19/10/2025
★★★ সম্মানিত পুর্ণাথীবৃন্দ, আগামী শুক্রবার ২৪ শে অক্টোবর রাম জাদীতে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার টাটকা চীবর বুনন শুরু হবে সকাল নয়টায়।
💠 টাটকা চীবর বুননে #মোট_৪০_দল_বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রোয়াংছড়ি, মহালছড়ি, বেতবুনিয়া, রাজস্থলী এবং নাড়াইছড়ি সহ বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করবেন।
# ধর্মপ্রান উপাসক উপাসিকাবৃন্দ, ৪০ সেট টাটকা চীবর দানে আপনারা ও এই দুর্লভ মহাপুণ্যকর্মে অংশগ্রহণ করে পুণ্যনিধিকে সমৃদ্ধ করতে পারবেন।
⚧️ গৌতম বুদ্ধের সময় বিশাখা বুদ্ধের জন্য এক দিনের মধ্যে -- তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়,
কাপড় থেকে চীবর তৈরি করে দূর্লভ পুণ্যের অধিকারী হয়েছিলেন। আপনাদেরও সেই সুযোগ রয়েছে।
"গিরিরাজ সমং কত্বা সঙ্ঘে দেতি তিচীবরং, যো দেতি কঠিনং এবং বিপুলা ত দখিণা" অর্থাৎ সুমেরু পর্বতের সমান রাশি করে ত্রিচীবর সংঘদান করলে, যেই ফল হয়, তার চেয়ে মাত্র একখানা কঠিন চীবর যে ব্যক্তি দান করে তার ফলই বিপুল। জগতে প্রচলিত যত প্রকার বস্তু দান পুণ্যকর্ম রয়েছে তন্মধ্যে কঠিন চীবর দানই শ্রেষ্ঠ দানময় পুণ্যকর্ম।
#নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ নিম্নে প্রদত্ত পুণ্যকর্মে অংশগ্রহণের তালিকায় অংশগ্রহণে নির্বাণে উপনীত হওয়ার পথ সুগম করতে পারেন।
*** পট্ঠান পাঠের আয়োজনে
*** দানোত্তম কঠিন চীবর দানে
*** চর্তুদিসা ভোজন
*** সংঘদান
*** ভিক্ষু সংঘের দক্ষিণা ও পাথেয়
*** প্যান্ডেল নির্মান
*** সাজসজ্জা / লাইটিং
*** ফুল দ্বারা মঞ্চ সাজানো ও অন্যান্য পুণ্যকর্ম
*** টাটকা চীবরের রং, সুতা, তুলা গাছ প্রভৃতি দান করেছেন---
★★★ ইতিমধ্যেই অনেকে টাটকা চীবর বুননের দাতা হয়েছেন। পরে দাতাগণের তালিকা প্রকাশ করা হবে।
সকলের জয়মঙ্গল হউক।
পোস্ট: Bhikkhu U Gunavaddhana Pannya