02/08/2026
এক সময় যে মানুষটা তার চঞ্চলতায় সবাইকে মাতিয়ে রাখতো, আজ সেই মানুষটাই চুপ হয়ে গেল। কখনো কখনো জীবনের কঠিন বাস্তবতা মানুষকে বদলে দেয় নিঃশব্দ এক রূপে। এটাই জীবন! আর এই জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা মানুষকে নতুন কিছু শিখতে ও বুঝতে সাহায্য করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হয়তো এটাই— শেষ পর্যন্ত রবই আমাদের একমাত্র আশ্রয়স্থল!
— মাহমুদুল হাছান