আল হাদিস

আল হাদিস রসূলুল্লাহ (ﷺ) এর বানী ছহীহ আমল করুন ।

19/05/2026

রসূলুল্লাহ (ﷺ) যিলহজ্জ মাসের নয় দিন সাওম (রোযা) পালন করতেন।

সুনানে আন-নাসায়ী

19/05/2026

আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) দুর্ভিক্ষজনিত কারণে লোকেদেরকে কোরবানীর গোশত জমা করে রাখতে নিষেধ করেছিলেন এবং পরে আবার জমা করে রাখার অনুমতি দেন।

সুনানে ইবনে মাজাহ

18/05/2026

জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা হুদায়বিয়া নামক স্থানে রসূলুল্লাহ (ﷺ) এর সাথে একটি উট সাতজনের পক্ষ থেকে এবং একটি গরু সাতজনের পক্ষ থেকে কোরবানী করেছি।

সুনানে ইবনে মাজাহ

03/04/2026

রুকু ও সাজদা অবস্থায় দু'আঃ ০২

রসূলুল্লাহ (ﷺ) স্বীয় নামাযের রুকু ও সিজদাতে পড়তেনঃ
سبُّوحٌ قُدُّوسٌ رَبُّ المَلاَئِكَةِ وَالرُّوحِ
“সুব্বূহুন ক্বুদ্দূসুন রাববুল মালা-ইকাতি ওয়াররূহ”।
অর্থাৎ “অতি নিরঞ্জন, অসীম পবিত্র ফেরেশ্‌তামন্ডলী ও জিবরীল (আঃ)-এর প্রভু (আল্লাহ)”।

বর্ণিতঃ আয়িশা (রাঃ) থেকে

ফুটনোটঃ মুসলিম ৯৭৮, নাসায়ী ১০৪৮, ১১৩৪, আবূ দাউদ ৮৭২

রিয়াদুস সলেহিন,
হাদিস নং ১৪৩৪
হাদিসের মান: সহিহ হাদিস

01/04/2026
01/04/2026

রুকু ও সাজদা অবস্থায় দু'আঃ ০১

রসূলুল্লাহ (ﷺ) স্বীয় নামাযের রুকু ও সিজদাতে এই তাসবীহটি অধিক মাত্রায় পড়তেনঃ
سُبْحَانَكَ اَللهم رَبَّنَا وَبِحَمْدِكَ، اَللهم اغْفِرْ لِي
“সুবহানাকা আল্লাহুম্মা রাববানা ওয়াবিহামদিক, আল্লাহুম্মাগফিরলী”।
অর্থাৎ,“হে আমাদের প্রভু আল্লাহ! তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা ঘোষণা করছি, হে আল্লাহ আমাকে ক্ষমা কর”।

রিয়াদুস সলেহিন ১৪৩৩ ☆ বুখারী ৭৯৪, ৮১৭, ৪২৯৩, ৪৯৬৭, ৪৯৬৮ ☆ মুসলিম ৯৭২ ☆ নাসায়ী ১০৪৭, ১১২২-২৩ ☆ আবূ দাউদ ৮৭৭ ☆ ইবনু মাজাহ ৮৮৯

31/03/2026

রসূলুল্লাহ (ﷺ) সলাতে সানা পাঠের পর চুপি চুপি এই আউযুবিল্লাহ পাঠ করতেনঃ
أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ
“আ‘উযু বিল্লাহিস সামি‘ইল-‘আলীমি মিনাশ-শাইত্বানির রজীম মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি”
অর্থাৎ “অভিশপ্ত শাইত্বান এবং তার কুমন্ত্রণা, ঝাড়ফুঁক ও যাদুমন্ত্র হতে আমি সর্বশ্রোতা ও সর্বময় জ্ঞানের অধিকারী আল্লাহ তা’আলার নিকটে আশ্রয় চাই”।

ফুটনোটঃ জামে' আত-তিরমিজি, ২৪২

বর্ণিতঃ আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে

সুনানে আবু দাউদ,
হাদিস নং ৭৭৫
হাদিসের মান: সহিহ হাদিস

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)অর্থঃ আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করু...
20/03/2026

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
অর্থঃ আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করুন।

11/03/2026

তোমরা নিজেদের বিরুদ্ধে,
নিজেদের সন্তান-সন্ততির বিরুদ্ধে,
নিজেদের ধন-সম্পদের বিরুদ্ধে বদ্দু‘আ করো না। কেননা, হয়তো এমন হতে পারে যে, তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন একটি সময় পেয়ে বস। যখন আল্লাহর কাছে যা প্রার্থনা করবে, তোমাদের জন্য তা কবূল ক‘রে নেবেন।”

বর্ণিতঃ জাবের (রাঃ) থেকে
ফুটনোটঃ মুসলিম ৩০০৯

রিয়াদুস সলেহিন,
হাদিস নং ১৫০৫
হাদিসের মান: সহিহ হাদিস

Address

Chandpur
3630

Telephone

+8801722446939

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল হাদিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to আল হাদিস:

Share