রামকৃষ্ণ আশ্রম, রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • রামকৃষ্ণ আশ্রম, রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।

রামকৃষ্ণ আশ্রম, রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ। This Is Official Page Of Ramkrishna Asram-Raozan,Chittagong Bangladesh. Which Is Operated By Ramkris

দুর্গাপূজা ও শ্যামাপূজা উদযাপন পরিষদ ২০২৬ গঠিত -------------------------------------------------------------------------...
29/08/2026

দুর্গাপূজা ও শ্যামাপূজা উদযাপন পরিষদ ২০২৬ গঠিত
--------------------------------------------------------------------------
রাউজান রামকৃষ্ণ আশ্রমে দুর্গাপূজা ও শ্যামাপূজা ২০২৬ উদযাপনের লক্ষ্যে আশ্রম প্রাঙ্গনে পরিচালনা পরিষদের সহ-সম্পাদক সুজিত শীল এর সভাপতিত্বে ও সচিব সুজন কর্মকার এর সঞ্চালনায় গত ২৮/০৮/২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সম্পাদক মানু কর্মকার মান্না, কোষাধ্যক্ষ মানস সরকার সহ উপস্থিত সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীবৃন্দ।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে নিউটন কর্মকার সভাপতি, অনিক দে সাধারণ সম্পাদক, সুব্রত শীল(শিশির) অর্থ সম্পাদক ও দুর্জয় কর্মকার কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক রামকৃষ্ণ আশ্রম দুর্গাপূজা ও শ্যামাপূজা উদযাপন পরিষদ ২০২৬ গঠন করা হয়।

শ্রীরামকৃষ্ণঃ শরণম্রামকৃষ্ণ আশ্রমরাউজান, চট্টগ্রামসুধী ভক্তমণ্ডলী,আগামী ২৯ জুলাই ২০২৬ বুধবার অত্র আশ্রমে ভগবান ব্যাসদেবে...
28/07/2026

শ্রীরামকৃষ্ণঃ শরণম্
রামকৃষ্ণ আশ্রম
রাউজান, চট্টগ্রাম

সুধী ভক্তমণ্ডলী,
আগামী ২৯ জুলাই ২০২৬ বুধবার অত্র আশ্রমে ভগবান ব্যাসদেবের শুভ আবির্ভাব তিথি গুরুপূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হইবে।
উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করি।

অনুষ্ঠান সূচি:

সকাল ৯:০০মি.: শ্রীশ্রীঠাকুরের পূজা ও ভোগ
দুপুর ১২:০০টা.: প্রসাদ ধারণ

নিবেদক
মানু কর্মকার মান্না
সম্পাদক

সত্য সিংহ মিলনায়তন এর শুভ উদ্বোধন ২৬ জুন ২০২৬, শুক্রবার।রাউজান রামকৃষ্ণ আশ্রমে সারদা ভবনের ২য় তলায় সত্য সিংহ মিলনায়তন...
27/06/2026

সত্য সিংহ মিলনায়তন এর শুভ উদ্বোধন
২৬ জুন ২০২৬, শুক্রবার।

রাউজান রামকৃষ্ণ আশ্রমে সারদা ভবনের ২য় তলায় সত্য সিংহ মিলনায়তন'র শুভ উদ্বোধন ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত।
আশ্রম পরিচালনা পরিষদের সম্পাদক মানু কর্মকার মান্না'র সঞ্চালনায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী কৃপারুপানন্দজী মহারাজ, ফতেয়াবাদ রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধায়ক স্বামী শান্তিকরানন্দজী মহারাজ, সহ-সম্পাদক তাপস হোড়, রামকৃষ্ণ-বিবেকানন্দ ট্রাস্টি, চট্টগ্রাম এর সভাপতি দুলাল কান্তি মজুমদার, শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড এর পরিচালক বাসুদেব সিংহ, চট্টগ্রাম নার্সিং কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ রাধু মুহুরী, সভাপতিত্ব করেন আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সাবেক সহ-সভাপতি দুলাল শীল, সাবেক সভাপতি ও বর্তমান সদস্য চঞ্চল চৌধুরী।
বক্তারা রাউজান রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য সিংহ এর অবদান অনস্বীকার্য তা এক বাক্যে স্বীকার করেন। আশ্রমের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সত্য সিংহ মিলনায়তন নির্মাণ সত্যিই আশ্রমের কার্যাবলীকে আরো গতিশীল করবে এই আশা ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে আশ্রম পরিচালনা পরিষদের সদস্য, সারদা সংঘ, রাউজান এর সদস্য, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সদস্য, অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী সহ সকলে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও প্রাণবন্ত করে তুলেন।
মহারাজদ্বয় বর্তমান আশ্রমের প্রতিটি কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধারাবাহিকতা অব্যাহত রাখার সার্বিক সহযোগিতার আশ্বাস ও পরামর্শ প্রদান করেন।

সকলে আমন্ত্রিত।২৬ জুন ২০২৬, শুক্রবার।
22/06/2026

সকলে আমন্ত্রিত।
২৬ জুন ২০২৬, শুক্রবার।

রাউজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের সাবেক কোষাধ্যক্ষ মিন্টু রুদ্র পাল এর মাতার আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে আশ্রমের পক্ষে শ্...
15/06/2026

রাউজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের সাবেক কোষাধ্যক্ষ মিন্টু রুদ্র পাল এর মাতার আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে আশ্রমের পক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।
আমরা বিদেহী আত্মার সদগতি ও শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সাপ্তাহিক প্রার্থনা২৯.০৫.২০২৬
29/05/2026

সাপ্তাহিক প্রার্থনা
২৯.০৫.২০২৬

রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের সাবেক কোষাধ্যক্ষ মিন্টু রুদ্র পাল এর মাতার মৃত্যুতে আমরা শোকাহত।আমরা শোকসন্তপ্ত পরিবারের...
16/05/2026

রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের সাবেক কোষাধ্যক্ষ মিন্টু রুদ্র পাল এর মাতার মৃত্যুতে আমরা শোকাহত।

আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আত্মার চিরশান্তি কামনা করি।......জয় মা......

🌺 ষোড়শী পূজা 🌺 ১৮৭২ সালের ৫ জুন,এই ফলহারিণী কালী পূজার  দিনেই শ্রীরামকৃষ্ণ, শ্রীশ্রীমাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। দক্ষি...
16/05/2026

🌺 ষোড়শী পূজা 🌺
১৮৭২ সালের ৫ জুন,এই ফলহারিণী কালী পূজার দিনেই শ্রীরামকৃষ্ণ, শ্রীশ্রীমাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের বসবাসের ঘরে হয়েছিল পূজার আয়োজন। রাত নটার কিছু পরে শ্রীশ্রীমা তাঁর জন‍্য নির্দিষ্ট পূজার আসনে এসে বসলেন। এতো আর কোনো সাধারণ পূজা নয়! এ যে স্বয়ং ভগবান, ভগবতীর চরণে তাঁর সাধনার সমস্ত ফল অর্পণ করবেন -- তার‌ই আয়োজন। এ যে বিশ্বের আধ‍্যাত্মিক ইতিহাসের এক এবং অদ্বিতীয় ঘটনা হতে চলেছে। এর আগে কখনো কোনো অবতার, কোনো সিদ্ধপুরুষ তাঁর বিবাহিত স্ত্রীর চরণে এভাবে নিজের সমস্ত সাধনালব্ধ ফল সমর্পণ করেননি। আধ‍্যাত্মিক দৃষ্টিকে সরিয়ে রেখে সামাজিক দৃষ্টিতে দেখলে ,এই অভূতপূর্ব ঘটনাকে মনে হয় , যুগ যুগ ধরে লাঞ্ছিতা ও বঞ্চিতা নারীকে সর্বোচ্চ সম্মান প্রদানের ঘটনা।
মন্ত্রপূত কলসীর জলে ঠাকুর বারবার শ্রীশ্রীমায়ের অভিষেক করলেন। মা তখন অর্ধবাহ‍্যদশায় নিমগ্না। ঠাকুর প্রার্থনামন্ত্র উচ্চারণ করলেন --" হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতঃ ত্রিপুরসুন্দরী , সিদ্ধিদ্বার উন্মুক্ত কর ; ইঁহার শরীর মনকে পবিত্র করিয়া ইঁহাতে আবির্ভূতা হ‌ইয়া সর্বকল‍্যাণ সাধন কর। " পূজাশেষে ঠাকুর ভোগ নিবেদন করলেন। তিনি সামনে আসীন দেবী শ্রীশ্রীমায়ের মুখে নিজের হাতে ভোগের থেকে কিছু মিষ্টি অর্পণ করলেন।
দেখতে দেখতে অর্ধবাহ‍্যদশায় থাকা শ্রীশ্রীমা সমাধিস্থা হলেন। ঠাকুর‌ও মন্ত্রোচ্চারণ করতে করতে সমাধিরাজ‍্যে চলে গেলেন। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন - " সে ভূমিতে আত্মসংস্থ পূজক ও পূজিতা আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হ‌ইলেন। " পূজার শেষে ঠাকুর নিজেকে , তাঁর জপের মালা প্রভৃতি এবং তাঁর সাধনার সমস্ত ফল দেবীর চরণে চিরকালের মত অর্পণ করলেন ; তারপর মন্ত্রোচ্চারণ করতে করতে তাঁকে প্রণাম করলেন -" হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে , হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী , হে শরণদায়িনী , ত্রিনয়নী, শিবগেহিনি গৌরি, হে নারায়ণি, তোমাকে প্রণাম করি। "
পূজা শেষ হল। ঠাকুর শ্রীশ্রীমায়ের মধ‍্যে সুপ্ত দেবীত্বের পূর্ণবিকাশ সাধন করলেন সেদিন। পূজা শেষে নহবতের ঘরে ফেরার সময় শ্রীশ্রী মায়ের মনে হল ঠাকুর তাঁকে প্রণাম করেছিলেন। সে প্রণাম তিনি ফিরিয়ে দেননি। তিনি ঠাকুরকে মনে মনে প্রণাম করলেন এবং নহবতে ফিরে এলেন।
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🌺🌼🌺  আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা দিবস।🌺🌼🌺।। প্রণাম ঠাকুর।। প্রণাম মা জগৎ জননী।। প্রণাম স্বামীজি।।🙏🙏🙏
01/05/2026

🌺🌼🌺 আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা দিবস।🌺🌼🌺
।। প্রণাম ঠাকুর।। প্রণাম মা জগৎ জননী।। প্রণাম স্বামীজি।।🙏🙏🙏

কৃতজ্ঞতা প্রকাশঃবছরের প্রথম দিনে ঠাকুরের প্রসাদ রান্নার জন্য ১টি ১মনি ডেক্সি প্রদান করেন ঠাকুরের দীক্ষিত ভক্ত ও আশ্রমের ...
15/04/2026

কৃতজ্ঞতা প্রকাশঃ
বছরের প্রথম দিনে ঠাকুরের প্রসাদ রান্নার জন্য ১টি ১মনি ডেক্সি প্রদান করেন ঠাকুরের দীক্ষিত ভক্ত ও আশ্রমের শুভানুধ্যায়ী সৈকত চৌধুরী (বাবু)। [মাধ্যম: অঞ্জন শর্মা]

আমরা ঠাকুর, মা, ও স্বামীজির শ্রীচরণে উনার এবং উনার পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
জয় মা

Address

Vill: West Raozan, P. O: Fakrir Takia, P. S: Raozan Word: 09. Raozan Municipality
Chittagong
4340

Opening Hours

Monday 06:00 - 12:00
15:30 - 20:30

Telephone

+8801718372712

Alerts

Be the first to know and let us send you an email when রামকৃষ্ণ আশ্রম, রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share