Shariful Islam Arash

Shariful Islam Arash ‘আমি অসাধারণ নই, তবে সাধারণের দলে একজন ‘আমি অসাধারণ নই, তবে সাধারণের দলে একজন ব্যতিক্রম।’
- শরীফুল ইসলাম আরশ।

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস দৌলতগঞ্জ_________________ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে এবং আধুন...
23/07/2026

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস দৌলতগঞ্জ
_________________
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে এবং আধুনিক ব্যাংকিং সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক পিএলসি, দৌলতগঞ্জ শাখা, কুমিল্লা আয়োজন করেছে “ক্যাশলেস দৌলতগঞ্জ” শীর্ষক বিশেষ ক্যাশলেস ক্যাম্পেইন।

এ উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জনাব ধূর্জটী প্রসাদ ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইউসুফ ফারুক- সহকারী-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান, জেলা পরিষদ শাখা, কুমিল্লা। দৌলতগঞ্জ বাজার বিশিষ্ট ব্যবসায়ী-
জনাব আরমান হোসেন মিলন — স্বত্বাধিকারী, মেসার্স এসআর ইলেক্ট্রিক & ইলেক্ট্রনিক্স। জনাব মোঃ ইব্রাহীম খলিল — স্বত্বাধিকারী, মা টেডার্স। সহ-সভাপতি, লাকসাম বনিক সমিতি। এছাড়াও বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির দৌলতগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব সোহেল আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে বাদ্যযন্ত্রের তালে জমকালো আয়োজনে এক বিশাল রেলির আয়োজন করা হয়, এতে বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থাই ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকাশক্তি। নগদবিহীন লেনদেন বৃদ্ধির মাধ্যমে স্বচ্ছতা, নিরাপত্তা এবং দ্রুত আর্থিক সেবা নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যেই পূবালী ব্যাংক গ্রাহকদের জন্য সময়োপযোগী ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায়, বিভিন্ন গ্রাহকদের মাঝে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর ও পজ মেশিন বিতরন করা হয়।

সভা শেষে প্রধান অতিথি মহোদয় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কাটার মধ্য দিয়ে দৌলতগঞ্জ বাজারে দিন ব্যাপি ক্যাশলেস ক্যাম্পেইনের অস্থায়ী ব্যাংকিং বুথটি উদ্বোধন করেন। যেখানে ব্যবসায়ী, দোকান কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা সহজেই হিসাব খোলা, ডেবিট কার্ড গ্রহণ, PI Banking App নিবন্ধন, QR Code ও POS Machine সুবিধাসহ বিভিন্ন তাৎক্ষণিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের এডিসি ইনচার্জ জনাব মোঃ ফয়েজুল ইসলামসহ এডিসি অফিসিয়ালসরা ব্যাংকের বিভিন্ন ডিজিটাল ও রিটেইল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ নুরে আলম।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে আরও উৎসাহিত করবে এবং স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।



শরীফুল ইসলাম আরশ, নিজস্ব প্রতিবেদক।

শুভ নববর্ষ ১৪৩৩Old Memory 1422
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

Old Memory 1422

":::নববর্ষ:::"
__মোঃ শরীফুল ইসলাম।

নববর্ষের শুভেচ্ছা
তাজা গোলাপ দিয়ে,
নতুন একটি বছর এলো
বারোটি মাস নিয়ে।

নতুন বছর নতুন মাস
এলো নতুন দিন,
অতীত দুঃখ ভুলে গিয়ে
বাজাও সুখের বীণ।

ভুলে যাও অতীতের
সকল দুঃখ ব্যাথা,
নববর্ষে খুলে নাও
নতুন সুখের পাতা।

নতুন বছর আসলো আবার
নতুন সপ্ন নিয়ে,
নববর্ষ কে বরণ করো
সুখের ছোঁয়া দিয়ে।

চার দিকে নব উৎসব
পালন হচ্ছে আজ,
নববর্ষ বরণ করতে
রঙ মেখে তাই সাজ।

নতুন বছর এলোরে আজ
গাইছে টিঁয়ে ময়না,
খুকু মনি যাচ্ছে মেলায়
গলায় দিয়ে গয়না।

দিন পঞ্জিকা পাল্টে ফেল
নতুন করো সব,
নববর্ষে আজ সারা বাংলায়
হচ্ছে কলরব।

-

06/02/2026

কিছু মানুষ আছে সুযোগের অপেক্ষায়...

28/01/2026

সাফল্যের মুকুটে নতুন মুখ ✨🎓

ICT Bangla-এর AI Content Creation with CapCut (2514 Batch) থেকে যারা নিজেদের প্রতিভা দিয়ে আলাদা করে নজর কেড়েছেন—তাদের জন্য রইল হৃদয়ের গভীর থেকে অভিনন্দন 🏅🎊🎉

🥇 Champion: MD Shariful Islam (Arash)
🥈 Runner-up: Mohammad Lokman Hossen Salekin
🥉 2nd Runner-up: MD Ferdous Alam

আপনাদের পরিশ্রম, ধৈর্য ও ক্রিয়েটিভ চিন্তাভাবনাই এই সাফল্যের মূল চাবিকাঠি🎉

🎗️এছাড়াও তিন জনের জন্য পুরস্কার স্বরুপ রয়েছে আইসিটি বাংলার পক্ষ থেকে “সম্মাননা স্মারক “ যা ইতিমধ্যেই তারা হাতে পেয়ে যাবে🏆🎖️

আপনিও কি হতে চান পরবর্তী টপ পারফর্মার?
👉 আজই শুরু করুন আপনার স্কিল জার্নি ICTBangla-এর সাথে

📩ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন এই নম্বরে 📞 +8801321-204263

#

“চুলে রূপালি ছোঁয়া আসুক,চোখে থাকুক আজীবনের গল্প—সেই গল্পের প্রতিটা পাতায়তুমি থাকো, আমি থাকি।তোমার সাথেই বৃদ্ধ হতে চাই।”
08/01/2026

“চুলে রূপালি ছোঁয়া আসুক,
চোখে থাকুক আজীবনের গল্প—
সেই গল্পের প্রতিটা পাতায়
তুমি থাকো, আমি থাকি।
তোমার সাথেই বৃদ্ধ হতে চাই।”

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Shariful Islam Arash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Shariful Islam Arash:

Shortcuts

Share