26/08/2026
#আজকের_উসওয়াতুন্নাবী_صلى_الله_عليه_وسلم_মাহফিল।
আলহামদুলিল্লাহ, লাখো মানুষের আধ্যাত্মিক মারকাজ, ঐতিহ্যবাহী "শাজুলিয়া দরবার শরীফে" আজ ১২ রবিউল আউয়াল 'পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.)' উপলক্ষে "উসওয়াতুন্নাবী (সা.) মাহফিল" অত্যন্ত চমৎকারভাবে অনুষ্ঠিত হয়েছে।
"বৃষ্টিস্নাত পরিবেশেও ভরপুর আশেকীন, উলামায়ে কেরাম ও মুবাল্লিগীনে কেরাম"-এর উপস্থিতিতে মানবতার মুক্তির দিশারী, রহমাতুল্লিল আলামীন প্রিয় নবীজি (সা.)-এর সীরাত ও উসওয়াহ ভিত্তিক আলোচনার এই মাহফিল সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।।
আল্লাহ তা'য়ালা যেনো এই মাহফিলকে কবুল করেন।
মাহফিলের খোরাক নিয়ে প্রিয় নবীজি (সা.)-এর আদর্শে জীবন যাপন করার তাওফিক দান করেন।