Mahfuz art of nature ツ

Mahfuz art of nature ツ 𝐁𝐞𝐬𝐭 𝐋𝐢𝐧e
لا إله إلا الله محمد رسول اللّه
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)"
(4)

19/04/2023

পবিত্র কুরআনুল কারীম হতে ২৫ টি রব্বানা দু‘আ | 25 DUAs ❤ Qari Shakir Qasmi ▶ mahfuz art of nature

Mahfuz art of nature ツ!-Like and Follow plz 👈✅©️

রমজান উপলক্ষে অনেক এর অনুরোধ ...পবিত্র কুরআনুল কারীম হতে ২৫ টি রব্বানা দু‘আ | 25 DUAs from Al Quran by Qari Shakir Qasmi

Text In gratitude by : Saakinah Media
(

• অত্যন্ত দরদী কণ্ঠ... )

হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤ --------------------------
দক্ষিন এশিয়ার বিখ্যাত ▶ ক্বারী শাকীর কাস্মী

প্রকৃতির পাশাপাশি মহান আল্লাহর বাণী মহাগ্রন্থ আল কুরআন যারা ভালো বাসেন তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেল! মহাগ্রন্থ আল কুরআন ১১৪ সুরা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ! সহজ ভাষায় বঙ্গানুবাদসহ ভালোমানের কলিজা শীতল কণ্ঠে কারীর তেলাওয়াত ব্যবহার করার চেষ্টা করেছি!

----------------------------- Video Disclaimer -----------------------------------------
I have tried to use video backgrounds in various places described in the Holy Qur'an. Since I could not take video footage physically everywhere here, so I have used video footages or frames from different authentic sources. I sincerely apologize! I would try to get better footage on all the places in near future InshaAllah!. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-----------------------------------------------------------------------------------------------------May Allah bless you all!-📖📖📖

14/04/2023

097) সূরা আল্‌ ক্বদর |سورة القدر‎‎ | Surah Al Qadr অনুবাদ | Qari Sakir Qasmi | mahfuz art of nature

Mahfuz art of nature ツ!-Like and Follow plz _👈©️

সূরা আল কদর (আরবি: سورة القدر‎‎) মহাগ্রন্থ আল কুরআনের ৯৭ তম সূরা, এর আয়াত সংখ্যা ৫ টি এবং এর রূকুর সংখ্যা ১। আল ক্বদর সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।

কদরের এর অর্থ মাহাত্ম্য ও সম্মান। এর মাহাত্ম্য ও সম্মানের কারণে একে "লায়লাতুল-কদর" তথা মহিম্মান্বিত রাত বলা হয়। আবু বকর ওয়াররাক বলেনঃ এ রাত্রিকে লায়লাতুল-কদর বলার কারণ এই যে, আমল না করার কারণে এর পূর্বে যার কোন সম্মান ও মূল্য মহিমান্বিত থাকে না, সে এ রাত্রিতে তওবা-এস্তেগফার ও এবাদতের মাধ্যমে সম্মানিতও হয়ে যায়।

ঐতিহাসিক পটভূমি
হযরত আবু যর গেফারী বর্ণিত রেওয়ায়েতে রসূলুল্লাহ্‌ বলেনঃ ইবরাহীম-এর সহীফাসমূহ ৩রা রমযানে, তাওরাত ৬ই রমযানে, ইঞ্জিল ১৩ই রমযানে এবং যাবুর ১৮ই রমযানে অবতীর্ণ হয়েছে। কোরআন পাক ২০শে রমযানুল-মোয়ারকে নাযিল হয়েছে।[১] হাদীসে আছে, শবে-কদরে জিবরাঈল ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী-পুরুষ নামায অথবা যিকরে মশগুল থাকে, তাদের জন্যে রহমতের দোয়া করেন। ফেরেশতাগণ শবে-কদরে সারা বছরের অবধারিত ঘটনাবলী নিয়ে পৃথিবীতে অবতরণ করে। কোন কোন তফসীরবিদ একে "সালাম্মুন" এর সাথে সম্পর্কযুক্ত করে এ অর্থ করেছেন যে, এ রাত্রিটি যাবতীয় অনিষ্ট ও বিপদাপদ থেকে শান্তিস্বরূপ।[২] শবে-কদরের এই বরকত রাত্রির কোন বিশেষ অংশে সীমিত নয়; বরং ফজরের উদয় পর্যন্ত বিস্তৃত।

শানে নুযূল
ইবনে আবী হাতেম -এর রেওয়ায়েতে আছে, রসূলুল্লাহ্‌ একবার বনী-ইসরাঈলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম জিহাদ[৩] মশগুল থাকে এবং কখনও অস্ত্র সংবরণ করেনি। মুসলমানগণ একথা শুনে বিস্মিত হলে এ সূরা কদর অবতীর্ণ হয়। এতে এ উম্মতের জন্যে শুধু এক রাত্রির ইবাদতই সে মুজাহিদের এক হাজার মাসের এবাদত অপেক্ষা শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে। ইবনে জরীর অপর একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন যে, বনী-ইসরাঈলের জনৈক ইবাদতকারী ব্যক্তি সমস্ত রাত্রি ইবাদতের মশগুল থাকত ও সকাল হতেই জিহাদের জন্যে বের হয়ে যেত এবং সারাদিন জিহাদে লিপ্ত থাকত। সে এক হাজার মাস এভাবে কাটিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতেই আল্লাহ্‌ তাআলা সূরা-কদর নাযিল করে এ উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এ থেকে আরও প্রতীয়মান হয় যে, শবে-কদর উম্মতে মুহাম্মদীরই বৈশিষ্ট্য
my playlist serial : যারা সিরিয়াল চাচ্ছেন তাদের জন্য! (যদিও মাঝখানে আর অল্প সূরাহ বাকী আছে, ভালো অডিও সোর্স না পাওয়ার একটু দেরি হচ্ছে)

• Full Holy Quran w...

হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤ ---------------------------------------
দক্ষিন এশিয়ার বিখ্যাত ▶ ক্বারী শাকীর কাস্মী (পাকিস্তান)
বাংলা অনুবাদ ▶ হাফেজ মুনির উদ্দীন আহমেদ (ডাইরেক্টর আল কুরআন একাডেমী লন্ডন)
অনুবাদে কন্ঠ ▶ সৈয়দ ইসমত তোহা (বাংলাদেশ)

প্রকৃতির পাশাপাশি যারা মহান আল্লাহর বাণী কুরআন শরীফ ভালো বাসেন তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেল! পবিত্র কুরআন শরীফ ১১৪ সুরা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ! সহজ ভাষায় বঙ্গানুবাদসহ ভালোমানের কলিজা শীতল কণ্ঠে কারীর তেলাওয়াত ব্যবহার করার চেষ্টা করেছি!

------------------------------ Video Disclaimer ------------------------------------------
I have tried to use video backgrounds in various places described in the Holy Qur'an. Since I could not take video footage physically everywhere here, so I have used video footages or frames from different authentic sources. I sincerely apologize! I would try to get better footage on all the places in near future InshaAllah!. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-----------------------------------------------------------------------------------------------------May Allah bless you all!-📖📖📖

01/04/2023

পেইজটা ঘুরে আসলাম �
খুব সুন্দর �
সবাই সার্পোট দিয়ে পাশে থাকুন �
শুভকামনা রইলো �
ফলো দিলাম ব্যাক দেন
রিভিউ ব্যাক দিয়ে পাশে থাকবেন আশা রাখি ��

30/03/2023

089) সূরা আল ফজর ﴾الفجر﴿ Surah Al-Fazr | বাংলা অনুবাদ | Qari Shakir Qasmi | mahfuz art of nature

Mahfuz art of nature ツ!-Follow and Like plz..👈✅©️

আল ফাজ্‌র (আরবি: سورة الفجر‎‎) কুরআনের ৮৯তম সূরা। আল ফাজ্‌র শব্দের অর্থ ভোর। এই সূরাটি কুরআনের ৩০তম পারায় অবস্থিত। এতে ৩০টি আয়াত আছে।[১] এই সূরাতে প্রাচীনকালের কয়েকটি অবিশ্বাসী জাতির ধ্বংস হওয়ার কাহিনী বর্ণনা করা হয়েছে। এছাড়া অর্থলিপ্সু ও নির্দয় লোকদের সমালোচনাও এই সূরায় বিদ্যমান। এখানে সৎ ও সত্যপন্থীদেরকে জান্নাতের সুসংবাদও দেয়া হয়েছে। এই সূরার শুরুতে প্রভাত বেলার শপথ করে বক্তব্য সূচনা করা হয়েছে।

মূল বক্তব্য
মৃত্যু-পরবর্তী জীবনের পুরস্কার ও শাস্তির বিষয়টি এই সূরায় প্রমাণ করা হয়েছে। মক্কার অবিশ্বাসীগণ পরকালকে অস্বীকার করত; তাই সেই সময় নাজিল হওয়া সূরাসমূহে পরকালের বাস্তবতা ও যথার্থতার পক্ষে যুক্তি পেশ করা হয়েছে। এই সূরাটিতেও বিভিন্ন ইতিহাস ও যুক্তি পেশের মাধ্যমে পরকালের বিষয়টি প্রমাণ করা হয়েছে। সূরাটির শুরুতেই কয়েকটি বিষয়ের শপথ করে জিজ্ঞাসা করা হয়েছে যে, এর মধ্যে বুদ্ধিমান মানুষদের জন্য বিবেচ্য বিষয় আছে কিনা। এখানে দিন রাতের আবর্তনের শপথ করার ব্যাখ্যা এই যে, যে স্রষ্টা একটি সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে দিন রাতের আবর্তন ঘটাতে সক্ষম, তার জন্য পরকাল প্রতিষ্ঠা করা এবং প্রতিফল প্রদান করা মোটেই কঠিন কিছু নয়। এর পর মানবেতিহাস থেকে আদ, সামুদ ও ফিরাউনের ধ্বংস হবার উদাহরণ দিয়ে বলা হয়েছে, যারা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টিকারী তাদেরকে যথাসময়ে পাকড়াও করাই আল্লাহ্‌র নীতি। এই পৃথীবিতে যার যা ইচ্ছা তা করার অধিকার নেই, বরং আল্লাহ সর্বদা নজর রেখে চলেছেন যেন এখানে বিপর্যয় সৃষ্টি না হয়; তিনি পরকালে তো বটেই, প্রয়োজনে দুনিয়ার জীবনেও শাস্তি প্রদান করে থাকেন। ন্যায়পরায়ণতার দাবী এটাই যে, ভাল এবং মন্দ উভয় রকম কাজেরই যথাযোগ্য প্রতিফল থাকা উচিত। এরপর এই সূরায় অর্থলিপ্সা ও অনাথদের প্রতি নির্দয়তার সমালোচনা করা হয়েছে। সবশেষে বলা হয়েছে, ভাল এবং মন্দ উভয় কাজেরই যোগ্য প্রতিদান পরকালে প্রদান করা হবে।

হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤ ---------------------------------------
দক্ষিন এশিয়ার বিখ্যাত ▶ ক্বারী শাকীর কাস্মী (পাকিস্তান)
বাংলা অনুবাদ ▶ হাফেজ মুনির উদ্দীন আহমেদ (ডাইরেক্টর আল কুরআন একাডেমী লন্ডন)
অনুবাদে কন্ঠ ▶ সৈয়দ ইসমত তোহা (বাংলাদেশ)

প্রকৃতির পাশাপাশি যারা মহান আল্লাহর বাণী কুরআন শরীফ ভালো বাসেন তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেল! পবিত্র কুরআন শরীফ ১১৪ সুরা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ! সহজ ভাষায় বঙ্গানুবাদসহ ভালোমানের কলিজা শীতল কণ্ঠে কারীর তেলাওয়াত ব্যবহার করার চেষ্টা করেছি!

------------------------------ Video Disclaimer ------------------------------------------
I have tried to use video backgrounds in various places described in the Holy Qur'an. Since I could not take video footage physically everywhere here, so I have used video footages or frames from different authentic sources. I sincerely apologize! I would try to get better footage on all the places in near future InshaAllah!. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-----------------------------------------------------------------------------------------------------May Allah bless you all!-📖📖📖

29/03/2023

Last 2 verses of Surah Al Baqarah বাক্বারার শেষ ২ আয়াত ও দোআ | mahfuz art of nature

Mahfuz art of nature ツ!-Like and Follow plz.. 👈✅©️

সুরা বাক্বারার শেষ দুটি আয়াত (২৮৫+ ২৮৬,আমানার রাসূলু…থেকে শেষ পর্যন্ত) তেলাওয়াত করার অনেক উপকারের কথা সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। শেষ আয়াতে অত্যন্ত জরুরি কয়েকটি দুয়া রয়েছে। এসব দুয়া কবুল হওয়ার ওয়াদাও করা হয়েছে।

প্রিয় নবীজী (সাঃ) একদিন বললেন, “এই মাত্র আকাশের একটি দরজা খোলা হয়েছে। এর আগে কখনও এ দরজাটি খোলা হয়নি, এ দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করছেন। এর আগে তিনি কখনও পৃথিবীতে অবতরণ করেননি। এ ফেরেশতা রাসুলুল্লাহ (সাঃ) কে সালাম করে বলেন,সুসংবাদ গ্রহণ করুন আপাদমস্তক দুটি নূরের, যা আপনার আগে কোন নবীকে দেয়া হয়নি

১. ফাতেহাতুন কিতাব অর্থাৎ সুরা ফাতেহা এবং

২. সুরা বাকারার শেষ দুই আয়াত।

উভয় আয়াতে দোয়া আছে। আল্লাহর উসিলা করে,আপনি এসব দোয়ার যে অংশই পাঠ করবেন আল্লাহ আপনাকে অবশ্যই রহমত দান করবেন, (অর্থাত কবুল করা হবে)।

সহীহ মুসলিম।

রাতের বেলা ঘুমানোর পূর্বে সুরা বাক্বারার শেষ দুই আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদ নামাযের সমান সওয়াব পাওয়ার আশা করা যেতে পারেঃ

রাসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

“যে ব্যক্তি রাতের বেলা সুরা বাক্বারার শেষ দুই আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ঠ হবে।”

বুখারি ৫০১০, মুসলিম ৮০৭।

বিখ্যাত হাদীসের কিতাব, ‘রিয়াদুস সালেহীন’ এর লেখক ও সহীহ মুসলিমের ভাষ্যকার, ইমাম আন-নববী (রহঃ) বলেন,

“এর অর্থ কেউ বলেছেন, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাযের জন্য যথেষ্ঠ হবে। কেউ বলেছেন, শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য যথেষ্ঠ হবে। কেউ বলেছেন, বালা-মুসিবত থেকে নিরাপত্তা পাওয়া যাবে। তবে সবগুলো অর্থ সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে।”

শারহুন নববী আলা সহিহ মুসলিমঃ ৬/৩৪০,হাদীস ৮০৭।

সহীহ বুখারীর ভাষ্যকার, আমিরুল মুমিনিন ফিল হাদীস, ইমাম ইবনে হাজার আসকালানী (রহঃ) এই অভিমত সমর্থন করে বলেন, উপরের সবগুলো অর্থ নেওয়া সঠিক। আল্লাহ ভালো জানেন। প্রথম অর্থটি (তাহাজ্জুদের সমান সওয়াব পাওয়া যাবে) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে একটি মারফু হাদীসে স্পষ্ট ঊল্লেখ আছে।

ফাতহুল বারীঃ ৮/৬৭৩, হাদীস নং- ৫০১০।

এ কারণেই আলী (রাঃ) বলেন, “আমার মতে যার সামান্যও বুদ্ধিজ্ঞান আছে, সে এ দুটি আয়াত পাঠ করা ছাড়া নিদ্রা যাবে না”।

মানাকিবুস সাহাবা, ইমাম নববী এটাকে সহীহ বলেছেন, আল-আযকার।

হজরত আবু মাসউদ (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, “যে সুরা বাকারার শেষ দুই আয়াত রাতে পাঠ করবে, তার জন্য এ দুটি আয়াত যথেষ্ট হবে; অর্থাৎ সারারাত সে জিন ও মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এবং প্রতিটি অপ্রিয় বিষয় থেকে তাকে হেফাজত করা হবে।

সহীহ বুখারি ও সহীহ মুসলিম।

হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤ ---------------------------------------
দক্ষিন এশিয়ার বিখ্যাত ▶ ক্বারী শাকীর কাস্মী (পাকিস্তান)
বাংলা অনুবাদ ▶ হাফেজ মুনির উদ্দীন আহমেদ (ডাইরেক্টর আল কুরআন একাডেমী লন্ডন)
অনুবাদে কন্ঠ ▶ সৈয়দ ইসমত তোহা (বাংলাদেশ)

প্রকৃতির পাশাপাশি যারা মহান আল্লাহর বাণী কুরআন শরীফ ভালো বাসেন তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেল! পবিত্র কুরআন শরীফ ১১৪ সুরা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ! সহজ ভাষায় বঙ্গানুবাদসহ ভালোমানের কলিজা শীতল কণ্ঠে কারীর তেলাওয়াত ব্যবহার করার চেষ্টা করেছি!

------------------------------ Video Disclaimer ------------------------------------------
I have tried to use video backgrounds in various places described in the Holy Qur'an. Since I could not take video footage physically everywhere here, so I have used video footages or frames from different authentic sources. I sincerely apologize! I would try to get better footage on all the places in near future InshaAllah!. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-----------------------------------------------------------------------------------------------------May Allah bless you all!-📖📖📖

29/03/2023

সূরা আল ইমরানের শেষ ১১ আয়াত Surah Al imran 190 200 ayat ❤ Hafej Fahad Hossain ▶mahfuz art of nature

Mahfuz art of nature ツ!-Like and Follow plz 👈✅©️

Rmy playlist serial : মহাগ্রন্থ আল কুরআনের (বাংলা অনুবাদ) যারা সিরিয়াল চাচ্ছেন তাদের জন্য!

• Full Holy Quran w...

সূরা আল ইমরানের (১৯০-২০০ ) শেষ আয়াতগুলোর এক অসাধারণ তেলাওয়াত। আল ইমরান ( آل عمران‎) কুরআনের তৃতীয় সূরা, এর আয়াত সংখ্যা ২০০টি এবং এর রূকুর সংখ্যা ২০টি। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। (শেষ রাতে সূরা আলে ইমরানের শেষাংশ পাঠ করলে তাহাজ্জুদ ছালাতের নেকী অর্জিত হবে' মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (দারেমী, মিশকাত হা/২১৭১)। অন্যত্র রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি রাতে একশত আয়াত তেলাওয়াত করবে, তার জন্য সারারাত ইবাদতের নেকী লেখা হবে (দারেমী, সিলসিলা ছহীহাহ হা/৬৪৪)।

হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤ ------------আমার প্রিয় এক ভাই, আমার পাশেই থাকেন, কলাবাগান Hafej FAHAD HOSSAIN , Lake view Jame Mosque Kalabagan, Dhaka

১৯০) নিশ্চয়ই আসমানসমূহ ও যমীনের সৃষ্টিতে এবং রাত্র ও দিনের আবর্তনে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন আছে।
১৯১) যারা আল্লাহকে দন্ডায়মান, উপবিষ্ট এবং শায়িত অবস্থায় স্মরণ করে থাকে এবং আসমান ও যমীনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে (ও বলে) : ‘হে আমাদের প্রতিপালক! তুমি এসব অনর্থক সৃষ্টি করনি, তোমার পবিত্রতা বর্ণনা করছি, সুতরাং আমাদেরকে অগ্নির শাস্তি হতে রক্ষা কর।

১৯২) হে আমাদের প্রতিপালক! তুমি যাকে আগুনে নিক্ষেপ করবে, তাকে অবশ্যই তুমি অপমান করবে আর যালিমদের কোন সাহায্যকারী নেই।

১৯৩) হে আমাদের প্রতিপালক! আমরা একজন ঘোষণাকারীকে ঈমানের ঘোষণা করতে শুনেছি যে, ‘তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো’। সে অনুযায়ী আমরা ঈমান এনেছি। সুতরাং হে আমাদের প্রতিপালক! আমাদের গুনাহ্গুলো ক্ষমা কর এবং আমাদের থেকে আমাদের মন্দ কাজগুলো বিদূরিত কর আর নেক বান্দাদের সঙ্গে শামিল করে আমাদের মৃত্যু ঘটাও।

১৯৪) ‘হে আমাদের প্রতিপালক! তুমি স্বীয় রসূলদের মারফত আমাদেরকে যেসব বস্তুর ওয়াদা শুনিয়েছ, তা আমাদেরকে দান কর এবং ক্বিয়ামাতের দিন আমাদেরকে লাঞ্ছিত করো না, নিশ্চয়ই তুমি ওয়া‘দা খেলাফ কর না।’
১৯৫) তখন তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বললেন, তোমাদের মধ্যে পুরুষ হোক কিংবা নারীই হোক কোন কর্মীরই কর্মফল আমি নষ্ট করি না, তোমরা একে অপরের অংশ। সুতরাং যারা হিজরাত করবে এবং স্বীয় গৃহ হতে বিতাড়িত হবে ও আমার পথে নির্যাতিত হবে, যুদ্ধ করবে ও নিহত হবে, নিশ্চয় আমি তাদের গুনাহসমূহ দূর করে দেব এবং নিশ্চয়ই তাদেরকে এমন জান্নাতে দাখিল করবো, যার নীচ দিয়ে বয়ে যাচ্ছে নদ-নদী, আল্লাহর নিকট হতে পুরস্কার হিসেবে, বস্তুতঃ আল্লাহর নিকটেই উত্তম বিনিময়।

১৯৬) যারা কুফরী করেছে, দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন কিছুতেই আপনাকে বিভ্রান্ত না করে।
১৯৭) এ তো স্বল্পকালীন ভোগ মাত্র; তারপর জাহান্নাম তাদের আবাস; আর ওটা কত নিকৃষ্ট বিশ্রামস্থল!

১৯৮) কিন্তু যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। এ হচ্ছে আল্লাহ্‌র পক্ষ থেকে আতিথেয়তা; আর আল্লাহ্‌র কাছে যা আছে তা সৎকর্মপরায়ণদের জন্য উত্তম।

১৯৯) ‏আর নিশ্চয় কিতাবীদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহ্‌র প্রতি বিনয়াবনত হয়ে তাঁর প্রতি এবং তিনি যা তোমাদের ও তাদের প্রতি নাযিল করেছেন তাতে ঈমান আনে। তারা আল্লাহ্‌র আয়াত তুচ্ছ মূল্যে বিক্রি করে না। তারাই, যাদের জন্য আল্লাহ্‌র কাছে পুরস্কার রয়েছে। নিশ্চয়ই আল্লাহ্ দ্রুত হিসাব গ্রহণকারী।

২০০) হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ কর, ধৈর্যে প্রতিযোগিতা কর এবং সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাক, আর আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর; যাতে তোমরা সফলকাম হতে পার"❞

---------------------------------------------------------------📖📖📖

29/03/2023

008) সূরা আল-আনফাল الأنفال অনুবাদ | Surah Al Anfal | Qari Shakir Qasmi | mahfuz art of nature

Mahfuz art of nature ツ!-Like and Follow plz!-👈✅©️

আল আনফাল (আরবি ভাষায়: الأنفال) মহাগ্রন্থ আল কুরআনের ৮ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৭৫ টি । আল আনফাল সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে।

নামকরণ
এ সূরার নাম সূরা আল-আনফাল; কারণ সূরার প্রথম আয়াতেই এ শব্দটির উল্লেখ আছে, যার অর্থ যুদ্ধলব্ধ সম্পদ। এর অধিকাংশ বর্ণনা এ সংক্রান্ত। কেউ কেউ এটাকে সূরা ‘বদর’ও নাম দিয়েছেন। [বুখারীঃ ৪৮৮২] কারণ, অধিকাংশ আলোচনা ছিল বদর যুদ্ধের। আবার কেউ কেউ এ সূরাকে সূরা ‘জিহাদ' নামেও অভিহিত করেছেন।

নাযিলের সময়কাল
এ সূরাটি দ্বিতীয় হিজরীতে বদর যুদ্ধের পর নাযিল হয়। ইসলাম ও কুফরের মধ্যে সংঘটিত এ প্রথম যুদ্ধের ওপর এতে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে ।

my playlist serial : যারা সিরিয়াল চাচ্ছেন তাদের জন্য!

• Full Holy Quran w...

হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤ -------------------------------------------------------------
দক্ষিন এশিয়ার বিখ্যাত ▶ ক্বারী শাকীর কাস্মী (পাকিস্তান)
বাংলা অনুবাদ ▶ হাফেজ মুনির উদ্দীন আহমেদ (ডাইরেক্টর আল কুরআন একাডেমী লন্ডন)
অনুবাদে কন্ঠ ▶ সৈয়দ ইসমত তোহা (বাংলাদেশ)

প্রকৃতির পাশাপাশি যারা মহান আল্লাহর বাণী কুরআন শরীফ ভালো বাসেন তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেল! পবিত্র কুরআন শরীফ ১১৪ সুরা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ! সহজ ভাষায় বঙ্গানুবাদসহ ভালোমানের কলিজা শীতল কণ্ঠে কারীর তেলাওয়াত ব্যবহার করার চেষ্টা করেছি!

------------------------------ Video Disclaimer ------------------------------------------
I have tried to use video backgrounds in various places described in the Holy Qur'an. Since I could not take video footage physically everywhere here, so I have used video footages or frames from different authentic sources. I sincerely apologize! I would try to get better footage on all the places in near future InshaAllah!. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-----------------------------------------------------------------------------------------------------May Allah bless you all!-📖📖📖

29/03/2023

011) সূরা হুদ (একজন নবীর নাম) Surah Hûd অনুবাদ سورة هود | Qari Shakir Qasmi | mahfuz art of nature

Mahfuz art of nature ツ!-Like and Follow plz.. 👈✅©️

সূরা হুদ (আরবি: سورة هود‎‎) মহাগ্রন্থ আল কুরআনের ১১তম সূরা; এতে আয়াত সংখ্যা ১২৩টি এবং রূকুর সংখ্যা ১০টি। হুদ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় পূর্ববতী জাতিসমূহের উপরে আপতিত গজব (ঐশ্বরিক শাস্তি)এবং বিভিন্ন প্রকারের কঠিন আযাব (পূর্ব-নির্ধারিত শাস্তি) এবং কেয়ামতের ভয়াবহ ঘটনাবলী এবং পুরস্কার ও শাস্তির কথা বলা হয়েছে।

my playlist serial : যারা সিরিয়াল চাচ্ছেন তাদের জন্য!

• Full Holy Quran w...
মক্কায় মহানবী (সা.)’র অবস্থানের শেষের বছরগুলোতে যখন এই সুরা নাজিল হচ্ছিল তখন মুসলমানদের ওপর শত্রুদের চাপ চরম পর্যায়ে উন্নীত হয়েছিল। সুরা হুদে রয়েছে ১২৩ আয়াত ও দশটি রুকু।

এই সুরার বেশিরভাগ অংশেই এসেছে ইসলামের নানা মূল নীতি ও বিশেষ করে, হযরত নুহ (আ.)’র ঘটনাসহ শির্ক আর মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রামে জড়িত অতীতের অনেক নবী-রাসূলের জীবনের ঘটনা ।

সূরা হুদের ক’টি গুরুত্বপূর্ণ বিষয়ের শিরোনাম হল: আল্লাহই জীবিকাদাতা, আকাশ ও পৃথিবীর ছয় দিনে সৃষ্টি হওয়া, মনুষের অবস্থা বা বৈশিষ্ট্য, রাসূল (সা.)-এর উপদেশ, কুরআনের বাস্তবতার প্রমাণ, রাসূলের সাক্ষী কে, হযরত নুহ (আ.)-এর ঘটনা, অবাধ্যতার কারণে তাঁর সন্তানের বংশচ্যুত হওয়া, হুদ (আ.)’র জাতির ঘটনা, তওবা ও ইস্তিগফারের উপকারিতা, হযরত সালেহ (আ.)-এর ঘটনা, হযরত ইসহাক (আ.)-এর জন্মগ্রহণ, হযরত লূত (আ.)-এর ঘটনা, হযরত শোয়াইব (আ.)-এর ঘটনা, আখেরি ইমাম হযরত ইমাম মাহদি (আ.)- সম্পর্কে ভবিষ্যদ্বাণী, হযরত মুসা (আ.)-এর ঘটনা, মু’মিনদের জন্য দৃঢ়তার উপদেশ এবং শত্রুর ব্যাপক ঘৃণা ও তীব্র হামলা সত্ত্বেও ময়দান খালি করে না দেয়া, মৃত্যু-পরবর্তী জীবন, কিয়ামতের দিন মানুষের দু’ধরনের শ্রেণী-বিভাগ, জালিমকে সাহায্য করাও জুলুম এবং পাঁচ ওয়াক্তের নামায ইত্যাদি।

হযরত নুহ (আ.)'র যুগে তার জাতির মধ্যে নৈরাজ্য ও অনাচার ছড়িয়ে পড়েছিল। লোকেরা ন্যায়বিচার ও একত্ববাদের ধার ধারতো না এবং মূর্তি পূজা করতো। সে সময় ধনী ও দরিদ্রদের ব্যবধান দিনকে দিন বাড়ছিল। সবলরা দুর্বলদের অধিকার পদদলিত করতো। আর এ অবস্থায় নুহ (আ.)-কে নবী হিসেবে মনোনীত করেন মহান আল্লাহ এবং তাঁকে দান করেন ধর্মগ্রন্থ ও খোদায়ী বিধান তথা শারিয়াত। কিন্তু নুহ (আ.)'র জাতির লোকেরা এই মহান নবীর আহ্বানগুলো প্রত্যাখ্যান করে। শুধু তাই নয়, তাদের নেতৃস্থানীয়রাও নুহ নবীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা বলে যে, হে নুহ! তুমি তো আমাদের মতই একজন মানুষ। যারা তোমার অনুসারী তারা সরলমনা বা বোকা মানুষ ও বিভ্রান্ত। আমাদের চেয়ে তোমার মধ্যে বেশি কিছু তো দেখছি না। আমরা তোমাকে মিথ্যাবাদী বলেই মনে করছি।

নুহ (আ.) তার জাতির লোকদেরকে খোদায়ী শাস্তির ভয় দেখালেন এবং তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে যেতে লাগলেন। শাস্তির ভয় দেখানোর কারণ হলো এটা যে, মানুষ যতক্ষণ না বিপদ অনুভব করে ততক্ষণ পর্যন্ত নিজ অবস্থানে অনড় থাকে। যারা সচেতন তারা এইসব সতর্কবাণীর মুখে নিজেদের সংশোধনের চেষ্টা করে। কিন্তু যারা অচেতন ও বস্তুবাদী কিংবা সম্পদ ও ক্ষমতার কারণে দাম্ভিকে পরিণত হয়েছে তারা এইসব সতর্কবাণীকে গুরুত্ব দেয় না।

এ অবস্থায় নুহ (আ.) তাদের উদ্দেশে বললেন: ‘হে আমার সম্প্রদায়! তোমরা কি ধারণা কর, আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং

তিনি যদি আমাকে তাঁর পক্ষ হতে এমন অনুগ্রহ দান করেন যা তোমাদের দৃষ্টিগোচর নয়, (তবুও কি তোমরা আমাকে প্রত্যাখ্যান করবে?) আমি কি এ বিষয়ে তোমাদের বাধ্য করতে পারি যখন তোমরা তা অপছন্দ কর?' (হুদ-২৮)

এরপরও হযরত নুহ (আ.) খোদাদ্রোহী এই জাতিকে সুপথ দেখানোর জন্য এবং তাদেরকে বিভ্রান্তির ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা চালানো ও যুক্তি তুলে ধরা অব্যাহত রাখেন। কিন্তু তারা বিভ্রান্তিতে অবিচল থাকে। তারা বললো:

'হে নুহ! তুমি আমাদের সঙ্গে অনেক কথা বলেছো। আর তর্ক করতে চাই না। যদি যা বলছো তা সত্যিই হয়ে থাকে তাহলে তোমার কথিত সেই খোদায়ী শাস্তি আমাদের ওপর প্রয়োগ করো!' এভাবে তারা হযরত নুহ (আ.) আন্তরিক ও ভালবাসাপূর্ণ দাওয়াতের জবাব দিতে থাকে চরম দম্ভ, বিদ্বেষ ও অজ্ঞতা প্রকাশের মাধ্যমে। নুহ (আ.)'র জাতির খুব কম মানুষই তাঁর আহ্বানে সাড়া দিয়েছিল।

হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤ ---------------------------------------
দক্ষিন এশিয়ার বিখ্যাত ▶ ক্বারী শাকীর কাস্মী (পাকিস্তান)
বাংলা অনুবাদ ▶ হাফেজ মুনির উদ্দীন আহমেদ (ডাইরেক্টর আল কুরআন একাডেমী লন্ডন)
অনুবাদে কন্ঠ ▶ সৈয়দ ইসমত তোহা (বাংলাদেশ)

প্রকৃতির পাশাপাশি যারা মহান আল্লাহর বাণী কুরআন শরীফ ভালো বাসেন তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেল! পবিত্র কুরআন শরীফ ১১৪ সুরা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ! সহজ ভাষায় বঙ্গানুবাদসহ ভালোমানের কলিজা শীতল কণ্ঠে কারীর তেলাওয়াত ব্যবহার করার চেষ্টা করেছি!

------------------------------ Video Disclaimer ------------------------------------------
I have tried to use video backgrounds in various places described in the Holy Qur'an. Since I could not take video footage physically everywhere here, so I have used video footages or frames from different authentic sources. I sincerely apologize! I would try to get better footage on all the places in near future InshaAllah!. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-----------------------------------------------------------------------------------------------------May Allah bless you all!-📖📖📖

28/03/2023

10) সূরা ইউনুস (বাংলা অনুবাদ: سورة يونس‎) Surah Yûnus ❤ Qari Shakir Qasmi ▶ mahfuz art of nature

Mahfuz art of nature ツ!-Like and Follow plz.. 👈✅©️

আলহামদুলিল্লাহ এবারের ভিডিও দেখে পড়া ও শোনা যাবে ( READ Version) আরবী ইংরেজী ও বাংলা অনুবাদ নিয়ে নূতন ভাবে সাজানো হলো, এবং অনুবাদ সংশোধন করা হলো, আগের পর্বে শুধু মাত্র তেলাওয়াত ও অনুবাদ ছিলো!

সূরা ইউনুস (আরবি ভাষায়: سورة يونس‎) কুরআনের দশম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১০৯ টি। এই সূরাটিতে কোরাআন পাক ও ইসলামের মৌলিক উদ্দেশ্যাবলী- তওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদি বিষয়ের যথার্থতা বিশ্বচরাচর এবং তার মধ্যকার পরিবর্তন-পরিবর্তনশীল ঘটনাবলীর মাধ্যমে প্রমাণ দেখিয়ে ভালো করে বোধগম্য করার ব্যবস্থা করা হয়েছে। সাথে সাথে কিছু উপদেশমূলক, ঐতিহাসিক ঘটনাবলী এবং কাহিনীর অবতারণা করে সে সমস্ত লোকদেরকে সতর্ক করা হয়েছে যারা আল্লাহ্‌ তাআলার এ সব প্রকাশ্য নিদর্শনসমূহের উপর একটু চিন্তা করে না।

ব্যাখ্যা
এই সূরার দ্বিতীয় আয়াতে রয়েছে মুশরেকদের একটি সন্দেহ ও প্রশ্নের উত্তর। সন্দেহটি ছিলো এই যে, কাফেররা তাদের মূর্খতার দরুণ সাব্যস্ত করে রেখেছিল যে, আল্লাহ্‌ তাআলার পক্ষ থেকে যে নবী বা রসূল আসবেন তিনি মানুষ হবেন না বরং তিনি মানুষ না হয়ে ফেরেশতা হওয়াটাই উচিত। কোরাআন পাক বিভিন্ন জায়গায় তাদের এই ভ্রান্ত ধারণার উত্তর বিভিন্ন প্রকারে দিয়েছেন। এক আয়াতে এরশাদ হয়েছেঃ

“ যমীনের উপর যদি ফেরেশতারা বাস করতো, তাহলে আমি তাদের জন্য কোন ফেরেশতাকেই রসূল বানিয়ে পাঠাতাম। ”
যার মূল কথা হলো এই যে, রেসালাতের উদ্দেশ্য ততহ্মণ পর্যন্ত পূর্ণ হবে না, যতহ্মণ পর্যন্ত না রসূল এবং যাদের মধ্যে রসূল পাঠানো হচ্ছে এই দুয়ের পারস্পরিক সম্পর্ক থাকে।

my playlist serial : মহাগ্রন্থ আল কুরআনের (বাংলা অনুবাদ) যারা সিরিয়াল চাচ্ছেন তাদের জন্য!

• Full Holy Quran w...

হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤ ---------------------------------------
দক্ষিন এশিয়ার বিখ্যাত ▶ ক্বারী শাকীর কাস্মী (পাকিস্তান)
বাংলা অনুবাদ ▶ হাফেজ মুনির উদ্দীন আহমেদ ( আল কুরআন একাডেমী লন্ডন)
অনুবাদে কন্ঠ ▶ সৈয়দ ইসমত তোহা (বাংলাদেশ)

প্রকৃতির পাশাপাশি মহান আল্লাহর বাণী মহাগ্রন্থ আল কুরআন যারা ভালো বাসেন তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেল! মহাগ্রন্থ আল কুরআন ১১৪ সুরা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ! সহজ ভাষায় বঙ্গানুবাদসহ ভালোমানের কলিজা শীতল কণ্ঠে কারীর তেলাওয়াত ব্যবহার করার চেষ্টা করেছি!

----------------------------- Video Disclaimer -----------------------------------------
I have tried to use video backgrounds in various places described in the Holy Qur'an. Since I could not take video footage physically everywhere here, so I have used video footages or frames from different authentic sources. I sincerely apologize! I would try to get better footage on all the places in near future InshaAllah!. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-----------------------------------------------------------------------------------------------------May Allah bless you all!-📖📖📖

28/03/2023

09) সূরা আত তাওবাহ Surah At-Taubah | سورة التوبة অনুবাদ | Qari Shakir Qasmi | mahfuz art of nature

Mahfuz art of nature ツ!-Like and Follow plz.. 👈✅©️

আলহামদুলিল্লাহ এবারের ভিডিও দেখে পড়া ও শোনা যাবে ( READ Version) আরবী ইংরেজী ও বাংলা অনুবাদ নিয়ে নূতন ভাবে সাজানো হলো, এবং অনুবাদ সংশোধন করা হলো, আগের পর্বে শুধু মাত্র তেলাওয়াত ও অনুবাদ ছিলো!

​ ​ #সূরা_আত_তাওবাহ​ ​
সূরা আত-তাওবাহ্‌, (আরবি: سورة التوبة ‎‎, "অনুশোচনা") যা সূরা বার'আহ বা বার'আত (প্রত্যাখ্যান) নামেও পরিচিত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের নবম সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১২৯ টি। আরবি তওবা অর্থ ক্ষমা (Ultimatum) - একে সূরা তওবা বলা হয়, কারণ এতে মুসলমানদের তওবা কবুল হওয়ার বর্ণনা রয়েছে। সূরাটির অন্য নাম হলো বারা'আত - একে বারা'আত বলা হয় কারণ, এতে কাফেরদের তথা অবিশ্বাসীদের সাথে সম্পর্কচ্ছেদ ও তাদের ব্যাপারে দায়িত্ব-মুক্তির উল্লেখ আছে।
Playlist:

• Full Holy Quran w...

বিসমিল্লাহ-হীনতা
এই সূরার বৈশিষ্ট্য হলো এর শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখা হয় না। কারণ কোরআন শরীফের বিভিন্ন অংশ ২৩ বছরের দীর্ঘ পরিসরে অবতীর্ণ হয়েছিল। কখনও একটি পূর্ণাঙ্গ সূরাও ভেঙে ভেঙে অবতীর্ণ হতো। জিব্রাইল (আ:) তা কোথায় বসাতে হবে, তা বলে দিতেন। যখন বিসমিল্লাহ অবতীর্ণ হতো তখন বোঝা যেত, আগের সূরার অবতরণ শেষ হয়েছে। কিন্তু সূরা তওবা অবতরণে কোনো বিসমিল্লাহ অবতীর্ণ হয়নি এবং রাসুল(সা:)ও তা লিখে যেতে নির্দেশ দেননি। এই অবস্থায় রাসুল(সা:) ইন্তেকাল করেন। পরবর্তিতে খলীফা ওসমান গনী [রাঃ] বিসমিল্লাহ দেখতে না পেয়ে একে অন্য সূরার অন্তর্ভুক্ত মনে করেন। অনেকে একে সূরা আনফালের অংশ মনে করেন। তাই আয়াত-সংখ্যার দিক দিয়ে বেশি হওয়াসত্ত্বেয় সাবধানতার খাতিরে কোরআন সংকলনের সময় একে সূরা আনফালের পরে স্থান দেয়া হয়েছে।

যেহেতু অবতরণের সময়ই এর শুরুতে বিসমিল্লাহ ছিল না, তাই বিজ্ঞ 'আলেমদের বক্তব্য হলো, কেউ যদি সূরা আনফালের পরে সূরা তওবা পড়ে, তাহলে সে বিসমিল্লাহ পড়বে না; তবে কেউ যদি পরম্পরাহীনভাবে সূরা তওবাই প্রথমে পড়ে, তাহলে বিসমিল্লাহ জুড়ে নিবে। অনেকে বিসমিল্লাহ'র বদলে 'আঊযুবিল্লা-হি মিন না-র পড়ে থাকেন, যার কোনো ভিত্তি কোনো বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত নয়।
অবিশ্বাসীদের সাথে সম্পর্কের আলোচনা

সূরা তওবার সর্বত্র কিছু যুদ্ধ (মক্কা বিজয়, হোনাইন যুদ্ধ, তাবুক যুদ্ধ), যুদ্ধ সংক্রান্ত ঘটনাবলী এবং এসংক্রান্ত হুকুম, মাসায়েল ইত্যাদির বর্ণনা রয়েছে। এসকল যুদ্ধের প্রেক্ষিতে আরবের সকল গোত্রের সাথে সকল চুক্তি বাতিলের নির্দেশ আসে।

হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤ ---------------------------------------
এশিয়া উপমহাদেশের বিখ্যাত ▶ ক্বারী শাকীর কাস্মী (পাকিস্তান)
বাংলা অনুবাদ ▶ হাফেজ মুনির উদ্দীন আহমেদ (ডাইরেক্টর আল কুরআন একাডেমী লন্ডন)
অনুবাদে কন্ঠ ▶ সৈয়দ ইসমত তোহা (বাংলাদেশ)

my playlist serial : মহাগ্রন্থ আল কুরআনের (বাংলা অনুবাদ) যারা সিরিয়াল চাচ্ছেন তাদের জন্য!

• Full Holy Quran w...

প্রকৃতির পাশাপাশি মহান আল্লাহর বাণী মহাগ্রন্থ আল কুরআন যারা ভালো বাসেন তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেল! মহাগ্রন্থ আল কুরআন ১১৪ সুরা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ! সহজ ভাষায় বঙ্গানুবাদসহ ভালোমানের কলিজা শীতল কণ্ঠে কারীর তেলাওয়াত ব্যবহার করার চেষ্টা করেছি!

---------------------------------------------------------------------📖📖📖

Address

Barishal

Telephone

+8801586337630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahfuz art of nature ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mahfuz art of nature ツ:

Share