Tartil Online Academy

Tartil Online Academy কুরআন পড়ুন, জীবন গড়ুন।

17/07/2024
29/06/2024
কোন পাসপোর্ট কার জন্য?বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের রং ভিন্ন ভিন্ন হয়।কিন্তু যে দেশ যে রং এরই পাসপোর্ট দিক না কেন, স...
15/03/2024

কোন পাসপোর্ট কার জন্য?
বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের রং ভিন্ন ভিন্ন হয়।

কিন্তু যে দেশ যে রং এরই পাসপোর্ট দিক না কেন, সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকাও এর কাছ থেকে পাসপোর্ট এর রং আর নকশার ছাড়পত্র নিতে হয়।

তবে সাধারণভাবে পৃথিবীতে লাল, নীল, সবুজ ও কালো এই চারটি রং এর ভিন্ন ভিন্ন শেড এর হয়।

বাংলাদেশে সাধারণভাবে সকলের জন্য সবুজ রং এর পাসপোর্ট চালু থাকলেও, দেশে আরো দুটি রং অর্থাৎ নীল এবং লাল পাসপোর্ট চালু রয়েছে।

কাদের জন্য কোন রঙ এর পাসপোর্ট?

সবুজ পাসপোর্ট
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মিঃ সাঈদ বলেছেন, সবুজ পাসপোর্টকে বলা হয় অর্ডিনারি পাসপোর্ট।

"এই পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের সকল সাধারণ নাগরিক এবং সরকারি চাকরিজীবীর জন্য। এক্ষেত্রে জন্মসূত্রে এবং বৈবাহিক উভয় সূত্রে বাংলাদেশের সব নাগরিকের জন্য এই সবুজ পাসপোর্ট।"

সবুজ পাসপোর্টে বিদেশে গমনের জন্য সংশ্লিষ্ট দেশের ভিসার প্রয়োজন হয়।

নীল পাসপোর্ট
নীল রং এর পাসপোর্টকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট। সরকারি কাজে কোন কর্মকর্তা বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে হলে এই অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করা হয়।

এই পাসপোর্ট করার জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসের অনুমোদন বা গভর্নমেন্ট অর্ডার (জিও) প্রয়োজন হয়।

এই নীল পাসপোর্টধারী ব্যক্তিরা অন্তত ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন।

মিঃ সাঈদ বলেছেন, "২০১০ সালের আগে এই নীল পাসপোর্ট ছিল না, ওই বছর পর্যন্ত সবুজ পাসপোর্টের মধ্যেই হাতে লিখে সরকারি অনুমোদন দেয়া হতো।"

তবে, সরকারি কাজ ছাড়া সরকারি চাকরিজীবীরা যদি বিদেশ গমন করতে চান তাহলে তারা নীল পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না।

লাল পাসপোর্ট
লাল পাসপোর্টকে বলা হয় ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট।

এই পাসপোর্ট পাবেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রীসভার সদস্যগণ, সংসদ সদস্য এবং তাদের স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী।

সেই সঙ্গে উচ্চতর আদালতের বিচারপতিগণ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিবগণ এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পান।

লাল পাসপোর্ট যাদের আছে, তাদের বিদেশ ভ্রমণের জন্য কোন ভিসা প্রয়োজন হয় না। তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন-অ্যারাইভাল ভিসা পান।

ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট সব দেশেই লাল রং এর হয়ে থাকে।

বাংলাদেশের সাধারণ পাসপোর্ট সবুজ কেন?
বাংলাদেশের সাধারণ পাসপোর্টের রং সবুজ কেন, এই প্রশ্নের কয়েক রকম উত্তরের কথা জানা যায়। কোন একটি কারণ এখানে প্রতিষ্ঠিত নয় এক্ষেত্রে।

একটি প্রচলিত ধারণা হচ্ছে অধিকাংশ মুসলিম দেশের পাসপোর্টের রং সবুজ থাকে, এই কারণে বাংলাদেশের পাসপোর্টের রংও সবুজ।

আরেকটি প্রচলিত ধারণা হচ্ছে, বাংলাদেশের পতাকার রং এর সঙ্গে মিলিয়ে আইকাও এর তালিকা থেকে সবুজ রং বেছে নেয়া হয়েছে।

তবে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এই রং এর মাধ্যমে পাসপোর্টের সক্ষমতা বোঝায় না।

পাসপোর্টের আকার
পৃথিবীর সব দেশের পাসপোর্টের মাপ একই হয়। আর এই মাপটি নির্ধারিত হয় আইকাও এর বেধে দেয়া নিয়ম অনুসারে।

আইকাও নির্দেশনা অনুযায়ী এর মাপ নির্ধারণের কয়েকটি কারণ রয়েছে। যেমন: আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আলাদা মাপের পাসপোর্ট নিরীক্ষা করার জন্য এয়াপোর্টে ভিন্ন আকৃতির মেশিন প্রয়োজন হবে ,যা স্থাপন করা জটিল এবং সেটি নিয়ন্ত্রণও করাও ব্যয় সাপেক্ষ ও দুরূহ। যে কারণে এই ব্যবস্থা।

09/03/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
কেমন আছেন সবাই?

29/10/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত কুরআন তিলাওয়াত করতে হয়। আর তা হওয়া উচিত বিশুদ্ধ, কেননা আল্লাহ তায়ালা বলেন-
তোমরা তারতিল (বিশুদ্ধভাবে ধীরস্থিরতার সাথে) সহকারে কুরআন তিলাওয়াত কর। (সূরা মুজ্জাম্মিল:০৪)
বিশুদ্ধ তিলাওয়াত ছাড়া নামাজ বিশুদ্ধ হয় না। একটা বিষয় সকল ফুকাহায়ে কেরাম একমত কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুদ্ধ করার জন্য চেষ্টা করে ততক্ষণ সালাত কবুল হবে এবং যখন চেষ্টা ছেড়ে দেয় তখন আর তার সালাত কবুল হবেনা, যদিও সে পরিপূর্ণ বিশুদ্ধ করতে নাও পারে।
এজন্যই তারতিল অনলাইন একাডেমি নিয়ে এসেছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অল্প সময়ে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার জন্য '২ মাস মেয়াদী বিশুদ্ধ কুরআন তিলাওয়াত কোর্স'
এই কোর্সটি যাদের জন্য-
* শিক্ষার্থী
* চাকরিজীবী
* ব্যবসায়ী
* এছাড়াও অন্যান্য সবার জন্য
[ বিশেষ দ্রষ্টব্য: বয়স ভেদে আলাদা আলাদা ব্যাচে পড়ানো হয় ]
কোর্সের বৈশিষ্ট:-
* অনলাইন হলেও সরাসরি অনলাইন ক্লাসের অনুভুতি পাওয়া যায়।
* শতভাগ বিশুদ্ধ তিলাওয়াতের নিশ্চয়তা।

ক্লাস সপ্তাহে ০২ দিন
(শনি, মঙ্গল অথবা রবি, বুধ )
*মোট ক্লাস ১৬ টি
*ওরিয়েন্টেশন ক্লাস ০১ টি
*চূড়ান্ত পরীক্ষা ১টি

এই কোর্স যা যা শিখানো হবেঃ
বিশুদ্ধ সালাত আদায়ের জন্য প্রয়োজনীয় তিলাওয়াত।
দেখে দেখে কুরআন পড়ার যোগ্যতা।

প্রয়োজনীয় ডিভাইস: ইন্টারনেট সংযোগসহ মোবাইল ফোন অথবা কম্পিউটার।
(পরস্পরের যোগাযোগের জন্য একটি ফেসবুক ও একটি WhatsApp গ্রুপ থাকবে সেখানে নিয়মিত যোগাযোগ থাকবে এবং ক্লাসের ভিডিও দেয়া হবে)

বিশেষ আকর্ষণ:
*** প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

ভর্তির পদ্ধতি:
*** লিংকে প্রবেশ করে ফরম ফিলাপ করতে হবে (আমাদের পক্ষ হতে আপনাকে কল করা হবে)
https://forms.gle/e2oSmSfvS7UPXDvo6
অথবা সরাসরি কল করুন: 01886393594 (WhatsApp)
শেষ পর্যন্ত পড়ার জন্য তারতিল অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
*** কুরআন পড়ুন, জীবন গড়ুন ***

কুরআন পড়ুন, জীবন গড়ুন।

আপনার দেহকে ক্ষতবিক্ষত করা হচ্ছে আর আপনি গান, নাটক, মুভি, খেলাধুলা, ভোগ-বিলাসিতায় ব্যস্ত! আফসোস! বিষয়টা কবে বুঝবেন?🎙️ Sa...
27/10/2023

আপনার দেহকে ক্ষতবিক্ষত করা হচ্ছে আর আপনি গান, নাটক, মুভি, খেলাধুলা, ভোগ-বিলাসিতায় ব্যস্ত! আফসোস! বিষয়টা কবে বুঝবেন?

🎙️ Safiqul Islam Simul 🎙️

12/10/2023

বিশুদ্ধভাবে তেলাওয়াত করা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য।যারা অনলাইনে কুরআন শিখতে চান দ্রুত ইনবক্স করুন। পুরুষ-মহিলা আলাদা আলাদা ব্যাচ।

12/11/2022

আপনি তাদের অধিকাংশ কে কৃতজ্ঞশীল হিসেবে পাবেন না
-সূরা আরাফ ১৭

Address

Banaripara
Barishal
8290

Telephone

+8801777991907

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tartil Online Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tartil Online Academy:

Share