দারুসসুন্নাত মডেল মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Bhola
  • দারুসসুন্নাত মডেল মাদ্রাসা

দারুসসুন্নাত মডেল মাদ্রাসা ইসলামী শরীয়া ও আধুনিক জ্ঞানের সমন্বয় আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ভোলা জেলায় আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান

আজ দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় মাদ্রাসার সাবেক ছাত্র শহীদ ইয়াহিব রিহান-এর প্রথম মৃত্যুবার্ষিকী এবং মরহুম ঝিলবুনিয়া,ছারছী...
25/01/2026

আজ দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় মাদ্রাসার সাবেক ছাত্র শহীদ ইয়াহিব রিহান-এর প্রথম মৃত্যুবার্ষিকী এবং মরহুম ঝিলবুনিয়া,ছারছীনা ও জৈনপুরী পীর সাহেবত্রয়ের রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন, খতমে খাজেগান ও খতমে তাহলীল অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকেই মাদ্রাসায় ধারাবাহিকভাবে একাধিক খতমে কুরআন, ইয়াসিন শরিফ খতম এবং খতমে তাহলীল আদায় করা হয়।

উল্লেখ্য, মরহুম পীর সাহেবত্রয়ের সঙ্গে দারুসসুন্নাত মডেল মাদ্রাসার ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও তার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক ছিল।

এ বিষয়ে প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ ফয়জুল আলম সাহেব বলেন, “ছারছীনার মরহুম পীর সাহেব হুজুর ছিলেন আমার অভিভাবক। তাঁর দোয়া ও এজাজতেই আমি এই প্রতিষ্ঠান শুরু করি। মরহুম হুজুর তাঁর জীবনের শেষ ভোলা সফরে মাদ্রাসার বর্তমান একাডেমিক ভবনের নির্মাণকালে স্বশরীরে এখানে উপস্থিত হয়ে দোয়া করেছিলেন। পাশাপাশি তিনি দারুসসুন্নাত খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের উদ্বোধন করেন এবং নিজ হাতে নামফলক স্থাপন করেন।”

তিনি আরও বলেন,“জৈনপুরের মরহুম বড় হযরত অত্র মাদ্রাসার জন্য অন্তর থেকে দোয়া করতেন। যখনই সাক্ষাৎ হতো, মাদ্রাসার খোঁজখবর নিতেন। একবার নিজ ইচ্ছায় হঠাৎ মাদ্রাসার বর্তমান ভবনে উপস্থিত হয়ে দোয়া করেন।”

প্রতিষ্ঠাতা আরও উল্লেখ করেন, “এই দুইজনের ইন্তেকালের পর আমার একমাত্র অভিভাবক,পরামর্শদাতা ও দোয়াকারী ছিলেন ঝিলবুনিয়ার মরহুম পীর সাহেব হুজুর। কিন্তু তিনিও গত বছরের ২৮ ডিসেম্বর ওমরাহ সফরে ইন্তেকাল করেন। তিনি বর্তমান মাদ্রাসা ভবনে দুই দিন অবস্থান করেন এবং শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও নিজে হেঁটে হেঁটে পুরো ভবন পরিদর্শন করেন।”

তিনি জানান,“মরহুম হুজুর বর্তমান নির্মাণাধীন ভবনের স্থানে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। আজ সেই স্থানেই বৈদেশিক সহায়তায় বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে একটি তিনতলা বিশিষ্ট সাইক্লোন সেল্টার নির্মাণাধীন রয়েছে।”

তিনি বলেন, “আজ এই প্রতিষ্ঠানের যতটুকু সফলতা, তার পেছনে তাঁদের দোয়া অন্যতম কারণ। তাই তাঁদের জন্য দোয়ার আয়োজন করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।”

তিনি আরও বলেন, “আমরা আজ পারিবারিকভাবে অভিভাবকশূন্য হয়ে গেছি। হুজুররা আমার ও আমার পরিবারের অভিভাবকের মতো ছিলেন এবং সবসময় অত্র প্রতিষ্ঠানের খোঁজখবর নিতেন। আল্লাহ তায়ালা তাঁদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।”

মরহুম ছাত্র ইয়াহিব রিহান সম্পর্কে তিনি বলেন,“ইয়াহিব একজন বিচক্ষণ ও মেধাবী ছাত্র ছিল। গত বছর এই দিনে সে একটি অটোরিকশা দুর্ঘটনায় শাহাদাতবরণ করে। আল্লাহ তায়ালা তার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগিচা হিসেবে কবুল করুন, তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন এবং তাকে তার পরিবার ও শিক্ষকদের নাজাতের উসিলা বানান।”

যোহরের নামাজের পর খতমে খাজেগান, মিলাদ কিয়াম এবং সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুসসুন্নাত মডেল মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা ও সভাপতি জনাব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ফয়জুল আলম সাহেব।

এ সময় স্থানীয় ইমাম সাহেবগণ, আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রবৃন্দ, আবাসিকের সকল ছাত্র এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আলহামদুলিল্লাহ দারুসসুন্নাত মডেল মাদ্রাসার সকল শিক্ষার্থী  ও অভিভাবকদের  স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর মধ্যে  দিয়ে ২০২৬ ইং শি...
24/01/2026

আলহামদুলিল্লাহ

দারুসসুন্নাত মডেল মাদ্রাসার সকল শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর মধ্যে দিয়ে ২০২৬ ইং শিক্ষাবর্ষের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার মূল পর্ব অত্যান্ত সুন্দরভাবে সম্পূর্ন হয়েছে।

১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের ভোলা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি
21/01/2026

১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের ভোলা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি

আলহামদুলিল্লাহ  দারুসসুন্নাত মডেল মাদ্রাসার ছাত্র মো: আব্দুল্লাহ চট্রগাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ...
10/01/2026

আলহামদুলিল্লাহ
দারুসসুন্নাত মডেল মাদ্রাসার ছাত্র মো: আব্দুল্লাহ

চট্রগাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির B2 উপ ইউনিট ভর্তি
পরীক্ষায় অংশগ্রহণ করে, স্কোর- ৬৪.২৫, মেধাক্রম - ১২৭ তম অর্জন করাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

সবাই দোয়া করবেন আল্লাহ বাকী বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোর ফলাফলে বরাকাহ দান করুন।

আলহামদুলিল্লাহ 🤍দারুসসুন্নাত মডেল মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোহাম্মদ সিরাজুন্নবী মালয়েশিয়ার Multimedia University থেকে সফ...
08/01/2026

আলহামদুলিল্লাহ 🤍

দারুসসুন্নাত মডেল মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোহাম্মদ সিরাজুন্নবী মালয়েশিয়ার Multimedia University থেকে সফলভাবে তাঁর স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি সম্পন্ন করেছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের সংবাদ।

তিনি Faculty of Artificial Intelligence & Engineering থেকে Master of Engineering Science ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল— Digital Healthcare & AI in Medicine, যা আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্রয়োগক্ষেত্র।

আমরা তাঁর এই গৌরবজনক অর্জনে আন্তরিক অভিনন্দন জানাই এবং দোয়া করি—এই সাফল্য যেন তাঁর ভবিষ্যতে আরও গভীর জ্ঞানার্জন, নৈতিক উৎকর্ষ সাধন এবং দ্বীন ও দুনিয়ার কল্যাণে কার্যকর ভূমিকা পালনের অনুপ্রেরণা হয়ে ওঠে।

আল্লাহ তায়ালা তাঁকে সর্বাঙ্গীণ সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও কল্যাণময় জীবন দান করুন—আমিন।

দারুসসুন্নাত মডেল মাদ্রাসার সম্মানিত সভাপতি হুজুর আজ মজমেরহাট ফাযিল মাদ্রাসা থেকে বোরহানউদ্দিনের বাসায় ফেরার পথে এক অনাক...
07/01/2026

দারুসসুন্নাত মডেল মাদ্রাসার সম্মানিত সভাপতি হুজুর আজ মজমেরহাট ফাযিল মাদ্রাসা থেকে বোরহানউদ্দিনের বাসায় ফেরার পথে এক অনাকাঙ্ক্ষিত অটো দুর্ঘটনার শিকার হন। এতে তাঁর হাতের কনুইয়ে ব্যথা লাগে এবং পায়ের বুড়ো আঙুলে চাপ লেগে ছেঁচে যায়। পাশাপাশি পায়ের গোড়ালিতেও ব্যথা পেয়েছেন।

ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন এবং তিন সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। আল্লাহ তাআলা অল্পের জন্য হুজুরকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করেছেন—আলহামদুলিল্লাহ।

সবাই হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁর নেক হায়াতকে কবুল করেন—আমিন।

05/01/2026

দারুসসুন্নাত মডেল মাদ্রাসার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-

www.dsmmbd.com

বই বিতরণ ২০২৬বই বিতরণের মাধ্যমে নতুন বছরের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।দারুসসুন্নাত মডেল মাদ্রাসা! হ্যা...
01/01/2026

বই বিতরণ ২০২৬

বই বিতরণের মাধ্যমে নতুন বছরের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।

দারুসসুন্নাত মডেল মাদ্রাসা! হ্যালিপ্যাড সংলগ্ন, পৌরসভা ০৩ নং ওয়ার্ড, বোরহান উদ্দিন, ভোলা।

ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণীর চলমান বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ৩১ /১২ /২০২৫  তারিখের পরীক্ষা স্থগিতকরন এবং স্থগিত পর...
30/12/2025

ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণীর চলমান বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ৩১ /১২ /২০২৫ তারিখের পরীক্ষা স্থগিতকরন এবং স্থগিত পরীক্ষার তারিখ পুনঃ নির্ধারণ । আগামী জানুয়ারি ০৫/০১/২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

30/12/2025

দারুসসুন্নাত মডেল মাদ্রাসার নুরানী বিভাগের জন্য একজন আরবী ও একজন জেনারেল শিক্ষক আবশ্যক। (আগামী ২ দিনের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পুর্ন করা হবে)
যোগাযোগ - ০১৭১১৪৬৭০৬৫

إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَঅত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে ঝিলবুনিয়া দরবার শরীফের পীর সাহেব হুযুর ...
28/12/2025

إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে ঝিলবুনিয়া দরবার শরীফের পীর সাহেব হুযুর ওমরাহ সফরকালে মক্কাতুল মোকাররমায় ইন্তেকাল করেছেন।
মরহুমের ইন্তেকালে তাঁর ভক্ত-মুরিদান ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও মুরিদানকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন—আমিন।

আলহামদুলিল্লাহ দারুসসুন্নাত মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।🌐 ফলাফল  জানতে ভিজিট করুন: www.dsmmbd.c...
27/12/2025

আলহামদুলিল্লাহ

দারুসসুন্নাত মডেল মাদ্রাসার
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

🌐 ফলাফল জানতে ভিজিট করুন:
www.dsmmbd.com

Address

পৌর ৩ নং ওয়ার্ড, হেলিপ্যার্ড সংলগ্ন, বোরহান উদ্দিন, ভোলা
Bhola
8320

Alerts

Be the first to know and let us send you an email when দারুসসুন্নাত মডেল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to দারুসসুন্নাত মডেল মাদ্রাসা:

Share