মজলিসুল ওলামা বাংলাদেশ

মজলিসুল ওলামা বাংলাদেশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মজলিসুল ওলামা বাংলাদেশ, Religious organisation, Baitush Sharaf Complex, Shah Abdul Jabbar Rah. Road, D.T Road, Chittagong.

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ এবং আনজুমনে নওজোয়ান বাংলাদেশ এর অভিষেক অনুষ্ঠান সফল ...
13/07/2023

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ এবং আনজুমনে নওজোয়ান বাংলাদেশ এর অভিষেক অনুষ্ঠান সফল ও স্বার্থক হোক।

18/01/2023

মুহতারাম,
আসসালামু আলাইকুম।

মজলিসুল ওলামা বাংলাদেশ এর কেন্দ্রীয় দায়িত্বশীল ও চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীল বৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে - আসন্ন আখতরাবাদ পবিত্র মাহফিলে ঈছালে ছাওয়াব - ২০২৩ উদযাপন উপলক্ষে আগামী ২২,০১,২০২৩ ইং তারিখ রোববার বাদে মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি পরামর্শ সভা আহবান করা যাচ্ছে।
মাহফিলের গুরুত্ব অনুধাবন করে এতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

মাআস‌্সালাম
মামুনুর রশীদ নুরী
মহাসচিব - মজলিসুল ওলামা বাংলাদেশ।

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশ এর উদ্যোগে মতবিনিময় সভা আগামীকাল ২৬ নভেম্বর ২০২২ ইং, রোজ শনিবার, সকাল ১০ টায়। স্থান : ...
25/11/2022

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশ এর উদ্যোগে মতবিনিময় সভা আগামীকাল ২৬ নভেম্বর ২০২২ ইং, রোজ শনিবার, সকাল ১০ টায়। স্থান : বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান।

এতে সভাপতিত্ব করবেন, শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), রাহবারে বায়তুশ শরফ। মূখ্য আলোচক, ড. আ.ক.ম আবদুল কাদের, প্রফেসর আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

মজলিসুল ওলামা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে -৩০. ০৮. ২০২২, মঙ্গলবারবাদে মাগরিব বায়তুশ শরফ গবেষণাগারে ...
01/09/2022

মজলিসুল ওলামা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির
শপথ গ্রহণ অনুষ্ঠানে -

৩০. ০৮. ২০২২,
মঙ্গলবার
বাদে মাগরিব
বায়তুশ শরফ গবেষণাগারে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আমাদের মহান উস্তাজ শাইখুল হাদীস আল্লামা শাহ মুহাম্মাদ আব্দুল জব্বার রহ প্রতিষ্ঠিত "মজলিসুল ওলামা বাংলাদেশের" নবগঠিত কেন্দ্রীয় কমিটির শপথ অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ

এতে শপথ বাক্য পাঠ করান সংগঠনের সম্মানিত সভাপতি, রাহবারে বায়তুশ শরফ ও প্রখ্যাত ইসলামিক স্কলার, বহুগ্রন্থ প্রণেতা, বিশিষ্ট লেখক ও গবেষক জনাব আলহাজ মাওলানা মুহাম্মাদ আবদুল হাই নদভী (হাফি:)।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের মান্যবর মহাসচিব প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা মামুনুর রশীদ নুরী (হাফি:)। তিনি শুরুতেই সংগঠনের বিভিন্ন নিয়ম নীতি ও করণীয় সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।

এরপর মাননীয় সভাপতির অনুমতিক্রমে গুরুত্বপূর্ণ কিছু মতামত প্রদান করেন প্রখ্যাত আলিম ই দ্বীন ও দাঈ আলহাজ মাওলানা আবু হানিফা মুহাম্মাদ নোমান, প্রবীন মুরব্বি আলহাজ মাওলানা জাফর আহমদ ও হাফেজ মাওলানা মুফিজ উদ্দিন প্রমুখ।

শেষে সম্মানিত সভাপতি ও রাহবারে বায়তুশ শরফ মহোদয় সবার উদ্দেশ্যে মূল্যবান হেদায়তী বক্তব্য পেশ করেন। তিনি এই সংগঠন প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহ 'র ঐক্যের বিকল্প নেই। এই বিষয়ে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। দুর্ভাগ্য, আজ মুসলিম জাতি ছোট খাটো বিষয় নিয়ে বহুধা বিভক্ত, যার ফলে আজ তারা অস্তিত্বের সংকটে। এর থেকে উত্তরণের পথ ঐক্য।

তিনি আরো বলেন, বায়তুশ শরফ অন্য সাধারণ দরবারের মত গতানুগতিক কোন দরবার নয়। এই দরবার বান্দার আত্মশুদ্ধির সাথে সাথে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে থাকে। মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল ও বিভিন্ন সেবা মূলক প্রতিষ্ঠানের মাধ্যমে এই মহতী কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। তিনি অবশ্য এ কাজগুলো বাস্তবায়নে দেশের শীর্ষস্থানীয় দানবীরদের সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। এবং আমাদের সবাইকে ফান্ড সংগ্রহ করতে বিশেষ ভূমিকা রাখতে নির্দেশ দেন।

এছাড়া তিনি মজলিসুল ওলামা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনের উপর জোর দেন। উল্লেখ্য, গঠনতন্ত্রে প্রত্যেক সদস্যের সুনির্দিষ্ট দায়িত্বের বর্ণনা রয়েছে। তাঁর মতে, আলিম -ওলামা ও পীর মশায়েখগন ঐক্যবদ্ধ হয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ ও জাতি পথহারাবে না ও অধিকার বঞ্চিত হবে না।

তিনি প্রিয় নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আগমনের মাস রবিউল আউয়ালের গৃহিত কর্মসূচী সফল ও স্বার্থক করতে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন এবং এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা প্রদান করেন। পরে তিনি সবার বায়আত নবায়ন ও ইস্তিগফার করত: আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করেন।

মহান আল্লাহ পীর সাহেব হুজুরের গৃহীত সকল পরিকল্পনা ও কর্মসূচী এবং বিশাল এই দরবারের দায়িত্ব যথাযথ পালনের তৌফিক দান করুক। আমীন

মজলিসুল ওলামা বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম কে চট্টগ্রাম মহানগরী...
23/08/2022

মজলিসুল ওলামা বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম কে চট্টগ্রাম মহানগরীর কমিটি (২০২২-২০২৪ ইং) হস্তান্তর করছেন মজলিসুল ওলামা বাংলাদেশ এর সম্মানিত মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ নুরী সাহেব, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মুহাম্মদ শিহাবুদ্দিন ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ মফিজ উদ্দিন।

19/08/2022

ইন-শা-আল্লাহ, আগামীকাল সকাল ১০ টা থেকে মজলিসুল ওলামা বাংলাদেশ এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করবেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড.আ ক ম আবদুল কাদের ও প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ ও আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব ইদ্রিস মিয়া।

এছাড়াও মজলিসুল ওলামা বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি, উত্তর ও দক্ষিণ জেলা কমিটি সহ অন্যান্য শাখা কমিটির দায়িত্বশীলবৃন্দের উপস্থিত কামনা করেছেন অত্র সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী।

ঈদ মোবারকসবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।আমাদের কুরবানী হোক শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।  ‘নিশ্চয়ই আমার নামাজ, আ...
20/07/2021

ঈদ মোবারক

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

আমাদের কুরবানী হোক শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।

‘নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু শুধুই আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব।’ (সূরা আন'আম - ১৬২)

কুমিরাঘোনা আখতরাবাদে অনুষ্ঠেয় ইছালে সওয়াব মাহফিল উপলক্ষে মজলিসুল ওলামার পরামর্শ সভা অনুষ্ঠিত।===========================...
23/01/2021

কুমিরাঘোনা আখতরাবাদে অনুষ্ঠেয় ইছালে সওয়াব মাহফিল উপলক্ষে মজলিসুল ওলামার পরামর্শ সভা অনুষ্ঠিত।
======================================

আগামী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি কুমিরাঘোনা আখতরাবাদে অনুষ্ঠেয় বার্ষিক ইছালে সওয়াব মাহফিলকে সফল ও স্বার্থক করে তোলার লক্ষ্যে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সহযোগী সংগঠন মজলিসুল ওলামা বাংলাদেশের উদ্যোগে এক পরামর্শ সভা ২৩ জানুয়ারী শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)। মজলিসুল ওলামার বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সদ্য অবসরপ্রাপ্ত পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আবুল হায়াত মুহাম্মদ তারেক, বায়তুশ কেন্দ্রীয় মসজিদের খতীব মাওলানা কাজী ফজলুর রহমান, চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাহবুবুল আলম ছিদ্দিকী, মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী, লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ড. মাহমুদুল হক ওসমানী।

উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, কাজী মাওলানা জাফর ছাদেক, মাওলানা আবু হানিফা মোহাম্মদ নোমান, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু তাহের, মাওলানা সিরাজুল হক নদভী, হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ ইসহাক, মাওলানা আবদুল মান্নান ফারুকী, মাওলানা আবু তৈয়্যব, পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, ড. মাওলানা অলিউল্লাহ মঈন, মাওলানা জিয়াউল হক আনছারী, মাওলানা আইয়ুব আলী আনছারী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা ইসমাইল হোসাইন, মাওলানা আবদুল হালিম হেলালী, মাওলানা মুছা কাজেমী, মাওলানা হাফেজ মুহিব্বুর রহমান, হাফেজ মাওলানা মফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) কুমিরাঘোনা আখতরাবাদে অনুষ্ঠেয় ইছালে সওয়াব মাহফিল সুচারুরূপে সুসম্পন্ন করতে মজলিসুল ওলামার বাংলাদেশের সম্মানিত সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, পূর্ব থেকে চলে আসা মাহফিলের শেষের দিন সকালে আখতরাবাদে অনুষ্ঠিত ওলামা সম্মেলনটি এবারে মাহফিলের শেষ দিন বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন আনজুমনে নওজোয়ানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

বার্তা প্রেরক
(স্বাক্ষরিত)
শাব্বির আহমদ
প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটি
মজলিসুল ওলামা বাংলাদেশ।

দৈনিক পূর্বদেশ পত্রিকায় প্রকাশিত সংবাদ
10/01/2021

দৈনিক পূর্বদেশ পত্রিকায় প্রকাশিত সংবাদ

দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত সংবাদ
10/01/2021

দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত সংবাদ

Address

Baitush Sharaf Complex, Shah Abdul Jabbar Rah. Road, D.T Road
Chittagong
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when মজলিসুল ওলামা বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share