Gunrajdi Baptist Church

Gunrajdi Baptist Church Romans 12:21(Be not overcome of Evil, But overcome Evil with good)

আমেন...
15/08/2026

আমেন...

ভারতের পশ্চিমবঙ্গে গীর্জা ও খ্রীষ্টানদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানাই✊ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত কখনোই গ্রহণযোগ্য ...
10/07/2026

ভারতের পশ্চিমবঙ্গে গীর্জা ও খ্রীষ্টানদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানাই✊

ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত কখনোই গ্রহণযোগ্য নয়।

অতি সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, ধর্ম পরিবর্তনের জন্য চাপ, প্রার্থনা সভায় বাধা, গীর্জায় ভাঙচুর, জমি দখলের চেষ্টা এবং ধর্মীয় স্বাধীনতা খর্ব করার যে অভিযোগগুলো সামনে এসেছে, তা গভীর উদ্বেগ ও বেদনার বিষয়।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুভাস গ্রামের একটি গীর্জার ক্রুশ ভেঙে ফেলা, গীর্জায় হামলা, ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে ভয়ভীতি সৃষ্টি, মুরশিদাবাদে একজন বিধবা খ্রিষ্টান নারীকে ধর্ম পরিবর্তনের হুমকি এবং মন্দির নির্মাণের জন্য জমি ছেড়ে দেওয়ার চাপ, বাঁকুরা জেলায় প্রার্থনায় বাধা, বাইবেল জব্দ এবং উপাসকদের আটকে রাখা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনাপুরের গীর্জায় হামলা—এসব অভিযোগ শুধু খ্রিষ্টানদের ওপর হামলা নয়, মানবতা, ধর্মীয় স্বাধীনতা এবং আইনের শাসনের ওপরও আঘাত।

ধর্ম কখনো ঘৃণা, সহিংসতা কিংবা জবরদস্তি শেখায় না। প্রতিটি মানুষের নিজ নিজ ধর্ম পালন, উপাসনা করা এবং বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করার অধিকার রয়েছে। এই মৌলিক অধিকার সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার মাধ্যমে স্বীকৃত।
আমরা এই ধরনের সহিংসতা, নির্যাতন ও অসহিষ্ণুতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই—ঘটনাগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক, ক্ষতিগ্রস্ত গীর্জা ও পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং সংখ্যালঘু ধর্মাবলম্বীদের সাংবিধানিক অধিকার কার্যকরভাবে রক্ষা করা হোক।
আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো নাগরিক তার ধর্মীয় পরিচয়ের কারণে ভয়, হামলা বা বৈষম্যের শিকার হতে পারে না। সকল ধর্মের মানুষের জন্য সমান মর্যাদা, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই একটি সভ্য রাষ্ট্রের দায়িত্ব।
আসুন, আমরা ঘৃণা নয়—ভালোবাসা বেছে নিই; সহিংসতা নয়—শান্তি প্রতিষ্ঠা করি; বিভেদ নয়—মানবিকতা ও পারস্পরিক সম্মানকে শক্তিশালী করি।

“ধন্য শান্তি স্থাপনকারীরা, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে।” — মথি ৫:৯

29/06/2026

গুনরাজদী ব্যাপ্টিষ্ট মন্ডলীর কোষাধ্যক্ষ সালসী সাঙমা'র জন্য সবাই প্রার্থনা করবেন🙏✝️

ঈশ্বরের এই সন্তানটি দীর্ঘদিন যাবৎ খুবই অসুস্থ🥺

মঙ্গলময় ঈশ্বর সবকিছুই জানেন, আমরা আমাদের বোনের জন্য প্রার্থনা করি দয়াময় পিতা ঈশ্বর যেনো তাকে দ্রুত সুস্থ করেন🙏🙏🙏!! আমেন!!

"সদাপ্রভু অসুস্থতার শয্যায় তাকে রক্ষা করেন; তার রোগশয্যায় তাকে সুস্থ করে তোলেন।"
—গীত ৪১:৩পদ

আমেন!!
22/06/2026

আমেন!!

"কাজেই তুমি ভয় কোরো না, আমি তো তোমার সংগে সংগে আছি; ব্যাকুল হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়...
16/06/2026

"কাজেই তুমি ভয় কোরো না, আমি তো তোমার সংগে সংগে আছি; ব্যাকুল হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব"- যিশাইয় ৪১:১০পদ

আশীর্বাদের সাক্ষ্য,

বক্তব্য :
অথরা চৌধুরী
সদস্য- গুনরাজদী ব্যাপ্টিষ্ট মন্ডলী

"গত শুক্রবার আনুমানিক বিকেল ৩টায় হবে, আমি আর আমার বাবা সান্ডস্কুলের উদ্দেশ্য বাসা থেকে রওনা হয়েছিলাম। বাইকের গতি ৩০-৪০ হবে। আমার বাবা বাইক চালাচ্ছিলো আর আমি পেছনে বসা ছিলাম। সে সময় হঠাৎ করেই আমাদের সামনে একটি বড় ট্রাক চলে আসলো। বাবা কোন উপায় না পেয়ে তখনই কোনক্রমে হার্ডব্রেক করে আর আমারা বাইক নিয়ে পরে যায়। আমরা কিছুটা ব্যথা পেলেও একটা বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।
আমি মনে করি ঈশ্বরের অদৃশ্য হাত আমাদের রক্ষা করেছেন। আমাদের নতুন জীবন দিয়েছেন। আমি এ পরিস্থিতিতে ঈশ্বরের সবচেয়ে বেশি উপস্থিতি লাভ করেছি।
সুতরাং আপনি যেখানে যে অবস্থায় থাকুন, ঈশ্বরের উপর নির্ভরশীল থাকুন তবে বিপদ আসলে আপনি বিজয়ী হবেন।

আমাদের জন্য শিক্ষা:
★ ঈশ্বর প্রতিটি পরিস্থিতিতে সর্বদা আমাদের সাথে আছেন।
★ আমরা যখন দেখতে পাই না, তখনও তিনি আমাদের রক্ষা করেন।
★ ঈশ্বরের উপর আস্থা শান্তি ও বিজয় নিয়ে আসে।
★ তিনি প্রতিটি বিপদকে তাঁর আশীর্বাদে পরিণত করেন।

13/06/2026



Amen!!

আমেন!!Gunrajdi Baptist Church
12/06/2026

আমেন!!

Gunrajdi Baptist Church

আমেনGunrajdi Baptist Church
09/06/2026

আমেন

Gunrajdi Baptist Church

আমেন"!Gunrajdi Baptist Church
06/06/2026

আমেন"!

Gunrajdi Baptist Church

Address

Chandpur, Chittagong
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Gunrajdi Baptist Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Gunrajdi Baptist Church:

Shortcuts

Share