23/05/2026
সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চল দক্ষিণ-এর চট্টগ্রাম মহানগর দক্ষিণ, চট্টগ্রাম জেলা উত্তর ও চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার সদস্যদের নিয়ে ২ দিনব্যাপী ‘সদস্য শিক্ষাশিবির–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলদ্বয় মাওলানা মোহাম্মদ শাহজাহান ও এহসানুল মাহবুব জোবায়ের।
আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীবুর রহমান পলাশ, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর নজরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় এইচ আর এম সম্পাদক নোমান হোসেন নয়ন ও কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম উদ্দীন।
আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আলমগীর মুহাম্মদ ইউসুফ, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতি মোহাম্মদ ফায়েদ ও সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক কেফায়েত উল্লাহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম জেলা উত্তর শাখা সভাপতি মাঈন উদ্দিন রায়হান ও চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা সভাপতি ফরমানুর রহমান জাহিন।