Shahebgonj Christian Youth Organization - SCYO

Shahebgonj Christian Youth Organization - SCYO TOGETHER, FOR GOOD.

২৯ ডিসেম্বর ২০২৪।সম্মানিত সুধী,সকলকে জানাই বড়দিন ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ঈশ্বর...
06/01/2025

২৯ ডিসেম্বর ২০২৪।

সম্মানিত সুধী,

সকলকে জানাই বড়দিন ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ঈশ্বরের অশেষ কৃপা, আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদে সাহেবগঞ্জ খ্রিস্টান ইয়ুথ অর্গানাইজেশন বড়দিনের শুভেচ্ছা উপহার হিসেবে লক্ষীপুর ধর্মপল্লীর ২০ জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং সাহেবগঞ্জ উপধর্মপল্লীর ৩০টি দরিদ্র পরিবারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদান করেছে। এছাড়াও, সাহেবগঞ্জ উপধর্মপল্লীর ১০ জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

এই কার্যক্রমকে সফল করার জন্য আমরা আমাদের সকল আর্থিক সহযোগিতাকারী, শুভানুধ্যায়ী, সংঘের সদস্য এবং কমিটি সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

সকল দয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।

ফেব্রুয়ারি ০৪, ২০২৪।আজ The Metropolitan Christian Co-operative Housing Society Ltd এর সম্মানিত চেয়ারম্যান মিঃ আগস্টিন প...
05/02/2024

ফেব্রুয়ারি ০৪, ২০২৪।
আজ The Metropolitan Christian Co-operative Housing Society Ltd এর সম্মানিত চেয়ারম্যান মিঃ আগস্টিন পিউরিফিকেশন এবং সম্মানিত সেক্রেটারি মিঃ ইমানুয়েল বাপ্পি মন্ডল এর সাথে নতুন বছরের শুভেচ্ছা ও গত বছরের সকল সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানাতে সৌজন্য সাক্ষাৎ করেন Shahebgonj Christian Youth Organization - SCYO এর পক্ষ থেকে প্রেসিডেন্ট Mr. Melex Alex Diaz, ভাইস-প্রেসিডেন্ট মিঃ Richard D Silva।

উক্ত সাক্ষাতে সাহেবগঞ্জ খ্রিস্টান ইয়ুথ অর্গানাইজেশন এর পক্ষ থেকে The Metropolitan Christian Co-operative Housing Society Ltd এর সকল কর্মকর্তা/কর্মচারীদের নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা জানানো হয় এবং সার্বিক সহযোগিতার জন্য সম্মানিত চেয়ারম্যান (দি এমসিসিএইচএস লিঃ) এবং সম্মানিত সেক্রেটারি (দি এমসিসিএইচএস লিঃ) মহোদয়কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

সাক্ষাৎকালে সাহেবগঞ্জ এর ৬০০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয় এবং সংঘটন কিভাবে জনগণের সাথে কাজ করছে তা নিয়ে বক্তব্য রাখেন। সম্মানিত চেয়ারম্যান (দি এমসিসিএইচএস লিঃ) এবং সম্মানিত সেক্রেটারি (দি এমসিসিএইচএস লিঃ) আস্বস্ত করেছেন যে SCYO এর কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সেই সাথে আরো বলেন যে, পর্যাপ্ত সুযোগ ও সুবিধা পেলে তারা সাহেবগঞ্জ ভ্রমণ করবেন।

সকল দয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।

ধন্যবাদ।

জানুয়ারি ২৭, ২০২৪।আজ সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় Noakhali Probashi Christian Samabay Samity Ltd. (NPCSSL) এর সম্মানিত প্রেসিড...
27/01/2024

জানুয়ারি ২৭, ২০২৪।

আজ সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় Noakhali Probashi Christian Samabay Samity Ltd. (NPCSSL) এর সম্মানিত প্রেসিডেন্ট মিঃ গ্ল্যান নিউটন গোনসালভেস এর সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানাতে সৌজন্য সাক্ষাৎ করেন Shahebgonj Christian Youth Organization - SCYO এর পক্ষ থেকে প্রেসিডেন্ট Mr. Melex Alex Diaz, ভাইস-প্রেসিডেন্ট মিঃ রিচার্ড ডি সিলভা ও এডভাইজার Ms. Dsilva Lilian।

উক্ত সৌজন্য সাক্ষাতে সাহেবগঞ্জ খ্রিস্টান ইয়ুথ অর্গানাইজেশন এর পক্ষ থেকে নোয়াখালী প্রবাসী খ্রীষ্টান সমবায় সমিতি লিঃ এর সকল কর্মকর্তা/কর্মচারীদের নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা জানানো হয় এবং সার্বিক সহযোগিতার জন্য সম্মানিত প্রেসিডেন্ট (নো:প্র:খ্রী:স:স:লি:) মহোদয়কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

সাক্ষাৎকালে সংঘটনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, এবং সম্মানিত প্রেসিডেন্ট (নো:প্র:খ্রী:স:স:লি:) আস্বস্ত করেছেন যে SCYO এর কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সেইসাথে সাহেবগঞ্জ সাধু যোসেফের উপধর্মপল্লির খ্রিস্টভক্তদের ও নোয়াখালী লুর্দের রাণী মা মারিয়ার ধর্মপল্লীর সকল খ্রিস্টভক্তদের একত্রে খ্রিস্ট সমাজকে এগিয়ে নিতে সমিতির সদস্য হওয়ার জন্য আহব্বান জানান।

সকল দয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।

ধন্যবাদ।

17/01/2024

২৬শে ডিসেম্বর ২০২৩

বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৩।

আমাদের সংঘের মেয়ে সদস্যদের সুন্দর একটি সাংস্কৃতিক পরিবেশনা।

ধন্যবাদ জানাই, এবং কে। কারণ আমাদের মেয়ে সদস্যরা সবসময় সংঘের জন্য নিবেদিত প্রাণ। তারা যদি একবার কথা দেয়, তাহলে তারা চাঁদ এবং তারা একসাথে টেনে নিয়ে আসবে।
অসম্ভবকে তারা সম্ভব করবে, কারণ তারা #অনন্ত_জলিল এর চেয়েও শক্তিশালী।

ধন্যবাদ জানাই সাহেবগঞ্জ খ্রিস্টান ইয়ুথ অর্গানাইজেশন এর সকল মেয়ে সদস্যদের।

সকল দয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।

প্রিয় সুধী,অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, সাহেবগঞ্জ খ্রিস্টান ইয়ুথ অরগানাইজেশান (SCYO) এর আয়োজিত "বড়দিন পুনর্মিল...
13/01/2024

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, সাহেবগঞ্জ খ্রিস্টান ইয়ুথ অরগানাইজেশান (SCYO) এর আয়োজিত "বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৩" এর প্রতিবেদনটি প্রতিবেশীতে প্রকাশ করা হয়েছে।

দয়া করে সকলে পড়ে দেখবেন।

সকল দয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।

06/01/2024

বড়দিন পুনর্মিলনী উৎসব - ২০২৩ এর প্রতিবেদন।

সকল দয়ার জন্য ঈশ্বর কে ধন্যবাদ।

গত ২৬/১২/২০২৩ খ্রি: “সাহেবগঞ্জ খ্রিস্টান ইয়ুথ অর্গানাইজেশন (SCYO)” এর আয়োজনে এবং সাহেবগঞ্জ সাধু যোসেফ উপধর্মপল্লীর খ্রি...
01/01/2024

গত ২৬/১২/২০২৩ খ্রি: “সাহেবগঞ্জ খ্রিস্টান ইয়ুথ অর্গানাইজেশন (SCYO)” এর আয়োজনে এবং সাহেবগঞ্জ সাধু যোসেফ উপধর্মপল্লীর খ্রিস্টভক্তদের অংশগ্রহণে “শিশু যীশুকে গ্রহণ করি, একতার সাথে পথ চলি” এই মূলসুরের আলোকে বড়দিন পুনর্মিলনী উৎসব ২০২৩ উদযাপিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠান সূচিতে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বড়দিনের অনুভূতি সহভাগিতা, আলোচনা অনুষ্ঠান, লটারী ড্র এবং পুরস্কার বিতরণ। সকল কার্যক্রম শেষে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মূলসুরের সাথে সঙ্গতি রেখে আলোচকগণ সকল খ্রিস্টভক্তকে একত্রিত হয়ে একতার সাথে জীবন যাপনের আহব্বান জানান। তারা বলেন, বিভিন্ন বিষয়ে মতবিরোধ এবং গ্রুপিং থেকে বেরিয়ে এসে, একসাথে, একমত হয়ে খ্রিষ্ট সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এতে করেই মন্ডলীতে একতার বন্ধন সুদৃহ হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর এবং সাহেবগঞ্জ সাধু যোসেফের উপধর্মপল্লীর পাল-পুরহিত শ্রদ্ধেয় ফাদার জেরম ডি'রোজারিও। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ খ্রিস্টান ইয়ুথ অর্গানাইজেশন (SCYO) এর প্রেসিডেন্ট - Mr. Melex Alex Diaz, ভাইস-প্রেসিডেন্ট - মি: রিচার্ড ডি সিলভা, সেক্রেটারি - Mr. Regan Dsilva। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাহেবগঞ্জ সাধু যোসেফের গীর্জার সেক্রেটারি Mr. Banard Silva।

সকল দয়ার জন্য ঈশ্বর কে ধন্যবাদ।

সকলকে সাহেবগঞ্জ খ্রিস্টান ইয়ুথ অর্গানাইজেশন (এস.সি.ওয়াই.ও) এর পক্ষ থেকে জানাই খ্রিষ্ট যীশুর জন্মদিন শুভ বড়দিন ও ইংরেজি ...
25/12/2023

সকলকে সাহেবগঞ্জ খ্রিস্টান ইয়ুথ অর্গানাইজেশন (এস.সি.ওয়াই.ও) এর পক্ষ থেকে জানাই খ্রিষ্ট যীশুর জন্মদিন শুভ বড়দিন ও ইংরেজি নববর্ষ ২০২৪ এর শুভেচ্ছা।

সকল দয়ার জন্য ঈশ্বর কে ধন্যবাদ।

২৪শে ডিসেম্বর ২০২৩আজ ২৪শে ডিসেম্বর ২০২৩ -  #পুলিশ_সুপারের_কার্যালয়_চাঁদপুর এর উদ্যোগে শুভ বড়দিন - ২০২৩ উদ্‌যাপন  সংক্রন...
24/12/2023

২৪শে ডিসেম্বর ২০২৩

আজ ২৪শে ডিসেম্বর ২০২৩ - #পুলিশ_সুপারের_কার্যালয়_চাঁদপুর এর উদ্যোগে শুভ বড়দিন - ২০২৩ উদ্‌যাপন সংক্রন্তে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম - সুপারিটেনডেন্ড অব পুলিশ (এসপি), বাংলাদেশ পুলিশ। উক্ত সভায় সাহেবগঞ্জ সাধু যোসেফের উপধর্মপল্লীর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন চার্চ কমিটির সেক্রেটারি Mr. Banard Silva এবং Shahebgonj Christian Youth Organization - SCYO এর প্রেসিডেন্ট Mr. Melex Alex Diaz .

উক্ত সভায় বড়দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য চাঁদপুর জেলা পুলিশ প্রশাসন কিভাবে আমাদের সহায়তা প্রদান করবে সেই প্রসংগে সার্বিক আলোচনা করা হয়।
এছাড়াও চার্চ ও সাহেবগঞ্জ খ্রিস্টান ইয়ুথ অর্গানাইজেশন (এস.সি.ওয়াই.ও) কিভাবে জনগণের সাথে কাজ করছে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সকল দয়ার জন্য ঈশ্বর কে ধন্যবাদ।

২৫শে নভেম্বর ২০২৩Shahebgonj Christian Youth Organization - SCYO এর সার্বিক সহযোগিতায়, হলিক্রস সিস্টার্সদের আর্থিক সহায়তা...
04/12/2023

২৫শে নভেম্বর ২০২৩
Shahebgonj Christian Youth Organization - SCYO এর সার্বিক সহযোগিতায়, হলিক্রস সিস্টার্সদের আর্থিক সহায়তায় এবং তত্ত্বাবধানে গত ২৫শে নভেম্বর ২০২৩ তারিখে সাহেবগঞ্জ সাধু যোসেফ উপধর্মপল্লীতে আয়োজন করা হয় স্বাস্থ্য সচেতনতা অভিযান ও মেডিকেল ক্যাম্প।
উক্ত স্বাস্থ্য সচেতনতা অভিযান ও মেডিকেল ক্যাম্পে মোট ২৭৬ জন পুরুষ ও মহিলা স্বাস্থ সেবা গ্রহণ করে।
এমন সুন্দর ও মহৎ উদ্যোগের জন্য সাহেবগঞ্জবাসীর পক্ষ থেকে হলিক্রস সিস্টার্সদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
আরো ধন্যবাদ জানাই Shahebgonj Christian Youth Organization - SCYO এর সক্রিয় সদস্য Maryana M Dias, , , কে তাদের অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের জন্য।
সকল দয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।
ধন্যবাদ।

নভেম্বর ২৬, ২০২৩।আজ The Metropolitan Christian Co-operative Housing Society Ltd -এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউর...
26/11/2023

নভেম্বর ২৬, ২০২৩।

আজ The Metropolitan Christian Co-operative Housing Society Ltd -এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন-এর শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে সম্মানিত চেয়ারম্যান মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে তার সাথে সাক্ষাৎ করেন Shahebgonj Christian Youth Organization - SCYO এর প্রেসিডেন্ট Melex Alex Diaz, ভাইস-প্রেসিডেন্ট রিচার্ড ডি সিলভা ও ট্রেজারার Mishel Franklin Desilva । সেই সাথে উপস্থিত ছিলেন সংঘটনের সক্রিয় সদস্য D Silva।

সাক্ষাৎকালে সংঘটনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, এবং তিনি আস্বস্ত করেছেন যে আমাদের সাথে তিনি সর্বদা সাথে থাকার চেষ্টা করবেন।

সকল দয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।

ধন্যবাদ।

Address

Shahebgonj (Shaheb Bari), Faridgonj
Chandpur
3650

Opening Hours

Monday 09:00 - 17:30
Tuesday 09:00 - 17:30
Wednesday 09:00 - 17:30
Thursday 09:00 - 17:30
Friday 09:00 - 17:30
Saturday 09:00 - 17:30
Sunday 09:00 - 17:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahebgonj Christian Youth Organization - SCYO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share