Bangladesh Agniveer, Barishal Division

Bangladesh Agniveer, Barishal Division A Humanitarian Vedic Approach

নমস্কার সবাইকে,
বরিশাল অগ্নিবীর- মূলনীতি ,লক্ষ্য ও উদ্দেশ্য
মূলনীতি

অগ্নিবীর বৈশ্বিক মানবতা ও ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী এবং জাতি-ধর্ম-বর্ণের ভিত্তিতে যেকোন ধরনের বৈষম্যকে প্রত্যাখ্যান করে।অগ্নিবীর বসুধৈব কুটুম্বকম সভ্যতার গর্বিত উত্তরসূরি,আমরা এক জাতি, এক পরিবার ও এক মানবতার ধর্মে বিশ্বাসী এবং সেটি হল এক ও অদ্বিতীয় বৈদিক ধর্ম যা সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখে যার অনুপ্রেরণা এক ও অদ্বিতীয় নিরাকার সর্বব্যাপক পরমেশ্বর।

১. অগ্নিবীর বৈদিক মানবতার ধর্মে বিশ্বাসী যা পবিত্র বেদে বর্ণিত হয়েছে এবং যা শান্তি, সহিষ্ণুতা, একতা, সত্যবাদীতা ও সততাকে সমর্থন দেয়। কেউ যদি এর সাথে দ্বিমত হয় তবে তার সাথে আলোচনার ভিত্তিতে আমরা ঐকমত্যে আসতে বিশ্বাসী; অর্বাচীন বাক্যালাপ কিংবা ভয়ভীতি প্রদর্শনে নয়। যদিও আজ পর্যন্ত বৈদিক মানবতাবাদের ত্রুটি কেউ প্রমাণ করতে সক্ষম হয়নি।

২. অগ্নিবীর পবিত্র বেদে বিশ্বাসী যা মানবজাতির প্রথম ও একমাত্র গ্রন্থ যা ঈশ্বরের প্রেরণায় প্রাপ্ত। অগ্নিবীর অন্য কোন গ্রন্থকেই ঐশ্বরিক বলে বিশ্বাস করেনা এবং এর পেছনে যথেষ্ট যুক্তি আছে বলেই তা করে না।

৩. তবে অগ্নিবীর কাউকে অন্ধভাবে বেদ গ্রহণ করতে বাধ্য করেনা কেননা এটি বেদের মৌলিক নীতির বিরুদ্ধে। বেদকে ঐশ্বরিক গ্রন্থ হিসেবে মানা সিদ্ধান্ত হবে, পূর্বনির্ধারিত অন্ধ বিশ্বাস নয়; এটাই বেদের নীতি। তাই বেদকে ঐশ্বরিক হিসেবে বিশ্বাস করেনা এমন লোকদেরও আমরা সমানভাবে মহৎ ও পুণ্যবান মনে করি যদি তারা সৎ ও চরিত্রবান হয় এবং "শুধু সত্যকে স্বীকার আর মিথ্যাকে প্রত্যাখ্যান" এই নীতিতে বিশ্বাসী হয়।

৪. অগ্নিবীর ঈশ্বর উপাসনা ও আধ্যাত্মিক উন্নতির জন্য যোগের অষ্টনিয়মে বিশ্বাসী।
যম- অসহিংসতা, সত্যবাদিতা, চুরি না করা, মজুদ না করা ,আত্মসংযম।
নিয়ম - চিন্তা এবং মনের বিশুদ্ধতা, আত্মতৃপ্তি , 'আমি এই অহংকারকে' দ্রবীভূত করে ঈশ্বরে সবকিছু উৎসর্গ করা , পরিশ্রম , অন্তর্দর্শন এবং স্বশিক্ষা।
আসন - দীর্ঘায়িত সময়ের জন্য ধীরভাবে মনঃসংযোগ ক্ষমতা।
প্রাণায়াম- শ্বাস প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ আনা।
প্রত্যাহার - বহিরাগত ব্যাঘাতের থেকে মনের সংযোগ বিচ্ছিন্ন করা।
ধারনা – ঈশ্বর ধারণায় মনোনিবেশ।
ধ্যান- ধারাবাহিকভাবে নির্দিষ্ট কিছুতে মনোযোগী হওয়া।
সমাধি – এমন বিশ্বাস অর্জন যে ঈশ্বর আমাদের মধ্যেই।

৫. অগ্নিবীর জ্ঞানভিত্তিক বিবর্তন পদ্ধতিতে বিশ্বাস করে এবং জোরপূর্বক বিশ্বাস ও অন্ধবিশ্বাস এর পরিণতি সর্বদা বিপরীত ও অনাকাঙ্ক্ষিতই হয় বলে মনে করে। সেহেতু অগ্নিবীর এর পদ্ধতি হল সবচেয়ে সৎ এবং শান্তিপূর্ণ উপায়ে জ্ঞান এবং মানসিক সচেতনতা ছড়িয়ে দেয়া।

৬. অগ্নিবীর বিশ্বাস করে যে "নারীরা পুরুষদের চেয়ে তুলনামূলক অযোগ্য এবং নারীদের পুরুষদের তুলনায় স্বল্প অধিকার প্রাপ্য" এরূপ যারা বিবেচনা করে তারা বেদ বিরুদ্ধ মানসিকতা লালন করে এবং মানবতার সর্ববৃহৎ শত্রু।

৭. অগ্নিবীর সম্পূর্ণরূপে সেইসব বিকৃতমস্তিস্কদের বিরুদ্ধে যারা জন্মভিত্তিক বর্ণপ্রথা এবং যোগ্যতাবিহীন বংশপরম্পরার ভিত্তিতে নির্ধারিত গুরুবাদে বিশ্বাস করে এবং এর মাধ্যমে বৈষম্যের সৃষ্টি করে। অগ্নিবীর পবিত্র বেদ বর্ণিত কর্ম ও গুণভিত্তিক শ্রমবিভাজন তথা বর্ণাশ্রম ধর্মে বিশ্বাসী। মানবসৃষ্ট ভ্রান্ত অমানবিক জন্মভিত্তিক বর্ণপ্রথায় নয়।

৮.অগ্নিবীর দৃঢ়ভাবে বিশ্বাস করে 'মাতৃবৎ পরদারেসু' অর্থাৎ শুধুমাত্র নিজ স্ত্রী(একজন) ছাড়া সকল নারী মাতৃস্বরুপ। যে সকল প্রতিষ্ঠান বা অনুষ্ঠান নারীদের ভোগপণ্য হিসেবে উপস্থাপন করে আমরা তাদের দৃঢ়ভাবে বিরোধিতা করি।

৯. আমরা দুরভিসন্ধিযুক্ত অপপ্রচারকারীদের করা বেদের অশুদ্ধ অনুবাদকে অগ্রহণযোগ্য মনে করি এবং মহর্ষিগণ কর্তৃক অনুবাদিত এবং ভাষ্যকৃত বেদাঙ্গ,নিরুক্তসহ বৈদিক প্রমাণ আশ্রিত বেদ অনুবাদ অনুসরণ করি।

১০. অগ্নিবীর বদ্ধ মানসিকতায় বিশ্বাসী নয় এবং নিজেদের মতকেই চূড়ান্ত মত বলে দাবী করেনা। আমরা যৌক্তিক আলোচনায় বিশ্বাসী এবং যেকোন প্রমাণিত সত্যকে গ্রহণ করতে প্রস্তুত। সনাতন সম্প্রদায়ের সকল মার্গকেই অগ্নিবীর নিজের ভ্রাতৃসুলভ মনে করে এবং সমগ্র মানবজাতিকে অমৃতের সন্তান হিসেবে শ্রদ্ধা করে।

১১. সমালোচনা অর্থই ঘৃণা নয়। আমরা এমনকি আমাদের পিতা-মতার সাথেও কোন বিষয়ে বিতর্ক করতে পারি কিন্তু তার মানে এই নয় যে আমরা তাঁদের ঘৃণা করি। তাই প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আমাদের বেদের আদর্শভিত্তিক বক্তব্যসমূহকে নিন্দা বা ঘৃণার চোখে না দেখে যৌক্তিকতার চোখে দেখার আহ্বান জানাই। বৈদিক সত্যের শুভ্র সৈনিক অগ্নিবীরেরা কোনপ্রকারেই কারো সাথে অশালীন তর্ক,অযৌক্তিক বাক্যালাপ,কারো মতকে কুৎসিতভাবে আঘাত করতে পারেনা; বরং শান্তিপূর্ণ সুন্দর আলোচনা করতে পারে মাত্র।

১২. সর্বশেষে অগ্নিবীর কোন বদ্ধ সংগঠন নয় বরং এটি একটি উন্মুক্ত ধারণা। আপনি যদি বৈদিক যৌক্তিকতার মতে বিশ্বাসী হন ও বাংলাদেশ অগ্নিবীর এর মূলনীতির অনুসারী হন তবে আপনিও একজন অগ্নিবীর! আমরা সকলে অহিংস হই, আমরা একে অপরের শত্রুভাবাপন্ন না হই, আমরা সকলের কল্যাণ কামনা করি, আমরা সকলকে নিজ পরিবারের সদস্য মনে করি। শান্তি,সহিষ্ণুতা এবং পারস্পরিক সহযোগিতা হোক আমাদের অস্ত্র।

🥀"রাজীবনেত্রঃ।"শ্রীকৃষ্ণের চক্ষুদ্বয় ছিল পদ্মের ন্যায়।[উদ্যোগপর্ব-৮৪/১৮]💚©বাংলাদেশ অগ্নিবীরসত্য প্রকাশে নির্ভীক সৈনিক
03/09/2026

🥀"রাজীবনেত্রঃ।"
শ্রীকৃষ্ণের চক্ষুদ্বয় ছিল পদ্মের ন্যায়।
[উদ্যোগপর্ব-৮৪/১৮]💚

©বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক

ও৩ম্কৃণ্বন্তো বিশ্বমার্যম্🥀"শুভ জন্মাষ্টমী"নমস্কার অমৃতের সন্তানগণ,আসছে ১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪ সেপ্টেম্বর ইংরেজি রো...
02/09/2026

ও৩ম্
কৃণ্বন্তো বিশ্বমার্যম্

🥀"শুভ জন্মাষ্টমী"

নমস্কার অমৃতের সন্তানগণ,
আসছে ১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪ সেপ্টেম্বর ইংরেজি রোজ শুক্রবার, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষ্যে বাংলাদেশ অগ্নিবীর, বরিশাল বিভাগীয় শাখা কর্তৃক দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানসমূহ আয়োজিত হবে।

উক্ত আয়োজনসমূহে আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

🕗অনুষ্ঠানের সময়সূচি:

★ সকাল ০৯:০০টা উৎসব অঙ্গনে সর্বজনীন সম্বেলন।
★ সকাল ০৯: ৩০টা ধর্মরক্ষণী সভার আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ।
★ সকাল ১১:০০টা উৎসব অঙ্গনে জন্মাষ্টমীর বিশেষ যজ্ঞানুষ্ঠান।
★দুপুর ১২:০০টা শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও শিক্ষা সংক্রান্ত বিশেষ প্রবচন।
★ দুপুর ২:০০টা যজ্ঞাবশিষ্ট মহাপ্রসাদ বিতরণ।

তারিখ: ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার।

📍উৎসব অঙ্গন:

চারণকবি মুকুন্দ দাস কালীবাড়ি, নথুল্লাবাদ (বি. আর. টি. সি টার্মিনালের পার্শ্বে), কাশীপুর, বরিশাল।

আপনার একান্ত উপস্থিতি কামনায় বাংলাদেশ অগ্নিবীর, বরিশাল বিভাগীয় শাখা।🕉️🙏

মাদারিপুরে মসজিদের ইমামের ‘তালাবদ্ধ’ কক্ষে বি/স্ফো/রণ উড়ে গেল টিনের বেড়া...
02/09/2026

মাদারিপুরে মসজিদের ইমামের ‘তালাবদ্ধ’ কক্ষে বি/স্ফো/রণ উড়ে গেল টিনের বেড়া...

🥀"কৃষ্ণমায়ন্তং প্রসন্নাদিত্যাবর্চ্চসম্।”অর্থাৎ শ্রীকৃষ্ণ ছিলেন সূর্যের ন্যায় প্রসন্ন নির্মল তেজযুক্ত।[উদ্যোগ পর্ব ৮৩/২]©...
01/09/2026

🥀"কৃষ্ণমায়ন্তং প্রসন্নাদিত্যাবর্চ্চসম্।”
অর্থাৎ শ্রীকৃষ্ণ ছিলেন সূর্যের ন্যায় প্রসন্ন নির্মল তেজযুক্ত।
[উদ্যোগ পর্ব ৮৩/২]

©বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক

🥀শ্রেষ্ঠ ব্যক্তি নিজের আওতায় আসা শত্রুকে কখনো ছেড়ে দেন না।(মহাভারত ৫।১৩৪।২৮) বাংলাদেশ অগ্নিবীরসত্য প্রকাশে নির্ভীক সৈনিক
31/08/2026

🥀শ্রেষ্ঠ ব্যক্তি নিজের আওতায় আসা শত্রুকে কখনো ছেড়ে দেন না।
(মহাভারত ৫।১৩৪।২৮)

বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক

🥀"ন ত্বেবাহং জাতু নাসং ন ত্বং নেমে জনাধিপাঃ।ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃপরম্।।"(গীতা ২.১২)অর্থাৎ এমন কোন সময় ছিলনা যখন ...
30/08/2026

🥀"ন ত্বেবাহং জাতু নাসং ন ত্বং নেমে জনাধিপাঃ।
ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃপরম্।।"
(গীতা ২.১২)
অর্থাৎ এমন কোন সময় ছিলনা যখন তুমি বা আমি ছিলাম না. আর এমন কোন সময় থাকবেনা যখন তুমি বা আমি থাকবনা। শুধু পরিবর্তন হবে স্থিতির। পরিবর্তন ই এই ধ্রুব জগতের নিয়ম।

©বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক

🔰 অবশেষে প্রকাশিত হলো অমূল্য গ্রন্থ “যোগীরাজ শ্রীকৃষ্ণ”শ্রীকৃষ্ণকে আমরা কতটা জানি?তাঁর জীবন, কর্ম, রাজনীতি, যুদ্ধ, দর্শন...
29/08/2026

🔰 অবশেষে প্রকাশিত হলো অমূল্য গ্রন্থ “যোগীরাজ শ্রীকৃষ্ণ”

শ্রীকৃষ্ণকে আমরা কতটা জানি?
তাঁর জীবন, কর্ম, রাজনীতি, যুদ্ধ, দর্শন এবং শিক্ষার অন্তর্নিহিত দিকগুলো নিয়ে যে প্রশ্নগুলো বারবার ফিরে আসে, সেগুলোর অনুসন্ধানে একটি ব্যতিক্রমী গ্রন্থ “যোগীরাজ শ্রীকৃষ্ণ”।

ভারতের স্বাধীনতা সংগ্রামী ‘পাঞ্জাব কেশরী’ খ্যাত লালা লাজপত রায় রচিত এবং শ্রী উৎসব চন্দ্র শীল অনূদিত ও টীকাকৃত এই গ্রন্থটি শ্রীকৃষ্ণের জীবন ও ব্যক্তিত্বকে দেখার জন্য পাঠকের সামনে খুলে দেয় এক বিস্তৃত পরিসর।

কৃষ্ণের জন্ম থেকে শুরু করে তাঁর শৈশব, মথুরা ও দ্বারকার অধ্যায়, পাণ্ডবদের সঙ্গে সম্পর্ক, মহাভারতের ঘটনাপ্রবাহ, কুরুক্ষেত্রের যুদ্ধ এবং জীবনের অন্তিম পর্ব পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠে এসেছে গ্রন্থটিতে।

তবে বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক হয়তো অন্যত্র।

শ্রীকৃষ্ণ কি কেবল একজন ঐতিহাসিক মহাপুরুষ, নাকি তাঁর পরিচয়ের আরও গভীর কোনো মাত্রা রয়েছে? তাঁর জীবন ও শিক্ষার প্রকৃত তাৎপর্য কী?

এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বইটি হতে পারে একটি আকর্ষণীয় পাঠযাত্রা।

🔴 বইয়ের পরিচয়

বই: যোগীরাজ শ্রীকৃষ্ণ
মূল লেখক: লালা লাজপত রায়
অনুবাদক ও টীকাকার: শ্রী উৎসব চন্দ্র শীল
প্রণামী: ৩২০ টাকা মাত্র

✨ জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সুযোগ ✨
পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে ৩১ আগস্ট পর্যন্ত অর্ডার করলেই সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ।

অর্ডার করতে ফরমটি পূরণ করুন ⤵️
https://forms.gle/JVNB3rpaQnETk1vHA

অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: 01759892487

নিজের সংগ্রহে রাখতে চাইলে দেরি না করে আজই অর্ডার করুন।

© বাংলাদেশ অগ্নিবীর, ঢাকা বিভাগীয় শাখা

🥀"শ্রাবণী উপাকর্ম" উপলক্ষে বাংলাদেশ অগ্নিবীর, বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত কর্মশালার স্থিরচিত্র  -
28/08/2026

🥀"শ্রাবণী উপাকর্ম" উপলক্ষে বাংলাদেশ অগ্নিবীর, বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত কর্মশালার স্থিরচিত্র -

"রাখির বন্ধনে আবদ্ধ থাকুক ভ্রাতা–ভগিনীর বন্ধন" 🙏🥀"ভ্রাতা ভ্রাতাকে দ্বেষ করবে না। ভগ্নী ভগ্নীকে দ্বেষ করবে না। তোমরা সকলে...
28/08/2026

"রাখির বন্ধনে আবদ্ধ থাকুক ভ্রাতা–ভগিনীর বন্ধন" 🙏

🥀"ভ্রাতা ভ্রাতাকে দ্বেষ করবে না। ভগ্নী ভগ্নীকে দ্বেষ করবে না। তোমরা সকলে সমমতাবলম্বী ও সমকর্মাবলম্বী হয়ে সৎভাবে বার্তালাপ করবে।"
(অর্থবেদ ৩/৩০/৩)

©বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক

🥀✅‌"ন ত্বাবী অন্যো দিব্যো ন পার্থিবো ন জাতো ন জনিষ্যতে।।"[ঋগ্বেদ ৭।৩২।২৩]হে ঈশ্বর! দিব্য শক্তিসম্পন্ন তোমার মতো আর কোনো ...
27/08/2026

🥀✅‌"ন ত্বাবী অন্যো দিব্যো ন পার্থিবো ন জাতো ন জনিষ্যতে।।"
[ঋগ্বেদ ৭।৩২।২৩]
হে ঈশ্বর! দিব্য শক্তিসম্পন্ন তোমার মতো আর কোনো সত্তা বা পদার্থ নেই। এমন কোনো সত্তা বা পদার্থ এই পৃথিবীতে কখনো জন্মগ্রহণ করে নি।আর কখনো জন্মগ্রহণ করবেও না।

©বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Agniveer, Barishal Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share