দেবীপুর মদিনা জামে মসজিদ/Debipur Modina Jame Mosque

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • দেবীপুর মদিনা জামে মসজিদ/Debipur Modina Jame Mosque

দেবীপুর মদিনা জামে মসজিদ/Debipur Modina Jame Mosque আল্লাহর ঘরের জন্য সবাই সহায়ক হওন
মেহ?

25/03/2023
আপনি রাগের মাথায়★★★★★★★★★★আপনার সন্তানকে বললেন...মর তুই☞ ফেরেস্তারা তখন বললো...আমিন।আপনার সন্তানকে বললেন....... তোর ভবিষ...
08/09/2022

আপনি রাগের মাথায়
★★★★★★★★★★
আপনার সন্তানকে বললেন...মর তুই
☞ ফেরেস্তারা তখন বললো...আমিন।
আপনার সন্তানকে বললেন.......
তোর ভবিষ্যত অন্ধকার🌑
☞ ফেরেস্তারা তখন বললো......আমিন।
আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন..
তোর মুখ আমি দেখতে চাই না।
☞ ফেরেস্তারা তখন বললো.....আমিন
আপনি রাগের মাথায় সন্তানকে বললেন,
জীবনে স্বামীর ভাত খাইতে পারবি না....
☞ ফেরেস্তারা তখন বললো... আমিন।
আপনি রাগের সময় সন্তানকে বললেন,
মরার সময় পানি পাবি না......
☞ ফেরেস্তারা তখন বললো......আমিন
আপনি রাগের মাথায়, আপনার সন্তানকে বললেন..
আচ্ছা আপনি তো সেই মানুষ তাই না?
যে নিজের সন্তানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে?
আপনি তো সেই মানুষ তাই না?
যার থেকে কেউ বেশি আন্তরিক দোয়া করতে পারবে না!
☞ আপনি কি জানেন?
ফেরেস্তারা প্রতিটা কথার পরে..আমিন আমিন বলেন..
আপনি কি জানেন?
মা- বাবার রাগের মাথায় বলা প্রতিটা কথা আল্লাহ এর দরবারে কবুল হয়, তো আপনার কলিজার টুকরা সন্তানের ক্ষতি আপনি নিজেই করছেন না তো?
☞ আপনার সন্তান অন্যায় করছে,,,,
মা - বাবা হিসেবে আপনি এই ভাষা ব্যবহার না করে,
এগুলো বলুন......
আল্লাহ তোকে হেদায়েত দিন.......
আমার জন্য চক্ষু শীতলকারী বানান....
☞ অথবা বলতে পারেন
আল্লাহ তোমাকে ওমর রাদিয়াল্লাহু আনহু এর মত বানান.....
আল্লাহ তোকে আয়েশা (রাঃ) এর মত বানান....
ছুম্মা আমিন।
☞ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তাওফিক দান করুক (আমিন)

26/08/2022

⭕শিক্ষনীয় ঘটনা-১ঃ
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !
⭕ শিক্ষনীয় ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !
⭕শিক্ষনীয় ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !
⭕শিক্ষনীয় ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !
⚫🔴 নৈতিক শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!
প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)
সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!
সৎ পথে চলার অভ্যাস করুন। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন। পারলে উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করবেন না। যে বাঁশটা আপনি তাকে দিবেন, সেই বাশটাই নিখুঁতভাবে পরবর্তীতে আপনার দিকেই ধেয়ে আসবে। সেটা হবে খুবই ভয়ংকর! আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন আমীন।
সংগৃহীত

স্ত্রীর লা*শ সামনে রেখে, স্বামীর কথাগুলো.....মোহাম্মদপুরের একটা ছোট মসজিদে আসরের নামায শেষ করার পর পরই ইমাম সাহেব জানালে...
22/06/2022

স্ত্রীর লা*শ সামনে রেখে, স্বামীর কথাগুলো.....

মোহাম্মদপুরের একটা ছোট মসজিদে আসরের নামায শেষ করার পর পরই ইমাম সাহেব জানালেন একটা জানাজার নামাজ আছে। সবাই যেন একটু অপেক্ষা করি।

একটু টেনশনে পড়ে গেলাম। গাড়িটা খুব ভালো জায়গায় পার্ক করে আসিনি। আশেপাশে কয়েকটা বখাটে টাইপ ছেলেকে আড্ডা দিতে দেখে এসেছি। সাইড মিরর দুইটা খুলে নিয়ে গেলে অনেকগুলো টাকা নেমে যাবে।

হাদিসে আবার জানাজার নামাজ পড়তে উৎসাহিত করা হয়েছে। জানাজার নামাজ মানে নিজের জন্য একটা সেলফ রিমাইন্ডার। তাই হঠাৎ মনে হল জানাজাটা পরেই যাই, আল্লাহ ভরসা।

ইমাম সাহেব জানালেন, একজন মহিলা মারা গিয়েছেন। ভদ্রমহিলার স্বামী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন।
একজন সত্তরোর্ধ্ব বয়স্ক লোক। সাদা পাঞ্জাবি পরা, দাঁড়িগুলোও ধবধবে সাদা।

ভদ্র লোক শুরু করলেন........
আসসালামু-আলাইকুম,
আপনারা হয়ত আমাকে চিনবেন না। আমি এলাকাতে নতুন এসেছি। আমার স্ত্রী আজ সকালে ফজরের নামাজের পর আল্লাহর কাছে চলে গেছেন।

আমরা একসাথে গত ৪৫ বছর ধরে সংসার করছি। একটা ছোট সরকারী চাকরী দিয়ে আমি সংসার জীবন শুরু করেছিলাম।
সারাজীবন চেষ্টা করেছি সৎ থাকার জন্য। আল্লাহর কসম খেয়ে বলতে পারি জীবনে কোনদিন এক টাকা অসৎ ভাবে আয় করিনি।
সৎ থাকার কারণে আয়ও ছিল খুব সামান্য। আমাদের তিন ছেলে এবং দুই মেয়ে ছিল। গ্রামের বাড়িতে বাবা-মাকেও কিছু টাকা পাঠাতে হতো। কখনো কখনো মাস শেষ হওয়ার আগে আমার বেতনের টাকা ফুরিয়ে যেত।

আমার সহকর্মীদের মধ্যে আমিই সবচেয়ে গরীব ছিলাম। কিন্তু আমার স্ত্রীর কারণে আমি এটা কখনোই উপলব্ধি করতে পারিনি। উনি যে কিভাবে সবকিছু ম্যানেজ করতেন একমাত্র উনিই জানেন।
আমার সাধ্যের বাইরে জীবনে কখনো কোনদিন উনি কিছু দাবি করেননি। জীবনে কখনো আমাকে এটা বলেন নি যে, আপনি আমাকে এটা দিলেন না, ওটা দিলেন না। কখনো আমাকে আমার সামর্থ্য নিয়ে কষ্ট দিয়ে উনি কোনো কথা বলেননি। আজীবন ওনাকে শুধু সন্তুষ্টই দেখেছি।

আমার বাবা-মা মারা যাওয়ার আগের শেষের ৪-৫ বছর আমার সাথেই থাকতেন। আমার স্ত্রী আমার মা-বাবারও যথেষ্ট খেদমত করেছেন। কখনো আমাকে এটা বলেন নি যে, আপনার মা-বাবার খেদমত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না।

সত্যি কথা বলতে পেনশনের টাকা পাওয়ার পর হজে নিয়ে যাওয়া ছাড়া আমি উনাকে তেমন কিছুই দিতে পারিনি। তারপরও উনি কোনদিন আমাকে কষ্ট দিয়ে কথা বলেননি।

আমার স্ত্রী একজন নেককার মানুষ ছিলেন। উনি উত্তম আচরণের অধিকারী ছিলেন। আত্মীয়তার হক রক্ষা করেছেন। পরোপকারী ছিলেন, স্বামী-সন্তানদের হক আদায় করেছেন। উনাকে আমি কখনো কোন নামায কাযা করতে দেখিনি, আজীবন পর্দা রক্ষা করে চলেছেন। উনি ধৈর্যশীল ছিলেন এবং অল্পে সন্তুষ্ট ছিলেন।

এক নাগাড়ে কথাগুলো বলে ভদ্রলোক একটু দম নেওয়ার জন্য থামলেন।
এরপর আবার বলতে শুরু করলেন,
আমি আসলে আমার স্ত্রীর হয়ে আপনাদের কাছে মাফ চাওয়ার জন্য এখানে কথা বলছি না। যে নারী ৪৫ বছর ধরে তার স্বামী-সন্তান এবং আত্মীয়দের হক রক্ষা করে চলেছেন তিনি অন্য কারো হক নষ্ট করতে পারেন না।

একজন জান্নাতি নারীর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবই আমার স্ত্রীর মাঝে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ উনাকে জান্নাত নসিব করবেন।
আমি নিজে জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না। আপনারা শুধু এই দোয়া করবেন আমি যেন আমার স্ত্রীর সাথে জান্নাতে একত্রিত হতে পারি।

আর আপনারা সাক্ষী থাকেন আমি আমার স্ত্রীর উপর পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ যেন উনাকে মাফ করে দেন।
পুরো মসজিদ ভর্তি মুসল্লী একসাথে বলে উঠল আমিন,আমিন, আমিন।
সাধারণত জানাজার নামাজের আগে মৃতের লোকজন সর্বোচ্চ ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের বক্তব্য দেন। এই ভদ্রলোক টানা চার-পাঁচ মিনিট তার স্ত্রী সম্পর্কে বললেন।

কোন মুসল্লী এতোটুকু বিরক্তি প্রকাশ করলেন না। সবাই মন্ত্রমুগ্ধের মতো একজন জান্নাতি নারীর কথা শুনলেন।
হাদিসে এসেছে, একজন মুমিন-মুমিনার জীবনে তার রবের তরফ থেকে সর্বোত্তম রিযিক হচ্ছে একজন নেককার স্বামী এবং স্ত্রী। এই ভদ্রলোকের কথা থেকে যেন সরাসরি এই হাদীসের প্রমাণ পেলাম।

মসজিদ থেকে বের হলাম একটা অপূর্ব ভালো লাগা নিয়ে। সুখী মানুষদের কথা শোনার মধ্যেও একটা সুখ আছে। চাচা আর চাচি অত্যন্ত সুখী মানুষ ছিলেন। এই সুখ স্রষ্টা সরাসরি তাদের অন্তরে ঢেলে দিয়েছিলেন ❤️

বি:দ্র: সংগৃহীত

05/05/2022

🚩🚩চলো আজ ইংরেজি থেকে বাংলা আবার বাংলা থেকে ইংরেজি অর্থ মানে কিছু অবাক করার মতো ইংরেজি শব্দ শিখে নিই। 😃

Busy= ব্যস্ত Bestow= দান করা

Flower= ফুল Full= পরিপূর্ণ Fool = বোকা

Wife= বৌ Bow= ধনুক

Fay= পরী Pori= বিল

Queen= রাণী Runny= ঢলঢলে

Smile= হাসি Hussy= বেহায়া

Call= ডাক Duck= হাঁস

Quilt = লেপ Lap= ভাঁজ

Tent= তাঁবু Taboo= নিষিদ্ধ

Chest= বুক Book= বই

Forest= বন Bon= উপভোগ

I= আমি Ami= বন্ধু

You= তুমি Tumi= তল

Left= বাম Bum= নিতম্ব

Profit= লাভ Love=ভালোবাসা

Month= মাস Mass= সম্পদ

Doll= পুতুল Putul= খাদ

Eraser= রবার Robber= ডাকাত।

What=কী key=চাবি

hand=হাত hat=টুপি

𝐖𝐫𝐢𝐭𝐞 "𝐝𝐨𝐧𝐞 "𝐚𝐟𝐭𝐞𝐫 𝐫𝐞𝐚𝐝𝐢𝐧𝐠..😍

02/05/2022

ঈদের দিন রয়েছে ১৩ টি সুন্নত। জেনে নিন বিষয়গুলো:

১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। [বায়হাকী, হাদীস নং-৬১২৬]

২. মিসওয়াক করা। [তাবয়ীনুল হাকায়েক-১/৫৩৮]

৩. গোসল করা। [ইবনে মাজাহ, হাদীস নং-১৩১৫]

৪.শরীয়তসম্মত সাজসজ্জা করা। [বুখারী, হাদীস নং-৯৪৮]

৫. সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। [বুখারী, হাদীস নং-৯৪৮, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং -৭৫৬০]

৬. সুগন্ধি ব্যবহার করা। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৫৬০]

৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পর নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম। [বুখারী, হাদীস নং-৯৫৩, তিরমিজী, হাদীস নং-৫৪২, সুনানে দারেমী, হাদীস নং-১৬০৩]

৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং-১১৫৭]

৯. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। [দারাকুতনী, হাদীস নং-১৬৯৪]

১০. ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। [বুখারী, হাদীস নং-৯৫৬, আবু দাউদ, হাদীস নং-১১৫৮]

১১. যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা। [বুখারী, হাদীস নং-৯৮৬]

১২. পায়ে হেঁটে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং-১১৪৩]

১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকাঃ
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
বাংলায়: আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।

তবে ঈদুল আযহায় যাবার সময় পথে এ তাকবীর আওয়াজ করে পড়তে থাকবেন। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-১১০৫]

আল্লাহ তায়ালা আমাদের উক্ত সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। (আমীন)
©️

29/04/2022

একটা সুন্দর মোনাজাত!❣️

ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।

ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।

ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।

আমিন!🌸🖤

১। আমার প্রথম আশ্রয় -মায়ের পেট♥২।আমার প্রথম রেস্তোরাঁ -মায়ের স্তন♥ ৩।আমার প্রথম টয়লেট -মায়ের কোল♥৪।আমার প্রথম দেখার দৃশ্...
27/04/2022

১। আমার প্রথম আশ্রয় -মায়ের পেট♥
২।আমার প্রথম রেস্তোরাঁ -মায়ের স্তন♥
৩।আমার প্রথম টয়লেট -মায়ের কোল♥
৪।আমার প্রথম দেখার দৃশ্য -মায়ের মুখ♥
৫।আমার প্রথম বিছানা -মায়ের কোল♥
৬।আমার প্রথম রুপকথা-আমার মা♥
৭।আমার প্রথম স্কুল -মায়ের রান্নাঘর♥
৮।আমার প্রথম শিক্ষক -আমার মা♥
৯।আমার প্রথম ডাক্তার -আমার মা♥
১০।আমার প্রথম থার্মোমিটার-মায়ের আঙ্গুল♥
১১।আমার প্রথম সাইকেল -মায়ের পিঠ♥
১২।আমার প্রথম চুম্বনকারী-আমার মা♥
১৩।আমার প্রথম শাসন কর্তা-আমার মা♥
১৪।আমার প্রথম ভাষা দাত্রী - আমার মা♥
১৫।আমার প্রথম অস্ত্র -মায়ের ভালবাসা ♥
১৬।আমার প্রথম অনুপ্রেরণা -আমার মা♥
১৭।আমার বিপদে বন্ধু -আমার মা♥
১৮।আমার প্রথম ও শেষ ভরসা আর বিশ্বাস -আমার মা♥

24/04/2022

💠J.S.C – এর পূর্নরূপ — Junior School Certificate.
💠 J.D.C – এর পূর্নরূপ — Junior Dakhil Certificate.
💠 S.S.C – এর পূর্নরূপ — Secondary School Certificate.
💠 H.S.C – এর পূর্নরূপ — Higher Secondary Certificate.
💠 A.M – এর পূর্নরূপ — Ante meridiam.
💠 P.M – এর পূর্নরূপ — Post meridiam.
💠 B. A – এর পূর্নরূপ — Bachelor of Arts.
💠 B.B.S – এর পূর্নরূপ — Bachelor of Business Studies.
💠B.S.S – এর পূর্নরূপ — Bachelor of Social Science.
💠 B.B.A – এর পূর্নরূপ — Bachelor of Business Administration
💠 M.B.A – এর পূর্নরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
💠 B.C.S – এর পূর্নরূপ — Bangladesh Civil Service.
💠 M.A. – এর পূর্নরূপ — Master of Arts.
💠 B.Sc. – এর পূর্নরূপ — Bachelor of Science.
💠 M.Sc. – এর পূর্নরূপ — Master of Science.
💠 B.Sc. Ag. – এর পূর্নরূপ — Bachelor of Science in Agriculture .
💠 M.Sc.Ag.- এর পূর্নরূপ — Master of Science in Agriculture.
💠 M.B.B.S. – এর পূর্নরূপ — Bachelor of Medicine and Bachelor of Surgery.
💠 M.D. – এর পূর্নরূপ — Doctor of Medicine./ Managing director.
💠 M.S. – এর পূর্নরূপ — Master of Surgery.
💠 Ph.D./ D.Phil. – এর পূর্নরূপ — Doctor of Philosophy (Arts & Science)
💠 D.Litt./Lit. – এর পূর্নরূপ — Doctor of Literature/ Doctor of Letters.
💠 D.Sc. – এর পূর্নরূপ — Doctor of Science.
💠 B.C.O.M – এর পূর্নরূপ — Bachelor of Commerce.
💠 M.C.O.M – এর পূর্নরূপ — Master of Commerce.
💠 B.ed – এর পূর্নরূপ — Bachelor of education.
💠 M.P. – এর পূর্নরূপ — Member of Parliament.
💠 M.L.A. – এর পূর্নরূপ — Member of Legislative Assembly.
💠 M.L.C – এর পূর্নরূপ — Member of Legislative Council.
💠 P.M. – এর পূর্নরূপ — Prime Minister.
💠 V.P – এর পূর্নরূপ — Vice President./ Vice Principal.
💠 V.C- এর পূর্নরূপ — Vice Chancellor.
💠 D.C- এর পূর্নরূপ — District Commissioner/ Deputy Commissioner.
💠 S.P- এর পূর্নরূপ — Police Super.
💠 S.I – এর পূর্নরূপ — Sub Inspector Police
💠 GPA – এর পূর্নরূপ কি? – Grade Point Average
💠 Dr. – এর পূর্নরূপ — Doctor.
💠 Mr. – এর পূর্নরূপ — Mister.
💠 Mrs. – এর পূর্নরূপ — Mistress.
💠 Miss – এর পূর্নরূপ — used before unmarried girls.
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resourc Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Docoment (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Docoment Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission ControlProtocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
৬৫। HD এর পূর্ণরূপ — High Definition
৬৬। APK এর পূর্ণরূপ — Android application package.
৬৭। BBA এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
৬৮। SSC এর পূর্ণরূপ — Secondary School Certificate
৬৯। HSC এর পূর্ণরূপ — Higher Secondary Certificate
৭০। JSC এর পূর্ণরূপ — Junior School Certificate জুনিয়র স্কুল সার্টিফিকেট।
৭১। BCS এর পূর্ণরূপ — Bangladesh Civil Service
৭২। NCTB এর পূর্ণরূপ — National Curriculam & Text Book
৭৩। DPE এর পূর্ণরূপ — Directorate of Primary Education
৭৪। BA এর পূর্ণরূপ — Bachelor of Arts
৭৫। MBA এর পূর্ণরূপ — Master of Business Administration
৭৬। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
৭৭। MBBA এর পূর্ণরূপ — BACHELOR OF MEDICINE AND BACHELOR OF SURGERY
৭৮। VIP এর পূর্ণরূপ — Very Important Person
৭৯। PHD এর পূর্ণরূপ — Doctor of Philosophy
৮০। UNICEF এর পূর্ণরূপ — United Nations Children’s Fund
৮১। OK এর পূর্ণরূপ — All Correct
৮২। GMT এর পূর্ণরূপ — Greenwich Mean Time
৮৩। এক্সেল — এক্সেল একটি হিসাব রক্ষার কাজে ব্যবহৃত প্রোগ্রাম।
৮৪। MA এর পূর্ণরূপ — MASTER OF ARTS
৮৫। yahoo — নরপশু
৮৬। সফটওয়্যার — ২ প্রকার সিস্টেম সফটওয়্যার ও এপ্লিকেশন সফটওয়্যার
৮৭। ওয়াই ফাই এর কাজ — দ্রুতগতির ইন্টারনেট
৮৮। FBC এর পূর্ণরূপ — Federal bureau corporation
৮৯। fb এর পূর্ণরূপ — Foreign body/ Facebook
৯০। ABC এর পূর্ণরূপ — Alphabetically Based Computerized
৯১। ব্যাকটেরিয়া যে প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে — Amitosesis
৯২। DDR এর পূর্ণরূপ — Double data rate
৯৩। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
৯৪। IP- এর পূর্নরূপ- Internet Protocol
৯৫। WWW এর পূর্ণরূপ — World Wide Web.
৯৬। XY এর পূর্ণরূপ — Male Chromosome
৯৭। XXY এর পূর্ণরূপ — Klinefelter Syndrome chromosomes
৯৮। A-Level এর পূর্নরূপ — Advanced Level
৯৯। BL এর পূর্নরূপ — Bachelor Of Law
১০০। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
১০১। BTV এর পূর্নরূপ — Bangladesh Television
১০২। LP এর পূর্নরূপ — Long Playing
১০৩। PIN এর পূর্নরূপ — Pin Index Number
১০৪। KG এর পূর্নরূপ — KiloGram / Kindergarten
১০৫। Kg এর পূর্নরূপ — Kilogramme
১০৬। PSC এর পূর্ণরূপ — Primary School Certificate.
১০৭। JDC- এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate
১০৮। RAM এর পূর্ণরূপ — Random Access Memory
১০৯। ROM এর পূর্ণরূপ — Read Only Memory
১১০। Mbps এর পুর্নরূপ — Megabytes Per Second(MBps)
১১১। DJ- এর পূর্নরূপ — Disc jockey
১১২। AM এর পূর্ণরূপ – Ante Meridiem যার অর্থ “দ্বিপ্রহরের পূর্বে”
১১৩। PM এর পূর্ণরূপ – Post Meridiem যার অর্থ “অপরাহ্ন”
১১৪। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
১১৫। OTG – এর পূর্নরূপ — On The Go.
মেগা পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।
ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন 👍
টাইমলাইনে রাখতে পারেন।
❤ ধন্যবাদ ❤

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।১. প্রতিদিন এক দিরহাম (এক টা...
19/04/2022

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।
আমিন

Address

Chandpur
3620

Telephone

+8801842510610

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেবীপুর মদিনা জামে মসজিদ/Debipur Modina Jame Mosque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category