14/12/2019
আসসালামুয়ালাইকুম প্রিয় মুসলিম ভাই/বোনেরা।আজ কিছু কথা শেয়ার করবো বর্তমান প্রেক্ষাপট অনুসারে।একটু সময় করে পড়ে নিবেন।
যে হিংসাত্মক প্ররোচনায় কারো পিছনে লাগে সে সব সময় পেছনেই থাকে।কারন তারা নিজেকে নিয়ে সময় ব্যায় না করে,নিজের দোষ-ত্রুটির দিকে দৃষ্টিপাত না করে সর্বদা অন্যকে নিয়ে ব্যস্ত থাকে।আর হঠাৎ করে একজনকে কাফের বলে দিতে কুন্ঠা বোধ করে না।
এরা গোমরাহ হয়ে গেছে নিজেদের কর্মের ফলে।
ইদানিং কিছু মুসলিম নামধারী বেয়াদব,মূর্খ,আনপড়,সমালোচনাকারী,গীবতকারী বের হয়েছে যারা নিজদের অযৌক্তিক,ইসলামিক ধারনা এবং কোরআন-সুন্নাহের বহির্ভূত আলোচনা দিয়ে দাওয়াতের কাজ করে।তাছাড়া কেউ কেউ আবার মাজার পূজারী হেন তেন ব্লা ব্লা।যখন কোন সঠিক দিন প্রচারকের আবির্ভাব ঘটে তখন এদের চোখ কপালে উঠে যায় আর মনে মনে বাজে -* হায় ব্যাবসা তো বন্ধ হতে যাচ্ছে,কিছু একটা করতেই হবে*।যেই কথা সেই কাজ।এই মূর্খের দলেরা মুসলিম হয়েও মুসলিমদের প্রখ্যাত,শিক্ষিত,সঠিক জ্ঞানের অধিকারী আলেমসমাজের বিরুদ্ধে লেগে পড়ে।আর কাফের ফতোয়া দেওয়া শুরু করে।
হায় তারা কি জানে না- *যখন কোন মুসলিম অন্য কোন মুসলিমকে কাফের বলে, তখন তাদের দুজনের মধ্যে যেকোন একজন কাফের হয়ে যায়*(বুখারী ও মুসলিম)।প্রত্যেকের নিজ নিজ কর্মের হিসাব নিজেই দিতে হবে।কোন পীর,আলেম তোমার গুনাহের ভাগিদার হবে না।তাই কার বিরুদ্ধে কথা বলছো ভেবে দেখবে।শুনে কথা বলে তো মিথ্যাবাদীরা।এই মর্মে রাসূল সাঃ এর একটি হাদিস পেশ করা যাক- *আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত রাসূল সাঃ বলেছেন,"কোন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়*।
তাই সতর্ক হওয়া উচিত কিছু বলার আগে।
ইসলাম উড়ে আসে নি যে জুড়ে বসবে।সময়ের পর সময় ধরে ইসলাম বিশ্বে নিজের আসন ধরে রেখেছে।যার কাছেধারে সঠিক জ্ঞান ও ঈমান নিয়ে সবাই যাওয়ার যোগ্যতা রাখে না।তুমি দাড়ি রাখো,বড় বড় টুপি মাথায় দেও,৫ ওয়াক্ত নামায মসজিদে আদায় কর,সুন্নতি পোশাকে চল,গোড়ালির উপর প্যান্ট পড়,পর্দা কর,ব্যভিচার থেকে দূরে থাক?তোমাকে সাধুবাদ জানাই।কিন্তু ভাই সব কিছুই কবুল হবে তখন যখন তোমার ঈমান ঠিক থাকবে, অন্তর পরিষ্কার থাকবে,আল্লাহ তোমাকে ভালোবাসবেন,রাসূল সাঃ খুশি হবেন।এতো সোজা না ভাই।তাই কোন পথে চলছো যাচাই করো।ইবাদত সারাদিন করে জান্নাত পাবে এমন কথা আল্লাহ বলেন নাই।বরং ইবাদত কর সঠিক নিয়মে ঈমান নিয়ে।
এমনটাই সবার করা উচিত।এটা তো জানো ভাই/বোনেরা-
"নিশ্চয়ই বনি ইসরাইলরা ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে ৷ একটি দল ব্যাতিত সব দল জাহান্নামে যাবে ৷
মানুষ ভুলের উর্ধ্বে নয়।আর আমি তো একজন অজ্ঞ মুসলিম।আমার ভুল হওয়াটাই স্বাভাবিক।ভুল হলে সংশোধন করে দেওয়ার অনুরোধ রইলো।