02/07/2025
হর হর মহাদেব জয়, কুম্ভ মেলা জয়। 🌸🙏🌸
কুম্ভমেলা ২০২৫: যারা যেতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস
কুম্ভমেলায় যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন কিছু প্রয়োজনীয় তথ্য—
কুম্ভমেলায় পৌঁছানোর জন্য তিনটি প্রধান রেলস্টেশন রয়েছে। এর মধ্যে রামবাগ স্টেশন সবচেয়ে কাছাকাছি, যা মাত্র ৪ কিলোমিটার দূরে। অন্য দুটি স্টেশন মেলাস্থল থেকে ১০-১২ কিলোমিটার দূরে অবস্থিত।
ত্রিবেণী সঙ্গম, যা তিন নম্বর সেক্টরে অবস্থিত, এই মেলার প্রধান কেন্দ্রবিন্দু। এবারের মেলা মোট ২৪টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং ৪০,০০০ হেক্টর বিশাল এলাকাজুড়ে এর আয়োজন করা হয়েছে।
মেলায় যাতায়াত সহজ করতে যমুনা নদীর ওপর ৩০টি ভাসমান অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে।
যাতায়াতের সুবিধা:
সড়কপথে প্রবেশ: সাতটি প্রবেশপথ দিয়ে মেলায় প্রবেশ করা যায়। প্রবেশপথের কাছেই গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে।
নজরদারি: আকাশপথ এবং জলপথে সর্বক্ষণ ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থা: পুলিশ, আধা সামরিক বাহিনী ও অন্যান্য নিরাপত্তারক্ষী সর্বদা সজাগ রয়েছে।
যারা এই মহা আয়োজন দেখতে চান, তাদের জন্য একটা কথাই বলব— লোটা আর কম্বল নিয়ে বেরিয়ে পড়ুন! এমন জিনিস পৃথিবীর আর কোথাও পাবেন না।
🙏 হর হর মহাদেব 🙏