14/04/2018
বাবা,আমি তোমাকে পান্থা-ইলিশের মতো ভালোবাসি।😊
মোঃ হাবিব উর রহমান (Aakash)♎
এক দেশে এক রাজা ছিলো।নাম তার গুড্ডুবুড়া।সবাই তাকে গুড্ডু রাজা বলে ডাকতো।গুড্ডু রাজার ৩ কন্যা ছিলো।😇
সবাই ফেইসবুক সেলেব্রেটি।হাজার,হাজার ফলোয়ার তাদের।বড় মেয়ের নাম তুলতুল,মেঝোটার নাম নিতুল,ছোটটার নাম তুলি।😊
এবার একে একে ৩ কন্যার বিবরণ দেয়া যাক।তুলতুল একটু বোকা টাইপের,শুধু মানুষের পোষ্ট কপি করে,কপি করে কথা বলে।বলা যায় তুলতুল কপি পিন্সেস।মেঝোটা একটু আহ্লাদি টাইপের।সেলফি,কাউফি,কুলফি কি বাদ নেই।সব,সব ঢং যেন তার একাই।ঢং দেখলে গা জ্বলে।আর ছোট টা,ভদ্র,নম্র,বুদ্ধিমতী।বলা যায় সকল ভালো গুণাগুণই আছে।😍
চৈত্র মাসের ৩০ তারিখের সকােল গুড্ডু রাজা তার ৩ কন্যাকে ডাকলেন।কি এক জরুরি তলবে।অতঃপর তারা তাদের বাবার সামনে উপস্থিত হলেন।বাবা তাদের কাছে একটা প্রশ্ন ছুঁড়ে দিলেন,"রাজকন্যারা তোমরা আমাকে কতটুকু ভালোবাসো"?😉
এ কথা শুনার পর ৩ কন্যা একটু আশ্চার্য হলো।এ কেমন প্রশ্ন?গুড্ডু রাজা দ্রুত প্রশ্নের উত্তর চাচ্ছিলেন।ডান দিক থেকে শুরু করলেন,সবার ডানে মেঝো কন্যা নিতুল ছিলো।সে উত্তর দিলো,বাবা আমি তোমাকে পানির মতো ভালোবাসি।কেননা,পানি ছাড়া জীবন বাঁচবে না।রাজা খুশি হলেন।অতঃপর বড় কন্যা তুলতুলের পালা।সে বললো,বাবা তোমাকে লবণের মতো ভালোবাসি।লবণ ছাড়া তরকারির স্বাদ তো বুঝোই তাই না বাবা?গুড্ডু রাজা খুশি হলেন এবং বললেন,হুম লবণ ছাড়া চলেই না।এবার আসলো ছোট মেয়ে তুলির কাছে।তুলি উত্তর দিলো তোমাকে আমি পান্থা-ইলিশের মতো ভালোবাসি।রাজা এরকম উত্তর আশা করে নি।দুবোন তাকে অবজ্ঞা করে বললো,সামান্য পান্থা-ইলিশের ভালোবাসা?ছিহ।বাবাকে এতো সামান্য ভালোবাসো?রাজা বিব্রত হয়ে তুলিকে বনবাস দিয়ে দিলেন।😑
পরের দিন,
১ বৈশাখ।গুড্ডু রাজাজা পান্থা-ইলিশের খাবার ব্যবস্থা করেন।কারণ পহেলা বৈশাখে পান্থা-ইলিশ ছাড়া চলেই না।এ দিনে পান্থা-ইলিশ না খেলে তো বাঙ্গালির ঐতিহ্য হানি হবে।তাই এটা ছাড়া চলবেই না।হঠাৎ তুলির কথা মনে পড়লো গুড্ডু বুড়ার।তুলি আসলেই অনেক ভালোবাসতো,তা না হলে কি পান্থা-ইলিশের মতো ভালোবাসে গুড্ডু রাজাকে বলতো?বলতো না।গুড্ডু রাজা অশ্রুচোখে ফেইসবুকে লগিং করে তার তুলি প্রিন্সেস কে মেসেজ দিতে যাবে, হায় কি করে দিবে?তুলি প্রিন্সেস তো তাকে ব্লক করে রাখছে।😭😭😭