করুণাপুর বনবিহার, বালাঘাটা, বান্দরবান পার্বত্য জেলা।

  • Home
  • Bangladesh
  • Bandarban
  • করুণাপুর বনবিহার, বালাঘাটা, বান্দরবান পার্বত্য জেলা।

করুণাপুর বনবিহার, বালাঘাটা, বান্দরবান পার্বত্য জেলা। বান্দরবান পার্বত্য জেলার একমাত্র শাখা বনবিহার।

সম্মানিত সুধী, বিনয়ের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ২৮ জুলাই রোজ মঙ্গলবার করুণাপুর বন বিহারে নিম্নবর্ণিত সময়সূচি মোতাবেক ...
19/07/2026

সম্মানিত সুধী,

বিনয়ের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ২৮ জুলাই রোজ মঙ্গলবার করুণাপুর বন বিহারে নিম্নবর্ণিত সময়সূচি মোতাবেক 'শুভ আষাঢ়ী পূর্ণিমা' উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত পূণ্যানুষ্ঠানে আপনাদের সকলের অংশগ্রহণ ও উপস্থিতি কামনা করছি।

শুভেচ্ছান্তে
সুবল চন্দ্র চাকমা
সাধারণ সম্পাদক
করুণাপুর বন বিহার পরিচালনা কমিটি
চিত্রসেন বৈদ্য পাড়া, বালাঘাটা বান্দরবান।

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২৬ উপলক্ষে জগতের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় অনুষ্ঠিত দানানুষ্ঠানের কিছু স্থির চিত্র। আজকে...
01/05/2026

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২৬ উপলক্ষে জগতের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় অনুষ্ঠিত দানানুষ্ঠানের কিছু স্থির চিত্র। আজকে অনুষ্ঠানের মূল আকর্ষনীয় বিষয় ছিল সকলের সার্বিক সহযোগিতায় বিহারের প্রাঙ্গণে সদ্য নব নির্মিত বাত্তিঘরটি উৎসর্গ ও সিদ্ধার্থ প্রতিবিম্বটিকে গোলাপ ও চন্দন পানি দিয়ে গোসল করানো।

স্থান : করুণাপুন বন বিহার, চিত্রসেন বৈদ্য পাড়া, বালাঘাটা, বান্দরবান।
তারিখ : ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার।

আজকে অনুষ্ঠানে যে সকল পূজনীয় ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন, নিম্নে ক্রমান্বয়ে তাঁদের নাম উল্লেখ করা হলো:
১। ভদন্ত বিধুর মহাথের
২। ভদন্ত ধর্মদীপ্তি মহাথের
৩। ভদন্ত প্রিয়জগত থের
৪। ভদন্ত কপ্পিন ভিক্ষু
৫। ভদন্ত সমাধিচিত্ত ভিক্ষু
৬। শ্রীমান রেবত শ্রামন
৭। শ্রীমান করুণাজয় শ্রামণ

এরমধ্যে অনুষ্ঠানে আগত পুণ্যার্থীদের মধ্যে সুন্দর স্বধর্ম দেশনা প্রদান করেন ভদন্ত প্রিয়জগত থের ও ভদন্ত ভিধুর মহাথের।

আজকের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে যে সকল শ্রদ্ধাবান উপাসক-উপাসিকা ও দায়ক-দায়িকাবৃন্দ কায়িক, বাচনিক, আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন আপনাদের সকলের জন্ম জন্মান্তরে আয়ু, বর্ণ, সুখ, বল লাভ হোক। সেইসাথে কোনো এক জন্মে সর্বতৃঞ্চা ক্ষয় করে নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক তথাগত ভগবান বুদ্ধের কাছে এ প্রার্থণা করছি 🙏🙏🙏।

জগতের সকল প্রাণী সুখী হোক,
সকল প্রাণী দুঃখ হতে মুক্তি লাভ করুক।
🙏🙏 সাধু সাধু সাধু 🙏🙏

সম্মানিত সুধী, বিনয়ের সাথে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, করুণাপুর বন বিহারে নিম্নবর্ণি...
30/04/2026

সম্মানিত সুধী,

বিনয়ের সাথে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, করুণাপুর বন বিহারে নিম্নবর্ণিত সময়সূচি মোতাবেক 'শুভ বুদ্ধ পূর্ণিমা' উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার শুভ বুদ্ধ পূর্ণিমা তিথিতে অন্যতম মূল আকর্ষণ, পূজনীয় ভিক্ষুসংঘ ও সকল পূণ্যার্থীদের সার্বিক সহযোগিতায় বিহারের প্রাঙ্গণে সদ্য নির্মিত মনোরম বাত্তিঘরটির উৎসর্গ। উক্ত পূণ্যানুষ্ঠানে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

শুভেচ্ছান্তে

সুবল চন্দ্র চাকমা
সাধারণ সম্পাদক
করুণাপুর বন বিহার পরিচালনা কমিটি
চিত্রসেন বৈদ্য পাড়া, বালাঘাটা, বান্দরবান।

সম্মানিত সুধী, বিনয়ের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, করুণাপুর বন বিহারে নিম্নবর্ণিত স...
25/04/2026

সম্মানিত সুধী,

বিনয়ের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, করুণাপুর বন বিহারে নিম্নবর্ণিত সময়সূচি মোতাবেক 'শুভ বুদ্ধ পূর্ণিমা' উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার শুভ বুদ্ধ পূর্ণিমা তিথিতে অন্যতম মূল আকর্ষণ, পূজনীয় ভিক্ষুসংঘ ও সকল পূণ্যার্থীদের সার্বিক সহযোগিতায় বিহারের প্রাঙ্গণে সদ্য নির্মিত মনোরম বাত্তিঘরটির উৎসর্গ। উক্ত পূণ্যানুষ্ঠানে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

শুভেচ্ছান্তে

সুবল চন্দ্র চাকমা
সাধারণ সম্পাদক
করুণাপুর বন বিহার পরিচালনা কমিটি
চিত্রসেন বৈদ্য পাড়া, বালাঘাটা, বান্দরবান।

শুভ বাংলা নববর্ষ অনুষ্ঠানের ব্যানার
10/04/2026

শুভ বাংলা নববর্ষ অনুষ্ঠানের ব্যানার

সম্মানিত সুধী, বিনয়ের সাথে জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ, রোজ শুক্রবার বান্দরবান করুণাপু...
29/01/2026

সম্মানিত সুধী,

বিনয়ের সাথে জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ, রোজ শুক্রবার বান্দরবান করুণাপুর বনবিহারে সর্বজনপূজ্য শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বন ভন্তের) "১৪তম পরিনির্বাণ বার্ষিকী ২০২৬" সকাল ০৮.৪৫ ঘটিকা হতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করা হবে। উক্ত পূণ্যানুষ্ঠানে আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য মৈত্রিময় আহবান জানাচ্ছি।

শুভেচ্ছান্তে
সুবল চন্দ্র চাকমা
সাধারণ সম্পাদক
করুণাপুর বনবিহার পরিচালনা কমিটি
চিত্রসেন বৈদ্য পাড়া, বালাঘাটা, বান্দরবান।

Address

Chitrasen Boidya Para, 2 No Ward, Bandarban Municipality, Balaghata, Bandarban
Bandarban
4600

Telephone

+8801867087004

Website

Alerts

Be the first to know and let us send you an email when করুণাপুর বনবিহার, বালাঘাটা, বান্দরবান পার্বত্য জেলা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to করুণাপুর বনবিহার, বালাঘাটা, বান্দরবান পার্বত্য জেলা।:

Shortcuts

Share