24/07/2026
আমাদের মন্দিরের সম্মানিত উপদেষ্টা, পূজা উদযাপন পরিষদের সভাপতি, দানবীর, সমাজসেবক ও আমাদের সকলের অভিভাবক শ্রদ্ধেয় ভানু লাল দে-এর আজ ২৪ জুলাই, শুক্রবার থাইল্যান্ডে মেরুদণ্ডে অস্ত্রোপচার হবে।
তাঁর সুস্থতা, দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় আজ দুপুরে বাবার সাপ্তাহিক পূজা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আমরা সকলে পরমেশ্বরের চরণে প্রার্থনা করি ঈশ্বর যেন তাঁকে সম্পূর্ণ সুস্থতা দান করেন, সকল বিপদ থেকে রক্ষা করেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রদান করেন।
পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এই আমাদের একান্ত প্রার্থনা।
হে ঈশ্বর, তাঁকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং দীর্ঘায়ু দান করুন। 🙏