Satsang Kendra Chattogram / সৎসঙ্গ কেন্দ্র চট্টগ্রাম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Satsang Kendra Chattogram / সৎসঙ্গ কেন্দ্র চট্টগ্রাম

Satsang Kendra Chattogram / সৎসঙ্গ কেন্দ্র চট্টগ্রাম The official page of Satsang Kendra Chattogram, Bangladesh.

23/03/2026
 #শ্রীশ্রীঠাকুর-- আমরা যে অপকর্মগুলি করেছি প্রকৃতির কাছে, তার প্রায়শ্চিত্ত করাই লাগবে।তাই, speedy (দ্রুত) গতি ছাড়া পথ নে...
05/03/2026

#শ্রীশ্রীঠাকুর-- আমরা যে অপকর্মগুলি করেছি প্রকৃতির কাছে, তার প্রায়শ্চিত্ত করাই লাগবে।তাই, speedy (দ্রুত) গতি ছাড়া পথ নেই। তোমার চলন যত speedy (দ্রুত), তোমার achievement (প্রাপ্তি)-ও তত প্রখর।

পঞ্চানন সরকারদা গীতার কয়েকটি কথা নিয়ে আলোচনা করছিলেন। কথায়-কথায় বললেন-

#পঞ্চাননদা-- গীতায় একটা আসুরী প্রবৃত্তির কথা আছে।

#শ্রীশ্রীঠাকুর-- আসুরী প্রবৃত্তি যার আছে, আমার মনে হয়, আমি বিশ্বাস করি, -সেও বাঁচতে চায়।

#পঞ্চাননদা-- তার জৈবী-সংস্থিতিই যে খারাপ।

#শ্রীশ্রীঠাকুর-- জৈবী-সংস্থিতির ভিতর একটা inherent (ভিতরের) জিনিস আছে, তা' হচ্ছে যোগাবেগ, মানে যুক্ত হওয়ার আবেগ। এই যোগাবেগ যেখানে শিথিল সেখানে সব weak (দুর্ব্বল) হ'য়ে যায়।

#পঞ্চাননদা-- তাহ'লে আসুরিক প্রবৃত্তি কেমন?

#শ্রীশ্রীঠাকুর-- আসুরিক প্রকৃতিওয়ালা মানুষ আছে দেখেন না! তারা আসুরিক চলনে প্রবৃত্ত হয়। কিন্তু বাঁচতে সবাই চায়। শালার রাক্ষসও রামচন্দ্রের ভক্ত হয়।

#পঞ্চাননদা-- যাদের আসুরিক প্রবৃত্তি, তাদের কাছে শ্রীকৃষ্ণ তাঁর কথা বলতে বারণ করেছেন কেন?

#শ্রীশ্রীঠাকুর-- যারা আসুরিক প্রবৃত্তিসম্পন্ন, তাদের কাছে যদি 'কেষ্ট ঠাকুর ভগবান' এই কথা কও তবে তারা বিশ্বাস করবে না। তার চাইতে যদি তাদের কাছে বাঁচার কথা, বাড়ার কথা কও, তাতে কাজ বেশী হয়।

সূত্র: #দীপরক্ষী_১ম_খণ্ড

বিকালে শ্রীশ্রীঠাকুর যতি-আশ্রমের বারান্দায় এসে বসেছেন। কথাবার্তা চলছে। #শ্রীশ্রীঠাকুর-- ঐ যে আছে, যজন, যাজন, ইষ্টভৃতি, ক...
04/03/2026

বিকালে শ্রীশ্রীঠাকুর যতি-আশ্রমের বারান্দায় এসে বসেছেন। কথাবার্তা চলছে।

#শ্রীশ্রীঠাকুর-- ঐ যে আছে, যজন, যাজন, ইষ্টভৃতি, করলে কাটে মহাভীতি-মহাভীতি মানে, সকলে ধ'রে নেয় মৃত্যুভয়। তাই ওখানে বদলায়ে কওয়া লাগবেনে, 'বহুৎ ভীতি'। যজন, যাজন, ইষ্টভৃতি, করলে কাটে বহুৎ ভীতি।

#আমি-- মহাভীতি মানে কী?

#শ্রীশ্রীঠাকুর-- মহাভীতি মানে বড়-বড় danger (বিপদ), বোমা পড়া-টড়া এই সব।

#আমি-- Accident (দৈব দুর্ঘটনা)-গুলো কি এর মধ্যে পড়ে?

শ্রীশ্রীঠাকুর সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন।

শচীনদা (গাঙ্গুলী) নিজ পুত্রের অকালমৃত্যুর কথা বলছিলেন শ্রীশ্রীঠাকুরের কাছে-

#শচীনদা-- কর্মফল কি অমোঘ?

#শ্রীশ্রীঠাকুর-- যে-কর্ম' করি তার ফলভোগ করাই লাগে। যেমন, অনেকে ম্যাজিক দেখাতে গিয়ে কাঁচ খায়, নাইট্রিক এসিড খায়। কিন্তু খেলে খাওয়ার যে ক্রিয়া তা' হবেই।

#শচীনদা-- যখন আমার কর্মফল ভোগের সময় আসে, তখন আর কিছুতেই আপনার কথা শুনি না।

#শ্রীশ্রীঠাকুর-- তার মানে আপনি ভক্ত না, যে-ভক্তি সম্পূর্ণভাবে তাঁতে অনুরক্ত থাকে। যে করে তার হয়। Sincerity (ঐকান্তিকতা)-কে যদি profitable (লাভের) না করতে পারেন তাহ'লে হয় না।

#শচীনদা-- 'তুমিময়' মানে কী?

#শ্রীশ্রীঠাকুর-- 'ময়' মানে এই কথা যে, আমার সমস্ত প্রবৃত্তিগুলি তাঁতে অনুরক্ত হবে। প্রীতিটা কিন্তু সৌজন্য নয়কো, টান। ঐ টান-অনুপাতিক কৰ্ম্ম ও কৰ্ম্ম'-ফলগুলিও সব ঐ পথে adjusted (বিনায়িত) হ'য়ে আসে। কাউকে যদি আমি ভালই বাসি, তবে তার জন্য কষ্ট ক'রে আমার সুখ মনে হয়। ঠিক interest (অন্তরাস) grow করা (জন্মানো) চাই। যেমন আপনার ছেলের কথাই কই। তার যে ইলেকট্রিক শক্ লাগল, পায়ে যদি তার রবারের জুতো থাকত তাহলে তার শক্ লাগলেও বেচে উঠত। তাই, তার করাগুলি ঠিক বিন্যস্ত হয়নি।

#শচীনদা-- সে কেন সাবধান হয়নি?

#শ্রীশ্রীঠাকুর-- হয়নি তার মানে ঐ-রকমটা ঠিক ছিল না।

#শচীনদা-- ছয় বছর ধ'রে কাজ করছে, তবু তার এ-রকম ভুল হয় কেন?

#শ্রীশ্রীঠাকুর-- হয়তো মাঝে-মাঝে জুতা পরত না। ভাল তোমার যতই হোক, তার মধ্যে যদি চার আনা খারাপ থাকে, তবে সেই চার আনাই whole (সমস্ত)-টাকে নষ্ট করে। এই যে আমার মেয়ে সাধনা। তার মেয়ে হওয়ার পরে শরীর খুব ভাল হল। তার ছবিও বোধ হয় আছে। সেই সময় আমি বললাম-ওকে পাঁচ বছর শ্বশুরবাড়ী যেতে দিও না। বড়বৌ সে-কথা শুনল। আমি আরো বললাম-ওর যদি এখন আবার conception (গর্ভসঞ্চার) হয় তবে কিছুতেই বাঁচবে না। ওর শ্বশুরবাড়ীর সবাই শুনে বলল-'কী, মেয়ে বিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ী পাঠাবে না।' তারপর জামাই এসে নিয়ে গেল। তারপরেই তো এই কাণ্ড। আমার কি কোন ক্ষমতা আছে? যেমন আপনার ছাওয়ালের উপরে আপনার কোন ক্ষমতা নেই, তেমনি মানুষের উপরেও ভগবানের কোন ক্ষমতা নেই। জগন্নাথের কোন হাত নেই মানে হল ভগবানের কোন ক্ষমতা নেই। (একটু পরে) এমনি এক-একটা মানুষ আসেন তাঁরা ক'য়ে যান, কেঁদে যান, ব্যথা পান। যারা করে তারা পায়, হয়। যারা করে না-তারা পায় না, হয় না। তাঁর চরণধূলি আমরা নিই। চরণধূলি নয়, চলনধূলি। তাঁর সেই চলনে আমাদের চলতে হয়। যদি সেই চলনে চলতে পারি, তাহলে আমার আয়ু যা' আছে তা' বেড়ে যেতে পারে।

সূত্র: #দীপরক্ষী_১ম_খণ্ড

 #অমূল্যবাবু-- দীক্ষা নিতে গেলে আবার ভাল দিন-তারিখ চাই তো! সব দিনে তো দীক্ষা হয় না। #শ্রীশ্রীঠাকুর-- দিন-তারিখ হিসাব ক'র...
03/03/2026

#অমূল্যবাবু-- দীক্ষা নিতে গেলে আবার ভাল দিন-তারিখ চাই তো! সব দিনে তো দীক্ষা হয় না।

#শ্রীশ্রীঠাকুর-- দিন-তারিখ হিসাব ক'রে জন্মিনি। মরব যখন তখনও দিন-তারিখ হিসাব ক'রে মরব না। তবে জীবনমন্ত্র যখন নিচ্ছি, তখন আবার দিন-তারিখের হিসাব কী?

#দীপরক্ষী_১ম_খণ্ড

 #হাউজারম্যানদা-- গুরু মানে কী? #শ্রীশ্রীঠাকুর-- উপদেষ্টা, যিনি advice করেন (পরামর্শ দেন), যাঁর command (আদেশ) মেনে চলা ...
06/02/2026

#হাউজারম্যানদা-- গুরু মানে কী?

#শ্রীশ্রীঠাকুর-- উপদেষ্টা, যিনি advice করেন (পরামর্শ দেন), যাঁর command (আদেশ) মেনে চলা লাগে।

#হাউজারম্যানদা-- কিন্তু adviser (পরামর্শদাতা) তো সংসারে মেলা আছে।

#শ্রীশ্রীঠাকুর-- তেমন থাকা না। এমন একজন আমার থাকা চাই যাঁর একমাত্র চাহিদাই হ'ল সবার সাত্বত কল্যাণবিধান। আমি আমার জীবনে সেইগুলি নেব যেগুলি তাঁর সাথে adjusted (সামঞ্জস্য) হয়। আর, তা' যেখানে হয় না সেগুলি সব বিদায় করব। যেমন ধর, বলদেববাবু আছেন। একটা বিশেষ মোকদ্দমায় তাঁরই advice (পরামর্শ) দরকার। এখন সেই মোকদ্দমার সময় বলদেববাবুকে না নিয়ে যদি বলদেববাবুর মত প'চিশ জনকেও নাও, তাহ'লে কাজ হবে না।

#হাউজারম্যানদা-- আর যদি বলদেববাবু ঠিক না হন, বুঝি?

#শ্রীশ্রীঠাকুর-- তাহলেও ঐ বলদেববাবুকে premier (প্রধান) রাখাই লাগবে।

বলদেববাবু যদি আচার্য্য হন তাহলে তাঁকে ধ'রে চলাই ভাল।

এই সময় বলদেববাবু চেয়ার ছেড়ে উঠলেন। এইবার রওনা হবেন। শ্রীশ্রীঠাকুরকে প্রণাম জানিয়ে হাউজারম্যানদাকে সাথে নিয়ে আস্তে-আস্তে বেরিয়ে গেলেন।
#দীপরক্ষী_২য়_খণ্ড

Address

126 Hazari Lane
Chittagong
4217

Opening Hours

Monday 05:00 - 12:00
16:00 - 21:00
Tuesday 05:00 - 12:00
16:00 - 21:00
Wednesday 05:00 - 12:00
16:00 - 21:00
Thursday 05:00 - 12:00
16:00 - 21:00
Friday 05:00 - 12:00
16:00 - 21:00
Saturday 05:00 - 12:00
16:00 - 21:00
Sunday 05:00 - 12:00
16:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satsang Kendra Chattogram / সৎসঙ্গ কেন্দ্র চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Satsang Kendra Chattogram / সৎসঙ্গ কেন্দ্র চট্টগ্রাম:

Share