04/07/2024
ঋষি সুশ্রুতের রচিত "সুশ্রুত সংহিতা"-
সুশ্রুত সংহিতার মূল বিষয় শল্য চিকিৎসা বা সার্জারি বিদ্যা,
ঋষি সুশ্রুতের রচিত " সুশ্রুত সংহিতা" ঋষি এই সংহিতা রচনা করেন আজ থেকে ২৬০০ বছর পূর্বে,
এটি প্রথম সংস্কৃত ভাষায় রচিত হয়,
সুশ্রুত সংহিতার দুটি মূল কান্ডে বিভক্ত পূর্বতন্ত্র, ও উত্তর তন্ত্র,
প্রথম ৫টি কান্ড নিয়ে পূর্বতন্ত্র,
এবং শেষের কান্ড নিয়ে উত্তর তন্ত্র,
সুশ্রুত সংহিতা ৬টি কান্ডে ১৮৬ অধ্যায়ে বিভক্ত।
সুশ্রুত সংহিতায় ৭০০রকমে ভেষজ উদ্ভিদের বর্ননা আছে এবং ৬৪টি রাসায়নিক মিশ্রনের বর্ননা আছে যা নানা খনিজ থেকে তৈরী হত।
সুশ্রুত সংহিতার মূল কপি তালপাতায় সংরক্ষিত আছে,
কবিরাজ কুঞ্জলাল ভিষকরত্ন শাস্ত্রি এর ইংরেজিতে অনুবাদ করেন, এবং তা পরবর্তীকালে নানা ভাষায় অনুবাদ করা হয়।
সুশ্রুত সংহিতা আরবিতে "কিতাবে- ই- সুশ্রুত" নামে এর অনুবাদ করা হয়, কিতাবে সুশ্রুতের মাধ্যমে সার্জারি বিদ্যা মধ্যপ্রাচ্য ও উইরোপে বিস্তার লাভ করে।
১৯শতকে আধুনিক বিজ্ঞানীরা পুনরায় ঋষি সুশ্রুতের সার্জারি বিদ্যা আবিস্কার করে।
এই সুশ্রুত সংহিতার পান্ডুলীপি ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের অন্তভুক্ত করে রেখেছেন।
সুশ্রুত সংহিতায় অস্ত্রোপচারের জন্য ১২১টির মত যন্ত্রপাতির উল্লেখ্য আছে যন্ত্রগুলি দুভাগে ভাগ করা হয়,
যেগুলি ভোঁতা সেগুলির নাম যন্ত্র,
যেগুলি সরু ও ধারালো সেগুলির নাম শস্ত্র।
যন্ত্র ছিল ১০১রকম এবং শস্ত্র ছিল ২০ রকমের,
এইসব যন্ত্র ও শস্ত্র কামারদের থেকে বিশেষ পদ্ধতিতে অতি সুক্ষভাবে বানিয়ে নিতে হত চিকিৎসকদের।
সুশ্রুত সংহিতার উল্লেখযোগ্য কিছু অস্ত্র হল -মন্ডুলাগ্র ছুরিকা, করপত্র, ব্রীহিমুখ, বৃদ্ধিপত্র, কৃত্রিম নখ ইত্যাদি।
যন্ত্রপাতি গুলি ব্যবহারের আগে পুড়িয়ে নিতে হত সংক্রমণ এড়াতে।
সুশ্রুত ঋষিই বিশ্বের প্রথম চিকিৎসক যিনি প্রথম পেট কেটে সন্তান প্রসব করানোর নিয়ম প্রচলন করেন,
চিকিৎসা বিজ্ঞানে যাকে সিজারিয়ান সেকশন বলে,
এছাড়াও মুত্রতলির পাথর অপসারণ,
ভগ্ন হাড় জোড়া লাগানো,
চোখের ছানি অপসারণ তিনিই প্রথম চালু করেন।
অস্ত্রোপচারের আগে রোগিকে মদ্যপান করানো হতো যাতে রোগী চেতনা হারিয়ে অবশ হয়ে যায় তখন ই অস্ত্রোপচার শুরু করতেন চিকিৎসক,
একেই অ্যানাস্থেসিয়া বা চেতনা নাশকের পূর্বসুরি বলা হয়।
ভাল চিকিৎসক হতে গেলে কীভাবে রোগিকে প্রাথমিক পরিক্ষা করতে হবে, এবং রোগ নির্নয় করে তার উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করতে হবে সব ই বর্নিত আছে সুশ্রুত সংহিতায়।
যক্ষ্মা, ফুসফুসের রোগ,জ্বর, চর্মরোগ, শারীরিক আঘাতের ফলে সৃষ্ট বৈকল্য, বয়স বাড়ার ফলে সৃষ্ট অসুস্থতা,
প্রসুতিদের নানাবিদ রোগ,
এমনকি মানসিক রোগের বিভিন্ন দিক এবং তার প্রতিকারের ও উল্লেখ্য আছে, সুশ্রুত সংহিতায় এইরূপ ১,২২০টি মেডিকেল কন্ডিশন বা অসুস্থতার বর্ননা আছে।
ঋষি সুশ্রুতের সংকিপ্ত পরিচয় -
আচার্য সুশ্রুত ছিলেন বিশ্বমিত্রা গোত্রীয় ঋষি,
তিনি আজ থেকে ২৬০০ বছর আগে বারানসীর কাছাকাছি কোন একটি জনপথে বাস করতেন।
ঋষি সুশ্রুত নাক, কান,কেটে যাওয়া রোগীদের নতুন অঙ্গ বানিয়ে দিতেন যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে প্লাস্টিক সার্জারি বলা হয়।
অনুমানিক খ্রিষ্টপূর্ব ৬০০বছর আগে জন্মগ্রহন করেন ঋষি সুশ্রুত।
বারানসীর দেবদাস ধন্বন্তরির কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিক্ষা লাভ করেন তিনি,
শল্যবিদ্যার পাশাপাশি চিকিৎসার অন্যান্য বিভাগেও শিক্ষা লাভ করেন।
ঋষি সুশ্রুত ই প্রথম প্লাস্টিক সার্জারি প্রচলন করেন আজ থেকে ৪হাজার বছর পূর্বে।
ঋষি সুশ্রুত রচিত -"সুশ্রুত সংহিতার" মাধ্যমে আয়ুর্বেদের শল্য চিকিৎসার যাত্রা শুরু হয় ভারতবর্ষে।
চিকিৎসা বিদ্যার শিক্ষক হিসাবে ও খুব দক্ষ ছিলেন ঋষি সুশ্রুত প্রথমে তরমুজ, লাউ, কুমড়ো, শশা আদি কেটে শিষ্যদের অস্ত্রোপচারের প্রথম ধাপে শিক্ষা দিতেন।
শরীরসংস্থান বুজানোর জন্য মৃত দেহকে ঔষধী জলে ডুবিয়ে রেখে পর্বে পর্বে তার পরিবর্তন ও ক্ষয়ের উপর পর্যবেক্ষণ করা হত।
ঋষি ছাত্রদের সব সময় বলতেন ভাল চিকিৎসক হতে গেলে ঔষধীর গুনাগুনের পাশাপাশি শল্যবিদ্যার জ্ঞান থাকা ও আবশ্যক।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক হিপোক্রোটিসের লেখা শপথ বাক্য পাঠ করানো হয় বতর্মান মেডিক্যাল কলেজের ছাত্রদের সেইরূপ ঋষি সুশ্রুত ও তার ছাত্রদের শপথ বাক্য পাঠ করাতেন,
ঋষি সুশ্রুতই এই নিয়ম প্রথম চালু করেন।
অষ্ট্রেলিয়ার মেলবোনের মেডিক্যাল কলেজে ঋষি সুশ্রুতের মূর্তি আছে,
তারা তাকে সার্জারীর গুরু হিসাবে মান্য করেন,
এছাড়া ভারতের হরিদ্বারে ও তার স্মৃতি স্বরূপ ভাষ্কর্য আছে।
-----------🙏🙏🙏-------------
#ঋষি_সুশ্রুত #সুশ্রুত_সংহিতা #সুশ্রুত_সংহিতা
#শল্য_চিকিৎসা #সার্জারি_বিদ্যা