Mohadev vokto মহাদেব ভক্ত

Mohadev vokto মহাদেব ভক্ত Welcome🙏
Mohadev vokto 🔱🙏🚩
official page
Follow this page 🙏🙏
And invite your friends🙏
(2)

চৈত্রসংক্রান্তির শুভেচ্ছা সকলকে 🙏🕉️🙏
14/04/2026

চৈত্রসংক্রান্তির শুভেচ্ছা সকলকে 🙏🕉️🙏

11/04/2026

এইটা কোন জায়গা কেউ বলতে পারেন ����

10/04/2026

শ্রী শ্রী বিষ্ণু স্তুতি ����

ত্রিকূট পর্বতের গহন অরণ্যে ‘গজেন্দ্র’ নামে এক বিশাল হাতি বাস করত। তার শরীর যেমন ছিল পাহাড়ের মতো শক্তিশালী, মনেও ছিল তেমন...
10/04/2026

ত্রিকূট পর্বতের গহন অরণ্যে ‘গজেন্দ্র’ নামে এক বিশাল হাতি বাস করত। তার শরীর যেমন ছিল পাহাড়ের মতো শক্তিশালী, মনেও ছিল তেমনই পাহাড়প্রমাণ অহংকার। বনের বাঘ-সিংহও তাকে দেখে ভয়ে পথ ছেড়ে দিত। গজেন্দ্র ভাবত, তার এই অসীম গায়ের জোর আর বিশাল পরিবারই বুঝি তার আসল রক্ষা কবচ।

এক তপ্ত দুপুরে তৃষ্ণায় ছটফট করতে করতে গজেন্দ্র তার দলবল নিয়ে এক নীল জলের সরোবরে জলপান করতে নামল। গজেন্দ্র জানত না যে, সেই শান্ত জলের নিচে ওত পেতে আছে তার জীবনের সবথেকে বড় পরীক্ষা। আনন্দে জল নিয়ে খেলার সময় হঠাৎ এক বিশাল ও শক্তিশালী কুমির এসে গজেন্দ্রর পা কামড়ে ধরল। গজেন্দ্র প্রথমে ভেবেছিল, সামান্য এক কুমিরকে সে এক ঝটকায় উড়িয়ে দেবে। কিন্তু লড়াই শুরু হতেই বোঝা গেল, জলের ভেতর কুমির অজেয়।
দেখতে দেখতে দিন গড়িয়ে মাস, আর মাস গড়িয়ে বছর কেটে গেল—কিন্তু গজেন্দ্রর পা মুক্ত হলো না। ধীরে ধীরে তার শরীরে আর বল রইল না, চোখের তেজ কমে এল। যে আত্মীয়-স্বজনদের সে নিজের ভাবত, তারা সবাই তাকে এই বিপদে একা ফেলে যার যার পথে চলে গেল। এই চরম অসহায় অবস্থায় গজেন্দ্রর মনের সব দম্ভ ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝল, এই পৃথিবীতে যখন বড় কোনো বিপদ আসে, তখন পার্থিব শক্তি বা পরিবার—কেউ কাউকে বাঁচাতে পারে না।

মরণ যন্ত্রণার সেই শেষ মুহূর্তে গজেন্দ্রর মনে পড়ে গেল তার পূর্বজন্মের কথা। আসলে সে ছিল এক পরম ভক্ত রাজা, যার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। এক ঋষির অভিশাপে তাকে এই হাতির দেহ ধারণ করতে হয়েছিল। স্মৃতি ফিরতেই তার পশুর মতো অহংকার ধুলোয় মিশে গেল। সে তখন সরোবর থেকে একটি পদ্মফুল শুঁড় দিয়ে উঁচিয়ে ধরে আকুল হয়ে ভগবান বিষ্ণুকে ডাকতে শুরু করল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, "হে জগৎপতি, হে নারায়ণ! আমি আজ নিঃস্ব, আমি তোমার চরণে নিজেকে সঁপে দিলাম। তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই, আমায় রক্ষা করো।"
ভক্তের সেই করুণ আর্তনাদ বৈকুণ্ঠের সিংহাসন পর্যন্ত কাঁপিয়ে দিল। ভগবান বিষ্ণু আর এক মুহূর্ত স্থির থাকতে পারলেন না। তিনি গরুড়বাহনে চড়ে বিদ্যুতের গতিতে সেই সরোবরের তীরে নেমে এলেন। ভগবান তাঁর সুদর্শন চক্র দিয়ে কুমিরটির মুখ চিরে দিয়ে গজেন্দ্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন। ভগবানের হাতের ছোঁয়ায় গজেন্দ্রর পশুর শরীর ঘুচে গেল এবং সে তার দিব্য রূপ ফিরে পেল। এমনকি সেই কুমিরটিও আসলে ছিল এক অভিশপ্ত গন্ধর্ব; সেও ভগবানের হাতে উদ্ধার পেয়ে শাপমুক্ত হলো।
# Joy_sri_hori

09/04/2026

মা মহামায়া মধ্যে যেন পুরো ব্রহ্মাণ্ড সমাহিত ����
#জয়_মা #জয়_মা_মহামায়া #জয়_মা_দূর্গা

09/04/2026

Har har mahadev ���

রাবণের মৃত্যুর পর শ্রী রামচন্দ্র বিভীষণকে নির্দেশ দিয়েছিলেন রাবণের যথাযোগ্য মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে। বিভ...
31/03/2026

রাবণের মৃত্যুর পর শ্রী রামচন্দ্র বিভীষণকে নির্দেশ দিয়েছিলেন রাবণের যথাযোগ্য মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে। বিভীষণ প্রথমে কিছুটা ইতস্তত করলে রাম বলেছিলেন-

​"মরণান্তানি বৈরাণি নির্বৃত্তং নঃ প্রয়োজনম্।
কুরুস্ব সংস্কারমস্য যাস্মিন্ মম যথা তব।।"

​অর্থাৎ, মৃত্যুর সাথেই সমস্ত শত্রুতার শেষ হয়। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। তিনি (রাবণ) যেমন তোমার কাছে শ্রদ্ধেয় ভাই, আমার কাছেও তিনি তেমনই মর্যাদার অধিকারী। অতএব তাঁর যথাযথ সৎকার করো..
মর্যাদা পুরুষোত্তম রাবণের অপকর্মের বিরোধিতা করে তাঁকে শাস্তি দিয়েছিলেন বটে কিন্তু রাবণের অর্জিত জ্ঞান, পাণ্ডিত্য, শিবভক্তির প্রতি তাঁর মনে কোনো ঘৃণা ছিল না, ছিল গভীর শ্রদ্ধা..

এ হেন রাম আদৰ্শ ভুলে মানুষ আজ বিবেকহীন মনুষ্যত্বহীন অন্তঃসার শূন্য হয়ে মর্যাদা পুরুষোত্তমের মর্যাদা রক্ষায় ব্যস্ত ...

বাসন্তী পুজোর অষ্টমী , নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তখন কুমারী পুজো চলছে। সেজেগুজে বসা কুমারীকে লাগছে বেশ, হঠাৎ সেই ছোট্ট ...
29/03/2026

বাসন্তী পুজোর অষ্টমী , নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তখন কুমারী পুজো চলছে। সেজেগুজে বসা কুমারীকে লাগছে বেশ, হঠাৎ সেই ছোট্ট মা কেঁদে ফেলল। মঠের মহারাজ তখন সব ছেড়ে ছোট্ট আদ্যাশক্তিকে ভোলাতে লাগলেন, দেখতে লাগলেন যাতে তার কোনোরকম অসুবিধা না হয়। শিশুটিকে কিছু খাওয়ার কথা বললে সে তরমুজ দেখালো, মহারাজ তাই দিলেন।

এ দৃশ্য আমাকে বেশ ভাবালো। এই যে আমরা সর্বদা নিজেদের মায়ের সন্তান বলি, কখনো কি ভেবে দেখেছি মায়ের স্বরূপ শুধু এটাই নয়। মা নিজেও এক চঞ্চল শিশু, যিনি বিভিন্ন প্রকারে প্রতিকূলতা তৈরি করছেন, দেখতে চাইছেন আমরা অভিভাবক হয়ে কেমনে তার সমাধান করি! ঘরের ছোট্ট সদস্যটি যখন ঠোঁট ফুলিয়ে কাঁদতে বসে, তখন ঘরের অন্যান্য বড়রা তাকে খেলনা দিয়ে অথবা নানা অঙ্গভঙ্গি করে তাকে আশ্বস্ত করার চেষ্টা করি! তাতে সফল হলে সেই শিশুটি যখন হাসে, তখন সেই বড়দের মুখেও হাসি আসে, তৃপ্তি আসে। সাধনাও তাই। শিশুসুলভ দেবীকে আমরা নানাভাবে সন্তুষ্ট করতে বিভিন্ন উপাচারের সাহায্য নিই। দেবীর সন্তুষ্টিতে সাধকের সন্তুষ্টি । আবার এই ক্রন্দনরত শিশুকে ভোলাতে গিয়ে বড়রাও বিভিন্ন শিশুসুলভ আচরণ করেন যাতে তার মুখে হাসি আসে। প্রকৃত সাধকের বহু ক্রিয়াকলাপ শিশুসুলভ হয়, হয়তো সাধারণ মানুষের কাছে সে পাগল। কিন্তু সাধনার এক বিশেষ স্তরে গিয়ে সাধক শিশুসুলভ হয়ে যান।

এই প্রতিদিনের জীবনযাপনে মা স্বয়ং এইভাবে আমাদের পরীক্ষা নিয়ে চলেছেন, অধৈর্য হলেই শেষ! ঠিক যেমন ছোট বাচ্চা দেখতে বড় সুন্দর, কিন্তু যে অভিভাবক তাকে লালন করে সে জানে এর আসল সত্য।

পুজো চলাকালীন মহারাজ শিশুকন্যাটিকে ভোলানোই প্রধান মনে করলেন, ঐ মুহুর্তে ঐটাই সাধনা, ঐটাই উপাসনা। ঐটাই দেবীর পরীক্ষা, মহারাজ পাশ করে গেলেন।
যার পরীক্ষা থেকে স্বয়ং শ্রীরঘুবীর ও মূর্ত মহেশ্বর স্বামীজি নিস্তার পান নি, আমরা তো অতি সাধারণ। এই প্রতিদিনের পরীক্ষায় অংশ নেওয়াই আমাদের সাধনা, শুধু দেখার চঞ্চলা মা কে কতটা শান্ত করে কোলে ধরে রাখতে পারলাম...
#কুমারী_পূজা
#মহা_অষ্টমী_পূজা
#বাসন্তী_পূজা

ব্রেকিংনিউজ‌ !!!!!কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের আওতাধীন ঠাকুরপাড়া কালি গাছতলায় শনিপূজা চলাকালীন ক*ক*টে*ল  নিক্...
07/03/2026

ব্রেকিংনিউজ‌ !!!!!
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের আওতাধীন ঠাকুরপাড়া কালি গাছতলায় শনিপূজা চলাকালীন ক*ক*টে*ল নিক্ষেপ। পূজা পন্ড, পুরোহিত সহ বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেলে ভর্তি করানো হয়েছে।।
৭ই মার্চ ২০২৬ ইং।।

শুভ দোল পূর্ণিমা 🕉️🙏🔱
03/03/2026

শুভ দোল পূর্ণিমা 🕉️🙏🔱

পার্থক্য শুধু শিল্পী আর কীর্তনীয় দল কালকে যখন শিল্পী আনে ধর্মসভা তে তখন মানুষ দাঁড়ানোর জায়গায় থাকে না, আর আজকে যখন একি ট...
21/02/2026

পার্থক্য শুধু শিল্পী আর কীর্তনীয় দল

কালকে যখন শিল্পী আনে ধর্মসভা তে তখন মানুষ দাঁড়ানোর জায়গায় থাকে না,
আর আজকে যখন একি টাইমে কীর্তনীয় দল হরিনাম করে প্যান্ডেল এই কয়েকটি লোক ছাড়া আর নাই, তাহলে এত টাকা দিয়ে এত আয়োজন করার কি দরকার লক্ষ টাকা খরচ করে কীর্তন দল আনবেন তারা শুধু আসরে হরিনাম করবে একা একা কোনো লোক থাকবে না, লাখ টাকা বাজেট করে ডেকোরেশন করবেন ৫/১০ হাজার লোকের প্রসাদের আয়োজন করবেন এসব করে তো কোনো লাভ না যদি হরিনাম শুনার জন্য লোক না থাকে।
আবার অনেকই মনে করবেন আমি মহোৎসবের বিপক্ষে কথা বলতেছি, সেটা যদি মনে করেন তাহলে ভুল ভাবনা আপনাদের।
লক্ষ লক্ষ টাকা খরচ করে মহোৎসব করে কিন্তু হরিনাম শুনার জন্য একজন লোক থাকে না যদি প্রসাদ দেওয়ার টাইম হয় তখন হিন্দুদের ঠেলাঠেলি পরে যায় 🥺
হিন্দুদের কে পাবেন খিচুড়ি খাওয়ার সময় বারুণী স্নান করার সময় রথের রশি টানার সময় কারণ এগুলো তে পূর্ণ লাভ করা যায়

ভুল কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন 🙏

15/02/2026

শুভ মহাশিবরাত্রি 🙏🕉️🔱 # মহাদেব
#

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohadev vokto মহাদেব ভক্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share