শ্রীমদ্ভগবদ্গীতা দর্পণ

শ্রীমদ্ভগবদ্গীতা দর্পণ সুধী, শ্রীমদ্ভগবদ্গীতা দর্পন পেইজটির
(73)

শ্রীমদ্ভগবদ্গীতা শাশ্বত সত্যের গান।সনাতন ধর্মের মূল শাস্ত্র গ্রন্থ বেদ। বেদের জ্ঞানের নির্যাস উপনিষদ। ধর্ম ও অধর্মের চিরন্তন সংগ্রামের স্বরূপ বর্ণিত হয়েছে এই গানে। গীতাশাস্রে যে সকল সার সার জ্ঞানের কথা উপদিষ্ট হয়েছে- শ্রোতৃবর্গের উচিত যে, আন্তরিক শ্রদ্ধার সাথে তারা যেন পাঠ ও শ্রবণ করেন । কেননা শ্রদ্ধাই জ্ঞানের প্রথম সোপান ।
আমাদের কুটিরে বিনা-তেল এ একটি দ্বীপ জ্বলছে- যা ভগবানের মুখনিঃসৃত শ্রীমদ্ভ

গবদ্গীতা । আমাদের দেশের উপর দিয়ে এত যে বাত্যার উপর বাত্যা যাচ্ছে - কিন্তু আশ্চর্য ঈশ্বরের মহিমা - এর অটল জ্যোতি সেকাল হতে একাল পর্যন্ত সমান রয়েছে - ক্ষণকালের জন্যও ক্ষুব্ধ বা ম্লান হয় নাই । পশ্চিমের সমস্ত তত্ত্বজ্ঞান একত্র পুঞ্জীভূত হয়ে যত না আলোকচ্ছটা দিগ্‌দিগন্তরে বিস্তার করেছে - আমাদের ঐ দীপের অপ্রাজিতা শিখা সে সমস্তেরই উপরে মস্তক উত্তোলন করে স্বর্গীয় মহিমায় দীপ্তি পাচ্ছে । এর থেকে যে একপ্রকার সূক্ষ্ম বাষ্প উদ্‌গীরিত হচ্ছে তাতে আমাদের দেশের বাতাস হচ্ছে, তাতে আমাদের দেশের বায়ূ পবিত্র হচ্ছে; আর সেই বাষ্পনিচয়ের স্বেতাভ্র হতে বিন্দু বিন্দু শান্তিবারি যা আমাদের ত্রিতাপতপ্ত হৃদয়ে সিঞ্চিত হচ্ছে তা মৃতসঞ্জীবনী সুধা, তা অমরত্বের সোপান । আমার শরীর যখন শ্রান্ত ক্লান্ত অবসন্ন -কোনো কাজে হস্তার্পণ করতে যখন আমার মন উঠছে না, সেই সময়ে একছিটা অমৃত আমার গায়ে লাগল; তা এই যে, " উদ্ধরেৎ আত্মানাত্মানং নাত্মানং অবসাদয়েৎ" আত্মার বলে আত্মাকে টানিয়া তুলিবে - আত্মাকে অবসন্ন হইতে দিবে না । এই আরোগ্যদায়িনী কল্যাণ-বাণীর মন্ত্রবলে উঠে দাঁড়িয়ে কুটীরের যথাসর্ব্বস্ব কাঙালের সম্বল আশপাশ হতে কথঞ্চিৎ প্রকারে জড়ো করে থালা সাজিয়ে এনেছি - শ্রীমদ্ভবদ্গীতা দর্পণের সকল সাজ সেবায় তা বিনিয়োগ করেধন্য হব- এটাই প্রত্যাশা ।

Address

Chandpur, Chittagong
Chandpur
3620

Alerts

Be the first to know and let us send you an email when শ্রীমদ্ভগবদ্গীতা দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to শ্রীমদ্ভগবদ্গীতা দর্পণ:

Share