Gaining Nearness To Allah

Gaining Nearness To Allah Assalamu Alaykum...This is a religious page for spreading islamic post,quotes & contents.

22/09/2025

হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"
অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট!' 🖤

21/04/2025

আমি বললাম, আমি ব্যর্থ।
আল্লাহ বললেন, বিশ্বাসীরা সফল হয়। (কোরআন ২৩ঃ১)

আমি বললাম, আমার জীবনে অনেক কষ্ট।
আল্লাহ বললেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। (কোরআন ৯৪ঃ৬),

আমি বললাম, আমাকে কেউ সাহায্য করে না।
আল্লাহ্ বললেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। (কোরআন ৩০ঃ৪৭),

আমি বললাম, আমি দেখতে খুবই কুৎসিত।
আল্লাহ্ বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। (কোরআন ৯৫ঃ৪),

আমি বললাম, আমার সাথে কেউ নেই।
আল্লাহ্ বললেন, ভয় করো না আমি তোমার সাথে আছি। (কোরআন ২০ঃ৪৬),

আমি বললাম, আমার পাপ অনেক বেশি।
আল্লাহ্ বললেন, আমি তওবাকারীদেরকে ভালোবাসি। (কোরআন ২ঃ২২২),

আমি বললাম, আমি সবসময় অসুস্থ থাকি।
আল্লাহ্ বললেন, আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি। (কোরআন ১৭ঃ৮২),

আমি বললাম, এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার কিছুই নেই।
আল্লাহ্ বললেন, তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। (কোরআন ৯৩ঃ৪),

আমি বললাম, বিজয় অনেক দূরে।
আল্লাহ্ বললেন, আমার সাহায্য একান্তই নিকটবর্তী (কোরআন ২ঃ২১৪),

আমি বললাম, আমার জীবনে খুশি নেই।
আল্লাহ্ বললেন, শীঘ্রই তোমার রব এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। (কোরআনঃ৯৩ঃ৫),

আমি বললাম, আমি সবসময় হতাশ।
আল্লাহ্ বললেন, আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। (কোরআন ৩ঃ১৩৯)

আমি বললাম, আমার কোন পরিকল্পনা সফল হচ্ছে না।
আল্লাহ্ বললেন, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। (কোরআন ৩ঃ৫৪)

আমি বললাম, প্রিয় জিনিষটি পেলাম না।
আল্লাহ্ বললেন, "বস্তুত তোমরা এমন বিষয়কে অপছন্দ করছো যা তোমাদের পক্ষে বাস্তবিকই মঙ্গলজনক। পক্ষান্তরে, তোমরা এমন বিষয়কে পছন্দ করছো যা তোমাদের জন্য বাস্তবিকই অনিষ্টকর এবং আল্লাহ্‌ই অবগত আছেন আর তোমরা অবগত নও।” (কোরআন ২ঃ২১৬)।
অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে, অথবা তার চেয়েও উত্তম। (সূরাঃ আনফাল আয়াতঃ ৭০),

আমি বললাম, সুখ কখন আসবে?
আল্লাহ বললেন, আল্লাহ কষ্টের পরেই সুখ দেবেন (কোরআন ৬৫ঃ৭)।
আল্লাহ বললেন, ফাইন্না মা‘আল ‘উছরি ইউছরা।
কষ্টের সাথেই তো স্বস্তি আছে। ইন্না মা‘আল ‘উছরি ইউছরা। অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। (কোরআন ৯৪: ৫ ও ৬)।

৮ জুন থেকে ১৭ জুন  এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন। জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের ...
06/06/2024

৮ জুন থেকে ১৭ জুন
এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল ইবাদত করা

৮.কুরআন তেলাওয়াত করা বা অর্থ করে পড়া বা শুনা

৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া

১১. অধিক পরিমাণে তওবা করা

১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)

১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে

১৪. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা

১৫. প্রতিদিন সূরা মুলক পড়া

ইনশাআল্লাহ আমরা এই সময় টা কাজে লাগাবো। সবাই সবার জন্য দোয়া করবো।

⭕ লাইলাতুল ক্বদর অনুসন্ধান করার বিজোড় রাত সমূহঃ-🔲 আরবী মাসের দিন শুরু হয় রাতের মাধ্যমে অর্থাৎ প্রথমে রাত আসে, এরপরে দিন।...
03/04/2024

⭕ লাইলাতুল ক্বদর অনুসন্ধান করার বিজোড় রাত সমূহঃ-

🔲 আরবী মাসের দিন শুরু হয় রাতের মাধ্যমে অর্থাৎ প্রথমে রাত আসে, এরপরে দিন। উদাহরণস্বরূপঃ- আগামীকাল যদি ২৫ তম রোজা হয়ে থাকে, তাহলে ২৫ তম রোজার রাতটি শুরু হবে আজকে মাগরিব থেকে। অর্থাৎ ২৪ তম রোজার দিন শেষ হয়ে যেই রাতটি আসবে সেই রাতটিই হচ্ছে ২৫ তম রোজার রাত।

🔸 ২১ তম রাত্রি - ৩১ শে মার্চ - রবিবার [দিবাগত রাত]

🔹 ২৩ তম রাত্রি - ০২ ই এপ্রিল - মঙ্গলবার [দিবাগত রাত]

🔸 ২৫ তম রাত্রি - ০৪ ই এপ্রিল - বৃহঃবার [দিবাগত রাত]

🔹 ২৭ তম রাত্রি - ০৬ ই এপ্রিল - শনিবার [দিবাগত রাত]

🔸 ২৯ তম রাত্রি - ০৮ ই এপ্রিল - সোমবার [দিবাগত রাত]

⭕ দিবাগত রাত মানে হচ্ছে দিন শেষে যেই রাতটি আসে।

🔲 রাসূল সল্লল্ল-হু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তা'য়ালার উপর দৃঢ় বিশ্বাস রেখে সওয়াবের আশায় ক্বদরের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি যাপন করবে, মহান আল্লাহ তা'য়ালা তার পূর্বের সমস্ত গুনাহ্‌ সমূহ ক্ষমা করে দিবেন। [বুখারী- ৩৫]

🔰 আয়িশাহ (র.) বলেন, ইয়া রাসূলুল্লাহ! আমি যদি ক্বদরের রাত পেয়ে যাই তাহলে আমি কোন দু'আটি পাঠ করবো.? তখন রাসূল (স.) বললেন, তুমি পাঠ করবে-

« اللَّهمَّ إنَّك عفُوٌّ كريمٌ تُحِبُّ العفْوَ، فاعْفُ عنِّي »

উচ্চারণঃ- “আল্ল-হুম্মা ইন্নাকা 'আফু'উন কারীম, তুহি্ব্বুল 'আফওয়া ফা'ফু 'আন্নী”

অর্থঃ- “হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। অতএব, আমাকে ক্ষমা করে দিন।”
[তিরমিযী- ৩৬১৩, ইবনে মাজাহ- ৩৮৫০]

⭕ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া, দোয়াটি ক্বদরের রাত ব্যতীত অন্য যেকোনো সময়ই ইস্তিগফার হিসেবে পাঠ করা যাবে। তাই আমাদের যাদের দোয়াটি মুখস্থ নেই, তারা এখুনি দোয়াটি মুখস্থ করে নিবো ইন শা আল্লাহ.. 💝✅

আইয়ামে বীজ এর রোজা ১৩,১৪,১৫ ই শাবান,(ফেব্রুয়ারি ২৪,২৫,২৬)ইং তারিখে✨
24/02/2024

আইয়ামে বীজ এর রোজা ১৩,১৪,১৫ ই শাবান,(ফেব্রুয়ারি ২৪,২৫,২৬)ইং তারিখে✨

30/11/2023

• পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সবকিছু কেটে ফেলতে পারে।

• লোহা থেকেও শক্তিশালী হচ্ছে আগুন, যা লোহাকেও গলিয়ে দিতে পারে।

• আগুন থেকেও শক্তিশালী হচ্ছে পানি, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে।

• পানি থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, যে সেই পানিকেও পান করে নিতে পারে।

• মানুষ থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে।

• মৃত্যু চেয়েও বড় হচ্ছে দোয়া, যা মানুষের তকদির পর্যন্ত বদলে দিতে পারে।

• সুবহানাল্লাহ❤️

12/11/2023

একজন ইহুদি ভ্রূণ বিশেষজ্ঞ (যিনি একজন ধর্মীয় পণ্ডিতও ছিলেন) খোলাখুলি বলেছিলেন যে, পৃথিবীতে মুসলিম নারীর চেয়ে পবিত্র ও বিশুদ্ধ নারী অন্য কোন ধর্মে নেই।
পুরো ঘটনাটি ঘটেছিল যখন আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউটের (Albert Einstein Institution) সাথে যুক্ত একজন ভ্রূণ বিশেষজ্ঞ, ইহুদি পেশাদার রবার্ট, তার ইসলাম গ্রহণের ঘোষণা দেন। যার একমাত্র কারণ ছিল, কুরআনে উল্লেখিত তালাক প্রাপ্ত নারীর ইদ্দতের আদেশ সম্পর্কিত আয়াত এবং ইদ্দতের জন্য তিন মাসের সীমা নির্ধারণের পেছনের রহস্য ও হিকমত সম্পর্কে অবগতি।

আল্লাহ তায়ালা কোনো তালাক প্রাপ্ত নারীকে দ্বিতীয় বিয়ের পূর্বে তিন মাসের একটি গ্যাপ রাখতে বলেছেন। তিনি পবিত্র কুরআনে এরশাদ করেন,
وَٱلْمُطَلَّقَٰتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٍۚ
অর্থাৎ 'তালাকপ্রাপ্তা নারীরা তিন মাসিক পর্যন্ত অপেক্ষা করবে' (সূরা আল-বাকারাহ ২২৮:২)
এই আয়াতটি একটি আধুনিক জ্ঞান ডিএনএ এর উদ্ভাবনের রাস্তা সুগম করেছে এবং দেখা গেছে যে একজন পুরুষের বীর্যে থাকা প্রোটিন অন্য পুরুষের থেকে ৬২% পৃথক ও ভিন্ন থাকে।
আর একজন নারীর শরীর একটি কম্পিউটারের মত। যখন একজন পুরুষ তার সাথে ইন্টারকোর্স করে তখন সেই নারীর শরীর সব ব্যাকটেরিয়াকে শোষণ করে এবং তার শরীরে তা ধারণ করে।
অতএব, বিবাহ বিচ্ছেদের পরপরই, যদি একজন মহিলা অন্য পুরুষকে বিয়ে করেন বা একই সাথে বেশ কয়েকজনের সাথে শারীরিক সম্পর্ক করে, তাহলে তার শরীরে বিভিন্ন ধরণের ডিএনএ জমা হয় যা বিপজ্জনক ভাইরাসের রূপ নেয় এবং মারাত্মক রোগ সৃষ্টির কারণ হয়।

বিজ্ঞানীরা গবেষণা করে দেখে যে, প্রথম মাসিক আসার পর একজন মহিলার শরীর থেকে ৩২% থেকে ৩৫% পর্যন্ত প্রোটিন শেষ হয়ে যায়, এবং দ্বিতীয় মাসিক আসার পর তার শরীর থেকে ৬৭ থেকে ৭২% ডিএনএ ধ্বংস হয়ে যায়। এবং তৃতীয় মাসিকের পর ৯৯.৯% পর্যন্ত প্রোটিন নির্মূল হয়ে যায়। এরপর জরায়ু আগের ডিএনএ থেকে সম্পন্নরূপে পরিষ্কার হয়ে যায় এবং কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই নতুন ডিএনএ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে।
একজন গণিকা অনেক মানুষের সাথে সঙ্গম করে, যার ফলে বিভিন্ন পুরুষের ব্যাকটেরিয়া তার জরায়ুতে প্রবেশ করে এবং বিভিন্ন ধরণের ডিএনএ তার মধ্যে জমা হয় এবং সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে।

বিধবা মহিলার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো, তার ইদ্দত তালাকপ্রাপ্ত মহিলার চেয়ে বেশি অর্থাৎ ৪ মাস ১০ দিন।
এর কারণ হলো দুঃখ ও দুশ্চিন্তার কারণে তার শরীর থেকে প্রাক্তন ডিএনএ দ্রুত শেষ হয় না, এটি শেষ হতে আগের চেয়ে বেশি সময় লাগে, আর এ জন্য মহিলাদের ইদ্দত চার মাস দশ দিন নির্ধারণ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন,
وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًاۖ
অর্থাৎ 'তোমাদের মধ্য হতে যারা স্ত্রীদেরকে রেখে মারা যাবে সে অবস্থায় স্ত্রীরা নিজেদেরকে চার মাস দশ দিন বিরত রাখবে।' (আল-বাকারাহ, ২৩৪)

এই সত্যের মুখোমুখি হয়ে, একজন বিশেষজ্ঞ ডাক্তার যুক্তরাষ্ট্রের দুটি ভিন্ন স্থানে গবেষণা পরিচালনা করেন।
এক. আফ্রিকান বংশোদ্ভূত মুসলমানরা যে মহল্লায় থাকেন, সেই সব নারীর ভ্রূণের মধ্যে মাত্র একজন স্বামীর ডিএনএ পাওয়া গেছে।
দুই. অন্য মহল্লা যেখানে আসল আমেরিকান মহিলারা থাকেন, তাদের ভ্রূণের মধ্যে একাধিক অর্থাৎ দুই বা তিন জনের বেশি পুরুষের ডিএনএ পাওয়া গেছে।
অতঃপর যখন বিশেষজ্ঞ ডাক্তার তার নিজ স্ত্রীর ভ্রূণ পরীক্ষা করলেন, তখন তিনি একটি মর্মান্তিক সত্য দেখতে পান যে, তার স্ত্রীর মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন ডিএনএ আছে। যার অর্থ হলো তার স্ত্রী তার সাথে প্রতারণা করছিল এবং তার তিন সন্তানের মধ্যে কেবল মাত্র একজন ছিল তার নিজ সন্তান, বাকিরা ছিল অন্য পুরুষ থেকে।

ডাক্তার তখন নিশ্চিত হন যে ইসলামই একমাত্র ধর্ম যা নারীদের নিরাপত্তা এবং সমাজের সম্প্রীতির নিশ্চয়তা দেয়। এবং এই বিষয়েও নিশ্চিত হন যে, একমাত্র মুসলিম নারীরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন, বিশুদ্ধ ও সতী।
والله ورسوله اعلم عزوجل وصل الله عليه وسلم
ইসলামে একজন মহিলার জন্য এক‌ই সময়ে একাধিক বিয়ে বা একাধিক স্বামী রাখার অনুমতি দেয়া হয়নি কেন!
অবশেষে বিজ্ঞানও আল কুরআনের বিধানের নির্ভুল ব্যাখ্যা করতে সক্ষম হলো💖
©️

23/10/2023

রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী ও নেককার সন্তান🌸💚

19/10/2023

"7 mistakes in Salah."⛔️
Pls Be Careful With These Mistakes.

1. Reading too fast.
2. Fingers and toes not facing qiblah.
3. When making sajdah raising of feet from ground.
4. Changing positions before imam.
5. Not having straight back in ruku.
6. Not having nose touching ground in sujud.
7. Elbows touching ground in sujud (when they shouldn't be).
Pls fwd... this will be your sadaqah jaariyah.

May Allah Guide Us To The Right Path.Ameen...🤲

🤍
17/10/2023

🤍

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gaining Nearness To Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share