খাগড়াছড়ি জেলা সৎসঙ্গ

খাগড়াছড়ি জেলা সৎসঙ্গ সব সমস্যার সমাধান,
জানিস ইষ্ট প্রতিষ্ঠান।
~ শ্রীশ্রীঠাকুর

পুরুষোওমম ভগবান পরমপ্রেময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বংশের  অন্যতম পৌএ, দেওঘর  বিবেক বিতান সৎসঙ্গের অধ্যক্ষ পুজ্যপাদ শ...
06/07/2026

পুরুষোওমম ভগবান পরমপ্রেময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বংশের অন্যতম পৌএ, দেওঘর বিবেক বিতান সৎসঙ্গের অধ্যক্ষ পুজ্যপাদ শ্রীবিদ্যুৎ রঞ্জন চক্রবর্ত্তী মহোদয়ের আজ শুভ জন্মদিন। দাদার চরণ কমলে আমার বিনম্র প্রণাম। পরমপিতার রাতুল চরণে দাদার দীর্ঘায়ু সুস্থ সুন্দর সুষ্ঠু ইষ্টময় জীবন কামনা করছি।

★ঋত্বিকের পোষাক কেমন হবে★ঋত্বিকের পোষাকটা বড় পবিত্র, সাদা ধবধবে চাদর ও ফতুয়া গায়ে দিয়ে যখন একটা লোক দাড়ায়---- যেন দেবতার...
18/06/2026

★ঋত্বিকের পোষাক কেমন হবে★

ঋত্বিকের পোষাকটা বড় পবিত্র, সাদা ধবধবে চাদর ও ফতুয়া গায়ে দিয়ে যখন একটা লোক দাড়ায়---- যেন দেবতার মত মনে হয়। .... সূত্র- (আঃপ্রঃ১ম/১১.১০.৩৯)

★ঋত্বিক ঘুরবে স্বর্গের সুবাস ছড়িয়ে★

ঋত্বিক্ হবে দেবতার মত। ঋত্বিকের বৈশিষ্ট্যে যদি রাস্তার ধুলিটা পর্যন্ত ধন্য না হয়, তবে কী হল ? ঋত্বিক্ রাস্তা দিয়ে চ'লে যাবে, মানুষ মনে করবে, এর পায়ের ধুলিটুকু পেলে কৃতার্থ হয়ে যাব। এমনতর স্বর্গের সুবাস ছড়িয়ে যদি ঋত্বিক্ না ঘোরে তবে কী হ'ল ? ঋত্বিক্ দৈন্য পীড়িত হ'য়ে চলবে এ কথা ভাবাই যায় না। দৈন্যকে দলন ক'রে ষড়ৈশ্বর্য্যের অভ্যুদয় ঘটনাই যে তার জীবন ব্রত।

---- #শ্রীশ্রীঠাকুর_অনুকূলচন্দ্র (আঃপ্রঃ১৪/১৮.১০.৪৮)

 #ঋত্বিকের_চরিত্র১. ঋত্বিকের চরিত্র ঠিক রাখা    “তোমরা যদি এক ইঞ্চি নাম, তবে যজমানরা দশ ইঞ্চি নেমে যাবে।”২. নির্বোধের মত...
28/05/2026

#ঋত্বিকের_চরিত্র

১. ঋত্বিকের চরিত্র ঠিক রাখা
“তোমরা যদি এক ইঞ্চি নাম, তবে যজমানরা দশ ইঞ্চি নেমে যাবে।”

২. নির্বোধের মতো চলাফেরা না করা
“Foolishly (নির্বোধের মত) চ'লো না।”

৩. দুঃখ-কষ্টকে ভয় না করা
“Sufferings (দুঃখ-কষ্ট)-কে ভয় ক'রো না।”

৪. উদ্ভাবনশক্তিকে উপেক্ষা না করা
“Ingenuity (উদ্ভাবনশক্তি)-কে ignore (উপেক্ষা) ক'রো না।”

৫. দ্বন্দ্বী-বৃত্তিকে প্রশ্রয় না দেওয়া
“Go-between (দ্বন্দ্বী-বৃত্তি)-কে প্রশ্রয় দিও না।”

৬. প্রেষ্ঠের প্রতি অচ্যুত সক্রিয় অনুরাগ বজায় রাখা
“সর্ব্বপ্রথমেই হ'চ্ছে unrepelling active adherence to the Superior Beloved (প্রেষ্ঠের প্রতি অচ্যুত সক্রিয় অনুরাগ) সব সময় maintain (রক্ষা) করা।”

৭. প্রেষ্ঠ-নির্দেশিত ইচ্ছাকে দ্রুত বাস্তবায়ন করা
“সমস্ত ঘটনা ও বিষয়কে সফলতার অনুকূল বিন্যস্ত ক'রে তোমার প্রেষ্ঠ-নির্দেশিত ইচ্ছা ও চাহিদাগুলিকে সর্ব্বপ্রকার ত্বারিত্যের সহিত ঈপ্সিত সময়ের মধ্যে বাস্তবে মূর্ত ক'রে তোল।”

৮. সাফল্যের জন্য ঘটনাবলীকে সঠিকভাবে পরিচালনা করা
— “Managing all events and affairs for success.”

❝এই হ'লো সর্ব্বশ্রেষ্ঠ নীতি, বিশেষতঃ ঋত্বিকদের পক্ষে। দক্ষতা, কৃতকাৰ্য্যতা ও উন্নতিলাভের একমাত্র পথ হ'ল— প্রেষ্ঠের ইচ্ছাকে যথাসময়ে সফলভাবে বাস্তবায়িত করা।❞

🌸🌸🌸🌸 -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র 🌸🌸🌸
(আলোচনা-প্রসঙ্গে- ৯ম খণ্ড, ২৩/০৬/১০৪৭)

নিবেদনেঃ Tar Amiyo Bani

।। ঋত্বিকদের প্রশিক্ষণের জন্য কি করতে হবে ।।🏛️ সৎসঙ্গ মন্দির, সৎসঙ্গ বিহার বিভিন্ন স্থানে করতে হয়।🎓 আর ঋত্বিকদের trainin...
25/03/2026

।। ঋত্বিকদের প্রশিক্ষণের জন্য কি করতে হবে ।।
🏛️ সৎসঙ্গ মন্দির, সৎসঙ্গ বিহার বিভিন্ন স্থানে করতে হয়।
🎓 আর ঋত্বিকদের training (প্রশিক্ষণ)-এর জন্য কলেজ করতে হয়।
📚 চার বছরের course (পাঠক্রম) করতে হয়।

📖 তাতে—
🧠 physiology (শরীরবিদ্যা)
⚛️ physics (পদার্থবিদ্যা)
🧪 chemistry (রসায়ন-বিদ্যা)
🧩 experimental psychology (ফলিত মনোবিজ্ঞান)
🔍 psychoanalysis (মনোবিশ্লেষণ)
🌾 agriculture (কৃষি)
🏭 industry (শিল্প)
💊 medicine (আরোগ্য-বিদ্যা)
🧬 genetics (জনন-বিজ্ঞান)
🌿 biology (জীব-বিজ্ঞান)
📜 history (ইতিহাস)
💰 economics (অর্থনীতি)
🏛️ political science (রাষ্ট্র-বিজ্ঞান)
👥 sociology (সমাজ-বিজ্ঞান)
📚 comparative studies of literature of different prophets and shastras (বিভিন্ন মহাপুরুষের এবং শাস্ত্রীয় সাহিত্যের তুলনামুলক পাঠ)

✨ এক কথায় যাবতীয় যা'-কিছু সব শেখানোর ব্যবস্থা রাখা লাগে।
📘 আর philosophy (দর্শনশাস্ত্র-টাও) পড়তে হয় শেষের দিকে।

⚙️ সঙ্গে-সঙ্গে practical (বাস্তব) কাজকর্ম শিখাতে হয়।
🧘‍♂️ অভ্যাস-ব্যবহার নিয়ন্ত্রণ, সাধনভজন ইত্যাদিও ভাল ক'রে করাতে হয়।

📅 (আলোচনা প্রসঙ্গে ২০/৭.৪.১৯৫১
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র 🙏)

#ঋত্বিক_প্রশিক্ষণ #সৎসঙ্গ #আধ্যাত্মিক_শিক্ষা #জ্ঞান_ও_চর্চা #সাধনা

🌹🌹🌹অধরা🌹🌹🌹👉 # #দুনিয়ার মঙ্গলের জন্য যেসব বিধিবিধান শ্রীশ্রীঠাকুর দান করেছেন তার অন্যতম বিষয় হ'ল মানুষকে সৎনামে দীক্ষিত ক...
04/02/2026

🌹🌹🌹অধরা🌹🌹🌹
👉 # #দুনিয়ার মঙ্গলের জন্য যেসব বিধিবিধান শ্রীশ্রীঠাকুর দান করেছেন তার অন্যতম বিষয় হ'ল মানুষকে সৎনামে দীক্ষিত করে তোলা।পাবনায় অবস্থান করার সময় থেকেই শ্রীশ্রীঠাকুর দীক্ষার সংখ্যা দ্রুত বৃদ্ধি করার কথা বলে আসছেন।তিনি দেখছেন,সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ ও শক্তিমান করে গড়ে তুলতে হলে মানুষগুলিকে বৈশিষ্ট্যপালী আপূরয়মাণ আদর্শের ছত্রছায়াতলে সমবেত করা ছাড়া অন্য কোন উপায় নেই।
এইসব প্রশ্ন যখন উঠত তখন তিনি বার-বার মারাঠা-বীর শিবাজী ও শিখনেতা গুরুগোবিন্দ সিং-এর নাম উল্লেখ করতেন।গল্প করে বলতেন কিভাবে তাঁরা জাতিটাকে গড়ে তুলেছিলেন।বিশেষ,জোর দিয়ে বলতেন,আগে প্রবৃত্তি-অধীশ কোন আদর্শ পুরুষের সঙ্গে নিজেকে অচ্ছেদ্য বাঁধনে বেঁধে ফেলতে হবে,তাঁর তৃপ্তি ও প্রীতি সাধনের জন্য সবরকম কাজের জন্য প্রস্তুত থাকতে হবে।এমনতর বন্ধনক্রিয়ার নামই হল দীক্ষা।
👉দীক্ষার ভিতর দিয়ে আসে ইষ্টপুরুষের প্রতি অনুরাগ।দীক্ষিতরা তাঁর ভাবে অনুরঞ্জিত হ'য়ে অর্থাৎ রাঙ্গিয়ে ওঠে।এই হ'ল ভালবাসা।আর ভালবাসা সবসময় প্রিয়কে সুস্থ ও আনন্দিত রাখতে চায়,তাঁর অনভিপ্রেত কিছু করতে চায় না।এইভাবে জীবনটা এককেন্দ্রিক হয়ে ওঠে।প্রবৃত্তিগুলিও আপনা থেকেই কল্যাণের পথে নিয়ন্ত্রিত হতে থাকে।ভক্তপ্রবর হনুমানের ক্রোধরিপু প্রবল ছিল,কিন্তু তা তিনি নিজ স্বার্থে ব্যবহার করেন নি,করলেন তাঁর প্রভু শ্রীরামচন্দ্রের স্বার্থরক্ষার্থে।
👉তাই,প্রবৃত্তিগুলি যদি সুনিয়ন্ত্রিত না হয় তা'হলে চরিত্র হয়--ঠাকুরের ভাষায়--কতগুলি কেউটে* সাপের আস্তানা।কখন যে কোনটা ছোবল মেরে জনজীবন অতিষ্ঠ করে তুলবে তার ঠিক নেই।
👉প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হ'লেই মানুষ পায় শান্তি ও সাম্যচলন,ভোগ করে প্রকৃত স্বাধীনতার সুখ।এ জন্য দরকার ঈশ্বরাভিমুখিনতা।কিন্তু অব্যক্ত ঈশ্বরের প্রতি প্রাণের টান হয় না,তাঁর ইচ্ছা অনিচ্ছার সাথে মানুষের সংযোগ স্থাপিত হয় না।তাই মানুষের জন্য প্রয়োজন হয় মানুষ-ঈশ্বর,ঈশ্বরের ব্যক্ত প্রতীক,আচার্য্য বা সদগুরু,যাঁর সঙ্গে নিত্য যোগ রেখে মানুষ চলতে পারে।তিনিই অবতার পুরুষ,গুরুপুরুষোত্তম,নররূপী ভগবান।তাঁর অসীম প্রেমের আকর্ষণে তিনি সবাইকে কাছে টানেন,বুকে তুলে নিতে চান প্রতিপ্রত্যেকটি জীবনকে।আর তারই মাধ্যম হল দীক্ষা।সদগুরুর নিকট দীক্ষা ও তদনুগ চলনের মধ্যে দিয়েই কাটে মানুষের বৃত্তিফাঁস,সে পায় আত্মনিয়ন্ত্রণের পথ।
গ্রন্থ--প্রিয়পরমের কথা
শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়

31/01/2026

এক মিনিটে গীতা....
#বন্দেপুরুষোত্তম ゚

মায়েদের উদ্দেশ্য করে শ্রীশ্রীঠাকুর অনুূকূলচন্দ্র বলছেন,👇
30/01/2026

মায়েদের উদ্দেশ্য করে
শ্রীশ্রীঠাকুর অনুূকূলচন্দ্র বলছেন,👇

শ্রী শ্রী ঠাকুরের অমৃত বাণী। (৬৯)সবাইকে জয়গুরু  #বন্দেপুরুষোত্তম    #শ্রীশ্রীঠাকুর      ゚
28/01/2026

শ্রী শ্রী ঠাকুরের অমৃত বাণী। (৬৯)
সবাইকে জয়গুরু

#বন্দেপুরুষোত্তম #শ্রীশ্রীঠাকুর ゚

25/01/2026

"সবার ভালো করে যে জন,
তারে ভালোবাস্"। 🙏
Sonapur Utsav🤍
Cachar District, Assam.

14/01/2026

অনেকের ইষ্টভৃতি নিয়ে অনেক প্রশ্ন ও সংশয় কাজ করে। সকালে ব্রাহ্মমূর্হতে উঠে গুরুদেবকে কেন নিবেদন(প্রিয় বস্তু) করা হয়? কামনা ত্যাগ করার ভিত্তিতে, ইষ্টভৃতির শাস্ত্রীয় স্বরুপ কি?
আসুন ইষ্টভৃতির শাস্ত্রীয় স্বরুপ জেনে নিই। নিজে জানি অন্যেকে জানাই। বন্দে্ পুরুষোত্তমম্ 🙏
আলোচকঃ বিখ্যাত ধর্ম যাজক ও গবেষক
"রায়ন চক্রবর্তী শুভ" দাদা।

Address

Chittagong

Telephone

+8801537205592

Website

Alerts

Be the first to know and let us send you an email when খাগড়াছড়ি জেলা সৎসঙ্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share