RxstartVerse

RxstartVerse Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RxstartVerse, Religious organisation, Bhairab Bazar.

"দুনিয়ার ব্যস্ততায় আমরা আখিরাত ভুলে যাই —
এই পেজ শুধু মনে করিয়ে দেওয়ার জন্য…"❤️❤️

"Follow দিয়ে ঈমানের আলোয় পথ চলুন।🙂
আমাদের প্রতিটি পোস্ট হোক আপনাকে আখিরাতের পথে এক ধাপ এগিয়ে নেওয়ার মাধ্যম।"🙂❤️

ঘটনাটি মক্কার এক শায়েখের।একবার তিনি একটি বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে তিনি ইসতেগফারের উপর একটি লেকচার দেন। লেকচার শেষ হ...
16/02/2026

ঘটনাটি মক্কার এক শায়েখের।
একবার তিনি একটি বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে তিনি ইসতেগফারের উপর একটি লেকচার দেন। লেকচার শেষ হওয়ার পর সেখানে একজন লোক ভীড় ঠেলে তার কাছে আসে। তিনি শায়েখ কে ডেকে বলেন, "আমি আপনাকে কিছু বলতে চাই!"
শায়েখ যখন তাকে দেখলেন তাকে দেখেই তার জন্য তার অন্তর প্রশান্ত হয়ে যায়। যদিও তিনি তাকে আগে থেকে চিনতেন না!
তারপর সেই লোকটি বললো, "আমি যা বলবো তা আপনি সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং আমি এটা নাম বা খ্যাতির জন্য করছি না!
আমি প্রতিদিন ৩০ হাজার বার ইসতেগফার করি আলহামদুলিল্লাহ এবং এর আশ্চর্য প্রতিফল পেয়েছি।"

তখন শায়েখ অবাক হয়ে গেলেন এবং অশ্রু সিক্ত চোখে বললেন, "হে আমার ভাই! তুমি তো যিকির দিয়ে তোমার অন্তর সিক্ত করে রেখেছো।
তুমি এর কি বিনিময় পেয়েছো?"

সেই লোক তখন বললেন, "আমাকে কখনো দু'আ কবুলের জন্য হাত উঠাতে হয় না! তার আগেই আমার চাওয়া পুর্ণ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা।"

(ঘটনাটির ইউটিউব লিংক কমেন্টে)

✍️Preeti Islam

11/02/2026

আল-কুরআন: এক গাণিতিক বিস্ময় ও মহান আল্লাহর জীবন্ত মোজেজা

বিসমিল্লাহির রহমানির রাহিম।

আমরা কি কখনো ভেবে দেখেছি, আজ থেকে ১৪০০ বছর আগে মরুভূমির বুকে নাযিল হওয়া একটি কিতাবে শব্দের সুনিপুণ ব্যবহার কতটা বিস্ময়কর হতে পারে? আল-কুরআনের প্রতিটি শব্দ, প্রতিটি সংখ্যা এক নিখুঁত গাণিতিক শৃঙ্খলে আবদ্ধ। কোনো মানুষের পক্ষে হাজার বছর ধরে খণ্ড খণ্ডভাবে নাযিল হওয়া একটি বইয়ে এমন ভারসাম্য রক্ষা করা অসম্ভব।

আমরা কুরআনের কিছু বিস্ময়কর গাণিতিক সামঞ্জস্য তুলে ধরব:

১. বিপরীতধর্মী শব্দের অবিশ্বাস্য সামঞ্জস্য
কুরআনে বিপরীত অর্থবোধক শব্দগুলো ঠিক সমান সংখ্যক বার এসেছে, যা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না:
* দুনিয়া ও আখিরাত: 'দুনিয়া' শব্দটি এসেছে ১১৫ বার এবং 'আখিরাত' শব্দটিও এসেছে ঠিক ১১৫ বার।
* জান্নাত ও জাহান্নাম: 'আল-জান্নাত' (বেহেশত) শব্দটি এসেছে ৭৭ বার এবং 'আল-জাহান্নাম' (দোযখ) শব্দটিও এসেছে সমান ৭৭ বার।
* মালাইকা ও শয়তান: 'মালাইকা' (ফেরেশতা) শব্দটি এসেছে ৮৮ বার এবং 'শয়তান' শব্দটিও এসেছে ঠিক ৮৮ বার।
* জীবন ও মৃত্যু: 'হায়াত' (জীবন) শব্দ এসেছে ১৪৫ বার এবং 'মাউত' (মৃত্যু) শব্দটিও এসেছে ১৪৫ বার।

২. ক্ষমা ও শাস্তির ভারসাম্য
আল্লাহ তাআলা দয়ালু, কিন্তু তিনি ন্যায়বিচারকও বটে। কুরআনে এর প্রতিফলন দেখুন:
* শাস্তি ও ক্ষমা: 'আজাব' (শাস্তি) শব্দটি এসেছে ১১৭ বার, কিন্তু এর বিপরীতে 'মাগফিরাত' (ক্ষমা) শব্দটি এসেছে এর ঠিক দ্বিগুণ অর্থাৎ ২৩৪ বার। সুবহানাল্লাহ! এর মাধ্যমেই বোঝা যায় আল্লাহর রাগের চেয়ে তাঁর দয়া অনেক বড়।

৩. রাসূল (সা.) ও রিসালাত
* মুহাম্মদ (সা.): সরাসরি 'মুহাম্মদ' নামটি কুরআনে এসেছে ৪ বার।
* শরীয়াহ: নবীজির আনীত জীবনবিধান বা 'শরীয়াহ' শব্দটিও কুরআনে এসেছে ঠিক ৪ বার।
* রাসূল: কুরআনে 'রাসূল' শব্দটি এসেছে ৫১৩ বার, আর মজার বিষয় হলো 'মানুষ' বা 'মানবজাতি' বুঝাতে 'আল-নাস' শব্দটিও এসেছে ৫১৩ বার। অর্থাৎ রাসূল পাঠানো হয়েছে পুরো মানবজাতির হেদায়েতের জন্য।

৪. আখলাক ও আমল
* আখলাক ও সংস্কার: কুরআনে সৎ চরিত্র বা 'আখলাক' ও মানুষের আচার-আচরণ নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫০০ এর বেশি আয়াত রয়েছে।
* যাকাত ও বারাকাত: 'যাকাত' শব্দটি এসেছে ৩২ বার এবং 'বারাকাত' (বরকত) শব্দটিও এসেছে ৩২ বার। অর্থাৎ যাকাত দিলে সম্পদে বরকত আসে—এটি গাণিতিকভাবেও প্রমাণিত।

৫. প্রকৃতি ও বিজ্ঞান
* সমুদ্র ও স্থলভাগ: কুরআনে 'আল-বাহর' (সমুদ্র) শব্দ এসেছে ৩২ বার এবং 'আল-বার' (স্থলভাগ) এসেছে ১৩ বার।
* এখন যদি আমরা যোগ করি: 32 + 13 = 45।
* সমুদ্রের শতাংশ: (32/45) \times 100 = 71.11\%
* স্থলভাগের শতাংশ: (13/45) \times 100 = 28.88\%
আধুনিক বিজ্ঞান বলছে, পৃথিবীর ঠিক ৭১.১% পানি এবং ২৮.৯% মাটি। ১৪০০ বছর আগে এই অনুপাত কুরআনে নির্ভুলভাবে রাখা হয়েছে!

৬. মাস, দিন এবং চাঁদের হিসাব
কুরআনে সময়ের এককগুলো ঠিক ততবারই এসেছে, যতবার আমরা আমাদের ক্যালেন্ডারে দেখি:
* মাস (শাহর): কুরআনে 'মাস' বা 'শাহর' শব্দটি এসেছে ঠিক ১২ বার। আমরা জানি এক বছরে ১২টি মাস থাকে।
* দিন (ইয়াওম): 'দিন' বা 'ইয়াওম' শব্দটি (একবচনে) কুরআনে এসেছে ঠিক ৩৬৫ বার। যা একটি সৌর বছরের দিনের সংখ্যার সমান।
* চাঁদ ও সূর্য: যদিও এরা মহাকাশে ভিন্ন কক্ষপথে চলে, কিন্তু কুরআনে 'সূর্য' (শামস) এবং 'আলো' (নূর) এর ব্যবহারের মধ্যে এমন এক ভারসাম্য রাখা হয়েছে যা জ্যোতির্বিজ্ঞানের জটিল হিসাবকে সমর্থন করে।

৭. ইবাদত ও আনুগত্যের সামঞ্জস্য
* সালাত (নামাজ): কুরআনে 'সালাত' বা নামাজ শব্দটি এসেছে ৫ বার (নির্দিষ্টভাবে ফরয নামাজের সংখ্যা নির্দেশ করে)।
* সিজদাহ: পুরো কুরআনে সিজদাহ করার নির্দেশ বা সিজদাহ শব্দটি এসেছে ৩৪ বার। আমরা জানি, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে মোট ১৭ রাকাত ফরয-ওয়াজিব নামাজে আমরা ঠিক ৩৪ বার সিজদাহ করি।

৮. নারী ও পুরুষের সমান অধিকার
* নারী ও পুরুষ: কুরআনে 'পুরুষ' (রাজুল) শব্দটি এসেছে ২৪ বার এবং 'নারী' (ইমরাআহ) শব্দটিও এসেছে ঠিক ২৪ বার। এটি প্রমাণ করে যে আল্লাহর বিধান ও মর্যাদাবোধে উভয়েই সমান এবং ভারসাম্যপূর্ণ।

৯. জ্ঞান এবং বিশ্বাস
* ইলম ও ঈমান: 'ইলম' (জ্ঞান) শব্দটি এসেছে ৮১১ বার, আর 'ঈমান' (বিশ্বাস) শব্দটি এসেছে ৮১১ বার। অর্থাৎ ইসলামে প্রকৃত জ্ঞান এবং বিশ্বাস একে অপরের পরিপূরক।
* বলা ও উত্তর দেওয়া: কুরআনে 'কুল' (বলুন) শব্দটি এসেছে ৩৩২ বার। আশ্চর্যজনকভাবে, এর বিপরীতে 'কালু' (তারা বলেছে/উত্তর দিয়েছে) শব্দটিও এসেছে ঠিক ৩৩২ বার।

১০. শয়তান থেকে বাঁচার উপায়
* শয়তান ও আশ্রয়: 'শয়তান' শব্দটি যেমন ৮৮ বার এসেছে, তেমনি শয়তানের অনিষ্ট থেকে 'আশ্রয় চাওয়া' বা 'ইস্তিয়াজাহ' সম্পর্কিত শব্দগুলোও সমপরিমাণ গুরুত্বের সাথে ভারসাম্য রক্ষা করে নাযিল হয়েছে।

"তবে কি তারা কুরআন নিয়ে গবেষণা করে না? এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে তারা এতে অনেক অসঙ্গতি পেত।" (সূরা নিসা, আয়াত: ৮২)

বিশেষ নোট:
এই গাণিতিক নিখুঁত বিন্যাস কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়, বিশেষ করে যখন কুরআন দীর্ঘ ২৩ বছর ধরে বিভিন্ন প্রেক্ষাপটে নাযিল হয়েছে। এটি প্রমাণ করে যে, প্রতিটি অক্ষর এবং শব্দের বিন্যাস স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত।

যিনার রয়েছে ৭ টি স্টেজ।আপনি যেদিন থেকে প্রেম ভালবাসা শুরু করেছেন মানেই ইন প্রসেস ৮৫% যিনাহ'র গুনার মধ্যে আছেন (৬ ভাগ সম্...
11/02/2026

যিনার রয়েছে ৭ টি স্টেজ।

আপনি যেদিন থেকে প্রেম ভালবাসা শুরু করেছেন মানেই ইন প্রসেস ৮৫% যিনাহ'র গুনার মধ্যে আছেন (৬ ভাগ সম্পন্ন) এখন আজকাল যেকোন সময়, শয়তানের সৃষ্টি করা সুযোগে আপনি এই ব্যাপারে শতভাগ পূর্ন করে ফেলবেন।

অবৈধ প্রেম ভালবাসা যে যিনা - এই কথা অনেকে মানতে নারাজ। অনেকে যিনা বলতে কেবল ব্যাভিচার (বেবী জন্ম দেবার যে প্রসেস) সেটা বুঝে থাকেন, আর তাই এমন কোন কাপল যারা কিনা এই ধরণের সম্পর্ক এখন পর্যন্ত করেন নি, তাদের গর্ব করে বলতে শোনা যায়,

আমাদের প্রেম পবিত্র। আমাদের মাঝে ওসব নেয়।

কিন্তু যিনা সম্পর্কে তাদের ধারণা ভুল। যিনার ৭ টা স্টেজ রয়েছে, যার মধ্যে ৭ নম্বর টা হলো ব্যাভিচার। তার আগের ৬ টা আপনাকে ৭ নম্বর স্টেইজে নিয়ে যায়।

আপনি যখন স্টেজ-১ এ তখনই আপনি যিনা শুরু করেছেন।

দেখুন আল্লাহ তায়ালা কি বলেন, "তোমরা যিনার ধারে কাছেও যেও না, ওটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য পথ।" (সূরাহ ইসরা, আয়াত : ৩২)

যিনার ধারে কাছে যাওয়া বলতে কি বুঝায়?

বিবাহপূর্বক দেখা-সাক্ষাৎ করা, ফ্রিলি কথা বলা, সেমি-স্বামী-স্ত্রী এর মত করে চলাফেরা শুরু করা, ভালবাসার সম্পর্ক তৈরি করা, নিভৃতে একত্রিত হওয়া ইত্যাদি যিনার প্রাথমিক স্টেজ। আর যিনা মানেই শুধু ওটা (যে প্রসেসে বেবী হয়ে থাকে) বুঝায় না, বরং..

যিনা অনেক ধরণের যেমনঃ অবৈধ সম্পর্কে লিপ্ত নারী পুরুষের কামনা (অন্তরের যিনা), হারাম দৃষ্টিপাত (চোখের যিনা), স্পর্শ করা (হাতের যিনা), অশ্লীল কথা বলা (কথার যিনা), বিভিন্ন প্রকার নোংরামি ও অশ্লীলতা আর সর্বশেষ যিনা হচ্ছে-ব্যভিচার।

এতো জঘন্য কাজে লিপ্ত থেকেও তারা এইগুলোতে জড়িত থাকে, কারণ শয়তান এই পাপগুলোকে তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করে যে, তারা এইগুলোর মোহ থেকে বেড়িয়ে আসতে পারেনা।

শয়তান মানুষকে অশ্লীল ও মন্দ কর্মে প্রলুব্ধ করে, আর আল্লাহ তায়ালা বলেন, “যে শয়তানের পদাংক অনুসরণ করে, সে জেনে রাখুক, শয়তান অশ্লীল ও মন্দ কাজের আদেশ দেয় (প্রলুব্ধ করে)।” [সূরাহ আন-নূর, আয়াত : ২১]

যিনা বা ব্যভিচার বলতে বুঝায় ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধন ছাড়া অবৈধ পন্থায় যৌন তৃপ্তি লাভ করাকে। ইসলামী শরীয়াতে অবৈধ পন্থায় যৌন সম্ভোগ সম্পূর্ণ হারাম এবং শাস্তিযোগ্য অপরাধ।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "মানুষ তার সমগ্র ইন্দ্রিয়ের সাহায্যে জিনা করে। দেখা হচ্ছে চোখের জিনা,ফুঁসলানো কণ্ঠের জিনা, তৃপ্তির সাথে কথা শোনা কানের জিনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা, কোনো অবৈধ উদ্দেশ্যে পথ চলা পায়ের জিনা, এভাবে ব্যভিচারের যাবতীয় ভূমিকা যখন পুরোপুরি পালিত হয়, তখন লজ্জাস্থান তার পূর্ণতা দান করে অথবা পূর্ণতা দান থেকে বিরত থাকে।" [বুখারি, মুসলিম ও আবু দাউদ]

যিনা/ব্যভিচার ৭ টি জিনিস দিয়ে হয়,

● মন- এখান থেকেই ব্যভিচারের উৎপত্তি। যে ব্যক্তি মনের বিরুদ্ধে চলতে পারে সেই পূর্ণ ঈমানদার মুসলমান হয়।

● চোখ- চোখের ব্যভিচার সবচেয়ে বড় ব্যভিচার্। কারোর প্রতি অসাবধানতাবশত প্রথমবার চোখ পড়লে পাপ হয়না কিন্তু ২য় বার তাকালে বা ১ম বার দৃষ্টির পর সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে না নিলে যিনা তথা ব্যভিচার হয়।

● জিহ্বা- জিহ্বা দ্বারা ব্যভিচার হয় যখন প্রেমিক প্রেমিকা পরস্পরের সাথে কথা বলে রক্ত ও স্ত্রীর সম্পর্ক ছাড়া।

● কান- এটা দিয়ে ব্যভিচার হয় যখন প্রেমিক প্রেমিকা পরস্পরের কথা শোনে।

● হাত- এটা দিয়ে ব্যভিচার হয় যখন কোন প্রেমিক প্রেমিকা শরীরের যেকোন অংশ স্পর্শ করে।

● পা- এটা দিয়ে ব্যভিচার হয় যখন পায়ে হেটে কাঙ্খিত কোন প্রেমিক প্রেমিকার কাছে যাওয়া হয়। (মডার্ণ ভাষায় ডেটিং)

● গুপ্ত অঙ্গ- এটা দিয়েই শুধু ব্যভিচার হয় মানুষ তা ভাবলেও এটার স্থান সবার পরে।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর এরশাদ অনুযায়ী, উপরের ৬ টিকে দমন করতে পারলেই ৭ নম্বর তথা এই অঙ্গ হেফাযত করা যাবে।

তাই, প্রেম নয়, বিয়ে করুন, যিনা ছাড়ুন, আল্লাহ'র সন্তুষ্টি অর্জন করুন, সুখী দাম্পত্য জীবন উপভোগ করুন, সম্পর্কটা কে জান্নাত পর্যন্ত গড়িয়ে নিয়ে যান।

কমেন্টে বক্সে whatsapp লিংক জয়েন করুন ⬇️

~ শাহ মোহাম্মদ তন্ময়

09/02/2026

ইমাম আহমাদ একটা বর্ণনা এনেছেন [১]:
দুই ব্যক্তি এমন এক কওমের পাশ দিয়ে যাচ্ছিল, যাদের একটি মূর্তি ছিল। তারা ওই মূর্তির উদ্দেশ্যে কিছু কুরবানী না করা পর্যন্ত কাউকে সেখান দিয়ে অতিক্রম করতে দিত না।
​তারা দুই ব্যক্তির একজনকে বলল, ‘‘কিছু কুরবানী করো।’’
সে বলল, ‘‘আমি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কিছুই কুরবানী করব না।’’
তারা বলল, ‘‘অন্তত একটি মাছি হলেও কুরবানী করো।’’
অতঃপর সে একটি মাছি কুরবানী করল এবং তারা তাকে পথ ছেড়ে দিল—ফলে সে জাহান্নামে গেল।
​তারা অপর ব্যক্তিকে বলল, ‘‘কিছু কুরবানী করো।’’
সে বলল, ‘‘আমি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কিছুই কুরবানী করব না।’’
ফলে তারা তার গর্দান উড়িয়ে দিল (তাকে হত্যা করল)—আর সে জান্নাতে প্রবেশ করল।
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ, ইমাম ইবনুল ক্বাইয়্যিমসহ বহু উলামা এবং মুহাদ্দিস এই বর্ণনা নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে আকীদাহ ও তাওহীদের আলোচনায়।
তাওহীদ এমন রেড লাইন যা ক্রস করা যায় না৷ যেখানে মাসলাহাতের আলাপ হয় না। ঈমান আর তাওহীদ রক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ কোন মাসলাহা নেই। বিশেষ করে ঐচ্ছিক বিষয়ে।
যা কেবল আল্লাহর জন্য নির্দিষ্ট তা অন্য কারো ওপর আরোপ করা শিরক।
সংসদীয় নির্বাচনের মূল মাকসাদ হলো আইনসভার সদস্য তথা আইনপ্রণেতা বাছাই করা। আর আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন তিনিই ইবাদতের একমাত্র মালিক, এবং তিনিই একমাত্র বিধানদাতা।
আল্লাহ বলেছেন:
“নাকি তাদের এমন কিছু শরীক (উপাস্য/কর্তৃত্ব) আছে, যারা তাদের জন্য দ্বীনের এমন বিধান স্থির করেছে—যার অনুমতি আল্লাহ দেননি?” [তরজমা, সূরা আশ-শূরা, ৪২:২১]
এবং তিনি বলেছেন:
“তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো, তারা কেবল নামমাত্র—সেসব নাম তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা নিজেরা রেখে নিয়েছ। আল্লাহ এদের পক্ষে কোনো প্রমাণ নাজিল করেননি। বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন, তোমরা যেন তিনি ছাড়া আর কারও ইবাদত না করো। এটাই সরল ও সঠিক দ্বীন; কিন্তু অধিকাংশ মানুষ জানে না।” [তরজমা সূরা ইউসুফ, ১২:৪০]
যে বোঝার তার জন্য এতোটুকু যথেষ্ট, যে বুঝবে না, সে আল্লাহর হুকুমের আগে হয়তো আর বুঝবে না৷

Send a message to learn more

সবাই মনে করে কেয়ামতের দিন খুব সহজ হবে। কিন্তু কুরআন এসে স্পষ্টভাবে জানিয়ে দেয়—এমন কোনো মানুষ নেই, যার জন্য কেয়ামতের দিন ...
08/02/2026

সবাই মনে করে কেয়ামতের দিন খুব সহজ হবে। কিন্তু কুরআন এসে স্পষ্টভাবে জানিয়ে দেয়—এমন কোনো মানুষ নেই, যার জন্য কেয়ামতের দিন সহজ হবে। প্রত্যেক মানুষকেই সতর্ক করা হচ্ছে। এই সতর্কবার্তা শুধু খারাপ মানুষের জন্য নয়, শুধু ভালো আর মন্দের বিভাজনের মধ্যেও সীমাবদ্ধ নয়। আবু বকর (রাঃ) নিজেও এই সতর্কতা অনুভব করতেন, এমনকি রাসূলুল্লাহ ﷺ নিজেও নিজেকে সতর্ক মনে করতেন।

যখন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে—আরবিতে এই শিঙ্গা যুদ্ধ বা বড় কোনো বিপদের ঘোষণার জন্য ব্যবহৃত হতো। আজ আপনি যেমন সাইরেন শুনে বুঝতে পারেন বিপদ আসছে, ঠিক তেমনই কেয়ামতের শিঙ্গা হবে চূড়ান্ত সতর্কবার্তা। আল্লাহ বলছেন—এই শিঙ্গা যখন বাজবে, দুনিয়ার সব মোহ, সম্পদ আর ব্যস্ততা, যা আপনাকে এই জীবনে আচ্ছন্ন করে রেখেছে—সবকিছুকে ভেদ করে যাবে। সেদিন আর কোনো মোড়ক, কোনো বিভ্রান্তি থাকবে না।

সেদিন হবে এক কঠিন দিন। আল্লাহ বলেননি—কার জন্য কঠিন, কারণ সেই দিন কঠিন হবে সবার জন্য। আপনি এখন কল্পনাও করতে পারবেন না সেই দিনের ভার কতটা ভয়ংকর। সেই দিন না আসা পর্যন্ত এর প্রকৃত বাস্তবতা পুরোপুরি বোঝা সম্ভব নয়।

এই দিন শুধু কাফিরদের জন্য কঠিন নয়—মুমিনদের জন্যও দিনটি কঠিন হবে। ভয় থাকবে, দোয়া থাকবে, কান্না থাকবে। ঈসা (আ.)-কে যখন জিজ্ঞেস করা হবে—“আপনি কি মানুষকে বলেছিলেন আমাকে ও আমার মাকে আল্লাহ ছাড়া উপাস্য বানাতে?”—এই প্রশ্ন কি সহজ হবে? রাসূলুল্লাহ ﷺ যখন এই আয়াত শুনেছিলেন—“প্রত্যেক জাতির বিরুদ্ধে সাক্ষী আনা হবে, আর আপনাকে আনা হবে আপনার উম্মতের সাক্ষী হিসেবে”—তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, “যথেষ্ট, আর নয়।” এটাই প্রমাণ করে—এই দিন সবার জন্যই কঠিন।

ইসলামের একটি মৌলিক সত্য হলো—কেয়ামতের দিন কঠিন হবে সবার জন্য। ইহুদিরা মনে করে তারা নির্বাচিত জাতি, তাই তাদের জন্য দিনটি সহজ হবে। খ্রিস্টানরা মনে করে ঈসা (আ.) তাদের পাপের দায় ইতিমধ্যে বহন করেছেন। মূর্তিপূজকেরা মনে করে তাদের দেবতারা তাদের রক্ষা করবে। কুরআন এসে বলে—না, কোনো মানুষের জন্যই সেই দিন সহজ নয়।

ইসলাম কখনো বলেনি—আপনি মুসলিম, তাই আপনি নিশ্চিত জান্নাতি। বরং ইসলাম বলে—আপনি মুসলিম হলেও আপনার বিচার হবে। আল্লাহ বলেন, “হে মুমিনগণ, নিজেদের এবং নিজেদের পরিবারকে আগুন থেকে বাঁচাও।” এখানে বলা হয়নি—হে কাফিররা; বরং বলা হয়েছে—হে মুমিনরা। কেউই দায়মুক্তি পায়নি। মুসলিম পরিচয় যেমন কোনো ঢাল নয়, তেমনি ইহুদি বা খ্রিস্টান পরিচয়ও কোনো ঢাল নয়।

সেদিন সব পর্দা ছিঁড়ে যাবে। সব আমল সামনে আসবে। প্রত্যেক মানুষ একাই দাঁড়াবে আল্লাহর সামনে। এই কারণেই সেদিন হবে ভয়ংকর।

এই দুনিয়ায় ধনীরা ভাবে—অর্থনৈতিক সংকট এলে অন্যরা ভুগবে, তারা টিকে যাবে; যুদ্ধ হলে অন্যরা মরবে, তারা পালিয়ে যাবে। তাদের সব সময় একটা “বাঁচার পথ” থাকে। কিন্তু আল্লাহ বলেন—এই মানসিকতা কেয়ামতের দিন কোনো কাজে আসবে না। বিশেষ করে যারা সত্যকে জেনেও তার বিরোধিতা করেছে, যারা ক্ষমতা আর সম্পদের জোরে অহংকার করেছে—তাদের জন্য সেই দিন মোটেও সহজ হবে না।

কুরআন যখন কাফিরদের কথা বলে, তখন তা পুরো সমাজের কথা বলে না। বরং সেই প্রভাবশালী, বুদ্ধিমান, পরিকল্পনাকারী শ্রেণির কথা বলে, যারা জেনেশুনে সত্যের শত্রুতে পরিণত হয়েছে। আবু জাহাল ও আবু লাহাব ছিল প্রকাশ্য শত্রু, কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল ওয়ালিদ ইবনে মুগীরা—বুদ্ধিমান, কৌশলী, দূরদর্শী। এই সূরায় আল্লাহ তাকে বিশ্লেষণ করেছেন, যাতে কেয়ামত পর্যন্ত আসা প্রতিটি “ওয়ালিদ”-কে আপনি চিনতে পারেন।

দাওয়াহ দিতে হলে শত্রুকে চিনতে হয়। আর সবচেয়ে বিপজ্জনক শত্রু হলো সে, যে নীরবে কাজ করে, পরিকল্পনা করে, দূর থেকে চাল দেয়। কুরআন সেই শত্রুর মানচিত্র আপনার সামনে তুলে ধরে। এটাই কুরআনের সতর্কবার্তা—এটাই বাস্তবতা।

নোমান আলী খান

ইলন মাস্ক বা জেফ বেজোস মার্ক জাকারবার্গ নন। তাদের থেকে ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন একজন সাহাবী। তাঁর নামআবদুর রহমা...
04/02/2026

ইলন মাস্ক বা জেফ বেজোস মার্ক জাকারবার্গ নন।
তাদের থেকে ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন একজন সাহাবী। তাঁর নাম
আবদুর রহমান ইবনে আউফ (রাদিয়াল্লাহু আনহু).
আজকের মুদ্রায় তাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় $৬০০ বিলিয়ন ডলারের বেশি!

কিন্তু ইবনে আউফ (রা.)-এর অনুমানিত সম্পদ আজকের মূল্যে ছিল প্রায় $৬০০ বিলিয়ন থেকে $১ ট্রিলিয়ন—তারও বেশি বলার মত গবেষণাও আছে।

অবিশ্বাস্য?
আরও অবিশ্বাস্য অংশ হচ্ছে,
হিজরতের দিন তাঁর পকেটে ছিল শূন্য. একটাও কয়েন ছিল না.
হ্যাঁ — ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি জীবন শুরু করেছিলেন “জি-রো” থেকে।

🔥 কিন্তু কিভাবে?
আজকে ইউটিউব খুললে ইলন, বেজোস, জাকারবার্গ, আম্বানিকে নিয়ে হাজার মোটিভেশনাল ভিডিও।
কিন্তু মুসলিমদের ইতিহাসে এমন ধনী ব্যক্তিদের নাম আমরা কতজন জানি?

আর তাদের আর্থিক বুদ্ধিমত্তা, ব্যবসার কৌশল, রিজিকের দর্শন—তার মধ্যে কতটা জানি?

আজকে তাই একটি ইন-ডেপ্ট গল্প বলবো।
একজন মানুষ —

যিনি ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের অর্থনৈতিক স্তম্ভ।
যার কাঁধে চলতো পুরো মদিনার বাজার।

যিনি এতই সমৃদ্ধ ছিলেন যে মুসলিম খিলাফতও জরুরী অবস্থায় তার কাছ থেকে ঋণ নিত।

📌 শুরুটা কেমন ছিল?
ইবনে আউফ (রা.) জন্মেছিলেন কুরাইশের বংশে, যেখানে ধন-সম্পদ ছিল স্বাভাবিক।
তাঁর পিতা ছিলেন আরবের অন্যতম ধনী ব্যবসায়ী।
চামড়া, পারফিউম, বাণিজ্য কাফিলা—সবকিছুই ছিল শক্তিশালী।
কিন্তু এক সফরে তাঁর পিতাকে হত্যা করা হয়.
ফলে খুব অল্প বয়সেই তিনি গোত্রপ্রধান হন এবং বৃহৎ ব্যবসার দায়িত্ব কাঁধে নেন।

📌 সত্যের আলো তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়
এক সফরে ইয়েমেনে এক খ্রিস্টান পণ্ডিত তাকে জিজ্ঞেস করেন—
“মক্কায় কি আল্লাহর কোন নবী আগমন করেছেন?”
তিনবার একই প্রশ্ন.
তৃতীয়বারে পণ্ডিত বলেন—

“আমার জ্ঞানে নবীর আগমনের সময় হয়ে গেছে। তুমি ফিরে যাও। তাঁর দীন গ্রহণ করো।”

ইবনে আউফ (রা.) বিস্মিত হলেন।
ফিরে এসে বন্ধুবর আবু বকর (রা.)-কে সব ঘটনা বললেন।
তিনি তাকে নিয়ে গেলেন রাসূলুল্লাহ (সা.)-এর কাছে।

রাসূল তাকে দেখেই বললেন—
“আবদুর রহমান, আমি তোমার মুখে নূর দেখছি। তুমি যে বার্তা এনেছো, আমাকে শোনাও।”

সে মুহূর্তে তিনি বুঝে গেলেন—
এটাই সত্য।
সেদিনই তিনি ইসলাম গ্রহণ করেন।

📌 অত্যাচার — দেশত্যাগ — সবকিছু হারানো
ইসলাম গ্রহণের পর শুরু হলো মুশরিকদের নির্যাতন।
ব্যবসা বন্ধ, সামাজিক চাপ, আর্থিক ক্ষতি—সবদিকেই সংকট।

রাসূলুল্লাহ (সা.) সাহাবাদের বললেন—
“হিজরত করো হাবশায়। সেখানে ন্যায়পরায়ণ নাজাশি তোমাদের রক্ষা করবেন।”

ইবনে আউফ (রা.) ব্যবসা-সম্পদ সব রেখে হাবশায় চলে গেলেন.
সেখানে আবার শূন্য থেকে শুরু.

আবার মক্কায় ফিরে এলেন.
তারপর আবার মদিনায় হিজরত করতে হলো.

মক্কার নেতারা অনুরোধ করল—
“আপনি চলে গেলে মক্কার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।”
অর্থাৎ, তার সম্পদের প্রভাব ছিল একটি শহরের সম্পূর্ণ অর্থনীতির উপর!
তবুও যখন তিনি অটল থাকলেন, তারা শর্ত দিল—

“যেতে হলে সবকিছু রেখে যেতে হবে।”
তিনি হাসিমুখে রাজি হলেন।

হিজরতের দিন মক্কায় রেখে গেলেন পুরো সাম্রাজ্য।
আর মদিনায় পৌঁছালেন খালি হাতে।

মদিনায় নতুন জীবন — শূন্য, কিন্তু ভাঙেননি
মদিনার সবচেয়ে ধনী আনসার সাদ বিন রাবি (রা.) তাকে ভাই হিসেবে গ্রহণ করেন।

এমন উদারতা দেখালেন—
“আমার সম্পদের অর্ধেক তুমি নিয়ে নাও।”
কিন্তু ইবনে আউফ (রা.) বললেন—

“আমাকে শুধু বাজারের রাস্তা দেখিয়ে দিন।”
ব্যবসার রক্ত তার শিরায় ছিল।

মদিনার ইহুদি অর্থনৈতিক সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ানো
সেসময় মদিনার পুরো ব্যবসা ইহুদিদের নিয়ন্ত্রণে:
তারা আগেই কাফিলার সামনে গিয়ে পণ্য সস্তায় কিনে নিত
মদিনায় এসে দামে ফাটিয়ে বিক্রি করত
মুসলমানরা সুদের কারণে তাদের বিরুদ্ধে কিছু বলতে পারত না
এই “মাফিয়া মার্কেট”-এ একজন নিঃস্ব মানুষ কীভাবে দাঁড়াবে?
ইবনে আউফ (রা.) দাঁড়ালেন।

প্রথম দিনে তারা বাজার স্টাডি করলেন।

তারপর একজন মুসলিম দোকানদারের কাছে গিয়ে বললেন—
“তোমার পণ্য আমি আজ বিক্রি করব। লাভ অর্ধেক-অর্ধেক।”
এটাই আজকের ভাষায় “Profit Sharing Business / Mudaraba”.
ঘি, বাটার, খেজুর বিক্রি করলেন.

শত ভাগ টাকা মালিককে ফিরিয়ে দিলেন.
নিজের লাভ থেকে কিছু খাবার নিয়ে ভাই সাদ বিন রাবি (রা.)-এর বাড়ি গেলেন.

সাদ ( রা” ) বললেন—
“সকালেও যার পকেটে কিছু ছিল না, সে সন্ধ্যায় মুনাফা নিয়ে ফেরে?”

উদ্ভাবন — ব্র্যান্ড তৈরি — বাজার দখল
তিনি বাটার + খেজুর মিশিয়ে আরবের বিখ্যাত “হাস” নামক মিষ্টি তৈরি করে বিক্রি শুরু করলেন.
প্রফিট ডাবল হয়ে গেল।

ঘোড়া ব্যবসা শুরু করলেন.
তারপরে স্যাডল এবং অ্যাকসেসরিজ—উপ-পণ্য ব্যবসা।

হ্যান্ড-মেড চামড়ার দ্রব্য, পোশাক, পারফিউম—সব আবার চালু করলেন।
অল্প কয়েক বছরেই তার নিজস্ব ব্যবসায়িক কনভয় ইয়েমেন–শাম রুটে চলতে লাগলো।

📌 এখন তিনি দাঁড়ালেন ইহুদি ব্যবসায়িক সাম্রাজ্যের সামনে
দুই অর্থনৈতিক স্ট্রাটেজি ছিল সম্পূর্ণ বিপরীত:
ইহুদিরা:
সস্তায় কিনে মহামূল্য বিক্রি
মিথ্যা বলা
ত্রুটিপূর্ণ পণ্য গোপন করা
বাজারে সিন্ডিকেট বানানো

ইবনে আউফ (রা.):
সবাইকে একই দামে
প্রথমেই বলে দিতেন কোন পণ্যে কী ত্রুটি আছে
প্রতিটি সমস্যা সেই মুহূর্তে সমাধান
কোনো ঋণ নিতেন না
নিজের অর্থে ব্যবসা (Bootstrap)
পুরোপুরি ন্যায় ও স্বচ্ছতা
ফল:
বিশ্বাস তৈরি হলো.

আর বিশ্বাসই হলো সবচেয়ে বড় ক্যাপিটাল।
তিনি ইহুদিদের ব্যবসা পেছনে ফেলে পুরো মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন।

যুদ্ধক্ষেত্রে তাঁর অবস্থান—আর্থিক শক্তির থেকেও শ্রেষ্ঠ
তিনি যুদ্ধ উহুদে ২১টি তলোয়ারের আঘাত পেয়েছিলেন।
জীবনভর সঠিকভাবে হাঁটতে পারেননি।

তবুও ব্যবসার লাভের বড় অংশ তিনি দান করতেন মুসলিম সেনাবাহিনীর জন্য।

তাবুকের যুদ্ধে তিনি এত দান করেছিলেন যে, তার চেয়ে বেশি দান করেছিলেন শুধু উসমান (রা.)।

রাসূলুল্লাহ (সা.) তাকে জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন।
আর তিনি এমন একজন মানব যার পেছনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ (সা.) নিজে নামাজ আদায় করেছেন।

জীবনের শেষ অংশ
উম্মাহাতুল মুমিনীনদের ভরণপোষণ তিনি নিজের দায়িত্ব মনে করতেন
মদিনার অর্থনীতি ব্যাপকভাবে তার ওপর নির্ভর করত
তিনি কখনো ধন-সম্পদকে নিজের মান-সম্মানের উচ্চাসনে তুলেননি
নিজের বোনের বিয়ে করিয়েছেন এক সাবেক দাস — বিলাল (রা.)-এর সঙ্গে
ধর্মের সামনে অহংকার তাঁর কাছে শূন্য ছিল।

তাহলে তিনি কীভাবে এত ধনী হলেন?
তিনি কি ১৮ ঘণ্টা কাজ করতেন?
না।

তিনি ফোকাস করেছিলেন “Barakah Culture”-এ।
যা আজকের Hustle Culture বোঝে না।

তার ৩টি Divine Law যা আজকের মুসলিমদের শেখা উচিত

১. Rizq এর মনোবিজ্ঞান — “Rizq is Written”
যার রিজিক আল্লাহ লিখে দিয়েছেন ৫০,০০০ বছর আগে,
সে রিজিক আপনাকে এমনভাবেই খুঁজে বের করবে,
যেভাবে মৃত্যু খুঁজে বের করে।
এই বিশ্বাস আপনাকে—
Scarcity থেকে Abundance এ নিয়ে যায়
স্ট্রেসমুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে
রিস্ক নিতে সাহস দেয়

Fear kills more dreams than failure ever will.

২. Mindset is Destiny — “আল্লাহ বান্দার ধারণা অনুযায়ী দেন”
যদি মনে করেন “আমার হবে না”
তাহলে আসলেই হবে না।
যদি বিশ্বাস করেন “আল্লাহ অসীম দাতা”
তাহলে পাবেন অকল্পনীয় উৎস থেকে।

৩. Detachment — আসক্তিহীনতার শক্তি
আপনি যত দুনিয়ার পেছনে ছুটবেন, দুনিয়া তত দূরে যাবে।
আপনি যখন দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেবেন,
তখন দুনিয়া আপনার দিকে আসবে।
He detached from dunya → dunya chased him.

📌 সংক্ষেপে:
টাকার পেছনে মরিয়া হয়ে ছুটবেন না
নীয়ত ঠিক করুন
পরিশ্রম করুন
ওপরওয়ালার উপর ভরসা রাখুন
Barakah চাইুন
গাছ কখনো বৃষ্টির জন্য দুশ্চিন্তা করে না.
সে জানে পানি আসবেই.
আপনিও আপনার রিজিক থেকে বঞ্চিত হবেন না।

03/02/2026

সবাই ছেড়ে গেলেও আল্লাহ কখনো ছেড়ে যান না।

নিঃসঙ্গ মুহূর্তে তিনিই সবচেয়ে কাছের।


06/12/2025

24/11/2025

গফুর মিয়া এই শহরের একজন দুধ বিক্রেতা। তিনি চিকন বুদ্ধির বাঙালি, তাই ১০ লিটার দুধে ৫ লিটার পানি মিশিয়ে ১৫ লিটার করলেন। সামান্য বুদ্ধিতে পাক্কা পাঁ-চ লিটার লাভ!! খুশিতে চোখ চকচক করে ওঠে তার।

দুধ বিক্রির টাকা পকেটে নিয়ে তিনি চাল কিনতে যান সাবু মুদির দোকানে। সাবু মুদি তাকে 'অতি উত্তম চাউল', 'এরকম চাউল কোথাও পাইবেন না' ইত্যাদি বলে শেষে পাথর মেশানো চাল বিক্রি করে। ওজনেও আধা কেজি কম দেয়।'কত লাভ করে ফেললাম' ভেবে বেজায় খুশি সাবু মুদি লাভের টাকা নিয়ে বাজারে যায় মাছ কিনতে।

মাছ বিক্রেতা সুরুজ মিয়া তাকে ফরমালিন মেশানো পচা মাছ ধরিয়ে দেয় কেনা দামের দ্বিগুন মূল্যে। তার লাভ করতে হবে না?

কিছুক্ষণ পরে সুরুজ মিয়ার কাছে খবর আসে, তার ছেলেটা এক্সিডেন্ট করেছে। দ্রুত সে তার ছেলেকে হাসপাতালে নেয়। হাসপাতালের একজন ধান্দাবাজ দালাল 'ভালো চিকিৎসা' র ব্যবস্থা করে দেবার কথা বলে ভংচং বুঝিয়ে সুরুজ মিয়ার কাছ থেকে ভালো পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

সেই ধান্দাবাজ বাড়ি ফেরার পথে পড়ে ছিনতাইকারীর হাতে। ছিনতাইকারী তার পেটে ছুরি মেরে সব টাকাপয়সা ছিনিয়ে নেয়।পালিয়ে যাবার সময় ছিনতাইকারী ধরা পড়ে পুলিশের হাতে। পেদানি দিয়ে সব টাকা নিয়ে নেয় পুলিশ।

রাষ্ট্রীয় কোষাগারে জমা বা ভিক্টিমের কাছে ফেরত দেয়া কোনটাই করেন না পুলিশ অফিসার।

সেই পুলিশের ছেলে আবার হয়ে পড়ে ইয়াবা আসক্ত.. মাদকের পেছনে টাকা ঢেলে প্রতিনিয়ত সে খালি করে দেয় বাবার পকেট...

আর মাদক বিক্রেতা সেই টাকায় হয়তো কিনতে থাকে গফুর মিয়ার সেই পানি মেশানো দুধ।
***যারাই অবৈধ পথে উপার্জন করে, তারাই মনে করে যে সে 'বিরাট লাভ' করে ফেলেছে। কিন্তু আসলে তা নয়।
সে একজনকে ঠকাচ্ছে, আবার তাকে ঠকাচ্ছে অন্যকেউ।
যেহেতু সমাজের প্রত্যেকেই একে অন্যের ওপর নির্ভরশীল, আল্টিমেটলি সবাই চক্রাকারে ক্ষতিগ্রস্ত হয়।
বাইরে থেকে হয়তো মনে হয় অসৎ লোকগুলোই সফল, তারাই সুখে আছে। আসলে তা নয়। তারা নিজেরা হয়তো মনে করে এইভাবে তারা খুব ভালো থাকবে, আসলে তাও হয় না। অসৎ পথে উপার্জন করে শেষ পর্যন্ত কেউ পার পায় না। পরকাল তো পরের কথা, দুনিয়াতেই তারা পেয়ে যায় ফিরতি হিসাব।
প্রকৃতির নিয়ম হলো, এখানে কাউকেই ছেড়ে দেয়া হয় না। আজ কিংবা কাল...

ঢাকায় প্রতি মিনিটে এত তালাক হচ্ছে। অমুক জেলায় প্রতি মাসে এত হাজার তালাক হয়৷ এমন ভয়ংকর পরিসংখ্যান গুলো আমাদের ভাবিয়ে তুলছ...
06/11/2025

ঢাকায় প্রতি মিনিটে এত তালাক হচ্ছে। অমুক জেলায় প্রতি মাসে এত হাজার তালাক হয়৷ এমন ভয়ংকর পরিসংখ্যান গুলো আমাদের ভাবিয়ে তুলছে৷ কিন্তু কেউ রোগ ধরতে পারছে না। কারণ এসব রোগ ধরতে হলে খিযির (আ) এর মত ভাবতে হবে৷ দা'জ্জা'লের সিংহভাগ অনুসারী হবে নারী। তার অন্যতম ফি'তনা হবে সে মুসলিম পরিবার প্রথা কে ভেঙে দিবে৷ প্রশ্ন হলো পরিবার প্রথা ভেঙে দিতে সে এত তৎপর ক্যান? প্রশ্ন কি জেগেছে কখনো আমাদের?নারীর সম-অধিকারের নামে পাশ্চাত্য দেশে নারীর সিফাত বিপর্যয় ঘটানো হয়৷ তাকে মনস্তাত্ত্বিক ও অধিকারে পুরুষের সমতুল্য করে তুলা হয়৷ তখন সে অধিকার থেকে হয়ে উঠে প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী থেকে হয়ে উঠে বিদ্রোহী। পশ্চিমা সমাজে একটা সময় রক্ষণশীল পরিবার ছিলো। সেই দেশে আজ সন্ধ্যা হলে সমুদ্র তীরে হাজার হাজার নারী ভীড় জমায় পুরুষ কাস্টমারের জন্য৷ ক্ষুদ্র ক্ষুদ্র অধিকার থেকে সিফাত বিপর্যয় ঘটিয়েছে সূক্ষ্মভাবে। শিক্ষা,ক্যারিয়ার, কালচার, আইন সর্বক্ষেত্রে তার মনস্তাত্ত্বিক সিফাত পাল্টানো হয়। দৈহিক ভাবে সে নারী হলেও মনস্তাত্ত্বিক ভাবে সে হয়ে উঠেছে পুরুষ। আর পুরুষে-পুরুষে কখনো সংসার হয় না৷ আর পুরুষের অধীনস্থ থেকে বেরিয়ে আজ নারীর ঠাই মিলেছে লাস ভেগাসে। নারীর ঠাই মিলেছে স্পা হাউজে৷ তার জীবন জীবিকা এখন পতি-তাবৃত্তির উপর৷ শুরুটা নেক সুরতেই হয়েছিলো। দেখতে শুনতে কত চমৎকার নারীর অধিকার৷ সেটার সর্বনাশা পরিণতি আজ দেখে দেখে আফসোস ছাড়া কিছু করার নেই৷আল্লাহর সৃষ্টি সিফাত নারী পুরুষ আলাদা। সেটা দৈহিক গঠনে,আচার-আচরণে,আবেগ-অনুভূতি তে,দায়-দায়িত্বে হতে সব কিছুতে ভিন্ন৷ একজন শাসক আরেকজন অনুগত প্রজা। জন্ম থেকেই নারীর সিফাত গৃহমুখী ও পুরুষের উপর নির্ভরশীল। নারীর অসহায়ত্ব, আবেগ,অনুভূতি, কোমলত্ব ই তাকে নারী করে তুলেছে। খুব সূক্ষ্মভাবে নারীর সিফাত ধ্বংস করা হয়েছে৷ একটা নারী শিশুকে ছোটো থেকেই পুরুষের সিফাতে গড়ে তুলেছে আধুনিক শিক্ষা ও আধুনিক ব্যবস্থাপনা। পড়াশোনা হতে বাহির হওয়া৷ চাকরি হতে কালচার। সম অধিকার নামে পুরুষালি মনস্তাত্ত্বিক সিফাত গ্রহণ৷ সব কিছু মিলিয়ে তাদের কে বিনষ্ট করা হয়েছে৷ নারী যখন সিফাতে পুরুষ হয়ে উঠবে। তখন জমিনে বিপর্যয় ঘটবে৷ আর শেষ জামানায় নারীরা পুরুষের বেশ তথা স্বভাব ধারণ করার কথাও আছে হাদীসে৷ সমাজে আগের থেকেও শিক্ষিত ও বুঝবান বেড়েছে। বেড়েছে ধর্মীয় সচেতনতা। তারপরও চতুর্দিকে ডিভোর্সের মহামারী। নারী-পুরুষ দুজনেই বুঝবান তারপরও ডিভোর্স। দুইজন ই শিক্ষিত তারপরও ডিভোর্স। দুইজন ই শান্ত-শিষ্ঠ তারপরও ডিভোর্স। দুইজন আলেম-আলেমা তারপরও ডিভোর্স। কারণ সিফাত বিপর্যয় এমন ভাবে ঘটেছে যে। মনস্তাত্ত্বিক ভাবে পুরুষ হয়ে উঠা নারীদের দ্বারা সম্ভব নয় সংসারে টিকে থাকা। কারণ পুরুষে পুরুষে কখনো সংসার হয় না৷ [সব ডিভোর্স যে সিফাতের কারণে এমন নয়৷ কিছু সিফাত পুরুষের কারণেও হয়৷ তবে সিংহভাগ ডিভোর্স হচ্ছে সিফাত বিপর্যয়ের কারণে ]

সে* ক্স ও সফলতা একসাথে চলে না।তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।‼️কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফ...
05/11/2025

সে* ক্স ও সফলতা একসাথে চলে না।
তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।‼️
কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে। আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বং*স করে ফেলে।
আপনি জানেন কি?❓
অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সে* ক্স।‼️
যে পুরুষ ভো'গে'র পেছনে ছুটে, সে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর যে পুরুষ নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সবার চেয়ে এগিয়ে থাকে। কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা। আর যৌ*ন আস*ক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বং'''স করে দেয়।
তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন,
তাহলে ভবিষ্যতও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।❗
➤ কঠিন সত্যঃ🛐
1️⃣ ক্ষমতাবান পুরুষ যৌ-ন-বিভ্রান্তি এড়িয়ে চলে, দুর্বল পুরুষ না বলতে পারে না।
ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল: তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত।
আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন—তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি।
এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন—তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না।
মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌ*নতা থেকে বিরত থাকতেন—কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি।
✅কিন্তু আজকের অনেক পুরুষ কী করছে?
প্রতিদিন ঘন্টার পর ঘন্টা প*র্ন ও মাস্টারবেশনে নষ্ট করছে।
মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে।
একটা মেয়ের জন্য কাঁদছে, ভবিষ্যত গড়ার চেয়ে।
অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না।
2️⃣ যৌ*নতা আপনার শক্তি, মনোযোগ, ও উদ্যম কেড়ে নেয়।
প্রতিবার আপনি "রিলিজ" করলে, আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না— আপনি হারান:
টে*স্টোস্টেরন (যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়)
উদ্যম (জয় পাওয়ার ক্ষুধা)
মানসিক স্থিরতা (মনোযোগ ধরে রাখার ক্ষমতা)
তাইতো অনেক পুরুষ যৌ-ন-তা-র পর ক্লান্ত ও অলস অনুভব করে।
ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন— তাহলে আপনি কীভাবে শক্তিশালী হবেন?
3️⃣ মেয়েদের পেছনে প্রতিটি মিনিট মানে নিজের ভবিষ্যৎ থেকে দূরে যাওয়া। প্রতিদিন আপনি কত সময়:
মেয়েদের ছবি স্ক্রল করে কাটান?
ফ্লার্ট ও চ্যাটিংয়ে ব্যয় করেন?
প*র্ন দেখে বা মা-স্টা-র-বেট করে নিজের শক্তি নষ্ট করেন?
ভাবুন, এই সময়গুলো যদি আপনি ব্যয় করতেন:
উচ্চ আয়ের দক্ষতা শেখায়, নিজের ব্যবসা বা ক্যারিয়ারে, শরীর গঠনে— তাহলে আপনাকে কারো পেছনে ছুটতে হতো না, তারা নিজেরাই আপনার দিকে ছুটে আসত।
4️⃣ ইতিহাস বলে, যৌ*ন দুর্বলতাই অনেক মহান পুরুষকে ধ্বং""স করেছে।
ভেবে দেখুন, ইতিহাসের অনেক শক্তিশালী পুরুষ কীভাবে ধ্বং"স হয়েছে? না যুদ্ধ, না দারিদ্র্য— বরং যৌ*ন দুর্বলতায়।
শিমশোন (Samson) তার শক্তি হারিয়েছিল ডেলিলার কারণে।
সলোমন ছিলেন জ্ঞানী, কিন্তু নারীদের কারণে ধ্বং"স হয়েছিলেন।
টাইগার উডস হারিয়েছেন কোটি কোটি টাকার স্পনসরশিপ যৌ*ন স্ক্যান্ডালের জন্য।
বিল ক্লিনটনের ক্যারিয়ার পড়ে গিয়েছিল বিপদের মুখে।
অর্থাৎ একজন অসংযত পুরুষ মানে একটি নিশ্চিত বিপর্যয়ের অপেক্ষা।
5️⃣ নারীরা কখনোই এমন পুরুষকে সম্মান করে না যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না।
আপনি কি ভাবেন, কোনো নারী তার পেছনে ছুটে বেড়ানো একজন পুরুষকে সম্মান করে? না। নারীরা সম্মান করে সেই পুরুষকে যার আছে: লক্ষ্য, আত্মসংযম, বড় কোনো মিশন জীবনে।
যখন আপনি আপনার উদ্দেশ্যে মনোযোগ দিবেন, নারীরাই আপনাকে খুঁজবে।
6️⃣ প*র্ন, মা*স্টারবেশন ও আকস্মিক যৌ*নতা পুরুষদের দুর্বল করে দিচ্ছে। আধুনিক পুরুষ: দুর্বল, অলস, অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত— এবং এর মূল কারণ হলো সস্তা আনন্দে আসক্তি।
প*র্ন ধ্বং"স করে আপনার ম-স্তি-ষ্ক।
মা*স্টারবেশন খেয়ে ফেলে আপনার উদ্যম।
ক্যাজুয়াল সে*ক্স ন*ষ্ট করে আপনার নিয়মানুবর্তিতা।
ফলাফল?⁉️
পুরুষেরা আজ: অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত ও দিকহীন।
7️⃣ যে পুরুষ নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে ভবিষ্যৎও নিয়ন্ত্রণ করতে পারবে না।
আপনি হয়ত বলছেন আপনি ধনী, ক্ষমতাবান ও সফল হতে চান। কিন্তু আপনি কি পারেন:
এক সপ্তাহও সে*ক্স বা প*র্ন ছাড়া থাকতে?
কাজের মাঝে নারীর চিন্তা বাদ দিতে?
প্রতিটি নারী দেখে তার পেছনে না ছুটতে?
যদি নিজের শরীরকেই আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন,
তাহলে এই পৃথিবী আপনি কীভাবে জয় করবেন?
8️⃣ সফল পুরুষ সে* ক্সকে নিয়ন্ত্রণ করে, ব্যর্থ পুরুষ
সে* ক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সে* ক্স একটি মাধ্যম। দুর্বলরা এটা ব্যবহার করে শুধুই আনন্দের জন্য। শক্তিশালীরা ব্যবহার করে এটা নিয়ন্ত্রণের জন্য।
সফল পুরুষ জানে কবে, কীভাবে এই চাহিদা নিয়ন্ত্রণ করতে হয়। ব্য*র্থ পুরুষ নিজের কামনার গোলাম হয়ে থাকে।
অথচ এই পৃথিবী শাসন করে সেসব পুরুষ, যারা ভোগ নয় বরং নিয়ন্ত্রণকে বেছে নেয়।
9️⃣ নারী আসবে যাবে, কিন্তু সফলতা চিরস্থায়ী।
আজকে আপনি হয়ত ১০০ জন নারীর সাথে আছেন, কালকে তারা একসাথে চলে যেতে পারে। কিন্তু যদি আপনার থাকে: অর্থ, ক্ষমতা, অবস্থান— তাহলে শত শত নারী নিজে থেকেই আসবে।
তাই সফল পুরুষদের নারীর অভাব হয় না, আর দুর্বল পুরুষদের জীবন কাটে পিছনে ছুটে।‼️
🔟 প্রথমে নিয়মানুবর্তিতা, পরে আনন্দ।
সে*ক্স নিজে খারাপ কিছু নয়। কিন্তু যদি আপনি আনন্দকে উদ্দেশ্যের আগে রাখেন, তাহলে আপনি সবসময় সংগ্রামে থাকবেন। যদি আপনি আত্মসংযম রপ্ত করেন, তাহলে আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন।
☞ শেষ কথা:
যদি আপনি ধনী, শক্তিশালী ও সফল হতে চান⁉️ তাহলে প্রথম শিখুন নিজের ভো-গের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে।
কারণ শেষ পর্যন্ত…
যে পুরুষ নিজের কামনাকে জয় করে, সে-ই নিজের ভবিষ্যৎ জয় করে। আর যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে একদিন সবকিছু হারায়।

_সংগৃহীত

03/11/2025



Address

Bhairab Bazar
2350

Website

Alerts

Be the first to know and let us send you an email when RxstartVerse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share