16/08/2026
গরমে সুগন্ধি লাস্টিং করে না, আমার কাছে একটা টিপস আছে নিবেন নাকি?
বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় ঘাম বেশি হয়, তাই অনেক সময় আতর বা পারফিউম অয়েলের ঘ্রাণ দ্রুত হালকা হয়ে যায়। এজন্য আমি একটু ভিন্নভাবে ব্যবহার করি। হয়তো অনেকেই এই টেকনিক এপ্লাই করেন আরো আগে থেকেই।
প্রথমে রোল-অন বোতলটা হাতের তালুতে কয়েকবার ঘষে নিই। এরপর দুই হাত দিয়ে বুক, কাঁধ ও শরীরের উপরের অংশে ক্রস করে হালকা করে লাগাই। টি-শার্টের কলারের ভেতরের দিকে অল্প করে দিই এবং ঘাড়ের পেছনেও ব্যবহার করি। এতে শরীরের নড়াচড়া ও তাপের সঙ্গে ঘ্রাণটা ধীরে ধীরে ছড়ায়।
আমাদের দেশের প্রচন্ড উত্তাপে পারফিউম গুলা বেশিক্ষণ পারফরমেন্স দিতে পারে না বিশেষ করে সাইট্রাসি পারফিউম গুলা। তাই আমি সাধারণত ৩–৪ ঘণ্টা পর অল্প করে আবার রি-অ্যাপ্লাই করি। একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে ব্যবহার করাই আমার কাছে বেশি কার্যকর মনে হয়।
এই পদ্ধতিতে গরমেও আতরের ঘ্রাণকে বেশ কিছুটা সময় সতেজ ও সুন্দর রাখা যায়।
আপনার টেকনিকটা কি আমাদের জানিয়ে দিতে পারেন?
আমাদের গরমের জন্য কিছু প্যাকেজ আছে ন্যাচারাল, সেমি ন্যাচারাল,হাইগ্রেড সিন্থেটিক সুগন্ধীর। কাইন্ডলি ভিজিট করুন আমাদের Al Zarir Shop বিস্তারিত জানার জন্য।