27/03/2024
যতই বলুন, মূখ খুললে কারো না কারো সমালোচনা হবেই হবে, গীবত হবেই হবে।
আমরা সমালোচনা ও গীবত ছাড়া এখন আর কথা বলে পারি না। অতএব রোজা থাকা অবস্থায় মূখটাকে সংযত রাখুন, চুপ থাকুন ও নিরবতা পালন করুন।
কষ্ট অর্জিত আমলগুলো অন্যের কাঁধে তুলে দিবেন না। কাল হাশর ময়দানে সামান্যতম আমলের জন্য এদিক-ওদিক ছুঁটবেন, পাগল হয়ে যাবেন। কিন্তু এক ছিটেফোঁটা কেউ কাউকে দিবে না।
অতএব নিজের আমল নিজেই হিফাজত করুন। আমলগুলো সঞ্চয় করুন হাশরের ময়দানের জন্য।