Who is muslim

Who is muslim মানবতার কল্যানই আমাদের মূল লক্ষ।

আমাদের উদ্দেশ্য মানুষ বিপদে পরলে তাদের সহযোগিতা করা, হোক সেটা ভালো যুক্তিসজ্ঞত কথার ধারা, হোক সেটা আর্থিক ভাবে বা কাজে কর্মে। গরীব-অসহায়, দুস্থের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। ভ্রাতৃত্বের নৈতিক ও মৌলিক দাবি হল, একে অপরকে সাহায্য-সহযোগিতা করা এবং বিপদাপদে পাশে দাঁড়ানো। সহায়তা ও সহমর্মিতার হাত প্রসারিত করা।

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
20/05/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

কুরবানির পশুর বয়স কত হতে হবে?কুরবানি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের এক বিশেষ বিধান। কুরবানি মিল্লাতে ইবরাহীমীর সঙ্গে উম্ম...
09/05/2025

কুরবানির পশুর বয়স কত হতে হবে?

কুরবানি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের এক বিশেষ বিধান। কুরবানি মিল্লাতে ইবরাহীমীর সঙ্গে উম্মতে মুসলিমার এক মেলবন্ধন। এতে আছে রাব্বুল আলামীনের আদেশের সামনে সমর্পিত হওয়ার মহা দীক্ষা।

কুরবানির প্রচলন পৃথিবীর শুরু থেকেই। ইতিহাসের প্রথম কুরবানিতো সুপ্রসিদ্ধ। আদিপিতা আদম আ.-এর দুই পুত্রের কুরবানি।

কুরআন মাজীদে যার বিবরণ এসেছে এভাবে- আপনি তাদেরকে আদমের দুই পুত্রের কাহিনীটি শুনিয়ে দিন। যখন তারা দুজনে কুরবানি করল এবং একজনের কুরবানি কবুল হল আর অন্যজনেরটি কবুল হল না। তখন সে বলল, আমি তোমাকে হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো মুত্তাকীদেরই কুরবানি কবুল করেন। -সূরা মায়েদা (৫) : ২৭

হাদিস শরীফেও কুরবানি ওয়াজিব হওয়ার প্রমাণ রয়েছে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।

(সুনানে ইবনে মাজাহ, হাদিস ৩১২৩; মুসনাদে আহমাদ, হাদিস ৮২৫৬)

জাবের ইবনে আবদুল্লাহ রা. বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- তোমরা কুরবানিতে ‘মুছিন্না’ ছাড়া যবাই করো না। যদি তা পাওয়া দুষ্কর হয় তবে ৬ মাস বয়সের ভেড়া-দুম্বা যবাই করতে পার।

(সহীহ মুসলিম, হাদিস ১৯৬৩; সুনানে আবু দাউদ, হাদিস ২৭৯৭; সুনানে ইবনে মাজাহ, হাদিস ৩১৭৯)

ইমাম নববী রহ. বলেন, মুছিন্না হল, ৫ বছর বয়সী উট, ২ বছরের গরু, মহিষ এবং ১ বছর বয়সী ছাগল, ভেড়া বা দুম্বা। - শরহুল মুসলিম, ইমাম নববী ২/১৫৫

মাসআলা: কুরবানির জন্য উট কমপক্ষে ৫ বছর বয়সের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ন্যূনতম ৬ মাস বা তার বেশি বয়সের কোনো ভেড়া বা দুম্বা যদি হৃষ্টপুষ্টতার কারণে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কুরবানি করা জায়েয। ৬ মাসের কম হলে জায়েয হবে না।

উল্লেখ্য, ছাগলের বয়স ১ বছরের কম হলে তা দ্বারা কোনো অবস্থাতেই কুরবানি করা জায়েয হবে না

Address

Jolagati, Kawkhali, Pirojpur
Barisal
8513

Website

Alerts

Be the first to know and let us send you an email when Who is muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share