East West University Puja Celebration Committee

Directions Website

East West University Puja Celebration Committee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from East West University Puja Celebration Committee, Religious organisation, Barodi, Chhatakia.

আজ থেকে প্রায় পাঁচ হাজার বছরের পূর্বে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন সনাতনধর্ম...
04/09/2026

আজ থেকে প্রায় পাঁচ হাজার বছরের পূর্বে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন সনাতনধর্মের প্রাণপুরুষ যোগেশ্বর শ্রীকৃষ্ণ। তিনি কেবল বৃন্দাবনের বংশীধারী গোপাল নন—তিনি ছিলেন আর্যশ্রেষ্ঠ, বেদজ্ঞ, প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক, দূরদর্শী, কূটনীতিক এবং ধর্মের রক্ষক।

কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাঁর প্রজ্ঞা ও কৌশল যেমন পথ দেখিয়েছে, তেমনি তাঁর মুখনিঃসৃত শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান যা কর্ম, জ্ঞান, ভক্তির সমন্বয়, আজও মানবজীবনের আলোকবর্তিকা হয়ে পথ দেখাচ্ছে।

💠 কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষরসমুদ্ভবম্।
তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম্।।
—ভগবদ্গীতা ৩/১৫

অর্থাৎ, কর্ম বেদ থেকে উৎপন্ন বলে জানাবে। বেদ অবিনাশী অক্ষর [ক্ষয় রহিত পরমাত্মা] থেকে উৎপন্ন। সেজন্য সর্বব্যাপী ব্রহ্ম নিত্য (সবসময়) যজ্ঞে প্রতিষ্ঠিত।🌸

💠 যানীহগমশাস্ত্রাণি যাশ্চ কিঞ্চিৎ প্রবৃত্তয়ঃ ॥ তানি বেদানি পুরস্কৃত্য প্রবৃত্তানি যথাক্রমম্ ॥
— মহাভারত ১৩/১২২/৪

অর্থাৎ, এই জগতে যত শাস্ত্র আছে, আর যত অন্য কাজ সমস্ত কিছুই বেদকে সামনে রেখে শুরু করা হয়েছে।🌸

💠 ন হি জ্ঞানে সদৃশং পবিত্রমিহ বিদ্যতে।
—শ্রীমদ্ভগবদ্গীতা ৪/৩৮

অর্থাৎ, এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই।🌸

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই কৃষ্ণাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি— শুভ জন্মাষ্টমী🙏🪷

শুভ রাখি পূর্ণিমা 🌸❤️পৃথিবীর মধ্যে সবচেয়ে মধুর ও মিষ্টি সম্পর্ক হলো ভাই-বোনের। সারাবছর ঝগড়া, খুনশুটি থাকলেও এই বন্ধন আ...
28/08/2026

শুভ রাখি পূর্ণিমা 🌸❤️

পৃথিবীর মধ্যে সবচেয়ে মধুর ও মিষ্টি সম্পর্ক হলো ভাই-বোনের। সারাবছর ঝগড়া, খুনশুটি থাকলেও এই বন্ধন আত্মার।

জগতের সকল ভাই-বোনের কল্যাণ হোক এই কামনায় সবাইকে রাখীবন্ধনের শুভেচ্ছা। রাখির এই দিনে অটুট হোক বন্ধন, দৃঢ় হোক আত্মার আত্মীয়তা, জেগে উঠুক মানবতা ও ভাতৃত্ববোধ। ❤️

“মা ভ্রাতা ভ্রাতরং দ্বিক্ষন্মা স্বসারমুতস্বসা। সম্যঞ্চঃ সব্রতা ভূত্বা বাচং বদত ভদ্র্যয়া।।”
[অথর্ববেদ ৩/৩০/৩]

ভাবার্থঃ ভাই ভাই, বোন বোন বা ভাই ও বোনের মধ্যে যেন ঈর্ষা, দ্বেষ (হিংসা) না ছড়ায়, সবাই নিজেদের মধ্যে সর্বদা সুখদায়ক কল্যাণকারী বাণী বলুক। 🌼

ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ 🙏

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পূজা উদ্‌যাপন কমিটির আয়োজনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বারদী ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয...
06/08/2026

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পূজা উদ্‌যাপন কমিটির আয়োজনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বারদী ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে🌻

সারাদিনের মৃদু বৃষ্টি প্রকৃতিকে করে তুলেছিল আরও স্নিগ্ধ, আর আশ্রমের শান্ত ও পবিত্র পরিবেশ দিনটিকে দিয়েছে এক ভিন্নমাত্রার প্রশান্তি। ভক্তি, সৌহার্দ্য ও পারস্পরিক আন্তরিকতায় ভরপুর এই ভ্রমণ সকলের জন্য হয়ে থাকবে এক স্মরণীয় অভিজ্ঞতা 💙

এই আয়োজনকে সফল করতে অংশগ্রহণকারী সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।

সবাইকে আন্তর্জাতিক বন্ধু দিবসের শুভেচ্ছা 🌸বন্ধুত্ব শুধু সুখের সময় পাশে থাকা নয়, সত্যের পথে একে অপরকে এগিয়ে নেওয়ার না...
30/07/2026

সবাইকে আন্তর্জাতিক বন্ধু দিবসের শুভেচ্ছা 🌸

বন্ধুত্ব শুধু সুখের সময় পাশে থাকা নয়, সত্যের পথে একে অপরকে এগিয়ে নেওয়ার নাম। শ্রীকৃষ্ণ ও অর্জুনের বন্ধুত্ব তারই অনন্য উদাহরণ।

কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন আপনজনদের দেখে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ শুধু তাঁর সারথি ছিলেন না—তিনি ছিলেন সত্যিকারের বন্ধু, পথপ্রদর্শক ও সাহসের উৎস। তিনি অর্জুনকে কর্তব্য, ধর্ম এবং জীবনের প্রকৃত অর্থ বুঝিয়েছিলেন। সেই অমূল্য উপদেশই আজ ভগবদ্গীতা নামে বিশ্বজুড়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

পবিত্র বেদ এ বলা হয়েছে-

হে মানব! তোমার বন্ধুত্ব ছল-কপটতা রহিত হোক।
|| ঋগ্বেদ ৬.৪৮.১৮ ||

ভক্তি, ঐতিহ্য ও আত্মজাগরণের চিরন্তন আহ্বান—রথযাত্রা। 🌼"আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু।বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ ...
16/07/2026

ভক্তি, ঐতিহ্য ও আত্মজাগরণের চিরন্তন আহ্বান—রথযাত্রা। 🌼

"আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু।
বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ।।"
— কঠোপনিষদ্ ১।৩।৩

ভাবার্থ: শরীর হলো রথ, আত্মা তার আরোহী, বুদ্ধি সারথি এবং মন সেই রথের লাগাম। জীবনের পথ সঠিক রাখতে তাই প্রয়োজন সংযত মন, সৎবুদ্ধি ও ধর্মময় কর্ম।

শাস্ত্রে কর্মফলকে অনিবার্য বলা হয়েছে। মানুষের প্রতিটি শুভ ও অশুভ কর্ম তার নিজ জীবনেই প্রতিফলিত হয়। তাই রথযাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয়—ভক্তির পাশাপাশি সৎকর্ম, আত্মসংযম ও বিবেকই জীবনের প্রকৃত পাথেয়। এই উপলব্ধিই মানুষকে কল্যাণ ও ঈশ্বরচেতনার পথে পরিচালিত করে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে সকলকে রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
শুভ রথযাত্রা। 🌼🙏

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পূজা উদ্‌যাপন কমিটি’র পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি-
16/06/2026

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পূজা উদ্‌যাপন কমিটি’র পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি-

আজ অক্ষয় তৃতীয়া—চন্দ্রমাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা সনাতন ধর্মে অত্যন্ত শুভ ও কল্যাণময় বলে বিবেচিত। বিশ্বাস করা হয়, ...
20/04/2026

আজ অক্ষয় তৃতীয়া—চন্দ্রমাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা সনাতন ধর্মে অত্যন্ত শুভ ও কল্যাণময় বলে বিবেচিত। বিশ্বাস করা হয়, এই দিনে সম্পাদিত শুভ কর্ম, দান ও পুণ্যফল “অক্ষয়”—অর্থাৎ অবিনশ্বর হয়ে থাকে।

এই তিথির এক অনন্য ঐতিহাসিক ও আধ্যাত্মিক দৃষ্টান্ত হলো শ্রীকৃষ্ণ ও সুদামার পবিত্র বন্ধুত্ব। দরিদ্র ব্রাহ্মণ সুদামা তাঁর শৈশববন্ধু শ্রীকৃষ্ণের দ্বারকায় গেলে, কৃষ্ণ কোনো রাজা হিসেবে নয়, এক বন্ধুর হৃদয় দিয়ে তাঁকে গ্রহণ করেন। এই কাহিনী আমাদের শেখায়, বন্ধুত্বের প্রকৃত ভিত্তি সম্পদ বা সামাজিক অবস্থান নয়, বরং আন্তরিকতা, ভালোবাসা ও হৃদয়ের সম্পর্কই চিরন্তন।

এই পবিত্র দিনে শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন, সত্যিকারের সম্পর্ক কখনো বৈভব দ্বারা নির্ধারিত হয় না; তা গড়ে ওঠে নিঃস্বার্থ ভালোবাসায়।

আজকের এই অক্ষয় তৃতীয়াতেই ভগবান পরশুরামের জন্মজয়ন্তীও উদযাপিত হয়, যিনি ছিলেন শক্তি, ন্যায় ও ধর্মরক্ষার প্রতীক।

সবাইকে অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা 🌸

পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন আশা নিয়ে নতুন বর্ষের আগমন ঘটে প্রকৃতির নিয়মে। আমরা এই পুরাতন বছরকে ত্যাগ করার ন্যায় নিজে...
15/04/2026

পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন আশা নিয়ে নতুন বর্ষের আগমন ঘটে প্রকৃতির নিয়মে। আমরা এই পুরাতন বছরকে ত্যাগ করার ন্যায় নিজেদের সকল খারাপ গুণ, খারাপ প্রবৃত্তি, খারাপ কাজের প্রতি ইচ্ছা এবং সংকল্প —এই সমস্তকিছুকে ত্যাগ করতে পারি। আমরা কল্যাণকর মার্গে নিযুক্ত হতে পারি। পরম করুণাময় ঈশ্বরের নিকট প্রার্থনা—

গ্রীষ্মো হেমন্তঃ শিশিরো বসন্তঃ শরদ্বর্ষাঃ স্বিতে নো দধাত। আ নো গোষু ভজতা প্রজায়াং নিবাত ইদ্বঃ শরণে স্যাম॥
[অথর্ববেদ ৬।৫৫।২]

হে বিশ্বদেব ! গ্রীষ্ম, হেমন্ত, শীত, বসন্ত, শরৎ, বর্ষায় আমাদের পরিপূর্ণতা প্রদান কর এবং রক্ষা কর৷ আমাদের পার্থিব সম্পদ ও পারিবারিক জীবন যেন তোমার সংরক্ষণে আরো কল্যাণময় হয়৷

পয়লা বৈশাখের বর্ষবরণ বাঙালির সর্বজনীন সামাজিক উৎসব। আবহমানকাল ধরে বাংলার গ্রাম-গঞ্জে, আনাচে-কানাচে এই উৎসব পালিত হয়ে আসছে। গ্রামীণ মেলা, হালখাতা, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ছিল পয়লা বৈশাখের মূল অনুসঙ্গ।

সকল সঙ্কীর্ণতা, কুপমণ্ডুকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়ে তুলতে পয়লা বৈশাখ আমাদের অনুপ্রাণিত করে। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, বাংলা বর্ষবরণের মাধ্যমে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পূজা উদ্‌যাপন কমিটি পরিবার সকল বাঙালিকে জানায় বাংলা বর্ষবরণ-১৪৩৩ এর প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন।🤍

#বাংলাবর্ষবরণ১৪৩৩ #পয়লাবৈশাখ #বাংলা #বাঙালি

চৈত্র সংক্রান্তি— বঙ্গাব্দের অন্তিম দিন। চৈত্র মাসেরও শেষ দিন। ঋতুচক্রের অনিবার্য আবর্তনে জীর্ণ-পুরাতনকে বিদায় জানিয়ে মহ...
13/04/2026

চৈত্র সংক্রান্তি— বঙ্গাব্দের অন্তিম দিন। চৈত্র মাসেরও শেষ দিন। ঋতুচক্রের অনিবার্য আবর্তনে জীর্ণ-পুরাতনকে বিদায় জানিয়ে মহাকালের গভীর গর্ভে বিলীন হতে চলেছে আরেকটি বাংলা বছর।

সনাতনীদের কাছে চৈত্র সংক্রান্তির দিনটি পৌরাণিক, লৌকিক আচার-অনুষ্ঠানের এক অনন্য গুরুত্বপূর্ণ। পৌরাণিক শাস্ত্র ও লোকাচার অনুসারে, এই দিনে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি ক্রিয়াকর্মকে পুণ্যময় বলে মান্য করে। একসময় বাংলা অঞ্চলে সবচেয়ে বেশি উৎসব হতো চৈত্রসংক্রান্তিতে। সংক্রান্তির দিন ভগবান্ শিবের গাজন বা চড়কপূজা আর তার আগের দিন নীলপূজা। সেটিও ভগবান্ শিবেরই পূজা। সমুদ্রমন্থনকালে উত্থিত হলাহল বা বিষ কণ্ঠে ধারণ করে মহাদেব ‘নীলকণ্ঠ’ নাম ধারণ করেছেন, তাই নীলপূজা। মায়েরা নীলের উপোস করে সন্তানের মঙ্গল কামনায়—আমার সন্তানের কল্যাণ করো, হে নীলকণ্ঠ, সব বিষ কণ্ঠে নিয়ে তাকে অমৃত দাও! ভগবান্‌ শঙ্কর নীলকণ্ঠ—জগতের সব বিষ পান করেছেন। তিনিই সত্য, সুন্দর, মঙ্গলময়।

আবার, কালের বিবর্তনে এই উৎসব বাংলাদেশে সর্বজনীন ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। আজও গ্রামীণ ঐতিহ্যের অনুষঙ্গ আজও ম্লান হয়নি। মেলায় বাঁশ, বেত, প্লাস্টিক, মাটি ও ধাতুর তৈরি বিভিন্ন ধরনের তৈজসপত্র ও খেলনা, ফল-ফলাদি ও মিষ্টি কেনাবেচা হতো। অঞ্চলভেদে তিন থেকে চার দিনব্যাপী চলা এই মেলায় বায়োস্কোপ, পটচিত্র, যাত্রাপালা, লোকসংগীত ও নৃত্যের আয়োজন যেন এই দিনটিকে জীবন্ত করে তোলে। আবার, এইদিনে বৌদ্ধ জনগোষ্ঠী, পাহাড়ি আদিবাসী বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক আচার অনুষ্ঠান পালন করে থাকেন।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পূজা উদ্‌যাপন কমিটি সকলকে জানায় ‘চৈত্র সংক্রান্তি’র প্রীতি এবং শুভেচ্ছা।🤍

Address

Barodi
Chhatakia

Alerts

Be the first to know and let us send you an email when East West University Puja Celebration Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share