Dolna to jannah দোলনা থেকে জান্নাহ

Dolna to jannah দোলনা থেকে জান্নাহ আল্লাহর হুকুম মানলে ও রাসুল (সাঃ)এর আদ?

22/07/2022

জান্নাতে সকল প্রকার ফল-মূল পাওয়া যাবে তারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে যখনই ইচ্ছা করবে, তখনই খেতে পারবে। যা পেতে ইচ্ছে করবে তাই পাবেঃ পৃথিবীতে কোন জিনিস পেতে হলে বা ভোগ করতে চাইলে সে জিনিসের জন্য চেষ্টা শ্রম ও কোন কোন ক্ষেত্রে টাকা বা সম্পদের প্রয়োজন হয়। কিন্তু জান্নাতে ইচ্ছে হওয়া মাত্রই সে জিনিস তার সামনে উপস্থিত পাবে।
এ ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেনঃ

﴿وَلَكُمۡ فِيهَا مَا تَشۡتَهِيٓ أَنفُسُكُمۡ وَلَكُمۡ فِيهَا مَا تَدَّعُونَ ٣١ نُزُلٗا مِّنۡ غَفُورٖ رَّحِيمٖ ٣٢ ﴾ [فصلت: ٣١، ٣٢]

অর্থঃ ‘সেখানে তোমরা যা কিছু চাও এবং যা ইচ্ছে করবে সাথে সাথে তাই হবে। এটা হচ্ছে ক্ষমাশীল ও দয়াবান আল্লাহর তরফ হতে মেহমানদারী।’ (সূরা হা-মীম আস-সিজদা: ৩০-৩১)

রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
« إن في الجنة بحر الماء , وبحر العسل , وبحر اللبن , وبحر الخمر , ثم تشقق الأنهار بعد » . ( رواه الترمذي ) .

“নিশ্চয়ই জান্নাতের মধ্যে থাকবে পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র এবং মদের সমুদ্র; অতঃপর নদী-নালার ব্যবস্থা করা হবে।(তিরিমিযী, ২৫৭১)

জান্নাতীদের চেহারা হবে ধবধবে সাদা এবং তারা ৬০ হাত লম্বা হবেঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রা...
18/07/2022

জান্নাতীদের চেহারা হবে ধবধবে সাদা এবং তারা ৬০ হাত লম্বা হবেঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«خلق الله عز و جل آدم على صورته , طوله ستون ذراعا , فلما خلقه ؛ قال : اذهب فسلم على أولئك النفر من الملائكة جلوس , فاستمع ما يحيونك ؛ فإنها تحيتك وتحية ذريتك » . فقال : السلام عليكم . فقالوا : السلام عليك ورحمة الله . فزادوه : ورحمة الله . فكل من يدخل الجنة على صورة آدم , فلم يزل الخلق ينقص بعد حتى الآن » . (رواه البخاري و مسلم)
জান্নাতে প্রবেশকারী ১ম দলটির চেহারা হবে পূর্ণিমার রাতের উজ্জ্বল চাঁদের আলোর মতো। পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল জ্যোতিস্কের মতো। তাদের পেশাব-পায়খানা নাকের শ্লেষ্মা ও থুথু হবে না। চিরুনী হবে সোনার, ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণ, আগর কাঠের সুঘ্রাণযুক্ত ধোঁয়া বিতরণ করা হবে, স্ত্রীরা হবে আয়াতলোচনা, সবার চরিত্র এক ও অভিন্ন এবং আকৃতি হবে তাদের পিতা আদমের মতো ৬০ হাত লম্বা। (বুখারী, ৬২২৭; ও মুসলিম, ২৮৪১

জান্নাতীদের দাম্পত্য সেখানে জান্নাতীদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী।মহান আল্লাহ বলেন,وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّ...
07/07/2022

জান্নাতীদের দাম্পত্য সেখানে জান্নাতীদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী।
মহান আল্লাহ বলেন,

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۖ لَّهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ۖ وَنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيلًا

অর্থাৎ, আর যারা বিশ্বাস করে ও ভাল কাজ করে, তাদেরকে বেহেস্তে প্রবেশ করাব; যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে, সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায়ায় স্থান দান করব। (নিসাঃ ৫৭,
আরো দ্রঃ বাকারাহঃ ২৫, আলে ইমরানঃ ১৫

জান্নাতে কারা কোন দরজা দিয়ে প্রবেশ করবে ৷ আসুন আট শ্রেণির দরজা সম্পর্কে জেনে নেই ৷জান্নাতে রয়েছে বিভিন্ন দরজা, মুমিনের আ...
07/07/2022

জান্নাতে কারা কোন দরজা দিয়ে প্রবেশ করবে ৷ আসুন আট শ্রেণির দরজা সম্পর্কে জেনে নেই ৷

জান্নাতে রয়েছে বিভিন্ন দরজা, মুমিনের আমল অনুযায়ী মুমিন সেই দরজাগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দ্বারাও বোঝা যায় যে জান্নাতের বহু দরজা রয়েছে। কেননা পবিত্র কোরআনের আয়াতগুলো জান্নাতের দরজার আলোচনায় ‘আবওয়াব’ শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ দরজাসমূহ।

রাসুল (সা.)-এর হাদিসের মাধ্যমেও বোঝা যায় যে জান্নাতের কয়েকটি দরজা রয়েছে। তাঁর একটি হাদিসে তিনি এর সংখ্যাও বলে দিয়েছেন।

উমর ইবনে খাত্তাব (রা.) বলেন রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপে অজু করে আর বলে, ‘আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল’, তার জন্য বেহেশতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা করে প্রবেশ করবে। (নাসায়ি, হাদিস : ১৪৮)

এই আটটি দরজার নাম কোথাও একসঙ্গে পাওয়া না গেলেও কুরআন-হাদিসের বিভিন্ন জায়গায় উক্ত দরজাগুলোর নাম পাওয়া যায়। আমরা সেই নামগুলো জানার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

আবু হুরায়রা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যে কেউ আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এটাই উত্তম।

অতএব যে নামাজ আদায়কারী, তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে।
যে মুজাহিদ, তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে।
যে সিয়াম পালনকারী, তাকে রাইয়্যান দরজা হতে ডাকা হবে।
যে সদকা প্রদানকারী, তাকে সদকার দরজা থেকে ডাকা হবে।
এরপর আবু বকর (রা.) বলেন, হে আল্লাহর রাসুল, আমার পিতা-মাতা কুরআন
হোক, সকল দরজা হতে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই, তবে কি কুরআনকে সব দরজা থেকে ডাকা হবে? আল্লাহর রাসুল (সা.) বলেন, হ্যাঁ। আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে। (বুখারি, হাদিস : ১৮৯৭)

উল্লিখিত হাদিসে চারটি দরজার নাম পাওয়া যায়।

১,বাবুস আস-সালাহ (নামাজের দরজা),
যারা আন্তরিকভাবে নিয়মিত নামাজ আদায় করবে, তাদের সম্মানে জান্নাতের এই দরজার নাম করা হয়েছে বাবুস সালাহ বা নামাজের দরজা।

২. বাবুল জিহাদ (জিহাদের দরজা), যারা একনিষ্ঠভাবে আল্লাহর পথে তার জীবন ও সম্পদ দিয়ে জিহাদ করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ হয়েছে বাবুল জিহাদ বা জিহাদের দরজা।

৩. বাবুর-রাইয়ান (এটি কেউ কেউ রোজার দরজা), যারা মহান আল্লাহর জন্য একনিষ্ঠভাবে রোজা রাখবে, তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে বাবুর রাইয়ান।

৪. বাবুস-সদকা (দানের দরজা), মানুষের প্রয়োজনে যারা তাদের অর্থসম্পদ দিয়ে মানুষকে সহযোগিতা করবে, তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে বাবুস সদকা।

এ ছাড়া বিভিন্ন সূত্র থেকে আরো যে দরজাগুলোর নাম পাওয়া যায় তা হলো ৷

৫. বাবুল আইমান, কেউ কেউ এই দরজাকে বাবুস শাফাআতও বলেছেন। কেউ আবার বাবুল মুতাওয়াক্কিলিনও (তাওয়াক্কুলকারীদের দরজা) বলেছেন। কিয়ামতের দিন যারা নবীজির সুপারিশে বিনা হিসাবে জান্নাতে স্থান পাবে, তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে। (মুসলিম, ঈমান অধ্যায়, হাদিস : ৩৬৮)

৬. বাবুল কাজিমিনাল গইজা ওয়াল আফিনা আনিন্নাস (রাগ দমনকারী ও লোকের ভুলকে ক্ষমাকারী ব্যক্তিদের দরজা), যারা লোকদের ভুলকে ক্ষমা করে এবং নিজের রাগকে দমন করে, এই দরজার নামকরণ তাদের সম্মানে। (উমদাতুল কারি : ১৬/২৫৪)

৭. বাবুর-রাদ্বিন (সন্তুষ্টদের দরজা), এই দরজাকে কেউ কেউ বাবুল জিকির, বাবুল হজ, বাবুল ইলম ও বাবু লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ-ও বলে। যারা আল্লাহর ওপর সন্তুষ্ট এবং আল্লাহও যাদের ওপর সন্তুষ্ট, তাদের সম্মানে এ দরজার নামকরণ হয়েছে। (তিরমিজি, হাদিস : ৩৫৮১)

৮. বাবুত-তাওবা (ক্ষমা প্রার্থনার দরজা), নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, তাদের সম্মানার্থে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে। এটি তাওবাকারীদের জন্য সব সময় খোলা থাকে। (জামিউস সগির, হাদিস : ৭৩২০)

বহুতল ভবন ও নির্ঝরিণী জান্নাতীদের বাসস্থান সম্পর্কে আল্লাহ বলেন: ﴿ لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ غُرَفٞ ...
07/07/2022

বহুতল ভবন ও নির্ঝরিণী জান্নাতীদের বাসস্থান সম্পর্কে আল্লাহ বলেন:
﴿ لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ غُرَفٞ مِّن فَوۡقِهَا غُرَف مَّبۡنِيَّةٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَعۡدَ ٱللَّهِ لَا يُخۡلِفُ ٱللَّهُ ٱلۡمِيعَادَ ٢٠﴾ [الزمر: ٢٠]ٞ
“যারা মোত্তাকী, তাদের জন্য রয়েছে কক্ষের উপর কক্ষ (বহুতল ভবন) এবং এর নীচে নির্ঝরিণী প্রবাহিত। আল্লাহ নিজ ওয়াদা কখনও ভঙ্গ করেন না।” (সূরা যুমার: ২০)

জান্নাত মোট আট প্রকারঃ মহান আল্লাহ বলেন: ﴿فَلَا تَعۡلَمُ نَفۡسٞ مَّآ أُخۡفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعۡيُنٖ جَزَآءَۢ بِمَا...
28/06/2022

জান্নাত মোট আট প্রকারঃ মহান আল্লাহ বলেন:

﴿فَلَا تَعۡلَمُ نَفۡسٞ مَّآ أُخۡفِيَ
لَهُم مِّن قُرَّةِ أَعۡيُنٖ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ١٧﴾ [السجدة: ١٧]
‘কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে।’’ (সূরা সাজদাহ: ১৭)

আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মহান আল্লাহ রাববুল আলামীন এরশাদ করেন,

«أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ»

“আমি আমার নেক বান্দাদের জন্য এমন নেয়ামত তৈরি করে রেখেছি, যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না। এরপর তিনি বলেন, যদি তোমরা চাও, তাহলে নিম্নোক্ত আয়াতটি পড়ো। যার অর্থ হলো: “কেউ জানে না, তার জন্য কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে।” (বুখারী, ৩২৪৪; মুসলিম, ২৮২৪)

জান্নাত মোট আট প্রকারঃ আট প্রকার জান্নাতের কথা মহাগ্রন্থ আল-কুরআন ও সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে : ১। জান্নাতুল ফিরদাউস। ২। জান্নাতুন্ নায়ীম।
৩। জান্নাতুল মাওয়া।
৪। জান্নাতুল আদন।
৫। জান্নাতু দারুস সালাম।
৬। জান্নাতুদ দারুল খুলদ।
৭। জান্নাতু দারুল মাকাম।
৮। জান্নাতু দারুল কারার। জান্নাত শীতাতপ নিয়ন্ত্রিতঃ প্রতিটি জান্নাতের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মর্যাদা। জান্নাতগুলোর প্রতিটিই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (Air condition)। না গরম না ঠান্ডা- এমন চমৎকার ও চমকপ্রদ নাতিশীতোষ্ণ আবহাওয়া সদা বিরাজমান প্রত্যেক জান্নাতে। জান্নাতের অনাবিল এবং অন্তহীন সুখ-স্বাচ্ছন্দ্যকে ভিন্নতা দিতে সেখানে রয়েছে চিরকালিন বসন্ত বাতাসের কমনীয়তা। তার ফুল-ফলের সমাহার এবং সৌন্দর্য্য শ্যামলতা কখনো ম্লান হবে না।

জান্নাত আল্লাহ ওয়ালাদের জন্য এক বিশেষ নিয়ামত‘জান্নাতী হুর’ জান্নাতবাসীদের জন্য আল্লাহ্ সুবাহানহুয়া তা’আলার পক্ষ হতে এক ...
25/06/2022

জান্নাত আল্লাহ ওয়ালাদের জন্য এক বিশেষ নিয়ামত
‘জান্নাতী হুর’ জান্নাতবাসীদের জন্য আল্লাহ্ সুবাহানহুয়া তা’আলার পক্ষ হতে এক বিশেষ নিয়ামত। আর তা কত বড় নিয়ামত তা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে ও হাদীসে রসূল (সা:) হতে বর্ণিত হয়েছে।
আল্লাহ্ সুবহানওয়া তা’আলা আরো বলেন-
‘আর হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোন ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এতো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুতঃ তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে। এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিনী রমণীকূল থাকবে। আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে।’ -[সূরা বাকারাহ, আয়াত: ২৫]

24/06/2022

মহান আল্লাহ বলেন,

فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ (70)
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (71) حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ(72)
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (73) لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ (74)

অর্থাৎ, সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে অস্বীকার করবে? তারা তাঁবুতে সুরক্ষিত হুর। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন্ অনুগ্রহকে অস্বীকার করবে?
তাদেরকে তাদের পূর্বে কোন মানুষ অথবা জ্বিন স্পর্শ করেনি। (রাহমানঃ ৭০-৭৪)

24/06/2022

একজন মুমিন ব্যক্তি জান্নাতে কতজন হুর পাবে তা সুনির্দিষ্টভাবে কুরআন হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি। তবে একটি হাদিসে সর্বনিম্ন স্তরের একজন জান্নাতী ব্যক্তির হুরের সংখ্যা বলা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

أَدْنَى أَهْلِ الْجَنَّةِ الَّذِي لَهُ ثَمَانُونَ أَلْفَ خَادِمٍ وَاثْنَتَانِ وَسَبْعُونَ زَوْجَةً وَتُنْصَبُ لَهُ قُبَّةٌ مِنْ لُؤْلُؤٍ وَزَبَرْجَدٍ وَيَاقُوتٍ كَمَا بَيْنَ الْجَابِيَةِ إِلَى صَنْعَاءَ

‘অতি সাধারণ মর্যাদা সম্পন্ন একজন জান্নাতীরও আশি হাজার খাদিম ও বাহাত্তর জন হুর থাকবে। আর তার জন্য মণিমুক্তা, যমরূদ ও ইয়াকুতের তাবু নির্মাণ করা হবে। সেটা এত বড় হবে যে, তা সিরিয়ার অন্তর্গত ‘জাবিয়া’ হতে ইয়ামানের সানআ’ পর্যন্ত সমান জায়গা জুড়ে বিস্তৃত হবে।’ [সুনানে তিরমিযী, হাদিস: ২৫৬২

Address

Chittagong

Telephone

+8801407345283

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dolna to jannah দোলনা থেকে জান্নাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share