23/06/2026
মিসওয়াক করা রাসুলুল্লাহ (ﷺ)-এর গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ।
এতে লাভ হলো:
১. রাসুলুল্লাহ (ﷺ)-এর সুন্নাহ পালনের সওয়াব অর্জিত হয়।
২. মুখের দুর্গন্ধ দূর হয়।
৩. দাঁত, মাড়ি এবং মুখ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুস্থ থাকে।
এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে রাসুল (ﷺ) অত্যন্ত গুরুত্বারোপ করেছেন। তিনি মসজিদে কাঁচা পেঁয়াজ, রসুন বা এমন জাতীয় খাবার খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন যাতে দুর্গন্ধ বের হয়, কারণ এই দুর্গন্ধে মানুষের বা ফেরেশতাদের কষ্ট হয়।
অথচ আমাদের সমাজে দেখা যায়, মসজিদের ইমামসহ অনেক মুসল্লি বিড়ি-সিগারেট, জর্দা, গুল, তামাক ইত্যাদি সেবন করে মসজিদে যায় আর দুর্গন্ধ ছড়ায়। এটা যেমন মানুষকে কষ্ট দেওয়া হয়, তেমনই রাসুল (ﷺ)-এর সুন্নাতের বিরুদ্ধাচরণ করা হয়।
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন এবং রাসুল (ﷺ)-এর সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করুন।