আল্লামা গাজী শেরে বাংলা রহ. স্মৃতি সংসদ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • আল্লামা গাজী শেরে বাংলা রহ. স্মৃতি সংসদ

আল্লামা গাজী শেরে বাংলা রহ. স্মৃতি সংসদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল্লামা গাজী শেরে বাংলা রহ. স্মৃতি সংসদ, Religious organisation, Sandwip para, East Kodala, Rangunia, Chittagong.

الصلاه والسلام عليك يا سيدي يا رسول الله
21/08/2026

الصلاه والسلام عليك يا سيدي يا رسول الله

বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার দিশারী, রাহমাতুল্লাহ আলামিন, শফিউল মুজনেবীন, মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলা...
14/08/2026

বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার দিশারী, রাহমাতুল্লাহ আলামিন, শফিউল মুজনেবীন, মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আগমনের স্মৃতি বিজড়িত মাহে রবির নুরের আগমনকে স্বাগত জানিয়ে আল্লামা গাজী রহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদ ও সন্দ্বীপ পাড়া তৈয়বিয়া সুন্নি নূরানী মাদ্রাসার ব্যবস্থাপনায় এলাকার একঝাঁক তরুণ নবী প্রেমিকের অংশগ্রহণে আজিমুশশান জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন।

মহান আল্লাহ পাক সকলের উপস্থিতিকে কবুল করুন।

সবাইকে মাহে রবিউল আউয়ালের শুভেচ্ছা।

#মীলাদ #মিলাদুন্নবী

আলহামদুলিল্লাহ।মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সন্দ্বীপ পাড়ার নিবেদিতপ্রাণ একদল তারুণ্যের উদ্যোগে গঠিত হলো 'শেষ ঠিকানার ক...
31/07/2026

আলহামদুলিল্লাহ।

মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সন্দ্বীপ পাড়ার নিবেদিতপ্রাণ একদল তারুণ্যের উদ্যোগে গঠিত হলো 'শেষ ঠিকানার কারিগর'।

মৃত ব্যক্তির গোসল, কাফন, দাফনসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী সম্পন্ন করার মহৎ নিয়তেই এই টিমের যাত্রা। পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনারও পরিকল্পনা রয়েছে।

আজ সন্দ্বীপ পাড়া শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম, মাওলানা সরওয়ার আজম নঈমী (মা.জি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধানে দলের সদস্যদের কবর খনন বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

মহান আল্লাহ তাআলা এই মানবিক উদ্যোগকে কবুল করুন, সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং তাঁদের নেক নিয়তসমূহ পূর্ণ করে দিন। আমীন।

আলহামদুলিল্লাহ!মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে শাহাদাতে কারবালা স্মরণে আজিমুশশান হুসাইনী মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্...
29/06/2026

আলহামদুলিল্লাহ!
মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে শাহাদাতে কারবালা স্মরণে আজিমুশশান হুসাইনী মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদ-এর ব্যবস্থাপনায় এবং এলাকার সর্বস্তরের নবীপ্রেমিক, আহলে বাইতের মুহিব্বীন ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতায় গত ২৮ জুন, রোজ রবিবার, সন্দ্বীপ পাড়া বাজার সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রখ্যাত আলোচকবৃন্দ কারবালার হৃদয়বিদারক ঘটনা,এর শিক্ষা ও তাৎপর্য অত্যন্ত আবেগঘনভাবে তুলে ধরেন।

তাঁদের আলোচনা উপস্থিত শ্রোতাদের হৃদয়ে হযরত ইমাম হোসাইন (রা.) ও আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা জাগ্রত করেছে।

পরিশেষে মিলাদ ও কিয়াম শেষে মুসলিম উম্মাহ, দেশ-জাতি এবং এলাকাবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালিত হয়।

মহান আল্লাহ তাআলা এ মাহফিলকে তাঁর দরবারে কবুল করুন, সংশ্লিষ্ট সকলের খেদমতকে কবুল করুন এবং আমাদের সবাইকে কারবালার প্রকৃত শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তাওফীক দান করুন। আমীন।

🖤 শোক প্রকাশ 🖤ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লামা গাজী শেরেবাংলা (রঃ) স্মৃতি সংসদেরসাংগঠনিক সম্পাদক(২০২৩-২০২...
26/05/2026

🖤 শোক প্রকাশ 🖤
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লামা গাজী শেরেবাংলা (রঃ) স্মৃতি সংসদের
সাংগঠনিক সম্পাদক(২০২৩-২০২৫)
জনাব মুহাম্মদ মহিবুল্লাহ’র শ্রদ্ধেয় পিতা
মুহাম্মদ আবুল কাশেম সাহেবের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাই গভীর সমবেদনা।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমীন।

আল্লামা গাজী শেরেবাংলা (রঃ) স্মৃতি সংসদ।
সন্দ্বীপ পাড়া, পূর্ব কোদালা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

আল্লামা গাজী শেরে বাংলা রহ. স্মৃতি সংসদের পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল নবী প্রেমিককে জানাই পবিত্র ঈদুল ফিতরের শ...
21/03/2026

আল্লামা গাজী শেরে বাংলা রহ. স্মৃতি সংসদের পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল নবী প্রেমিককে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ুবারক

تقبل الله منا ومنكم صالح الأعمال

আলহামদুলিল্লাহ্‌—এক অনন্য সফলতার গল্প!পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে আল্লামা গাজী শেরে বাংলা রহ. স্মৃতি সংসদের আয়োজ...
18/03/2026

আলহামদুলিল্লাহ্‌—এক অনন্য সফলতার গল্প!

পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে আল্লামা গাজী শেরে বাংলা রহ. স্মৃতি সংসদের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল গত ১৭ মার্চ রোজ মঙ্গলবার মহান আল্লাহর অশেষ রহমতে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়েছে।প্রায় ৪০০ ঊর্ধ্ব রোজাদারের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাহফিল ছিল ঈমানি আবহে পরিপূর্ণ ও হৃদয়গ্রাহী। খতমে গাউছিয়া, দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহ, আমাদের প্রিয় এলাকাবাসী ও সম্মানিত প্রবাসীবৃন্দের জন্য কল্যাণ, শান্তি ও রহমত কামনা করা হয়।

এই মহতী উদ্যোগকে সফল করতে যারা আর্থিক, মানসিক ও শারীরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন—আপনাদের প্রত্যেকের প্রতি রইলো গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক দোয়া। মহান আল্লাহ তাআলা আপনাদের সকল ত্যাগ ও অবদান কবুল করে নিন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও আন্তরিকতার ফলেই এই মাহফিল পেয়েছে এক সুন্দর ও গৌরবময় সমাপ্তি।

আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের খেদমতে কবুল করুন। আমীন।

জাযাকুমুল্লাহু খাইরান।

🌙 ইফতার মাহফিলে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান:পবিত্র মাহে রমজান দয়া, সহমর্মিতা ও দানের মাস। এই বরকতময় মাসে একটি রোজাদারক...
15/03/2026

🌙 ইফতার মাহফিলে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান:

পবিত্র মাহে রমজান দয়া, সহমর্মিতা ও দানের মাস। এই বরকতময় মাসে একটি রোজাদারকে ইফতার করানোর ফযিলত অত্যন্ত মহান। হাদিস শরীফে প্রিয় নবী ﷺ ইরশাদ করেছেন—“যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে; তবে রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না।” (তিরমিযী)

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদ এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত হচ্ছে দোয়া ও ইফতার মাহফিল।

এই মহৎ আয়োজনে শরিক হয়ে ইফতার ব্যবস্থায় আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করার জন্য সবার প্রতি আন্তরিক আহ্বান রইল।

মনে রাখবেন, একটি খেজুর বা এক ঢোক পানির মাধ্যমেও যদি কোনো রোজাদারের ইফতার করানো যায়, তবুও আল্লাহ তাআলা তার জন্য অগণিত সওয়াব দান করেন।
🤲 আসুন, আমরা সবাই মিলে এই বরকতময় কাজে অংশগ্রহণ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।

আল্লাহ তাআলা আমাদের সকলের দান ও আমল কবুল করুন। আমিন

মাহে রমাদ্বান কড়া নাড়ছে, আমরা কি মাহে রমাদ্বানকে স্বাগত জানাতে নিজেদের তৈরী করতে পেরেছি?আসুন। রহমত,মাগফেরাত , নাজাত ও আত...
16/02/2026

মাহে রমাদ্বান কড়া নাড়ছে, আমরা কি মাহে রমাদ্বানকে স্বাগত জানাতে নিজেদের তৈরী করতে পেরেছি?

আসুন। রহমত,মাগফেরাত , নাজাত ও আত্মশুদ্ধির এই মাসের যথাযথ মর্যাদা রক্ষা করে নিজেদেরকে পরিশুদ্ধ মুসলমান হিসেবে গড়ে তুলি।

মহান আল্লাহ আমাদের কবুল করুন।

Address

Sandwip Para, East Kodala, Rangunia
Chittagong
4360

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল্লামা গাজী শেরে বাংলা রহ. স্মৃতি সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share