কল্পতরু সনাতনী বিদ্যা নিকেতন।

  • Home
  • কল্পতরু সনাতনী বিদ্যা নিকেতন।

কল্পতরু সনাতনী বিদ্যা নিকেতন। 🙏🙏💗🔱সনাতন পরিবার।🔱💗🙏🙏

🌿🌷আজ ০৫/০৬/২০২৬ ইং রোজ শুক্রবার, চাদঁপুর সদর উপজেলার পুরান বাজার দাসপাড়া শ্রী শ্রী শিবমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ গীতা শিক...
06/06/2026

🌿🌷আজ ০৫/০৬/২০২৬ ইং রোজ শুক্রবার, চাদঁপুর সদর উপজেলার পুরান বাজার দাসপাড়া শ্রী শ্রী শিবমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চাদঁপুর সাংসদ (বাগীশিক)পরিচালিত, গীতা নিকেতনে বিপুল সংখ্যক সৌভাগ্যবান শিক্ষার্থীদের উপস্থিতি দেখার মতো🌷💐

🌿🌷চাদঁপুর শহরের বুকে এমন একটি গীতাময় পরিবেশ সৃষ্টি করার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের কোমলমতি শিশুদের গীতার আলোয় আলোকিত করতেছেন, তাদের প্রতি রইলো অনেক অনেক কৃষ্ণ প্রিতি শুভেচ্ছা ও অভিনন্দন 🌷🙏🌷

🌿🥀এভাবেই সনাতনী সমাজের প্রতিটি মানুষের হৃদয়ে গীতার আলো ছড়িয়ে যাবে দিকদিগন্তে💐🙏

গীতার আলো ঘরে ঘরে জ্বালো 💐🌷🙏
জয় গীতা 🌷🙏 জয় হউক মানবতার 🌷🙏

শুভেচ্ছান্তে:- দীপ্ত ঘোষ
০৫/০৬/২০২৬ ইং

13/05/2026

কৃষ্ণভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন, তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তাঁর প্রিয়। কৃষ্ণভাবনামৃত লাভ করার ফলেই এটি সম্ভব। এই প্রকার ব্যক্তি কোন কিছুকেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্নরূপে দেখেন না। একটি গাছের ডালপালা যেমন গাছটি থেকে ভিন্ন নয়, তেমনই তিনিও দেখেন যে, প্রতিটি জীবও ভগবানের থেকে অভিন্ন। তিনি জানেন, গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয় অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকেই খাদ্য দেওয়া হয়, তেমনই ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব-জগতের সেবা করা হয়। এভাবেই শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন। তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেই তাঁর অতি প্রিয়। যেহেতু তাঁর কার্যকলাপে সকলেই সন্তুষ্ট, তাই তাঁর চেতনা পবিত্র ও নির্মল। যেহেতু তাঁর চেতনা পবিত্র ও নির্মল, তাই তাঁর মন সম্পূর্ণরূপে সংযত। আর তাঁর চিত্ত সংযত হবার ফলে তাঁর ইন্দ্রিয়গুলিও সংযত। তাঁর মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবন্ধ, তাই তিনি কখনই ভগবানকে বিস্মৃত হন না। সুতরাং, তাঁর ইন্দ্রিয়গুলি কৃষ্ণসেবা ব্যতীত জড় কার্যকলাপে নিযুক্ত হবার কোন সম্ভাবনা থাকে না। তিনি কৃষ্ণকথা ছাড়া আর কিছুই শোনেন না, তিনি কৃষ্ণপ্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না এবং তিনি ভগবানের মন্দির ছাড়া অন্য কোথাও যেতে চান না। তাই, তাঁর ইন্দ্রিয়গুলি সর্বতোভাবে সংযত। এভাবেই যাঁর ইন্দ্রিয় সংযত হয়েছে, তিনি কারও ক্ষতিসাধন করেন না। এখানে কেউ প্রশ্ন করতে পারে, "তা হলে অর্জুন কেন কুরুক্ষেত্র যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তিনি কি ভগবৎ-চেতনাময় ছিলেন না?" সেই প্রশ্নের উত্তর ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে দেওয়া হয়েছে। আপাতদৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে, কেন না আত্মাকে কখনই হত্যা করা যায় না। তাই, আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল। তাই, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি সত্যিই যুদ্ধ করছিলেন না। সম্পূর্ণভাবে কৃষ্ণভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করছিলেন। এই ধরনের ভগবদ্ভক্ত কোন অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না।

13/05/2026

আইডিতে প্রবলেম হচ্ছে সবাই স্টিকার কমেন্ট করেন।

13/05/2026

"তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী।
বৃষভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে।।"🙏🏻

ভাগ্যের পরিবর্তন এ আমি ভগবানকে খুঁজি!♥️♥️♥️ ゚
13/05/2026

ভাগ্যের পরিবর্তন এ আমি ভগবানকে খুঁজি!♥️♥️♥️

****১/৩ মিনিট… কলিযুগে মুক্তির সহজ পথ কী?এই লীলাটি পড়লে বুঝবেন— আমরা কেন এসেছি, আর কোথায় ফিরে যেতে হবে… 🥹…👇📖 শাস্ত্রের...
13/05/2026

****
১/৩ মিনিট… কলিযুগে মুক্তির সহজ পথ কী?
এই লীলাটি পড়লে বুঝবেন— আমরা কেন এসেছি, আর কোথায় ফিরে যেতে হবে… 🥹
…👇

📖 শাস্ত্রের আলোকবাণী

গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে—

“বন্দে শ্রীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ”🌼

অর্থাৎ—
শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু
সূর্য-চন্দ্রের মতো একসঙ্গে উদিত হয়ে
অন্ধকারে ঢাকা জগৎকে প্রেমের আলোয় ভরিয়ে দিয়েছেন…

আরও বলা হয়—

“নিত্যানন্দ স্বরূপে বলরাম প্রকাশ”

অর্থাৎ—
বলরাম নিজেই
নিত্যানন্দ রূপে কলিযুগে অবতীর্ণ।🌼



🌼 কেন নিত্যানন্দ প্রভুর অবতরণ? (গভীর তত্ত্ব)

কলিযুগ—
অজ্ঞান, অহংকার, পাপ আর ভ্রান্তির এক ঘন অন্ধকার…

মানুষ ভুলে গেছে—
সে কে, কেন এসেছে, আর কোথায় তার গন্তব্য…

এই অন্ধকারে—
একটি করুণার দীপ হয়ে অবতীর্ণ হলেন নিত্যানন্দ প্রভু…

✨ তিনি বিচার করেননি—
কে পাপী, কে পূণ্যবান…
তিনি শুধু দেখেছেন—
“এরা আমার হারিয়ে যাওয়া আত্মা…”🌼

তাই তিনি কাঁদতে কাঁদতে বলতেন—

“ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ নাম…”



🌼 গভীর তত্ত্ব (সহজ উপলব্ধি)

কৃষ্ণ → স্বয়ং ভগবান
বলরাম → প্রথম বিস্তার
বলরাম → নিত্যানন্দ

অর্থাৎ—

নিত্যানন্দ ছাড়া গৌরাঙ্গ নয়,
গৌরাঙ্গ ছাড়া কৃষ্ণ নয়…

✨ তাই ভক্তরা বলেন—

“নিতাই ছাড়া গৌর নাই,
গৌর ছাড়া কৃষ্ণ নাই…”🌼



🙏 অমর লীলা — করুণার সর্বোচ্চ প্রকাশ

একদিন—
নবদ্বীপের পথে পথে ঘুরছেন নিত্যানন্দ প্রভু…

তার কণ্ঠে ছিল না কোনো আদেশ—
ছিল শুধু বেদনাময় আহ্বান—

“ভাই… একবার হরি বলো…
একবার গৌরাঙ্গ বলো…”🌼

কিন্তু মানুষ—
হাসত, তাড়িয়ে দিত, অপমান করত…

তবুও—
তার হৃদয়ে ছিল অসীম ধৈর্য, অসীম করুণা।🌼



🌑 জগাই-মাধাই — অন্ধকারের প্রতীক

সেই সময়—
নবদ্বীপে বাস করত দুই ভয়ঙ্কর পাপী—

জগাই ও মাধাই

তাদের জীবন ছিল—
মদ, হিংসা, অপরাধ আর অবজ্ঞায় ভরা…

সবাই তাদের এড়িয়ে চলত…
কিন্তু নিত্যানন্দ বললেন—

“যদি এদের হৃদয় পরিবর্তন হয়—
তবে প্রমাণ হবে, ভগবানের দয়া সীমাহীন…”🌼



⚡ পরীক্ষার মুহূর্ত

একদিন তিনি তাদের কাছে গেলেন…

মধুর কণ্ঠে বললেন—

“ভাই… একবার ‘হরি’ বলো…”🌼

কিন্তু—
অহংকারে অন্ধ মাধাই
একটি ভাঙা কলস ছুঁড়ে মারল…

💔 নিত্যানন্দ প্রভুর কপাল ফেটে রক্ত ঝরতে লাগল…



🌊 করুণার মহাসমুদ্র

কিন্তু আশ্চর্য—
তিনি রাগ করলেন না…

তিনি শুধু বললেন—

“তুমি আমাকে মারলে তাতে কিছু যায় আসে না…
শুধু একবার হরিনাম বলো…”

✨ এই বাক্য—
কেবল শব্দ নয়,
এটি ছিল দিব্য প্রেমের সর্বোচ্চ বিস্ফোরণ।🌼



🔥 মহাপ্রভুর আবির্ভাব

এই সময়—
শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে উপস্থিত হলেন…

তার রূপে প্রকাশ পেল
দিব্য ক্রোধ, ধর্মের ন্যায়বিচার…

তিনি শাস্তি দিতে উদ্যত হলেন…

কিন্তু—
নিত্যানন্দ প্রভু তাঁর চরণ জড়িয়ে ধরে কাঁদলেন—

“প্রভু…
আপনি তো দয়া করতে এসেছেন…
এদেরও কৃপা দিন…”🌼



🌸 হৃদয়ের রূপান্তর

এই দৃশ্য দেখে—
জগাই-মাধাইয়ের অন্তর ভেঙে গেল…

তাদের পাষাণ হৃদয় গলে
অশ্রুতে পরিণত হল…

তারা কাঁদতে কাঁদতে বলল—

“আমাদের ক্ষমা করুন…”🌼

সেই দিন—
দুই পাপী পরিণত হল
দুই ভক্তে…



🌼 লীলা থেকে চিরন্তন সত্য

এই লীলা প্রমাণ করে—

✨ নিত্যানন্দ প্রভুর কৃপা
পাপীকে সাধু বানাতে পারে…
অন্ধকারকে আলোয় ভরিয়ে দিতে পারে…
মৃত হৃদয়কে প্রেমে জাগিয়ে তুলতে পারে…🌼



🌺 শেষ ভাব — অন্তরের জাগরণ

যখন নিত্যানন্দের করুণা
একটি হৃদয়ে প্রবেশ করে—

তখন ধীরে ধীরে জন্মায়
হরিনামের অঙ্কুর…🌼

🌱 সেই অঙ্কুর একদিন
প্রেমের মহাবৃক্ষে পরিণত হয়…

তখন ভক্ত অনুভব করে—

“আমি এই জগতের জন্য নই…
আমি কৃষ্ণের…”🌼



🥹 তাই ভক্তরা কাঁদতে কাঁদতে বলেন—

“নিতাইয়ের করুণা হলে
ব্রজে রাধাকৃষ্ণ মিলে…”🌼



🙏 যদি এই লীলা আপনার হৃদয় স্পর্শ করে—
তবে কমেন্টে লিখুন—

✨ জয় নিতাই 🌼🌼

সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা 🙏🙏
23/01/2026

সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা 🙏🙏

“বিদ্যার আলোয় আলোকিত হোক জীবন,মা সরস্বতীর কৃপায় জ্ঞানের পথে হোক নিত্য গমন।শুভ সরস্বতী পূজা 🙏📚” #সনাতন #সনাতন_ধর্ম #সনা...
23/01/2026

“বিদ্যার আলোয় আলোকিত হোক জীবন,
মা সরস্বতীর কৃপায় জ্ঞানের পথে হোক নিত্য গমন।
শুভ সরস্বতী পূজা 🙏📚”
#সনাতন
#সনাতন_ধর্ম
#সনাতনী
#সনাতন_ধর্মের_গর্ব
#হিন্দু_ধর্ম
#হিন্দুত্ব
#ধর্মই_শক্তি
#ভক্তি
#ভক্তির_পথ
#ভগবান
#হরিনাম
#জয়_শ্রী_রাম
#জয়_মা_দুর্গা
#জয়_মা_কালী
#জয়_মা_সরস্বতী
#জয়_মা_লক্ষ্মী
#সনাতন_সংস্কৃতি
#সনাতন_ঐতিহ্য
#ধর্মীয়_ভাবনা
#ভক্তিময়
#আধ্যাত্মিক





Address

Chandpur

3600

Alerts

Be the first to know and let us send you an email when কল্পতরু সনাতনী বিদ্যা নিকেতন। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to কল্পতরু সনাতনী বিদ্যা নিকেতন।:

Shortcuts

  • Want your place of worship to be the top-listed Place Of Worship?

Share