Chandpuri Islamic Media

Chandpuri Islamic Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chandpuri Islamic Media, Religious organisation, Chadpur, Chandpur.

মহানবী সালালাহু আলাইহি ওয়া সালাম ইরশাদ করেন
: فَوَاللَّهِ لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ ‘
আল্লাহর কসম। আলাহ যদি তোমার মাধ্যমে একজনকে হেদায়েত দেন তবে তা লাল উটের চেয়ে উত্তম (বুখারী)।

31/08/2026

উম্মাহাতুল মুমিনীন খাদিজা রা: কী জীবনে কখনো সালাত আদায় করেছেন?

কমেন্টস বক্সে উত্তর দেওয়া আছে।

27/08/2026

আমি মনে করি দুনিয়াতে ঐ ব্যক্তি শিল্পপতি ,যার একাউন্টে দৈনিক পাচ ওয়াক্ত নামাজ জমা হয়।

26/08/2026

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ﷺ
এলো রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয় ॥

ধূলির ধরা বেহেশতে আজ
জয় করিলো দিলো রে লাজ
আজকে খুশির ঢল নেমেছে
ধূসর সাহারায় ॥

দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে
কচি মুখে শাহাদাতের
বাণী সে শোনায় ॥

আজকে যত পাপী ও তাপী
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী
জুলুম নিল বিদায় ॥

নিখিল দরূদ পড়ে ল‘য়ে নাম
সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম
জ্বীন পরী ফেরেশতা সালাম
জানায় নবীজির পায় ॥

23/08/2026
22/08/2026

আসুন : সকল অবস্থায় পড়ি
আলহামদুলিল্লাহ

11/08/2026

নারী নেতৃত্ব ইসলামে হারাম কেনো? # @

10/08/2026

জুমার নামাজে কেরাত কেন জোরে পড়ে? # @
যে ইতিহাস অনেকে জানিনা!

08/08/2026

নারী কেনো ঘরে থাকবে? # @

১. সকাল-সন্ধ্যার আমলসুরা ইখলাস, ফালাক ও নাস তিনবার পড়া—নবী ﷺ-এর সকাল-সন্ধ্যার যিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহর হেফাজতের জন্...
07/08/2026

১. সকাল-সন্ধ্যার আমল
সুরা ইখলাস, ফালাক ও নাস তিনবার পড়া—নবী ﷺ-এর সকাল-সন্ধ্যার যিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহর হেফাজতের জন্য এটি অন্যতম শক্তিশালী সুন্নাহ আমল।

২. ঘুমানোর আগে
ইখলাস, ফালাক ও নাস পড়ে দুই হাতে হালকা ফুঁ দিয়ে মাথা, মুখ ও শরীরের যতদূর সম্ভব হাত বুলিয়ে নেওয়া—নবী ﷺ-এর সুন্নাহ। সাধারণত তিনবার করা হয়।

৩. জাদু, বদনজর ও শয়তানের অনিষ্ট থেকে আশ্রয়
সুরা ফালাক বিশেষভাবে বাহ্যিক অনিষ্ট—রাতের অন্ধকারের ক্ষতি, জাদু এবং হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার শিক্ষা দেয়।
সুরা নাস অন্তরের/অদৃশ্য কুমন্ত্রণা ও শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাওয়ার শিক্ষা দেয়।

৪. অসুস্থতা বা শরীরে কষ্ট হলে
মু‘আওয়িযাত পড়ে নিজের শরীরে ফুঁ দেওয়া রুকইয়াহর সুন্নাহ পদ্ধতির অন্তর্ভুক্ত। রোগ নিরাময়কারী আল্লাহ—সুরাগুলোকে স্বয়ংক্রিয় কোনো শক্তির অধিকারী মনে করা যাবে না।

৫. শিশুদের হেফাজত
নবী ﷺ হাসান ও হুসাইন رضي الله عنهما-এর জন্য আল্লাহর কালিমার মাধ্যমে আশ্রয় চাইতেন। মু‘আওয়িযাতের মাধ্যমে শিশুদের জন্য দোয়া ও রুকইয়াহ করা শরিয়তসম্মত হেফাজতের অন্তর্ভুক্ত।

৬. ভয়, অস্থিরতা ও বিপদের সময়
ফালাক ও নাস পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া অত্যন্ত উপযোগী। বিশেষ করে নাস মানুষের অন্তরে প্রবেশকারী ওয়াসওয়াসা থেকে আশ্রয় নেওয়ার এক অসাধারণ দোয়া।

Address

Chadpur
Chandpur
3600

Telephone

+8801818694455

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandpuri Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Chandpuri Islamic Media:

Shortcuts

Share