Mufafa TV

Call Directions Website Contact the place of worship

Mufafa TV সদা সত্য নিউজ ও ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজে লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।

চোখ রাখুন আপডেট পোস্ট পেতে।

ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/

15/10/2026

আপনার পছন্দের একজন রাজনৈতিক নেতার নাম বলুন?

15/10/2026

আপনার দৃষ্টিতে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে?

আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই।— নাহিদ ইসলাম
15/10/2026

আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই।

— নাহিদ ইসলাম

15/10/2026
15/10/2026

“আমি বিএনপি করি আমার বউ জামায়াতে চলে গেছে”

-বিএনপি এমপি রেজা আহাম্মেদ

অবশেষে সত্য বের হয়ে এসেছে। কুমিল্লায় জামায়াতের অফিস ও গাড়ি ভাঙচুর জামায়াতের কেউ করেনি। করেছে গোলাম সামদানি। গোলাম সামদান...
15/10/2026

অবশেষে সত্য বের হয়ে এসেছে। কুমিল্লায় জামায়াতের অফিস ও গাড়ি ভাঙচুর জামায়াতের কেউ করেনি। করেছে গোলাম সামদানি। গোলাম সামদানি এবি পার্টির কুমিল্লার আহবায়ক। সিসি টিভি ফুটেজ থেকে এই সত্য ঘটনা বের হয়ে এসেছে। জামায়াতের ইমেজ ড্যামেজ করার জন্য এবি পার্টি এই নোংরামিটা করেছে।

গতকাল থেকে কিছু লিখতে সাহস করিনি। জামায়াতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হবে, এটা কোনভাবেই মানতে পারিনি। কুমিল্লা মহানগরী নিয়ে আগ থেকে অনেক কিছু জানি। সেখানে সিন্ডিকেট চলে। আমীরের মেয়াদ ৩০ বছর পার হয়ে গেছে। আরো কত কী! কিন্তু আমীর নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হবে, এটা অকল্পনীয় ছিল।

জামায়াতের আমীর নির্বাচন নিয়ে দুই গ্রুপের মারামারি? বিস্ময়কর নিউজ! ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে একজন লোক এসে গাড়ি ভাঙচুর করছে। কারো সাথে কোন হাতাহাতি নেই, মারামারি তো দূরের আলাপ। অথচ আমার দেশ নিউজ করেছে ক"কটেল বি'স্ফোরণ হয়েছে। মিডিয়া এসব তথ্য কোথায় পেয়েছে? জামায়াতের বিরুদ্ধে মিথ্যা তথ্য সার্কুলেট করার সাহস এরা পায় কই?

সত্য ঘটনা বের হতে সময় লাগেনি। মিডিয়াগুলোর নোংরামিও স্পষ্ট হয়েছে। তারা সত্যমিথ্যা যাচাই-বাছাই না করেই মিথ্যা তথ্য ছড়িয়েছে। এক্ষেত্রে ফেস দ্যা পিপল প্রথমে এই মিথ্যা তথ্য সার্কুলেট করেছে। ফেস দ্যা পিপল সহ যেসকল মিডিয়া জামায়াতের নামে মিথ্যা তথ্য ছড়িয়েছে, সবাইকে দুঃখপ্রকাশ করতে হবে। আর সংগঠন থেকেও তাদের বিরুদ্ধে ইমেজ ড্যামেজ করার জন্য কৈফিয়ত চাইতে হবে।

সর্বোপরি, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আল্লাহ আমাদের এই মজলুম সংগঠনকে রক্ষা করুক।

✍️ জাহাঙ্গীর আলম
অনলাইন এক্টিভিস্ট

“ইয়েমেনের তায়েজ শহরের পশ্চিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাবাল হান পাহাড় দখলে নেওয়ার খবর পাওয়া যাচ্ছে আনসারাল্লাহর! পিএলসি বাহ...
15/10/2026

“ইয়েমেনের তায়েজ শহরের পশ্চিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাবাল হান পাহাড় দখলে নেওয়ার খবর পাওয়া যাচ্ছে আনসারাল্লাহর!

পিএলসি বাহিনীর প্রতিরক্ষা অবস্থান ভেঙে অগ্রসর হওয়ার পর পাহাড়টির নিয়ন্ত্রণ নিয়েছে আনসারাল্লাহ!

জাবাল হান তায়েজ শহরের পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ উঁচু অবস্থান... এখান থেকে শহরের ওপর নজরদারি করা যায়!

তবে আনসারাল্লাহ সত্যিই পাহাড়টির নিয়ন্ত্রণ নিয়েছে কি না, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি!”

— মিডল ইস্ট স্পেকটেটর

এক আজব ফি*তনা আবিষ্কার হইছে ফি*তনায়ে মামুনিয়া!আমি এই সমস্ত মুরুব্বিদের ঢং কিছুই বুঝি না! জামাতের আ*কিদা নিয়ে উনাদের কত...
15/10/2026

এক আজব ফি*তনা আবিষ্কার হইছে ফি*তনায়ে মামুনিয়া!

আমি এই সমস্ত মুরুব্বিদের ঢং কিছুই বুঝি না! জামাতের আ*কিদা নিয়ে উনাদের কত মাথাব্যথা, অথচ আওয়ামী লীগ-বিএনপির আ*কিদা নিয়ে কোনো সমস্যা নেই!

এই দুই দল সেকুলার, গণতন্ত্রে বিশ্বাসী; দলীয় গঠনতন্ত্রে ইসলামী মূল্যবোধ নেই, শ*রি*য়া*য় বিশ্বাসও করে না। তাহলে আ*কিদার প্রশ্ন শুধু জামাতের বেলায় কেন? আওয়ামী লীগ-বিএনপির সঙ্গে জোট করে চাটুকারিতা করা যাবে,আকাবির-আসলাফের নাম বিক্রি করে সরকারের ইচ্ছেমতো চামচামি করা যাবে, সব সরকারের আমলে সুবিধা নিয়ে আরামে থাকা যাবে; কিন্তু বিরোধী জোটে থেকে সরকারকে চাপে রাখা যাবে না!

🔹 আহা! মুরুব্বিরা গো! দেশ, জাতি ও উম্মাহর আকিদা নিয়ে এত চিন্তা থাকলে গণতন্ত্রের বিরুদ্ধে শক্ত আওয়াজ তোলেন না কেন? গণতন্ত্রের রাজনীতি করা কি ফ*র*জ, ও*য়াজি*ব, নাকি হা*রা*ম? নাকি গণতন্ত্র নিয়ে কিতাবগুলো পড়া হয়নি, শুধু মওদুদিটাই পড়েছেন?

🔹 আপনাদের অনেকের বক্তব্য—মামুন সাহেব জামাতের জোটে থাকায় তরুণ আলেমরা জামাতকে সঠিক মনে করছে। আমার প্রশ্ন, জমিয়ত বিএনপির জোটে থাকায় সাধারণ আলেমরা কি বিএনপিকেও সঠিক মনে করছে না?
তখন বলেন, বিএনপি তো ইসলামী দল নয়, তাই কেউ ফি*তনায় পড়বে না। অথচ মামুন সাহেবের কারণে কওমি তরুণরা জামাতে চলে যাচ্ছে! মানলাম আপনাদের এই খোঁড়া যুক্তিও।

🔹 মামুন সাহেব যদি আইডল বা ইমামতুল্য হন, আর তরুণরা তাঁকে অনুসরণ করে, তাহলে সমাধান তো সহজ! মামুন ঠেকাও আন্দোলন না করে নিজেদের মাদ্রাসা ও খানকায় গণতন্ত্রের রাজনীতি নিষিদ্ধ করছেন না কেন? বলে দিন, এই মাদ্রাসায় গণতন্ত্রের রাজনীতি নিষেধ। তাহলে নতুন ফি*তনার নাম আবিষ্কারও করতে হবে না!

🔹 আপনারা বেশি বুঝতে গিয়ে কিংবা না বুঝে কী করছেন, জানেন? আপনাদের চাপে মা*মুন সাহেব জোট ছেড়ে দিলে বিরোধী জোট দুর্বল হবে। আর বিরোধী জোট দুর্বল হওয়া মানে হা*সিনার মতো আরেকটি কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠার পথ তৈরি হওয়া!

🔹 বিরোধী জোট দুর্বল হয়ে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে, আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা শেষ হয়ে গেলে, আবারও D*ল্লি বা আমেরিকার ইশারায় এ দেশের আলেমরা ২০২১ সালের মতো ব*ন্দী হওয়ার আশঙ্কায় পড়তে পারেন!
সরকারে কে আছে, শুধু তা দেখে লাভ নেই। আন্তর্জাতিক শক্তির ইশারায় চলে এদেশের পুতুল সরকার গুলো।

🔹 তখনও আপনাদের কিছুই হবে না। সরকার যে-ই আসুক, আপনারা সুখেই থাকবেন!
এটাই কি আপনাদের ইসলাম, যা আকাবির-আসলাফের আদর্শের সম্পূর্ণ বিপরীত?

আকাবির-আসলাফ শাসকদের বিরোধিতা করে বারবার কা*রা*বরণ করেছেন, আর আপনারা দরবারি মৌলোভীদের মতো হালুয়া-রুটি খেয়ে সব সরকারের আমলে আরামে থাকতে চান!

প্রশ্ন একটাই—আ*কি*দার প্রশ্নে যদি এতই আপসহীন হন, তাহলে গণতন্ত্র ও সেকুলার রাজনীতির প্রশ্নে আপনাদের এই নীরবতা কেন?

✍️ রফিকুল ইসলাম মাদানী

Address

পুটিয়াখালী বাজার, রাজাপুর, ঝালকাঠি, বরিশাল।
Barishal
8420

Alerts

Be the first to know and let us send you an email when Mufafa TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mufafa TV:

Shortcuts

Share