেছে! টিউবওয়েলের মুখে চুইয়ে পড়া পানিতে একটু তৃষ্ণা নিবারোণের চেষ্টা টু...
17/04/2023

তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু-পাখিরাও হাঁপিয়ে উঠেছে!

টিউবওয়েলের মুখে চুইয়ে পড়া পানিতে একটু তৃষ্ণা নিবারোণের চেষ্টা টুনটুনির

সবাই অনুগ্রহ করে বাসার ছাদে ছায়ায়,বেলকুনি,বাসার নিচে পানি রাখুন(প্রতিদিন পরিবর্তন করে দিবেন)।

14/04/2023

একজন আল্লাহর ওলী নিজ পুত্রকে অসিয়ত করে বলেছিলেন, জীবনে তিনটি বিষয়ে কখনো ছাড় দিবে না!!

১। ভালো খাবার খাওয়া৷
২। ভালো বিছানায় ঘুমানো।
৩। ভালো ঘরে বসবাস করা।

ছেলে : কিন্তু আমি তো দরিদ্র। এইগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব?

বুজুর্গ বাবা :
১. যখন প্রচন্ড খিদে পাবে, তখন খাবে৷ তাহলে যা খাবে, তাই হবে সবচেয়ে ভালো খাবার।
২. যখন আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তখন ঘুমাবে। যেখানেই ঘুমাবে, সেটাই হবে ভালো বিছানা।
৩. যখন মানুষের সাথে মিশবে, সদাচারণ করবে। তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে। এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর। ভালো ঠিকানা।

14/03/2023

দোয়া কবুল হবেই
'যদি কোন ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি * ৩ বার পাঠ করে! তখন আল্লাহ তায়ালা বলতে থাকেন। হে বান্দা,তুমি যা খুশি প্রাণ খুলে চাও! আমি তোমাকে তাই দান করবো!
দোয়াটি হলো

"ইয়া আরহামার রাহিমিন" 💗৩ বার পড়ে আলহামদুলিল্লাহ।

(হে সকল দয়ালুর চেয়ে শ্রেষ্ঠ দয়ালু )
(মুস্তাদরাক হাকিমঃ ১৯৯৬)

14/03/2023

📿 রিজিক বৃদ্ধির জন্য সবসময় এই দোয়াটি পড়ুন! 🤲

"আল্লাহু লাতিফুম্ বি-ইবাদিহি ইয়ারজুকু মাইয়্যাশা, ওয়া হুয়াল কাউয়্যিউল আজিজ"।

অর্থ : আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। আর তিনি মহাশক্তিধর, মহাপরাক্রমশালী।
(সুরা : আশ-শূরা, আয়াত : ১৯)

23/02/2023

“প্রত্যেক মানুষের তার ক্বলব জিন্দা করার জন্য, ত্বরিকতের পীর বা পথপ্রদর্শক অন্বেষণ করা ফরজ।”

-বড়পীর আব্দুল কাদের জিলানী (রহঃ)💗

আল মিফতাহ!তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন। তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেয়েছেন ৭৫ তলায় ।তবে হোটেলের নি...
03/02/2023

আল মিফতাহ!

তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন। তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেয়েছেন ৭৫ তলায় ।
তবে হোটেলের নিয়ম অনুযায়ী,রাত ১২ টার পর লিফ্ট বন্ধ থাকে!

একদিন তারা ঘুরতে বের হল । কিন্তু তারা ফিরতে দেরি হয়ে গেল । হোটেলে এসে দেখে লিফ্ট বন্ধ তারা চিন্তায় পড়ে গেলেন,, কিভাবে ৭৫ তলায় হেঁটে উঠবে!

পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগল। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করল!

তার গল্প শেষ হতে হতে তারা,২৫ তলায় পৌঁছাতে সক্ষম হলো !

এরপর আরেক জন গানকরা আরম্ভ করল। গান শুনতে শুনতে দেখে ৫০ তলায় এসে গেছে !

এখন কি করা যায়?

তারপর তৃতীয় জন, গান , গল্প কিছুই পারেন না, তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ-কষ্ঠের কথা শুরু করলেন । তার সব ঘটনা যখন বলা শেষ হয়, তখন তারা ৭৫ তলায় গিয়ে পৌছে!

তারা যখন দরজা খুলতে গেল,দুর্ভাগ্য ক্রমে দেখা
গেল ,চাবিটা রিসেপশনে !

তবে এখনকি আর সম্ভব ! নিচে গিয়ে চাবি নিয়ে আসা?
এমনি ভাবে, আমরা যখন জীবনের তিনটি ধাপ পার করে, কবরে গিয়ে পৌছবো , যখন জান্নাতের সামনে গিয়ে দেখবো চাবিতো(নামাজ) দুনিয়ায় থেকে আনতে পারিনি , তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে?

তাই প্রতিদিন জামাতের সাথে অবশ্যই, আর না হলেও, অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, জান্নাতের চাবিটা সাথে রাখার প্রয়োজন নয় কি ?

মহান রাব্বুল আল আমিন, আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, ( আমিন ) !

21/01/2023

ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত.,

আমল: ১
প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুণ (আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়া রাসূলুহূ)। এতে জান্নাতের ৮টি দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম, হাদিস নং- ২৩৪।

আমল: ২
প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুণ এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সহিহ নাসাই, সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ৯৭২।

আমল: ৩
প্রত্যেক ফরজ সলাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্, ৩৩ বার আল্লাহু আকবার এবং ১ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর) পাঠ করুণ এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম, হাদিস নং- ১২২৮। সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে ৩৬০ বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে ৫ ওয়াক্তে ৫০০ বার পড়া হচ্ছে। সহিহ মুসলিম, মিশকাত হাদিস নং- ১৮০৩) ।

আমল: ৪
প্রতিরাতে সূরা মুলক পাঠ করুণ এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ নাসাই, সহিহ তারগিব, হাকিম হাদিস নং- ৩৮৩৯, সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ১১৪০।

আমল: ৫
রাসুল (সাঃ)-এর উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল (সাঃ)-এর সুপারিশ পাবেন। তিবরানি, সহিহ তারগিব, হাদিস নং- ৬৫৬ ।

আমল: ৬
সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পরলে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশী মর্যাদা দেওয়া হবে। সহিহ আবু দাউদ, হাদিস নং- ৫০৯১। হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, 'যে ব্যক্তি 'সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি' পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়। (তিরমিজি : ৩৪৬৪)

আমল: ৭
সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশী সওয়াব আর কারো হবে না। সহিহ মুসলিম, হাদিস নং- ২৬৯২।

আমল: ৮
সকালে ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ্, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর পাঠ করলে অগণিত সওয়াব হবে। নাসাই, সহিহ তারগিব, হাদিস নং- ৬৫১।

আমল: ৯
বাজারে প্রবেশ

14/01/2023
সাহায্য মানবতায়, সুফল পরকালেআল্লাহর সন্তুষ্টিই একমাত্র লক্ষ্যআল্লাহর_সন্তুষ্টি_অর্জনের_জন্য_সওয়াব_অর্জনের_উদেশ্যে_পরোপকা...
21/11/2022

সাহায্য মানবতায়, সুফল পরকালে
আল্লাহর সন্তুষ্টিই একমাত্র লক্ষ্য

আল্লাহর_সন্তুষ্টি_অর্জনের_জন্য_সওয়াব_অর্জনের_উদেশ্যে_পরোপকারের_মাধ্যমে_দ্বীনি_কাজ_করতে_চান ?

- আমরা সকলেই পড়ালেখা এবং দৈনন্দিন কাজের পাশাপাশি কিছু না কিছু করে থাকি।
এতসবের মধ্যে পরকালের চিন্তা কোথায়?

-ইসলাম যেমন দুনিয়াবি সকল কর্মকান্ড ছেড়ে পরকাল নিয়ে চিন্তামগ্ন হতে শেখায়না, ঠিক তেমনি পরকালের জন্য একফোঁটাও প্রস্তুতি না নিয়ে সারাদিন দুনিয়াবি মোহ-মায়ায় মেতে থাকাটাও ইসলামের শিক্ষা নয়।

-ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষ যখন ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হয়, তখন তার ধর্মের ভাই অন্য মানুষকে বিপদ-আপদ থেকে মুক্তির জন্য পাশে দাঁড়াতে হয়।

অসহায় মানুষের দুর্দিনে তাদের সর্বপ্রকার আর্থিক সহায়তা, ত্রাণ ও পুনর্বাসন, চিকিৎসাসেবা ও শুশ্রূষায় এগিয়ে আসা ইমানের দাবি।

পরোপকারের জন্য আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ হচ্ছেন স্বয়ং মহানবী।

-প্রিয় নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি সমস্যাগুলোর একটি সমাধান করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের সংকটগুলোর একটি মোচন করবেন।

-আমরা চাইলেই প্রতিদিনের মূল্যবান সময় কে , বিভিন্ন সুযোগকে পরোপকারের মাধ্যমে ইসলামী পন্থায় নিজের সময়কে বিনিয়োগ করতে পারি। তবে খেয়াল রাখতে হবে, তা যেন পুরোটাই আল্লাহ তা’আলার সন্তুষ্টির জন্য হয়।

এর জন্য সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হচ্ছে পরোপকারের উদ্দেশ্যে দ্বীনি ভলান্টিয়ারিং ( স্বেচ্ছাসেবী ) করা। “ আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। ”

#দ্বীনি_ভলান্টিয়ারিং_এর_মূল_উদ্দেশ্য

কারণ ভলান্টিয়ারিং (দ্বীনি স্বেচ্ছাসেবী ) এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ উপকারের মাধ্যমে সার্বিকভাবে সহযোগিতা করা। যেমন,

- ক্ষুধার্ত মানুষের নিকট খাবার পৌঁছে দেয়া
- ইয়াতিম দের সহযোগিতা করা
- রোগীদের চিকিৎসাসেবা ও শুশ্রূষায় সহযোগিতা করা
- যে সব এলাকায় পানি নেই সেখানে টিউব ওয়েলের বা ভালো পানির ব্যবস্থা করা
- অসুস্থ মানুষদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা এক্ষেত্রে অর্থবিত্ত দিয়েই সাহায্য করতে হবে এমন না।
- রক্তদান কর্মসূচী ধারাবাহিক ভাবে আয়োজন এ সহযোগিতা করা ,কারণ রক্তদানঅনেক বড় সওয়াবের কাজ।
- যে সব গরীব অসহায় ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না তাদের সহযোগিতার মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা
- দ্বীনি ভাইদের বিবাদ মিটিয়ে দিতে সহযোগিতা করা
- দ্বীনি ভাই দের ইসলামী শরিয়ত সম্মত হালাল ব্যাবসায়িক কর্মকান্ডের প্রতি উৎসাহিত করা সামর্থ অনুযায়ী সহযোগিতা করা ,পরামর্শ দেয়া
- হজ ও উমরা করার সামর্থ নাই এমন দীনি ভাই বোন দের হজ ও ওমরা করার সুযোগ তৈরি তে সহায়তা করা
- যারা কুরআন শরীফ পড়তে পারছে না বা পড়তে জানে না তাদের কুরআন শিক্ষার সুযোগ করে দেয়া
- এতিম ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ও জীবিকা নির্বাহের ব্যবস্থা করা। -বেকার দ্বীনি ভাই দের সামর্থ্য অনুযায়ী চাকুরীর ব্যবস্থা করা, দ্বীনি ভাই দের ট্রেনিং এর মাধ্যমে চাকরির বাজার এ যোগ্য করে তোলা ইত্যাদি আরো নানান কাজ।
- ব্যাক্তিগত পেশা দ্বারা অন্যের উপকার করার চেষ্টা যেমন দ্বীনি ডাক্তার ভাই কর্তৃক দ্বীনি অসুস্থ ভাই এর চিকিৎসা সেবা প্রদানএটা এক প্রকার চেইন এর মতো। একজন যদি এই ভলান্টিয়ারিং এর সাথে যুক্ত হয়, সে অপর জনকে উৎসাহ দিতে পারে, পথ দেখাতে পারে। এবং পরবর্তীতে তারা আরো দ্বীনি ভাইবোনদের , বন্ধুদের একইভাবে পথ দেখাতে পারে ভলান্টিয়ারিং এর জন্য, ভালো কাজের জন্য।

সওয়াব এর ঊর্দ্যেশ্যে দ্বীনি কাজ করার লক্ষ্যে , দ্বীনি ভাই-বোনদের একত্রিত করার লক্ষ্যে নাম এ একটি ইসলামিক সমাজসেবা মূলক প্লাটফর্ম করা হয়েছে। Baha-al - Din এর অর্থ পরোপকার করা , বিপদ গ্রস্ত মানুষকে সহযোগিতা করা ও সাপোর্ট করা

#রেজিস্ট্রেশন_করুন
যারা ছোয়াব অর্জনের উদ্দেশ্যে বড় প্রকারের মাধ্যমে ইসলামিক দ্বীনি কাজ এ নিজেকে সম্পৃকক্ত করতে চান , ভলান্টিয়ার হতে চান তারা নিম্নিলিখিত ফর্ম টি পুরুন করুন

https://forms.gle/xLzzB3PNi2RgyvAi9

মানবিক কর্তব্য পালন রাত জেগে অবিরাম নফল নামাজ আদায় ও অবিরত নফল রোজার সমতুল্য।
পরোপকার মানুষকে মর্যাদার আসনে সমাসীন করে।

অফিস লোকেশন
১৩৮৮ সিডিএ এভিনিউ ইস্ট নাসিরাবাদ চট্টগ্রাম

বিশেষ দ্রষ্টব্য - পেইজে লাইক দিয়ে ও শেয়ার দিয়ে সাথে থাকুন , পাশে থাকুন

Address

1388 CDA Avenue East Nasirabad GEC
Chittagong
4100

Telephone

+8801996555333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baha al Din - Islamic Cooperation Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Baha al Din - Islamic Cooperation Organization:

Share