শ্রী শ্রী রক্ষাকালী বিগ্রহ মন্দির

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • শ্রী শ্রী রক্ষাকালী বিগ্রহ মন্দির

শ্রী শ্রী রক্ষাকালী বিগ্রহ মন্দির শ্রেয়ান্‌ স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ।
স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ।।

আজকের গীতা ও নৈতিক শিক্ষা ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ। ক্লাস শেষে গীতা স্কুলের  শিক্ষার্থী শ্রীমানি ঋত্বিকা দে এসএসসি...
14/08/2026

আজকের গীতা ও নৈতিক শিক্ষা ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ। ক্লাস শেষে গীতা স্কুলের শিক্ষার্থী শ্রীমানি ঋত্বিকা দে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় তার মা অত্র গীতা স্কুলের শিক্ষার্থীদের জলযোগের ব্যবস্থা করেন। ধন্যবাদ

শুক্রবারের গীতা ও নৈতিক শিক্ষা ক্লাসের স্থিরচিত্র।  গীতা স্কুলের শিক্ষার্থী মৃন্ময় চৌধুরী'র পিতা বাবু সুমন চৌধুরী ( প্রব...
08/08/2026

শুক্রবারের গীতা ও নৈতিক শিক্ষা ক্লাসের স্থিরচিত্র। গীতা স্কুলের শিক্ষার্থী মৃন্ময় চৌধুরী'র পিতা বাবু সুমন চৌধুরী ( প্রবাসী) গীতা শিক্ষার্থীদের জন্য জলযোগের ব্যবস্থা করেছেন। আমরা তার পরিবারের মঙ্গল কামনা করছি।
জয় গীতা 🙏

 #শ্রীশ্রীমারক্ষাকালী 🙏
31/07/2026

#শ্রীশ্রীমারক্ষাকালী 🙏

শ্রী শ্রী রক্ষাকালী জ্ঞান মঞ্জুরী গীতা বিদ্যাপীঠে আজকের গীতা ও নৈতিক শিক্ষা ক্লাসের খন্ডচিত্র। অত্যন্ত আনন্দের সাথে জানা...
31/07/2026

শ্রী শ্রী রক্ষাকালী জ্ঞান মঞ্জুরী গীতা বিদ্যাপীঠে আজকের গীতা ও নৈতিক শিক্ষা ক্লাসের খন্ডচিত্র।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদেরই গীতা স্কুলের শিক্ষার্থী শ্রীমানী #অদ্রি দেবী পঞ্চম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। #জগৎ জননী মাতা শ্রী শ্রী #রক্ষাকালী মায়ের রাতুল চরণে তার উজ্জ্বল ভবিষ্যত ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

তার এই অর্জনে খুশি হয়ে সে তার সকল সহপাঠীদের আজকে নাস্তা করিয়েছে।

#জয় গীতা🙏
#জয়তু মা রক্ষাকালী 🙏

বিরহ সংবাদ 🥲🥲শ্রী শ্রী মা রক্ষাকালী মায়ের পরম ভক্ত ১০নং ধলঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রী রনধীর চক্রবর্তী'র মম...
28/07/2026

বিরহ সংবাদ 🥲🥲
শ্রী শ্রী মা রক্ষাকালী মায়ের পরম ভক্ত ১০নং ধলঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রী রনধীর চক্রবর্তী'র মমতাময়ী মাতা বাধক্যজনিত কারণে একটু আগে বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন।
#ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু
আমরা তাহার আত্মার সদ্গতি কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি

16/07/2026

জয় জগ্ননাথ
শ্রী শ্রী রক্ষাকালী বিগ্রহ মন্দির
#জয়তুমারক্ষাকালী #জয়মাতাসুভদ্রারাণী #জয়বলরাম #জয়জগন্নাথ

জয় জগন্নাথ🙏সুধী কৃষ্ণ কৃপাশ্রিত ভক্তবৃন্দ,আগামীকাল ঠাকুর শ্রী শ্রী জগন্নাথ দেব'র রথযাত্রা অনুষ্ঠান। সকলকে ঠাকুরের শ্রীচর...
15/07/2026

জয় জগন্নাথ🙏
সুধী কৃষ্ণ কৃপাশ্রিত ভক্তবৃন্দ,
আগামীকাল ঠাকুর শ্রী শ্রী জগন্নাথ দেব'র রথযাত্রা অনুষ্ঠান। সকলকে ঠাকুরের শ্রীচরণ দর্শন ও কৃপালাভের পরম সৌভাগ্য অর্জনের আমন্ত্রণ রইল।
#জয়জগন্নাথ
#জয়মাতাসুভদ্রারাণী
#জয়বলরাম
#জয়তুমারক্ষাকালী
#জয়গীতা

গীতা স্কুলের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল  #শুক...
09/07/2026

গীতা স্কুলের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল #শুক্রবার #শ্রী শ্রী রক্ষাকালী জ্ঞানমঞ্জুরী গীতা বিদ্যাপীঠ'র সাপ্তাহিক গীতা ক্লাস বন্ধ রাখা হইয়েছে। প্রকৃতি ও পরিবেশ স্বাভাবিক হলে আগামী শুক্রবার থেকে যথারীতি গীতা স্কুলের ক্লাস শুরু হবে।

বিশেষ অনুরোধঃ আগামী ১৬জুলাই ২০২৬ রোজঃ বৃহস্পতিবার শ্রী শ্রী জগন্নাথ দেব'র রথযাত্রা অনুষ্ঠিত হবে। সকল ভক্তবৃন্দের উপস্থিতি বিনম্র চিত্তে কামনা করছি।

#জয়গীতা🙏
#জয়জগন্নাথ🙏
#জয়মাতাসুভদ্রারাণী🙏
#জয়বলরাম🙏

ওঁম গঙ্গা ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতুগভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পরম ভক্ত ও শ্রী শ্...
09/07/2026

ওঁম গঙ্গা
ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পরম ভক্ত ও শ্রী শ্রী রক্ষাকালী জ্ঞানমঞ্জুরী গীতা বিদ্যাপীঠ এর পরিচালক Samir Chowdhury Apuর পিতা #শ্রী তপন চৌধুরী, আর আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন। তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক সমবেদনা।

Address

Dhalghat, Potiya
Chittagong
4370

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রী শ্রী রক্ষাকালী বিগ্রহ মন্দির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category