04/08/2026
শিক্ষকদেরকে সম্মান করা আদর্শ অভিভাবকের দায়িত্ব।
একজন বাবা-মা অনেক সময় নিজের ২ জন সন্তানকেই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যান। সেখানে একজন উস্তাদকে একসঙ্গে ১৫–২০ জন থেকে শত শত ছাত্রের শিক্ষা, শৃঙ্খলা, চরিত্র গঠন, আদব-আখলাক এবং নিরাপত্তার দায়িত্ব পালন করতে হয়।
তাই কোনো উস্তাদের একটি ভুল দেখার আগে তাঁর দায়িত্বের বিশালতা, ধৈর্য, পরিশ্রম ও ত্যাগের কথাও একবার ভাবুন।
মনে রাখবেন, একজন ভালো শিক্ষক শুধু পড়ান না- তিনি একজন শিশুর ভবিষ্যৎ গড়ে তোলেন। একজন ছাত্রের সফলতার পেছনে বাবা-মায়ের দোয়ার পাশাপাশি একজন নিষ্ঠাবান উস্তাদের অক্লান্ত পরিশ্রমও থাকে।
তাই আপনার সন্তানের উস্তাদকে সম্মান করুন, তাঁর জন্য দোয়া করুন এবং তাঁর সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। কোনো অভিযোগ বা ভুল বোঝাবুঝি হলে প্রকাশ্যে সমালোচনা না করে সুন্দরভাবে আলোচনা করুন। এতে সন্তানেরই উপকার হবে।
প্রিয় অভিভাবক, সন্তানের সামনে কখনো তার শিক্ষককে ছোট করবেন না। এতে শিক্ষকের মর্যাদা যেমন ক্ষুণ্ন হয়, তেমনি সন্তানের মনে শিক্ষার প্রতি শ্রদ্ধাও কমে যায়।
শিক্ষককে সম্মান করা মানে জ্ঞানকে সম্মান করা। আর যে জাতি তার শিক্ষককে সম্মান করে, সেই জাতিই উন্নতি ও সফলতার পথে এগিয়ে যায়।
আল্লাহ তাআলা সকল উস্তাদকে উত্তমভাবে আমানত রক্ষা করার তাওফীক দান করুন এবং অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও বোঝাপড়া বৃদ্ধি করুন। আমাদের সন্তানদেরকে দ্বীনি ও দুনিয়াবি উভয় শিক্ষায় আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফীক দান করুন।
শিক্ষকদের সম্মান করা একজন আদর্শ অভিভাবকের দায়িত্ব।
হয়তো আপনার সন্তানের শিক্ষক ধনী নন। তিনি একজন দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের মানুষ হতে পারেন। তাই তাঁর পোশাক-পরিচ্ছদ বা বাহ্যিক অবস্থা দেখে কখনো তাঁর মর্যাদা নির্ধারণ করবেন না।
মনে রাখবেন, একজন শিক্ষকের প্রকৃত পরিচয় তাঁর চরিত্র, জ্ঞান, আদর্শ এবং শিক্ষাদানের মাধ্যমে গড়ে ওঠা মানুষদের মধ্যে।
যে জাতি তার শিক্ষককে সম্মান করে, সে জাতিই জ্ঞান, নৈতিকতা ও সভ্যতায় এগিয়ে যায়।
আল্লাহ তাআলা আমাদের সন্তানদের জন্য উত্তম উস্তাদ দান করুন, সকল শিক্ষককে তাঁদের আমানত সঠিকভাবে আদায় করার তাওফীক দান করুন এবং অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতা বৃদ্ধি করুন- আমীন।
জাযাকাল্লাহ