13/06/2026
একটা সময় কুরআনের এই বাণী এমন এক প্রজন্মকে গড়ে তুলেছিল, যাদের সমতুল্য কোনো প্রজন্ম ইসলামের ইতিহাসে তো দূরে থাক,পুরো মানব ইতিহাসেও নাই। সে প্রজন্ম ছিল আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবিদের প্রজন্ম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমা'ঈন। এরকম বিশাল সংখ্যায়,একই অঞ্চলে, এরকম একদল মানুষের সন্ধান ইতিহাসে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি,যেটা পাওয়া গিয়েছিল ইসলামের একেবারে প্রথম যুগে।
তাদের এই নির্মল অন্তর,বিশুদ্ধ চিন্তা,স্বচ্ছ বিচারবুদ্ধির অধিকারী হওয়ার অন্যতম কারণ ছিলো- পবিত্র কুরআন। এটাই ছিল একমাত্র উৎস,যা থেকে সাহাবিরা আহরণ করেছিলেন তাদের তৃষ্ণার জল। কুরআনই ছিল সেই ছাঁচ, যার আদলে তাঁরা গড়ে নিয়েছিলেন নিজেদের পুরো জীবনটা। এটাই তাঁদের হিদায়াতের অন্যতম উৎস।
সেই কুরআন, কুরআনের আয়াত আজও আমাদের কাছে একেবারে অবিকলভাবে বিদ্যমান। তবে আমরা সে কুরআন থেকে জ্ঞান অর্জন করিনা। পবিত্র কুরআনকে রেখেছি অযত্নে, অবহেলায় যার উপর জমা হচ্ছে ধুলো-বালি। বিপরীতে আমরা জ্ঞান অর্জনের জন্য সত্যের মাপকাঠি হিসেবে বেঁচে নিয়েছি পশ্চিমের চিন্তাজগত,দর্শনশাস্ত্র,যুক্তিশাস্ত্র,জ্ঞান,বিজ্ঞানকে।
জাহিলি সমাজে ডুবে থাকা এই তরুণ প্রজন্মকে সাহাবীওয়ালা কাফেলায় রুপান্তর করতে হলে আমাদেরও কুরআন এবং শুধুমাত্র কুরআনের দিকেই ফিরে যেতে হবে। সেই লক্ষ্যে বাকলিয়া দাওয়াহ মুভমেন্ট এর নিয়মিত মাসিক আল-কুরআনের দারসের আয়োজন।
আল-কুরআনের এই স্বচ্ছ ঝর্ণার পানিতে তৃষ্ণা মিঠাতে আপনার পরিচিত ভাইদের সাথে নিয়ে চলে আসুন
#ইলহাকবিলকাফেলা
#আলকুরআনেরদারস