08/09/2026
শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ৩ দিনব্যাপী আবির্ভাব দিবসের সমাপনী অনুষ্ঠান অত্যন্ত আনন্দ, ভক্তি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
লোকনাথ যুব সংঘের উদ্যোগে ও সার্বিক পরিচালনায় ৩ দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে লোকনাথ ফাউন্ডেশনের মাধ্যমে একটি ধর্মীয় পাঠাগার উদ্বোধন করা হয়, যা ধর্মীয় জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে আমাদের কমিটির পক্ষ থেকে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র ছবি উপহার প্রদান করা হয়।
তাঁদের মূল্যবান উপস্থিতি, আন্তরিক সহযোগিতা ও উৎসাহ আমাদের এই ধর্মীয় আয়োজনকে আরও সুন্দর ও সার্থক করেছে।
এই মহতী আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকল সদস্য, স্বেচ্ছাসেবক, ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।