السلام عليكم ورحمة الله وبركاته
�সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা! যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য, ছলাত ও সালাম বর্ষিত হোক নাবী মুহাম্মাদ ছাঃ এর প্রতি যার আদর্শ বাস্তবায়ন করার জন্যই আমাদের এই প্রচেষ্টা ।
সেই উদ্দেশ্যে 2017 সালে, আল্লাহর অশেষ দয়ায় তাঁর দ্বীন বাস্তবায়নের জন্য ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে উন্নত শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে কুমিল্লা জেলায় বুড়িচং উপজেলাতে প্রতিষ্ঠিত হয়ে
ছে ছহীহ আক্বীদার একমাত্র দ্বীনী প্রতিষ্ঠান বুড়িচং সালাফিয়া মাদরাসা।
�শুরু থেকে এখন পর্যন্ত অস্থায়ী জায়গায় সম্পূর্ণ ভাড়ায় পরিচালিত হচ্ছে।বর্তমান অত্র প্রতিষ্ঠানে হিফজ বিভাগসহ শিশু শ্রেনী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় পাঁচশত(৫০০)আলহামদুলিল্লাহ । যা পর্যায়ক্রমে সানুবিয়া ও কুল্লিয়া তথা দাওরা হাদিস পর্যন্ত ক্লাস চালু হবে ইনশাআল্লাহ ।
�সম্পূর্ণ ভাড়ায় পরিচালিত অস্থায়ী জায়গায় এই বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রীদের সুষ্ঠুভাবে পাঠদান এবং আবাসিক ব্যবস্থাপনা বর্তমানে কঠিন হয়ে উঠছে । আপনারা জানেন যে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ (লিল্লাহ প্রতিষ্ঠান) কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠান নয়। দেশ-বিদেশের সকল দ্বীনী ভাই ও বোনদের একান্ত আর্থিক সহযোগিতায় একটি সুন্দর ও আদর্শ জাতি গঠনে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে ।আলহামদুলিল্লাহ ।
�ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বুড়িচং সালাফিয়া মাদরাসার স্থায়ী জায়গার জন্য প্রায় তিন কোটি টাকা মূল্যের ৯৮ শতক জমি ক্রয় করার জন্য প্রথম ধাপে পঞ্চাশ লক্ষ (৫০,০০,০০০/) টাকা এবং ২য় ধাপে আরো পঞ্চাশ লক্ষ(৫০,০০,০০০) টাকা।এ পর্যন্ত সর্বমোট ১কোটি পরিশোধ করা হয়েছে ।আলহামদুলিল্লাহ । খুব অল্প সময়ের মধ্যে আরো প্রায় দুই কোটি টাকা পরিশোধ করতে হবে। যা আপনাদের সকলের আর্থিক সহযোগিতায় বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশা,আল্লাহ ।
توكلنا على الله
�তাই সকল দ্বীনী ভাই ও বোনদের প্রতি আকুল আবেদন যে, ছহীহ আক্বীদা ও মানহাজের আলোকে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে এই ছাদাক্বায়ে জারিয়ায় তথা জমিক্রয় প্রকল্পে সহযোগিতা করুন এবং আপনাদের যাকাতের একটি অংশ দান করুন।
�আল্লাহ্ তা,আলা আপনাদের অত্র প্রতিষ্ঠানে দান করার তাওফীক দান করুন, যারা ইতিমধ্যে দান করেছেন তাদের দানকে আল্লাহ্ কবুল করুন । আমিন
الله يوفقنا فيما يحب ويرضى و يتقبل منا ومنكم صالح الأعمال ، آمين يارب العالمين ��
�অনুদান পাঠানোর হিসাব নং�
সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ,বুড়িচং শাখা ।
SIBL সঞ্চয় হিসাব নং-1201340045372
মাদরাসার বিকাশ ও নগদ-01783994389
আহ্বানে
সভাপতি
শাইখ মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ।
বুড়িচং সালাফিয়া মাদরাসা।