সুন্নী মিডিয়া বরুড়া

সুন্নী মিডিয়া বরুড়া sunni society

26/01/2026

রাষ্ট্রের ১টাকা আমার জন্য হারাম!
মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।
কয়জন এমপি এমন কথা বলতে পারবে?
ইনশাআল্লাহ!মোমবাতি বিজয় হবে।

✨ তাবীজ ও তামিমা: শরীয়তের আলোকে গবেষণামূলক বিশ্লেষণভূমিকামুসলিম সমাজে একটি সাধারণ বিভ্রান্তি হলো— “তাবীজ পড়া কি শিরক?”।...
21/10/2025

✨ তাবীজ ও তামিমা: শরীয়তের আলোকে গবেষণামূলক বিশ্লেষণ

ভূমিকা

মুসলিম সমাজে একটি সাধারণ বিভ্রান্তি হলো— “তাবীজ পড়া কি শিরক?”।
এ বিভ্রান্তির প্রধান কারণ হলো, কিছু মানুষ হাদীসে বর্ণিত ‘তামিমা’ (تميمة) শব্দকে বিকৃত করে বাংলায় ‘তাবীজ’ অনুবাদ করেছেন। অথচ তাবীজ (تعويذ) এবং তামিমা (تميمة) — এ দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস।

তামিমা হলো— জাহেলিয়াতের যুগে প্রচলিত হাড়, দানা, চামড়া, পাথর, সুতা ইত্যাদি কুসংস্কারপূর্ণ বস্তু, যা আল্লাহ ছাড়া অন্য শক্তিতে বিশ্বাসের প্রতীক।

তাবীজ হলো— কুরআনের আয়াত, আল্লাহর নাম, বা শরীয়তসম্মত দোয়া লিখে ঝুলানো, যা আল্লাহর কালামের বরকতের জন্য করা হয়।

১.✨ তাবীজ ও তামিমার মধ্যে প্রধান পার্থক্য হলো:

তাবীজ (تعويذ):

এটি কুরআনের আয়াত, আল্লাহর নাম বা শরীয়তসম্মত দোয়া লিখে করা হয়।

উদ্দেশ্য: আল্লাহর বরকত ও সাহায্য প্রার্থনা।

তামিমা (تميمة):

এটি হাড়, চামড়া, দানা, সুতা বা অন্য কোনো কুসংস্কারময় বস্তু যা আল্লাহ ছাড়া অন্য শক্তিতে বিশ্বাসের প্রতীক।

উদ্দেশ্য: বস্তুকে শক্তিধর মনে করা।

সর্বসম্মতভাবে হারাম ও শিরক।

২.✨ হাদীসে তামিমার নিষেধাজ্ঞা

হাদীস ১

রাসূল ﷺ বলেন:
"إِنَّ الرُّقَى وَالتَّمَائِمَ وَالتِّوَلَةَ شِرْكٌ"
“শিরকীয় ঝাড়ফুঁক, তামিমা এবং তিওয়ালা শিরক।”
— আবু দাউদ: 3883; ইবন মাজাহ: 3530

হাদীস ২

রাসূল ﷺ বলেন:
"مَنْ عَلَّقَ تَمِيمَةً فَلَا أَتَمَّ اللَّهُ لَهُ"
“যে তামিমা ঝুলালো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেন না।”
— মুসনাদ আহমাদ: 17440

হাদীস ৩

"مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ"
“যে তামিমা ঝুলালো, সে শিরক করলো।”
— মুসনাদ আহমাদ: 16969; হাকিম: 4/417

📌 দ্রষ্টব্য: এখানে تميمة (তামিমা) দ্বারা বোঝানো হয়েছে জাহেলিয়াতের কুসংস্কারময় বস্তু, তাবীজ নয়।

৩. ✨সাহাবাদের আমল: কুরআনযুক্ত তাবীজ

আবদুল্লাহ ইবন আমর (রাঃ)

“তিনি তার প্রাপ্তবয়স্ক সন্তানদের কুরআন শিক্ষা দিতেন, আর ছোটদের জন্য কুরআনের কিছু আয়াত লিখে গলায় ঝুলিয়ে দিতেন।”
— মুসান্নাফ আবদুর রাজ্জাক: 7924; হাকিম: 4/417

এটি প্রমাণ করে যে কুরআনযুক্ত তাবীজ সাহাবাদের আমল।

৪.✨ ইমামদের বক্তব্য : তাবীজ সম্পর্কে

১. ইমাম আবদুল্লাহ ইবন আমর (রাঃ)

"كان يعلّق على أعناق أولاده آيات من القرآن" — موسنّف عبد الرزاق: 7924
“তিনি তার সন্তানদের গলায় কুরআনের আয়াত ঝুলাতেন।”

২. ইমাম আহমদ ইবন হাম্বল (রহ.)

"لا بأس في التعويذ بالقرآن" — مسائل الإمام أحمد: 444

“কুরআনযুক্ত তাবীজে কোনো সমস্যা নেই।”

৩. ইমাম বুখারী (রহ.)

"باب تعويذ المريض" — أداب المفرّد

“রোগীর জন্য কুরআন লিখিত তাবীজ জায়েজ।”

৪. ইমাম নববী (রহ.)

"التعويذ بالقرآن أو باسم الله جائز" — شرح مسلم

“কুরআন বা আল্লাহর নামযুক্ত তাবীজ জায়েজ।”

৫. ইমাম মালিক (রহ.)

"إن كتب القرآن على التعويذ جائز" — فتح القادير 10/260

“কুরআন লেখা থাকলে তাবীজ জায়েজ।”

৬. ইমাম ইবন তাইমিয়াহ (রহ.)

"التعويذ بالقرآن جائز، وما سوى ذلك حرام" — مجموع الفتاوى 19/64

“কুরআনযুক্ত তাবীজ জায়েজ, অন্য কিছু হারাম।”

৭. ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)

"الرقي والتعويذ بالقرآن صحيح" — الجواب الكافي ص. 120

“কুরআন দ্বারা ঝাড়ফুঁক ও তাবীজ বৈধ।”

৮. ইমাম শাওকানী (রহ.)

"التعويذ بما فيه من القرآن جائز" — نيل الأوطار 9/85

“যে তাবীজে কুরআনের আয়াত আছে, তা জায়েজ।”

৯. ইমাম সুয়ূতি (রহ.)

"التعويذ بالقرآن جائز" — الدرر المنثور 1/227

“কুরআনযুক্ত তাবীজকে জায়েজ।”

১০. ইমাম ইবন আবেদীন (হানাফি)

"التعويذ بالقرآن جائز إذا لم يكن فيه إساءة" — ردّ المحتار 6/364

“কুরআনের তাবীজ জায়েজ, অসম্মান না হয়।”

১১. ফতাওয়ায়ে হিন্দিয়া (হানাফি)

"إذا فيه القرآن جائز، وإن فيه كفر حرام" — فتاوى هندية 5/355

“কুরআন থাকলে জায়েজ, কুফরী থাকলে হারাম।”

১২. ইমাম কুরতুবী (রহ.)

"التعويذ بالقرآن جائز" — الجامع لأحكام القرآن 10/316

“কুরআনযুক্ত তাবীজ ব্যবহার করা বৈধ।”

১৩. ইমাম বাইহাকী (রহ.)

"إن كان فيه اسم الله فالتعويذ جائز" — شعب الإيمان 5/439

“আল্লাহর নাম থাকলে তাবীজ বৈধ।”

১৪. ইমাম বায়যাবী (রহ.)

"التعويذ بالقرآن جائز" — تفسير البيضاوي 4/180

“কুরআন দ্বারা লিখিত তাবীজ বৈধ।”

১৫. ইমাম শিবলী (হানাফি)

"التعويذ بالقرآن جائز" — عقائد الشيبلي ص. 214

“কুরআনযুক্ত তাবীজ বৈধ।”

৫. ✨উপসংহার

১. তামিমা: জাহেলিয়াতের কুসংস্কার— সর্বসম্মতভাবে হারাম ও শিরক।
২. তাবীজ: কুরআন/আল্লাহর নামযুক্ত হলে — সাহাবাদের আমল দ্বারা প্রমাণিত

📌 যারা “তামিমা-কে তাবীজ” অনুবাদ করে, তারা সুন্নাহ বিকৃত করছে এবং সাধারণ মুসলিমদের বিভ্রান্ত করছে।

✨ আল্লাহ তায়ালা আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখুন এবং তাঁর কালামের বরকত দ্বারা উপকৃত হবার তাওফীক দিন।
আমীন।

সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী (রঃ)'র মাজার শরীফ।মাইজ ভান্ডার, ফটিক ছড়ি, চট্টগ্রাম।
18/10/2025

সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী (রঃ)'র মাজার শরীফ।
মাইজ ভান্ডার, ফটিক ছড়ি, চট্টগ্রাম।

12/10/2025
12/04/2025

আল্লাহু আকবার, যেন সরাসরি কলিজায় লাগছে!
যদি পৃথিবীর প্রতিটি মুসলিম দেশে এমন হুংকার হতো!

04/04/2025

ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে লাভ নেই। ফালতু সময় নষ্ট, টাকা নষ্ট। বাবরি রায় আমারা দেখেছি। জ্ঞানবাপি ও দেখবো। শার্জিল ইমাম, সাফুরা জার্গার, উমর খালিদ দেখছি। মুসলমানদের ইস্যুতে RSS যা নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট তাই রায় দেবে। তার বাইরে এক লাইনও না। ভারতের আইন সবার জন্য সমান শুধু মুসলমান ছাড়া।
ছমাসের ভাত কাপড় জোগাড় করে রাস্তায় শুয়ে থাকতে হবে। জাতির ক্রান্তিলগ্নে যেসব মুসলমান আরাম আয়েসের জীবন ছেড়ে রাস্তায় বেরোবেনা তাদের জানাজা পড়া হারাম ফতোয়া দিতে হবে। আইন বাতিল করার জন্য এর বাইরে কোনো রাস্তা থাকলে সাজেশন দিতে পারেন।

04/01/2025

রাসূলে পাকের শানে রাখাল ছিলো বলে আখ্যা দেওয়া হারাম, কুফরী❗এই গুস্তাখের উপর লা'নত

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقُولُواْ رَٰعِنَا وَقُولُواْ ٱنظُرْنَا وَٱسْمَعُواْ ۗ وَلِلْكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ (سورة البقرة اية 104)

হে মুমিন গণ, তোমরা ‘রায়িনা’ বলো না-‘উনযুরনা’ বল এবং শুনতে থাক। আর কাফেরদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি। [সূরা বাকারাহ্: 104]
উল্লেখ্য:: রায়িনা মানে রাখাল

14/10/2024

কি সুন্দর কথা,

06/10/2024

সীরাত মাহফিলে চেয়ারে বসে নামাজ পিও শায়েখরা বলে একটা করে আরেকটা এটা তেমন ব্যাপার না
পিও শায়েখরা যেটা বলে সেটাই সঠিক বাংলাদেশ।

05/10/2024

আবু জাহেলের বংশধর! আন্তর্জাতিক শায়েখ, একাধিক ভাষার পন্ডিত বিশিষ্ট শায়েখ বিন শায়েখ কি বলতেছে এসোব?

28/09/2024

🎤ইয়া নবী সালামু আলাইকা❤️

20/09/2024

যাদের কাছে মসজিদ নিরাপদ না তাদের কাছে ইসলাম নিরাপদ কিভাবে?
জুমার পূর্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দৃশ্য।

Address

Barura Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুন্নী মিডিয়া বরুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share